শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মিলার-ডুমিনির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ৩৩৯

সেডন পাকে অল-আফ্রিকান লড়াইয়ের শুরুটা বেশ প্রতিদ্বন্দ্বীতা মুখরই ছিল।তবে ম্যাচের বয়স যতই বেড়েছে ততই দক্ষিণ আফ্রিকার বড় দল প্রভাবটা প্রকাশ পেয়েছে।হ্যামিল্টনে রোববার জিম্বাবুয়ের বিরুদ্ধে ডেভিড মিলার ও জেপি ডুমিনির জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৩৯ রানের বিশাল স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা।

পঞ্চম উইকেটে ২৫৬ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ গড়েছেন দক্ষিণ আফ্রিকার মিলার ও ডুমিনি।বিশ্বকাপে পঞ্চম উইকেটে এর আগে সরোচ্চ ১৪৮ রানের জুটি গড়েছিলেন নিউজিল্যান্ডের রজার টুজ ও ক্রিস কেয়ানর্স, ১৯৯৯ সালে কাডির্ফে।

এলটন চিগুম্বুরার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা বিফলে যায়নি। ৮৩ রানেই দক্ষিণ আফ্রিকার ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় জিম্বাবুয়ের বোলাররা।ডি কক, আমলা, ডু প্লেসিস (২৪) ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্ (২৫) আউট হন।

পঞ্চম উইকেটে ইনিংস মেরামতের কাজ শুরু করেন মিলার ও ডুমিনি। আর সেখানেই জিম্বাবুয়ের সুখের সময়ের ইতি ঘটে। পঞ্চম উইকেট জুটিতে ২৫৬ রানের জুটি গড়েন তারা। যা বিশ্বকাপের ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে সরোচ্চ রানের জুটি। মিলার ৯২ বলে ৭টি চার ও ৯টি ছয়ে অপরাজিত ১৩৮ রান করেন। ইনিংসের শেষ ওভারে  সেঞ্চুরি করা ডুমিনি ১০০ বলে ৯টি চার ও ৩টি ছয়ে ১১৫ রানে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের চাতারা, চিগুম্বুরা, পানিয়াঙ্গারা, কামুনগোজি ১টি করে উইকেট নেন।

ময়মনসিংহে পুলিশে গুলিতে ছিনতাইকারী নিহত

cross fireময়মনসিংহ শহরে ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে আকতার (১৯) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। শহরের কৃষ্টপুর এলাকায় তার বাসা। এদিকে ছিনতাইকারীদের ছূরির আঘাতে বলাশপুর এলাকার ওয়াহাব (৩৫) নামে এক ব্যবসায়ীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী ওয়াহাব জানান, গতরাত তিনটার দিকে দোকানবন্ধ করে বলাশপুরের বাসায় যাওয়ার সময় ভাটিকাশর এলাকার মিশন স্কুলের মোড়ে ৪/৫ জনের একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে সামনে গিয়ে বিষয়টি টহল পুলিশকে জানালে পুলিশ সদস্যরা ছিনতাইকারী দলকে ধাওয়া করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ছিনতাইকারী দলের সদস্য আকতার মারা যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুজিবুর রহমান খান জানান, রাত চারটার দিকে পুলিশ সদস্যরা আকতার নামে একজনের গুলিবিদ্ধ লাশ নিয়ে আসে। এখানে মৃত্যু নিশ্চিত করে লাশ মর্গে পাঠানো হয়েছে।

রবি চৌধুরীর তৃতীয় বিয়ে

robi cwএবারের ভালোবাসার দিনটিকে স্মরণীয় করে রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। তিনি  শনিবার ভ্যালেন্টাইনের সন্ধ্যায় চার বছরের একা জীবনের অবসান ঘটালেন ঢাকা মেডিক্যাল কলেজের শেষবর্ষের ছাত্রী রিফাত আরা রামিজার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে।

