শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

দশ দলের বিশ্বকাপ প্রায় চূড়ান্ত

england230সিদ্ধান্তটা প্রায় নিয়েই ফেলেছে আইসিসি। বাকি কেবল চূড়ান্ত অনুমোদনের। ২০১৯ সাল থেকে বিশ্বকাপ ক্রিকেট হয়ে যাচ্ছে ১০ দলের প্রতিযোগিতা। বিশ্বকাপ ক্রিকেটের আভিজাত্য বজায় রাখতে এবং ক্রিকেটের এই বিশ্ব আসরে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই নাকি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের ভাষায়, বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই ১০ দলের সিদ্ধান্ত, ‘বিশ্বকাপ ক্রিকেটে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে, যে ১০টি দল বিশ্বকাপে খেলবে, সেই দলগুলোর যেন প্রতিটিই বিশ্বকাপ জয়ের উপযোগী হয়। তারা যেন প্রতিটি প্রতিটিকে হারাতে পারে।’
১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরটিই নাকি আইসিসিকে দশ-দলীয় বিশ্বকাপে উৎসাহী করে তুলেছে। ব্যাপারটি জানিয়েছেন রিচার্ডসন নিজেই, ‘বিরানব্বই বিশ্বকাপকে এখন পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হিসেবে ধরা যায়। সেবার অংশগ্রহণকারী নয়টি দেশ প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি হয়েছিল লিগ পদ্ধতিতে। রাউন্ড রবিন লিগ পর্বের শেষ পর্যায়ে এসেও বোঝা যাচ্ছিল না কোন চারটি দেশ সেমিফাইনালে খেলবে। আমরা বিশ্বকাপে ঠিক এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাই সৃষ্টি করতে চাই।’
বিশ্বকাপ ১০ দলের হয়ে গেলে আয়ারল্যান্ড, আফগানিস্তানের মতো উদীয়মান ক্রিকেট-শক্তিগুলোর কী হবে; আইসিসির এই সিদ্ধান্ত ক্রিকেট খেলাটিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পথে প্রতিবন্ধক সৃষ্টি করবে কি না—এ নিয়ে কিন্তু আলোচনা এই মুহূর্তে তুঙ্গে। শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেট ব্যক্তিত্বও আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘নতুন চিন্তা ক্রিকেটের ছড়িয়ে পড়া ব্যাহত করবে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তানের মতো উদীয়মান ক্রিকেট-শক্তির বিকাশ ব্যাহত হবে। সবচেয়ে বড় কথা, ক্রিকেটের প্রতি আগ্রহী বিশ্বের অনেক দেশই খেলাটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিরুৎসাহিত হবে।’
টেন্ডুলকার মনে করেন, আইসিসির উচিত প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির নামে বিশ্বকাপে দল না কমিয়ে তথাকথিত ‘ছোট দল’গুলোর ক্রিকেটীয় শক্তি বৃদ্ধিতে সার্বিক পদক্ষেপ নেওয়া। এ ব্যাপারে টেস্ট খেলুড়ে দেশগুলোরও কার্যকর ভূমিকা রাখার পক্ষে তিনি, ‘দল কমানোটা ঠিক হবে না। আইসিসির উচিত তথাকথিত দুর্বল দলগুলোর শক্তি বৃদ্ধি করা। আরও বেশি সুযোগ সৃষ্টি করা। টেস্ট খেলুড়ে দেশগুলো যদি নিয়মিত আফগানিস্তান, হল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের মতো দেশগুলোতে নিজেদের “এ” দল পাঠায়, তাহলে তা ওই দেশগুলোর ক্রিকেট উন্নয়নে সহায়ক হবে।
ওয়ানডে বিশ্বকাপ ১০ দলের হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১৬-তে উত্তীর্ণ করার ব্যাপারটিও নাকি এক প্রকার চূড়ান্তই। সূত্র: পিটিআই।

জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার

juliyanযা হওয়ার তা-ই হলো! অস্কারের ৮৭তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জুলিয়ান মুর। ‘স্টিল অ্যালিস’ ছবিতে আলজেইমার রোগে আক্রান্ত অধ্যাপিকার ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার গেলো তার ঘরে।

এবারের অস্কারে জুলিয়ান মুরই পুরস্কার পাচ্ছেন, তা মোটামুটি অবধারিত ছিলো! এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন ৫৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবার জুলিয়ান মুরের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন মারিয়ন কতিলার (টু ডেজ, ওয়ান নাইট), ফেলিসিটি জোন্স (দ্য থিওরি অব এভরিথিং), রিস উইদারস্পুন (ওয়াইল্ড) এবং রসামুন্ড পাইক (গন গার্ল)।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি প্রচার হচ্ছে।

