শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

৩ উইকেট হারালো আফগানিস্তান

rubel18অস্ট্রেলিয়ার ক্যানবেরায় টাইগারদের দেয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। খেলার শুরুতেই ৩ উইকেট হারিয়েছে তারা। সর্বশেষ খবর পর্যন্ত ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩ রান।

ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। খেলার শুরুতে হতাশার ছাপ থাকলেও সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ভালো জবাব দেয় বাংলাদেশ। এই দুই তারকার বিদায়ের পর ফের রানের চাকা থেমে যায়।

৫০ ওভারে সককটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৬৭ রান। সাকিব ৫১ বলে ৬৩ রান করে আউট হন। আর মুশফিক ৭১ রানে আউট হন।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ধীর গতিতে রান তোলার পর ফিরে যান ২ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও আনামুল হক। মাহমুদুল্লাহর সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য সরকার ২৮ রান করে। ২৩ রানে সাজঘরে ফিরেন মাহমুদুল্লাহ। পরে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পরে একে একে সবকটি উইকেট হারায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লা, মুমিনুল, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান দল : আফসারা জাজাই, জাভেদ আহমাদি, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান।

রাজধানীর ডেমরায় লেগুনায় আগুন

leguna18রাজধানীর ডেমরায় একটি যাত্রীবাহী লেগুনায় আগুন দেয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার সকাল সোয়া ৬টার দিকে ডেমরার রানীমহল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে লাঠিসহ কালো মুখোশধারী কয়েকজন যুবক যাত্রীবাহী ওই লেগুনাটির যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এদিকে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

marder gunnযশোরের মনিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন- আবু সাঈদ ও বজলুর রহমান। তাদের বয়স আনুমানিক ৪০ বছর। তারা মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে থাকতেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে মনিরামপুর উপজেলার বেগারিতলা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ২ জনকে মঙ্গলবার বিকালে আটক করা হয়। রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। রাত আড়াইটার দিকে মনিরামপুর উপজেলার বেগারিতলা এলাকায় পৌঁছালে আটককৃতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

এতে ওই ২ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ২টি গুলি, ১২টি পেট্রলবোমা ও ৯টি ককটেল উদ্ধার করে।

পুলিশের দাবি, নিহত ওই ২ জন ২০১৩ সালে জয়পুর গ্রামে সংঘটিত নাশকতার ৮টি মামলার আসামি ছিলেন।

ওয়ানডেতে সাকিবের ৪ হাজার রান

sakib 23৪ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজের ১৪২তম ম্যাচে মাইল ফলকে পৌঁছান এই অলরাউন্ডার।

৪ হাজার রান পূর্ণ হতে এই ম্যাচে ২৩ রান দরকার ছিলো সাকিবের। ম্যাচের ৩৭তম ওভারে আফগান বোলার আফতাব আলমের ষষ্ঠ ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব।

এই ম্যাচের আগে ১৪১ ম্যাচে সাকিবের রান ছিলো ৩ হাজার ৯৭৭। যার মধ্যে সেঞ্চুরি ৬টি এবং অর্ধশতক ২৬টি।

২৬৭ রানে অলআউট টাইগাররা

sakib18অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আফগানিস্তানের কাছে ২৬৭ রানে অলআউট হয়েছে টাইগাররা। ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

খেলার শুরুতে হতাশার ছাপ থাকলেও সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ভালো জবাব দেয় বাংলাদেশ। এই দুই তারকার বিদায়ের পর ফের রানের চাকা থেমে যায়।

৫০ ওভারে সককটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৬৭ রান। সাকিব ৫১ বলে ৬৩ রান করে আউট হন। আর মুশফিক ৭১ রানে আউট হন।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ধীর গতিতে রান তোলার পর ফিরে যান ২ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও আনামুল হক। মাহমুদুল্লাহর সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য সরকার ২৮ রান করে। ২৩ রানে সাজঘরে ফিরেন মাহমুদুল্লাহ। পরে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পরে একে একে সবকটি উইকেট হারায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লা, মুমিনুল, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান দল : আফসারা জাজাই, জাভেদ আহমাদি, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান।

কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

kamruzzzএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ডের আদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বুধবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এই রায় প্রকাশ করেন।

২০১৪ সালের ৩ নভেম্বর আপিল বিভাগের এই একই বেঞ্চ কামারুজ্জামানের মৃত্যুদন্ডের সাজা বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এর প্রায় ৪ মাস পর এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।

একই বছরের ৯ মে মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এই রায় দেন ট্রাইব্যুনাল। পরে ৬ জুন ফাঁসির দ- মওকুফ চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াত নেতা কামারুজ্জামান।

মুনের চিঠির প্রতিক্রিয়ায় শাহরিয়ার সংলাপের প্রশ্নই আসে না

shariyarrপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। সরকার এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম। সরকার কোনো সন্ত্রাসী দলের সঙ্গে আলোচনায় বসবে না। কোনো ধরনের সংলাপের প্রশ্নই আসে না। কোনো খুনির সঙ্গে সংলাপ করতে চাই না।”

সহিংসতা বন্ধ ও রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিক চিঠি দেয়ার প্রতিক্রিয়ায় বুধবার সকালে তার কার্যালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, “জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে সহিংসতার প্রতি নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে জাতিসংঘ মহাসচিব রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে বলেছেন। চিঠিটি আরো দুই সপ্তাহ আগে লেখা হয়েছে। কিন্তু আমরা গত পরশুদিন (সোমবার) পেয়েছি।”

প্রতিমন্ত্রী বলেন, “চিঠিতে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) এই সমস্যা সমাধান করতে পারবেন বলে বান কি মুন বিশ্বাস করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যেন কোনো পরিস্থিতির উদ্ভব না হয় এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। প্রয়োজনে জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে তিনি (জাতিসংঘ মহাসচিব) অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারে

আয়ারল্যান্ডকে এখনই টেস্ট খেলতে দেওয়া হোক: হোল্ডিং

holdingআর একটুও দেরি নয়, আয়ারল্যান্ডকে এখনই টেস্ট ক্রিকেটের আঙিনায় অন্তর্ভুক্ত করা উচিত আইসিসি-র, এমনই দাবি মাইকেল হোল্ডিংয়ের৷ ক্যারিবিয়ান ক্রিকেটের এই কিংবদম্তি পেসার চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আইরিশদের জয় দেখে রীতিমতো আপ্লুত৷ এবং তার আশঙ্কা, এখনই আয়ারল্যান্ডকে টেস্ট দলের মর্যাদা না দিলে ইউইন মর্গানের মতো অনেকেই অন্য দেশের হয়ে খেলতে চলে যাবেন৷

হোল্ডিং বলছেন, ‘সময় এসেছে ওদের স্বীকৃতি দেওয়ার৷ নয়তো অনেক ক্রিকেটারকেই খোয়াবে ওরা৷’ আইসিসি-র পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালে আয়ারল্যান্ডের সামনে টেস্ট সংসারে ঢোকার দরজা খোলার সম্ভাবনা থাকছে৷ নন-টেস্ট প্লেয়িং দেশগুলোকে নিয়ে অনুষ্ঠেয় ইন্টার কন্টিনেন্টাল কাপের চ্যম্পিয়ন দলের সঙ্গে টেস্ট খেলিয়ে দেশের ক্রমতালিকায় সবার নিচে থাকা দলের পাঁচ দিনের ম্যাচে যারা বিজয়ী হবে তারাই অন্তর্ভুক্ত হবে ক্রিকেটের কুলীন গ্রহে৷ আইরিশরা গত পাঁচ বারের মধ্যে চার বারই কন্টিনেন্টাল সেরা৷

কিন্তু হোল্ডিং বলছেন, ‘মর্গান ইংল্যান্ডের হয়ে খেলা বেছে নিয়েছে ভবিষ্যতের কথা ভেবে৷ কিন্তু আইসিসি এখনই ওদের নিয়ে নতুন করে না বসলে সমস্যায় পড়বে আইরিশরা৷’

