উদ্বোধন হচ্ছে ‘মোদি’ মন্দির
অবিশ্বাস্য হলেও সত্যি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার বিগ্রহ রুপে মন্দিরে পূজিত হবেন। মোদির নিজের রাজ্য গুজরাতের বুকে তার নামে উদ্বোধন হতে চলেছে মন্দির। মোদি ভক্ত প্রায় ৩৫০ জনের উপর মানুষ মিলে গুজরাটের আমেদাবাদ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই মন্দির নির্মাণ করেছেন। সেখানে মোদির একটি আবক্ষ মূর্তিও বসানো হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি রোববার এই মন্দিরের দ্বারোদঘাটন করা হবে। তারপরেই ওই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। যেখানে এসে সকাল-সন্ধ্যা মোদি ভক্তরা পূজা দিতে পারবেন।

