অস্কার-২০১৫ পেলেন যারা

oskar23যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে আজ সোমবার সকালে অ্যাকাডেমি (অস্কার) অ্যাওয়ার্ডসের ৮৭তম আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস।

‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু..’ ডলবি থিয়েটারের স্টেজে এই কয়েকটি শব্দের উচ্চারণ আবারও জাগিয়েছিল শিহরণ। সিনেদুনিয়ার সেরাদের মধ্যেও কে আসলে সেরার সেরা সেটাই ঠিক করে দেয় লম্বায় ৩৪.২ সেমি আর ৮.৫ পাউন্ড ওজনের অস্কারের গোল্ডেন ট্রফিটি।

৮৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মোট ২৪টি ক্যাটেগরিতে সেরাদের হাতে উঠেছে এই গোল্ডেন ট্রফিটি। আর ১০০-টিরও বেশি দেশের মানুষের কাছে সরাসরি সম্প্রচার দেখতে পেয়েছে অনুষ্ঠানটির। এ ছাড়া অনুষ্ঠান স্থলে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন প্রায় ৩৩০০ জন।

নিল প্যাট্রিক হ্যারিসের রসিকতায় শুরু হয়েছিল এবারের অস্কার। বললেন, আজ আমরা সম্মান জানাতে এসেছি ‘হোয়াইটেস্ট’দের..পরে যেন ভুল সংশোধনের ভঙ্গিমায় বললেন, আসলে ‘ব্রাইটেস্ট’দের। এ কথায় হাসিতে গড়িয়ে পড়েছিল উপস্থিত সকলেই। যদিও এর মধ্যে মজার বাইরে খানিকটা সত্যিও আছে।

এবারের নমিনেশনের তালিকায় জুড়ে আছেন শ্বেতাঙ্গরাই। তাই বোধহয় হ্যারিসের এমন মজা কিংবা খোঁচা। রসিকতা শেষ করে ধরলেন গান। তার সঙ্গে আচমকা যোগ দিলেন আন্না কেনড্রিক। সব মিলিয়ে প্রত্যাশা মতোই জমজমাট শুরু হয়েছিল অস্কার অনুষ্ঠানের।

সেরা সিনেমার ভীড়ে এবার কোন পরিচালকের মেধাকে স্বীকৃতি দেয়া হবে তা নিয়ে ছিল বরাবরের মতোই উৎসাহ৷ সেরা সিনেমার বিভাগে এবার ফেভারিট ভাবা হচ্ছিল ‘বয়হুড’কে। গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস-সহ বছরের গুরুত্বপূর্ণ বেশিরভাগ পুরস্কারই জিতেছে এই সিনেমাটি। কিন্তু অস্কারটা জুটলো না। সেরা সিনেমার অস্কার জিতেছে ‘বার্ডম্যান’।

সেরা অভিনেতার পুরস্কারেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে ‘দ্য থিওরি অব এভরিথিং’ সিনেমায় বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ৩৩ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন।

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ৫৪ বছর বয়সী মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। ‘স্টিল অ্যালিস’ সিনেমায় আলজেইমার রোগে আক্রান্ত অধ্যাপিকার ভূমিকায় অনবদ্য অভিনয়ের কারণে তিনি যে এবার অস্কার জিতবেন, সেই আভাস আগেই দিয়ে রেখেছিলেন এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস, স্পিরিট অ্যাওয়ার্ডস জিতেও।

অস্কারের ৮৭তম আসরে সেরা পরিচালক কে হবেন, বয়হুডের জন্য রিচার্ড লিঙ্কলেটার, নাকি বার্ডম্যানের জন্য আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু?- তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত বাজিমাত করে বিজয়ের হাসি হাসলেন আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু। ‘বার্ডম্যান’ তৈরির জন্য সেরা পরিচালকের অস্কার পেয়েছেন মেক্সিকান এই চলচ্চিত্রকার।

সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন জেকে সিমন্স। ‘হুইপ্ল্যাশ’ সিনেমায় জ্যাজসংগীত শিক্ষকের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