মাত্র ৬ বছরেই ধর্ষিতা সাংসদের স্ত্রী

danchukনগ্ন সেল্ফির পর এবার চমকে ওঠার মতো স্বীকারোক্তি, খবরের শিরোনামে ফের জায়গা করে নিলেন সাংসদ-পত্নী। তার দাবি, শৈশব থেকে একাধিক বার তাকে ধর্ষণ করেন এক পারিবারিক বন্ধু।

সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের খোলামেলা ছবি পোস্ট করে এর আগেও বিতর্ক উস্কে দিয়েছেন ক্যারেন ড্যানচুক। ব্রিটিশ লেবার পার্টির সাংসদ সাইমন ড্যানচুকের স্ত্রী, দুই সন্তানের জননী ক্যারেন নিজে অবশ্য তা নিয়ে আদৌ চিন্তিত নন। বরং সেই সময় তিনি জানিয়েছিলেন, নিজের সুন্দর শরীর প্রদর্শনে কোনও অসুবিধা হয় না, উল্টো সেই জনপ্রিয়তা তিনি উপভোগ করেন। কিন্তু এবার সেল্ফিতে নগ্নতা প্রদর্শনের পিছনে অকাট্য কারণ ব্যক্ত করেছেন তিনি।

ক্যারেন জানিয়েছেন, মাত্র ৬ বছর বয়সে তাকে ধর্ষণ করে পরিবারের পরিচিত এক ঘনিষ্ঠজন। তার পর থেকে আরও বেশ কয়েকবার তার শরীর ভোগ করে সেই দুষ্কৃতী। লজ্জায় ও ভয়ে কাউকে সে কথা জানাতে পারেননি ক্যারেন। কিন্তু মনের ভিতরে অসহ্য পাপবোধ ও হীনমন্যতা তাকে কুরে কুরে খেতে থাকে। অবস্থা এমন দাঁড়ায় যে নাগাড়ে ২০ বছর অবসাদ কাটানোর জন্য নিয়মিত ওষুধ খেতে হয় তাকে।

ক্যারেনের দাবি, শৈশবের ভয়ঙ্কর স্মৃতির হাত থেকে পরিত্রাণ পেতে এবং নিজের হারিয়ে যাওয়া মনের জোর ফিরে পেতেই সোশ্যাল মিডিয়ায় সেল্ফি পোস্ট করা শুরু করেন। ছবিতে নিজের আকর্ষণীয় শরীর মেলে ধরতে কুণ্ঠা বোধ করেন না ৩১-এর যুবতী। ক্রমে পাঠকদের প্রশংসা তাকে অনুপ্রেরণা দেয়, বেঁচে থাকার প্রেরণা জোগায়। অতীতের যাবতীয় লজ্জা ঝেড়ে ফেলে জীবন নিয়ে ইচ্ছে মতো আনন্দে মেতে ওঠার রাস্তা দেখিয়েছে সেল্ফি।

ক্যারেন জানিয়েছেন, এ ব্যাপারে তাকে পূর্ণ সমর্থন করেছেন সাংসদ স্বামী সাইমন। বস্তুত তার ভালোবাসা কেন্দ্র করেই নতুন ভাবে বাঁচার ইচ্ছে জাগে ক্যারেন ড্যানচুকের।

ফেনীতে ১৬টি বোমা সহ যুবক গ্রেফতার

arrest23ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন দুলা মিয়া রাস্তার মাথা থেকে মঙ্গলবার রাতে বোমাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রাতে মহাসড়কে নাশকতা করতে বোমাগুলো নিয়ে আসা হয় বলে পুলিশের দাবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে নাশকতা করতে কয়েকজন যুবক দুলা মিয়া ব্রিক ফিল্ডে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার দিকে ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব্ মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শাহাদাত হোসেন জহির নামের একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৬টি বোমা উদ্ধার করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের মধ্যম জোয়ার কাছাড় গ্রামের অলি আহমদের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুহম্মদ শামসুল আলম সরকার ১৬টি বোমাসহ এক যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহাদাত যুবদলের সক্রিয় কর্মী।