সাভার বিএনপির সভাপতি আলাল গ্রেফতার
২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে সাভার থানা বিএনপি সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আক্রান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে সাভার থানা বিএনপি সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আক্রান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী নিবাচন শুরু হবে ।
২০১৫-২০১৬ বর্ষের কার্যকরী পরিষদের এই নির্বাচনে ২৫টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশটি সম্পাদকীয় পদের বিপরীতে ২৬ জন এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বারের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী এসএম আলতাফ হোসেন।
কমিশনারের দায়িত্ব পালন করছেন, অ্যাডভোকেট রেজাউল করিম হিরন, অ্যাডভোকেট হাজী মো. মোহসীন, অ্যাডভোকেট আহমদ উল্লাহ আমান, অ্যাডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান ও মো. মতিউর রহমান ভুইয়া।
আওয়ামী লীগ সমর্থিত সাদা, বিএনপি-জামায়াত সমর্থিত নীল ও নিরপেক্ষ হিসেবে সবুজ প্যানেলের ব্যানারে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলে অ্যাডভোকেট আয়ুবুর রহমান এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও নীল প্যানেলে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে সাদা প্যানেলে মোশাররফ হোসেন ও সহসভাপতি পদে তারিক হোসেন, নীল প্যানেলে আফরোজা বেগম শেলী, ও সহসভাপতি হারুন রশিদ খান, ট্রেজারার পদে সাদা প্যানেলে মকবুল হোসেন, নীল প্যানেলে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলে আব্দুস সালাম খান ও সহসাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন ভুইয়া নীল প্যানেলে হাফিজুর রহমান হাফিজ, ও তাহেরুল ইসলাম তৌহিদ, লাইব্রেরি সম্পাদক পদে সাদা প্যানেলে আলী আহমেদ ও নীল প্যানেলে মাজেদুর রহমান মামুন, সাংস্কৃতিক সম্পাদক পদে সাদা প্যানেলে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ ও নীল প্যানেলে আকলিমা আক্তার আলো এবং দফতর সম্পাদক পদে আব্দুল হাই মামুন ও নীল প্যানেলে শেখ আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে সাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু সাঈদ সিদ্দিকী, ফাতেমাতুজ জহুরা মনি, হাজেরা বেগম আজরা, লিলিয়া আক্তার লিলি, নাসিম জাহান রুবি, নুরজাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, সাবিনা আক্তার দীপা, সাহিদা পারভীন নদী, তাহমিনা আহমেদ মিলি, বিল্লাল হোসেন লিজন পাটোয়ারি, নুর হোসেন, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন ও তপো গোপাল ঘোষ।
অন্যদিকে সদস্য পদে নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাতিমা ইয়াসমিন, রেহানা পারভীন, শাহনাজ পারভীন জোসনা, মিজানুর রহমান মিজান, মজিবর রহমান, মোস্তফা কামাল, শাহ আলম, মোহাম্মাদ ইমদাদুল ইসলাম, মোহাম্মাদ কামাল হোসেন, মোহাম্মাদ রোকনুজ্জামান, মোহাম্মাদ বিল্লাল হোসেন, মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ মাহবুব হাসান ও শফিকুল ইসলাম।
নির্বাচনের মাসখানেক আগে থেকেই উভয় প্যানেলের প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করেন। ব্যক্তিগতভাবে যোগাযোগ ছাড়াও লিফলেট, কার্ড, এসএমএস, ভয়েস এসএমএম, ফেসবুক, ফেসবুক ম্যাসেঞ্জারসহ মোবাইলে ফোন করেও জোর প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।
গত ২০১৪-১৫ বর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ব্যাপক ভরাডুবি হয়। ২৫টি পদের বিপরীতে তারা মাত্র ছয়টি সদস্য পদ পায়। অপরদিকে সম্পাদকীয় পদের দশটিসহ বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ১৯টি পদে জয়লাভ করে।