সেরা সহ-অভিনেত্রীর অস্কার পুরস্কার জিতেছেন ৪৬ বছর বয়সী প্যাট্রিসিয়া আর্কেট। ‘বয়হুড’ সিনেমায় মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেছেন। ফলে তার কারণে সেরা সহ-অভিনেত্রী বিভাগে অস্কার জেতা হলো না রেকর্ড ১৯বারের মতো মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপের। এর আগে তিনবার অস্কার জিতেছেন তিনি। ৬৫ বছর বয়সী এই অভিনেত্রীর আগে কেবল প্রয়াত ক্যাথারিন হেপবার্নের চারবার অস্কার জয়ের রেকর্ড আছে।

৮৭তম অস্কারে বিদেশী ভাষার সেরা সিনেমার দৌঁড়ে এগিয়ে ছিল রাশিয়ান সিনেমা ‘লেভিয়াথান’। তবে শেষমেশ অস্কার পেল ‘ইডা’। পাওয়েল পাউলিকসকি পরিচালিত এই সিনেমাটি ৬০ দশকের পোল্যান্ড এবং সেসময়ের এক তরুণী নানকে কেন্দ্র করে নির্মিত। এর আগে বাফটা ও স্পিরিট অ্যাওয়ার্ডসেও সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল ‘ইডা’।

অভিনেতাদের চরিত্র অনুযায়ী তাদের সাজিয়ে তোলার শিল্পকেও সম্মাননা জানায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। কস্টিউম ডিজাইন বিভাগে সেরার সম্মান এবার গেল মিলেনা ক্যানোনোরার কাছে। পেয়েছেন- ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ সিনেমার জন্য।

মেকআপ ও হেয়ারস্টাইলে সেরার স্বীকৃতি ফ্রান্সিস হ্যানন ও মার্ক কোলির। ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ সিনেমার জন্য। এ ছাড়া অন্যান্য যেসব ক্যাটাগরিতে অস্কার দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে-

সেরা শর্ট ফিল্ম- দ্য ফোন কল।

সেরা ডকুমেন্ট্রি শর্ট সাবজেক্ট- ক্রাইসিস হটলাইন: ভেটরান প্রেস ওয়ান।

সেরা ডকুমেন্ট্রি ফিচার- সিটিজেন ফোর।

সাউন্ড মিক্সিংয়ে সেরা- হুইপ্ল্যাশ।

সাউন্ড এডিটিং- আমেরিকান স্নাইপার।

ভিজ্যুয়াল ইফেক্টস- ইনটারস্টেলর।

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- ফিস্ট।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- বিগ হিরো সিক্স।

সেরা প্রোডাকশন ডিজাইন- দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল (অ্যাডাম স্টকহাউসেন ও আনা পিনক)

সেরা সিনেমাটোগ্রাফি- বার্ডম্যান (ইমানুয়েল লুবেজকি)।

সেরা এডিটিং- হুইপ্ল্যাশ (টম ক্রস)।

সঙ্গীতে অরিজিনাল সং- গ্লোরি (সেলমা-জন স্টিফেন্স ও লুনি লিন)

সঙ্গীতে অরিজিনাল স্কোর- দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল।

অরিজিনাল স্ক্রিন প্লে- বার্ডম্যান।

অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে- দ্য ইমিটেশন গেম (গ্রাহাম মুর)।

প্রতিদিন কলা খাবেন যে ৭ কারণে

bananaকলা পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা হাতেগোণা। বাজারের বিভিন্ন ফলমূল খাওয়ার আগে নানা বিচার-বিশ্লেষণ করেন কেউ কেউ। তবে কলার সঙ্গে সে শত্রুতা নেই। অতি সহজলভ্য, সুলভ এ ফলটি সারা বছরই পাওয়া যায় এবং প্রায় সবাই পছন্দ করেন। যে তিনটি খাদ্য শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধান ভূমিকা রাখে, কলা তার অন্যতম। প্রতিদিনের খাদ্য-তালিকায় দুধ, ডিমের সঙ্গে কলার এ অবিচ্ছেদ্য সম্পর্কটা প্রাচীনকাল থেকেই। আধুনিক নানা গবেষণা সে সম্পর্কটাকেই আরও পোক্ত করেছে। কলা শুধু সুস্বাদু নয়, এর বহুমুখী স্বাস্থ্য-উপকারিতা ক্ষুদ্র পরিসরে বলে শেষ করা সম্ভব নয়। এখানে কলার ৭টি বিশেষ উপকারী দিক নিয়ে আলোচনা করা হলো:’