রাজধানীর মেরুল বাড্ডাস্থ রবির নিজ বাসায় এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় বর ও কনের ঘনিষ্ঠ ক’জন আত্মীয় উপস্থিত ছিলেন।

মূলত চার বছর আগে হঠাৎ করেই রামিজার সঙ্গে দেখা হয় রবির। তারপরই ভালোলাগা এবং প্রেম। দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। সন্ধ্যা ৭টায় তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিজের বিয়ের ছবি ফেসবুকেও আপলোড করেন রবি চৌধুরী। সেখানে ভক্ত ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন এ গায়ককে।

বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রবি চৌধুরী বলেন, “আমাদের সম্পর্কের বয়স চার বছর। সবচেয়ে বড় বিষয় হলো- আমাদের দু’জনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। সব মিলিয়ে আমরা যখন মনে করলাম বিয়ের কাজটা সেরে ফেলা ভালো, ঠিক তখনই সিদ্ধান্তটা নিলাম। একটি সুন্দর দিনের অপেক্ষা ছিল বিয়ের কাজটা সম্পন্নের জন্য। আমরা দু’জনেই তাই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে বেছে নিলাম। অনেক ভালো লাগছে। এখন খুব শিগগিরই একটি বড় অনুষ্ঠান আয়োজনের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তখন সবাইকে জানাবো। আমাদের দু’জনের নতুন জীবন শুরু হলো। দোয়া করবেন সবাই।”

উল্লেখ্য, এটি রবি চৌধুরীর তৃতীয় বিয়ে। এর আগে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এবং এরপর  বৃহত্তর চট্টগ্রামের একটি মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কোনো বিয়েই শেষ পর্যন্ত টেকেনি।

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, মেয়ের শ্রাদ্ধ করে ভোজ দিলেন বাবা

kanuবাড়ির পছন্দের পাত্রকে ছেড়ে তার প্রেমিককে বিয়ে করেছেন তরুণী। তাই ‘ঘটা’ করে মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা। ভ্যালেন্টাইন্স ডে-তে এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার জগাছায়।

প্রেমিক সুপ্রতিষ্ঠিত নন। ভালো ব্যবসা বা বড় চাকরি, কিছুই নেই। বংশমর্যাদা ও অর্থবলেও পিছিয়ে। এই যুক্তিতে মেয়ের প্রেমিককে প্রত্যাখ্যান করেছিলেন পরিবারের সকলে। তড়িঘড়ি সুপাত্র দেখে মেয়ের বিয়েও ঠিক করে ফেলেছিলেন তারা। বিয়ের কেনাকাটা থেকে নিমন্ত্রণ, হয়ে গিয়েছিল সবই। কিন্তু বিয়ের ক’দিন আগে সেই তরুণী বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে করেন।

এ পর্যন্ত সবটাই পরিচিত। এমনটা ঘটেই থাকে। কিন্তু শেষটা যা হলো, তা সিনেমাতেও বিশেষ দেখা যায় না।

তরুণীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনেই তাকে মৃত বলে ঘোষণা করেন বাবা-মা। ১২ দিন পরে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনও করলেন তারা। ঘটনাচক্রে সেটি পড়ল শনিবার, ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে-তে।

এদিন অশৌচান্তের সমস্ত নিয়ম মেনে পরিবারের সমস্ত পুরুষের মাথা মুণ্ডন করা হয়। রীতিমতো পুরোহিত ডেকে জীবিত তরুণীর শ্রাদ্ধানুষ্ঠান হয়। এমনকী, সাদা কাপড়ের প্যান্ডেল তৈরি করে আত্মীয়দের খাওয়াদাওয়ারও ব্যবস্থা করেন বাবা-মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায়ী সুশান্ত কানুর একমাত্র মেয়ে জয়ন্তী কানুর সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয় স্থানীয় ধাড়সার বাসিন্দা রাজু সরকারের। বছর বাইশের রাজু একটি বেসরকারি সংস্থার কর্মী।