২৫টি পদের বিপরীতে সবুজ প্যানেল দশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯ হাজার ৬শত ভোটার দুই দিনব্যাপী তাদের ভোটাধিকার ভোট প্ররাগ করবেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর ফার্মগেটের হলিক্রস স্কুলের মূল গেইটে তালা দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
হরতালের মধ্যেও স্কুল খোলা রাখায় সোমবার রাতে হরতাল সমর্থকরা স্কুলের প্রধান গেইটে তালা লাগিয়ে দেয়। তালার ভেতর তারা সুপার গ্লুও লাগিয়ে দেয়।
এই ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়ে।
এ ব্যপারে হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
একেই বলে চোরের ওপর বাটপাড়ি৷ সম্প্রতি, স্পেনের দুই ঠগ, অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত শিল্পী ফ্রান্সিসকো গোইয়ার আঁকা একটি ছবি নকল করে আরব দেশীয় এক শেখকে বিক্রি করে যে ১৮ লক্ষ ডলার পায় তার পুরোটাই জাল নোট৷ সেই শেখ এবং যে দালাল এই কেনাবেচায় মধ্যস্থতা করেছিল, দুজনেই এখন বেপাত্তা৷ আর সেই দুই ঠগ এখন হাজতে৷ এই খবর বৃটেনের ‘দি ইন্ডিপেন্ডেন্ট’ সংবাদপত্রের৷
ঘটনার সূত্রপাত ২০০৩ সালে৷ ক্যাটালোনিয়া প্রদেশের জিরোনা শহরের দুই ভাই সেই সময় গোইয়ার আঁকা এক স্পেনীয় শিল্পী আন্তোনিও মারিও এসকিভেলের একটি প্রতিকৃতি কেনে৷ ছবিটির মাপ ছিল ৮০ সেন্টিমিটার x ৬০ সেন্টিমিটার৷ তারা ভেবেছিল, ছবি এবং তার সঙ্গে পাওয়া প্রামাণ্য শংসাপত্র, দুটোই খাঁটি৷ কিন্তু বিশেষজ্ঞরা ছবিটিকে নকল বলে ফরমান দেওয়ার পর, ২০০৬ সালে জিরোনার একটি আদালত রায় দেয়, ২০,০০০ ইউরো জমা দিয়ে দুই ভাই ছবিটি গচ্ছিত রাখতে পারবে৷ ২০১৪ সালের ডিসেম্বর মাসে দু’জনে ঠিক করে, সেই নকল শংসাপত্র দেখিয়েই এক আরব শেখকে ৪০ লক্ষ ডলারে ছবিটি বিক্রি করবে৷ এই ব্যাপারে তাদের ‘সাহায্য’ করে ইতালির এক ‘রহস্যময়’ দালাল৷ সে তার কমিশন বাবদ দুই ভাইয়ের কাছ থেকেই ৩,৪০,০০০ ডলার আদায় করে৷ এই অর্থ, দুই ভাই তাদের এক বন্ধুর কাছ থেকে ধার করে৷
শিল্পে পরাবস্তবতার পুরোধা গোইয়া আজ বেঁচে থাকলে তার ছবি নিয়ে ব্যবসার এই করুণ পরিণতি দেখলে না হেসে পারতেন না৷
বিশ্বজুড়ে ব্যাপক কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা এখন সর্বজন স্বীকৃত। প্রযুক্তিগত উৎকর্ষ সাধন, সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, আন্তঃখাত সংযোগ স্থাপন, রফতানি বৃদ্ধি এবং উদ্যোক্তার কর্মদক্ষতা বাড়াতেও ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ কারণে উন্নয়নশীল দেশগুলো বিশেষত এসএমই খাতকে প্রাধান্য দিয়ে জাতীয় নীতি-কৌশল প্রণয়ন করছে। বিশ্বের অধিকাংশ দেশেই এসএমই কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতেও এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ক্রমবর্ধমান মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, সামাজিক প্রয়োজন পূরণ এবং শিল্পের ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ উন্নত করার প্লাটফর্ম হিসেবে কাজ করছে এ খাত। এশিয়ান বিজনেস রিভিউয়ের তথ্য মতে, বাংলাদেশে উদ্যোক্তাদের ৮০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের। জিডিপিতে এসএমই খাতের অবদান ২৫ শতাংশ। আর কর্মসংস্থানের ক্ষেত্রে এ খাতের অবদান ৪০ শতাংশের মতো। যেখানে ভারতে উদ্যোক্তাদের ৯৭.৬ শতাংশ এসএমই এবং জিডিপিতে এসএমই খাতের অবদান ৮০ শতাংশ। চীনে উদ্যোক্তাদের ৯৯ শতাংশই এসএমই। জিডিপির ৬০ শতাংশ এ খাতের অবদান। কর্মসংস্থানের ক্ষেত্রে এসএমই খাতের অবদান ৯২ শতাংশ। জাপানে উদ্যোক্তাদের ৯৯.৭ শতাংশ এসএমই। জিডিপির প্রায় ৬৯.৫ শতাংশ এবং কর্মসংস্থানের ৭২ শতাংশ এসএমই খাতের।