এক) সুস্থ-সবল হার্টের জন্য: পটাসিয়ামে পূর্ণ এ ফলটি হার্টকে সুস্থ ও সবল রাখে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, কলায় উচ্চ মাত্রায় পটাসিয়াম ও স্বল্প মাত্রায় সোডিয়ামের উপস্থিতি উচ্চ রক্তচাপ থেকে কার্ডিওভাস্ক্যুলার ব্যবস্থাকে সুরক্ষা দেয়।
দুই) বিষণœতা ও হতাশা কাটাতে: কলায় প্রচুর পরিমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ট্রিপ্টোফ্যান রয়েছে, যা বিষণœতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।
তিন) সুনিদ্রায় সহায়ক: কলার ভিটামিন বি৬ উপাদান সুনিদ্রায় সহায়ক। আর কলায় থাকা ম্যাগনেসিয়াম মাংসপেশীকে শিথিলে ভূমিকা রাখে।
চার) ক্যান্সার প্রতিরোধে: নিয়মিত কলা খাওয়ার অভ্যাস কিডনির ক্যান্সার থেকে আপনাকে সুরক্ষা দেয়। প্রতি সপ্তাহে ৪ থেকে ৬টি কলা খাওয়ার ফলে কিডনির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে অর্ধেক হ্রাস করে।
পাঁচ) হজমশক্তি বাড়াতে ও ওজন কমাতে: হজমের জন্য দারুণ উপকারী কলা। কারণ, কলায় রয়েছে প্রচুর পরিমাণ আঁশ, যা আপনার হজমশক্তিকে বাড়ায় ও সুস্থ রাখে।
ছয়) বাড়তি ওজন কমাতে ও ডায়াবেটিস প্রতিরোধে: কলায় আছে ভিটামিন-বি৬। ওজন কমাতে ও টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে এ ভিটামিনটি।
সাত) চোখের জন্য: যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের মতে, ঠিক গাজরের মতো কলাও দৃষ্টিশক্তির জন্য বিশেষভাবে উপকারী। কারণ, কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-এ, যা আপনার চোখকে সুরক্ষা দেয়, দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে এবং রাতের অন্ধকারে দেখার ক্ষেত্রে চোখের ক্ষমতাও বৃদ্ধি করে।

মান্নাকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

manna satroligনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে তারা ঘোষণা দিয়েছে যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেয়া হবে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ ঘোষণা দেন।

সারাদেশে বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ঢাবির কুলাঙ্গার হচ্ছে মান্না। তার সার্টিফিকেট বাজেয়াপ্ত করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

এসময় ছাত্রলীগের নেতারা মান্নার দুই গালে জুতা মারো তালে তালে বলে স্লোগান দিতে থাকে।

প্রধানমন্ত্রী উত্তরপাড়াকে ভয় পাচ্ছেন : স্বেচ্ছাসেবক দল

jatiotaগণতন্ত্র ও ভোটাধিকার , মত প্রকাশের স্বাধীনতা হরণ , মানবাধিকার লঙ্ঘন ,গুম, বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ও গণগ্রেফতার চালানোর পরও গণআন্দোলন দমাতে ব্যর্থ হয়ে এবং বিশ্ব সমপ্রদায়ের চাপ সামলাতে না পেরে প্রধানমন্ত্রী উত্তরপাড়ার ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ  বলেছেন ঠাকুর ঘরে কে রে? আমি  কলা খাইনা। আজকের অবৈধ প্রধানমন্ত্রীরও একই অবস্থা।সরকারের থলের বিড়াল বেড়িয়ে আসছে।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দেশের জনগণ যখন সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে।বিশ্ব সম্প্রদায় আজ সরকারের গণগ্রেফতার, নির্বিচারে গুলি, হত্যা, গুম,দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জেগে উঠেছে। সরকার যখন দেখছে  তাদের গনেশ  উল্টে যাচ্ছে তখন-ই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম -সাধারণ সম্পাদক পারভেজ আল বাকীসহ সারাদেশে অসংখ্য নেতা-কর্মীদের  গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি, অব্যাহত গুম ,খুন, বিচার বর্হিভূত হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি এবং সরকারকে পদত্যাগ দাবি করে চলমান সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন  স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাবিব-উন-নবী খান সোহেল , সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।

রাজধানীর কারওয়ান বাজারে বাসে আগুন

bus fire17রাজধানীর ব্যস্ততম এলাকা কারওরান বাজার এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।

আজ সোমাবর দুপুরে ওই এলাকার পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় দাঁড়ানো বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে অগ্নি সংযোগ করে অবরোধ ও হরতাল সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তবে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান শাহজাদী সুলতানা।