পুলিশ জানায়, সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হতে বেঁকে বসেন জয়ন্তীর পরিজনেরা। তার অমতেই বিয়ে ঠিক করে ফেলেন লিলুয়ার এক যুবকের সঙ্গে। আগামী ২৭ ফেব্রুয়ারি বিয়ে ঠিক হয় তাদের। সেই মতো বিয়ের কেনাকাটা ও নিমন্ত্রণও সেরে ফেলে ওই তরুণীর পরিবার। কিন্তু গত ৩ তারিখ ভোরবেলা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান জয়ন্তী। গিয়ে ওঠেন রাজুর বাড়িতে। রাজুর সঙ্গে তার বিয়েও হয়ে যায়।

পুলিশ জানায়, এ খবর জানতে পেরে ওই তরুণীর বাবা জাগাছা থানায় তার নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশও তদন্তে যায় তরুণীর শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানে ওই তরুণী নিজের জন্মের সার্টিফিকেট দেখিয়ে জানান, দু’দিন আগেই তার বয়স আঠেরো পেরিয়েছে। এর পরে পুলিশের আর কিছু করার থাকে না।

শনিবার জগাছার গভর্নমেন্ট প্রেসের কাছে ওই তরুণীর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, সামনের মাঠে শ্রাদ্ধবাড়ির মতো প্যান্ডেল হয়েছে। লোকজন খাওয়াদাওয়া করছেন। সব কিছু তদারকি করছেন মেয়ের বাবা সুশান্তবাবু ও কাকা প্রশান্ত কানু। তাদের দু’জনেরই মাথা সদ্য মুণ্ডন করা হয়েছে। সুশান্তবাবু বলেন, “ও আমাদের মানসন্মান কিছুই রাখেনি। অনেক কষ্ট দিয়েছে। তাই আমার কাছে মেয়ে মৃত। এ জন্যই শ্রাদ্ধ করছি।”

দাদার পাশে দাঁড়ানো প্রশান্তবাবু বলেন, “আমরা এই অপমান সহ্য করতে পারিনি। এটা আমাদের প্রতিবাদ।” তবে এই ঘটনা যে মেনে নিতে পারেনি এলাকার বাসিন্দারা, তা তাদের কথাতেই পরিষ্কার। স্থানীয় যুবক প্রসেনজিৎ দাস বলেন, “এটা মারাত্মক সামাজিক অপরাধ করছে কানু পরিবার। ওনাদের শাস্তি হওয়া প্রয়োজন। আমরা এটা কিছুতেই মেনে নেব না।”

রাজুর বন্ধু শেখর সূত্রধর বলেন, “রাজু-জয়ন্তীর অপরাধটা কী? ওরা ভালবেসে বিয়ে করেছে। এ জন্য জীবিত মেয়ের শ্রাদ্ধ করতে হবে?”

কিন্তু এই ঘটনার প্রতিবাদ করতে আগে এগিয়ে যাননি কেন?

শেখর বলেন, “ওই পরিবারের সঙ্গে পাড়ার কারও ভালো সম্পর্ক নেই। তা ছাড়া, এটা ওনাদের পারিবারিক ব্যাপার ভেবে আমরা কেউ যাইনি।”

রাজুর খালাতো ভাই উজ্জ্বল দলুই বলেন, “জয়ন্তীর বাবা যা করেছেন, তা লজ্জাজনক।” এ ব্যাপারে রাজুকে ফোন করা হলে তিনি অবশ্য কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে সমাজতত্ত্বের শিক্ষক অভিজিৎ মিত্রের বক্তব্য, এলাকার মানুষেরই আগে প্রতিবাদ করা দরকার ছিল। তিনি বলেন, “সমাজবোধ এত দুর্বল হয়ে যাচ্ছে যে, এত বড় ঘটনা দেখেও প্রতিবাদের ভাষা থাকছে না।” – আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

india pakistanবিশ্বকাপের বহু-প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত।

অ্যাডিলেডের এই ম্যাচটি ঘিরে দর্শকদের উত্তেজনার কমতি নেই। পুরো স্টেডিয়াম কানায়-কানায় পূর্ণ।

এখনো পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক বলছেন, এখনই ইতিহাস পরিবর্তনের সময়। তার মতে, পাকিস্তানের বর্তমান দলটি ভারতীয় দলের তুলনায় ভালো।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলছেন, মুখে সাধারণ ম্যাচ বললেও তারা জানেন তাদের ভক্তরা এই বিশ্বকাপ থেকে অন্তত এই ম্যাচে জয় চাইছেন।

টসে জিতে ভারতের পক্ষে প্রথমে ব্যাট করতে নেমেছেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।

চতুর্থ দিনেও ফেরত পাঠানো হলো খালেদা জিয়ার কার্যালয়ের খাবার

karjaloyyবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানকারী কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের খাবার চতুর্থ দিনের মতো ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে বিরিয়ানির প্যাকেট ও পানির বোতল কার্যালয়ের গেটের সামনে আনা হয়। তখন সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকেরা খাবারসহ অটোরিকশাটিকে ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়ে দেয়।

এদিকে খালেদা জিয়ার কার্যালয় সূত্র দাবি করেছে সকাল থেকে ভেতরে অবস্থানকারী কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা অভুক্ত রয়েছেন। তাই দুপুরের খাবার হিসেবে ওই বিরিয়ানির প্যাকেটগুলো আনা হয়। কিন্তু গোয়েন্দা সংস্থার লোকেরা তা ফেরত পাঠিয়েছে।

তবে খাবার ফেরত পাঠানোর ব্যাপারে বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থানরত গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

marshiya hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। জাতীয় সংসদ ভবনে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এ এলাহী চৌধুরী মিনা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার থাকছে না।

প্রথম দিনের নায়কেরা

england14অপেক্ষার প্রহর শেষ হয়ে শুরু হয়ে গেল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর। প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নিউজিল্যান্ডের হেগলিতে স্বাগতিকরা মুখোমুখি হয়েছিল গত দুই আসরের রানার্স-আপ শ্রীলঙ্কার। অপর ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

দিনের প্রথম ম্যাচে বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ড অ্যাঞ্জেলো ম্যাথুজের শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়ে ফেভারিটের মতোই যাত্রা শুরু করে।

খেলায় নজর কাড়েন কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। ব্যাটিংয়ে মাত্র ৪৬ বলে ৭৫ রানের ‘টর্নেডো’ ইনিংস খেলেন এই হার্ড-হিটার ব্যাটসম্যান। ৩.১ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেটও। এই অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় বাছাই করতে ম্যাচ অফিসিয়ালদের কোনো কষ্ট করতে হয়নি।

এছাড়া কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৪৯ বলে ৬৫ রান করে দলকে উড়ন্ত সূচণা এনে দেন, যা দলকে বড় সংগ্রহের পথ দেখায়।

দিনের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে খড়কুটোর মতো উড়ে গেছে ইংল্যান্ড। ইংলিশদের ১১১ রানে হারিয়ে অস্ট্রেলিয়া প্রমাণ করে দেখিয়েছে কেনো তাদেরকে টুর্নামেন্টের ‘হট ফেভারিট’ বলা হয়।

অস্ট্র্রেলিয়ার করা ৩৪২ রানের জবাবে ইংলিশরা গুটিয়ে যায় ২৩১ রানে।

খেলায় ১২৮ বলে ১৩৫ রান করেছিলেন অসি ওপেনার অ্যারন ফিঞ্চ। এবারের আসরের প্রথম সেঞ্চুরির মালিক বনে যান ফিঞ্চ। এছাড়া ম্যাক্সওয়েল ৪০ বলে ৬৬ রানের ‘ক্যামিও’ ইনিংস খেলেন।

ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন  পাঁচ উইকেট লাভ করার পথে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক তোলে নেন।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিশেল মার্শ এদিন সবচেয়ে বড় চমক উপহার দিয়েছেন। ব্যাটিংয়ে মাত্র ২৩ রানে আউট হয়ে গেলেও বল হাতে ইংলিশদের ব্যাটিংয়ের কোমড় ভেঙে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জিওফ মার্শের ছেলে। মাত্র ৩৩ রানের বিনিময়ে মার্শ নেন পাঁচ উইকেট।

দল বাজে পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও ব্যক্তিগত নৈপুণ্যে নজর কেড়েছেন জেরোমি টেলর। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন টেলর। তবে অ্যান্ডারসন বোকামি করে রানআউট হলে ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।

সহিংসতায় আন্তর্জাতিক সহযোগিতা রয়েছে: এইচটি ইমাম

htimamপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি-জামায়াত দেশে যে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে এর পেছনে আন্তর্জাতিক সহযোগিতা রয়েছে। নাম উল্লেখ না করে বলতে চাই, যারা বাংলাদেশকে কখনোই স্বীকার করেনি, বাংলাদেশের বিরুদ্ধে সবসময় অবস্থান করেছে তারাই আজকে ষড়যন্ত্র করছে। তারা বিএনপি-জামায়াতের মাধ্যমে দেশে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্থ শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। যদি তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তাহলে আন্তর্জাতিকভাবে তাদের সঙ্গে আলোচনা হতে পারে।

এইচটি ইমাম বলেন, বিএনপি-জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা পেট্রোল বোমার সঙ্গে বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করে হামলা করছে। তারা আজকে নতুন নতুন অস্ত্র ব্যবহার করছে। তাদের সঙ্গে আইএসসহ বিভিন্ন জঙ্গিদের সংযোগ আছে বলেই তারা এসব করতে পারছে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিএনপি-জামায়াতের  হরতাল কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এর কোনো এজেন্ডা নেই। ২০১৪ সালে বেগম খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন তারই খেসারত দিচ্ছে বিএনপি।

সেমিনারে ডাকসুর প্রাক্তন ভিপি ও বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মো. শহীদ খানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিযুর রহমান, ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাবির প্রাক্তন উপাচার্য ড. এস এম ফায়েজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।

আন্দোলনে ব্যর্থ খালেদার পদত্যাগ করা উচিত: হাছান

hasan31আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন. বিএনপি আন্দোলনে ব্যর্থ। এই ব্যর্থতার দায়ে খালেদা জিয়াকে দল থেকে পদত্যাগ করা উচিত।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ  স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি: বিএনপি জামায়াতের হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে দাবি করে হাছান মাহমুদ বলেন, ২০ দলীয় জোটের  সবচেয়ে বড় সমস্যা খালেদা জিয়া। বিএনপি ও ২০ দলীয়  জোটের ধ্বংসের মূল কারণ খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান। তাই আন্দোলনে ব্যর্থতার দায়ে খালেদা জিয়াকে দল থেকে পদত্যাগ করা উচিত।

পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হয় না উল্লেখ করে হাছান বলেন, খালেদা জিয়ার সহিংসতার পরিমাণ এতই বৃদ্ধি পেয়েছে যে আইএসআইর জঙ্গিরাও  তার কাছে  শিক্ষা নিচ্ছে।

নাগরিক সমাজের ‍উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা বলেন, “দয়া করে সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের কথা বলে তাদের কাজের সহযোগী হবেন না। অন্যান্য দেশ যেমন সন্ত্রাসী দমনে ব্যবস্থা নেয়, বাংলাদেশেও তেমনিভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, আওয়ামী লীগের নেতা শাহে  আলম মুরাদ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ করিম প্রমুখ।