নারী উদ্যোক্তাদের জন্য পৃথক এসএমই ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমনকি নারী উদ্যোক্তাদের ঋণ গ্রহণের সুবিধার্থে প্রতিটি শাখায় পৃথক নারী ডেস্কও স্থাপন করা হয়েছে।
সরকারের এসএমই খাতের এই অগ্রাধিকারকে বাস্তবে রূপ দিতে বেসরকারিখাতের ইসলামী ব্যাংকও নানামুখী পদক্ষেপ নিয়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে শুরু থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সংযুক্ত ছিল এ ব্যাংক। এ ব্যাংক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য পূরণে সম্পদের সমবণ্টনের লক্ষ্যে নিম্ন আয়ের মানুষদের ও এসএমই খাতে বিনিয়োগ প্রদানে গুরুত্ব ও প্রাধান্য দিয়ে থাকে।
সরকারের নীতি ও লক্ষ্যকে স্বাগত জানিয়ে ইসলামী ব্যাংক এসএমই খাতের ব্যাপক প্রসারে কাঠামোগত উন্নয়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বর্তমানে ব্যাংকিং খাতের মোট ঋণের ২৪ শতাংশ এসএমই খাতের। এসএমই বিনিয়োগে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বেসরকারি ব্যাংকগুলো দ্বিতীয় স্থানে রয়েছে।
বেসরকারি ব্যাংকগুলো তাদের ঋণের ২৭ শতাংশই দিয়েছে এসএমই খাতে। বর্তমানে ১ লাখ ৩০ হাজার এসএমই উদ্যোক্তা ইসলামী ব্যাংকের সাথে জড়িত। এক্ষেত্রে পুরুষ ও নারী উদ্যোক্তার অনুপাত ৭৭:২৩। ২০১৪ সালে ইসলামী ব্যাংক এসএমই খাতে ২৪৯৮ কোটি টাকা বিনিয়োগ প্রদান করেছে। যা এ খাতে জাতীয় ঋণ বিতরণের ২৭ শতাংশ।
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ ব্যাংক। উদ্যোক্তাদের দোরগোড়ায় এসএমই সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকের ২৯৪টি শাখা এবং ১৪ হাজার কর্মকর্তা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই শ্রম এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনার সুফল-স্বীকৃতি দুই-ই মিলেছে। দেশের এসএমই খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালের কর্মকান্ডের ভিত্তিতে এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক যৌথভাবে ‘বর্ষসেরা ক্ষুদ্রউদ্যোক্তা বান্ধব ব্যাংক’ পদকে ভূষিত হয় ইসলামী ব্যাংক।
২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ-হরতাল চলাকালে জয়পুরহাটের মাটিরঘর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন ও কলা বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জয়পুরহাট থেকে ঢাকাগামী বাস ও ট্রাক মাটিরঘর এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত গাড়ি দু’টির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও র্যা বের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।
মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে ছিনিয়ে নেয়ার দুই ঘণ্টার মধ্যে খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন (২৮) নামে এক দুর্বৃত্ত নিহত হয়েছে।
গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সালাহউদ্দিন মোল্লা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
ক্যানবেরার মানুকা ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। পুরো রানই এসেছে ক্রিস গেইল-মারলন স্যামুয়েলস জুটিতে। এরমধ্যে গেইল করেছেন ডাবল সেঞ্চুরি; আর শতক নিয়ে অপরাজিত ছিলেন স্যামুয়েলস।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতিদের (ভিপি) নামের বোর্ড থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নাম মুছে দিয়েছে ছাত্রলীগ। এছাড়া সেখানে থাকা তার ছবিটি ভাঙচুরের পর পুড়িয়ে দেয়া হয়েছে।