১৫ বিশিষ্ট নাগরিককে ট্রাইব্যুনালের ক্ষমা

tribunalসাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে ৪৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি দেওয়ায় আদালত অবমাননার প্রেক্ষিতে ১৫ জনের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। বাকী ৩৪ জনের বিরুদ্ধে পরবর্তী আদেশের জন্য আগামী ৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এই ১৫ জন বিশিষ্ট নাগরিক হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক, এম হাফিজ উদ্দিন, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মুহসিন, নাইলা খান, সাহনাজ হুদা, সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, জাকির হোসাইন, অরুপা রাহী, সাইনা আক্তার, ইলিরা দেওয়ান ও তাহমিমা আনাম।

এর আগে গত ২৭ জানুয়ারি ৪৯ জনের মধ্যে ১৫ বিশিষ্ট নাগরিক আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালতে বিশিষ্ট নাগরিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান।

এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ ১০ জন নিজের পক্ষে নিজেরাই ব্যাখ্যা দাখিল করেছেন।

গত বছরের ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। বিবৃতিদাতা ৫০ জনের মধ্যে এক নম্বরে ছিলেন শাহদীন মালিক। মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করেন।

গত বছরের ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ দৈনিক প্রথম আলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওই বিবৃতির অনুলিপি দাখিলের নির্দেশ দেন। আদেশে বিবৃতিদাতাদের ঠিকানা চান ট্রাইব্যুনাল।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক ও মানবাধিকারকর্মী হানা শামস আহমেদের কাছে এসব ঠিকানা চাওয়া হয়। শাহদীন মালিক ও হানা শামস আহমেদ আজ ট্রাইব্যুনালে বিবৃতিদাতাদের ঠিকানা দাখিল করেন। এর পর আদালত ১৪ জানুয়ারি বিবৃতির ব্যাখ্যা চেয়ে আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগের মামলায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের ৫ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক দ্য নিউএজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা।

মান্নাকে সাবধান হতে বললেন হাছান মাহমুদ

hasan31নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। ‘২০ দলীয় জোটের অযৌক্তিক হরতাল-অবরোধে পেট্রোলবোমায় সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, যে খোকা সাহেব বিএনপি জোটের সহিংসতার দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছেন সেই সহিংসতাকারীদের সাথে যারা পরামর্শ করছেন তারা জনগণের কাছে চিহ্নিত হয়েছে। সেইসব চিহ্নিতদের এখনই সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি।

‘গত দেড় মাসে সহিংসতায় নিহতদের মুক্তিযোদ্ধার সম্মাননা দেওয়া হবে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, তারাই মানুষ হত্যা করে তারাই মুক্তিযুদ্ধের সনদ দিতে চাইছে। এটা নিহতদের আত্মা এবং সমগ্র জাতির সাথে উপহাস মাত্র।

এমন বক্তব্যের মানে রাজাকারের কাছ থেকে মুক্তিযুদ্ধের সনদ নেওয়া বলেও মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ জাতির সাথে এমন উপহাস না করতে বিএনপির প্রতি আহ্বান জানান।

বিএনপি-জামায়াতকে নয় জামায়াতই এখন বিএনপিকে চালায় মন্তব্য করে তিনি বলেন, জামায়াত শহীদ মিনারে বিশ্বাস করে না। তারা শহীদ মিনারে ফুলও দেয় না। ঠিক তেমনিভাবে জামায়াতের পরামর্শেই খালেদা জিয়া শহীদ মিনারে না গিয়ে কার্যালয়ে মিলাদের আয়োজন করেছে।

খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নয়, জামায়াতের আমিরে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

এ সময় আরও বক্তব্য দেন-আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।

উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা, ৭০ মরদেহ উদ্ধার

lonch22কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফাকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উদ্ধারকারী জাহাজ রুস্তম ওই লঞ্চটিকে উদ্ধার করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০।

উদ্ধারকৃত লঞ্চটিকে পাটুরিয়া ঘাটের দড়িকান্দি এলাকায় রাখা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আবদুস সালাম জানিয়েছেন।

এদিকে, লঞ্চ উদ্ধারের পর প্রাথমিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশেদা ফেরদৌস সোমবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিভ খান জানান, কন্ট্রোলরুমে ৭০ জনের মৃতদেহের মধ্যে ৫৭টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবহণের জন্য লাশপ্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে মাওয়া থেকে পাটুরিয়ায় এসে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম।