শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দিচ্ছেন না বিশ্বনেতারা

netaniyaho26ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে বিরত করার প্রচেষ্টায় বিশ্বনেতারা ইস্তফা টেনেছেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর এই বক্তব্য কে ভুল বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে ইরানকে বিরত করার প্রচেষ্টায় বিশ্বনেতারা যে ইস্তফা দিয়েছেন, এই বিষয়টিকে গ্রহণ করতে সম্মত নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবারে পশ্চিম তীরে নিজের সমর্থকদের সামনে বক্তৃতা দেয়ার সময় নিজের এই মত তিনি তুলে ধরেন।

তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি ইসরায়েলের জন্য হুমকি; তাই, এটিকে বন্ধ করতে যেকোনো কিছুই তিনি করবেন বলেও জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি এখানে বলছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে চায় তাহলে এর বিপক্ষে আপত্তি জানাতে যা করা দরকার আমি এর সবই করবো।

ইরানের এই কর্মসূচি আমাদের জন্যই নয়, আমার প্রতিবেশীসহ সারা দুনিয়ার জন্যই হবে বিপজ্জনক।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বনেতারা একটি আলোচনা চালাচ্ছেন এবং কিছু শর্তে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবা হচ্ছে।

এই আলোচনাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী। কারণ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে তিনি রাজি নন।

কিন্তু ইরান বিষয়ক আলোচনা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু যা ভাবছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জন কেরি।

তিনি এখানে বলছেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির বিস্তার বন্ধ করতে আমরা ইরানের সঙ্গে যে চুক্তি করেছি এবং তাদেরকে যে সময় দিয়েছি এর ফলে ইসরায়েল এখন আগের চেয়ে আরো বেশি নিরাপদ। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী এর বিরোধিতা করছেন। কিন্তু তিনি ভুল।

ইরানের সঙ্গে আলোচনা ঠেকাতে লবি করার কাজেই আগামী সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে।

রিপাকলিকানদের আমন্ত্রণে সেই সময় কংগ্রেসে তার বক্তব্য দেয়ারও কথা আছে।

খুলনায় বিএনপি কর্মীসহ আটক ৪৬

arrest28খুলনা মহানগরীতে নাশকতার আশঙ্কায় বিএনপি কর্মসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২ জন বিএনপি, ২ জন স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং অন্যরা বিভিন্ন মামলার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ইটিভি চেয়ারম্যান সালামের জামিন বহাল

etv aপর্নোগ্রাফির অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালামের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে সরকারপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে সালামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম।

এর আগে পর্নোগ্রাফির এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন সালাম। ওই জামিন স্থগিত করতে আপিল করে রাষ্ট্রপক্ষ।

না.গঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

court26নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলার রায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদন্ডও করা হয়। দন্ডিতরা হলো- নূর মোহাম্মদ আলী নূরা, আহম্মদ আলী, দিল মোহাম্মদ দিলা, আব্দুল কাইয়ুম, আব্দুল মালেক, সালাম, ইকবাল হোসেন, সফর আলী এবং মোহর আলী।

বৃহস্পতিবার সকালে আসামিদের উপস্থিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় ঘোষনা করেন।

জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামিরা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাঝপাড়া এলাকার বুর্জক আলীর ছেলে মুক্তিযোদ্ধা নূর হোসেনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর ফতুল্লা উপজেলার ভুইঘর এলাকায় নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একটি সিএনজি (ঢাকা মেট্রো-থ-০২-৬০৫৪) যোগে বাসায় লাশ নিয়ে আসে।

আসামিরা ওই সময় নূর হোসেনের পরিবারের লোকজনকে জানায়, নূর হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এরপর ময়নাতদন্ত ছাড়াই নূর হোসেনের লাশ দাফন করা হয়।

পরে নূর হোসেনের পরিবারের সন্দেহ হলে থানায় অভিযোগ করে ২৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এরপর ময়নাতদন্ত করে হত্যা করার আলমত পায় নিহতের পরিবার।

পরে ৯ জনের বিরুদ্ধে নিহতের বাবা বর্জুক আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত এ মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেন।

সাঙ্গাকারা-দিলশানের সেঞ্চুরি: ‘মিস’-এর মহড়ায় বাংলাদেশের সামনে ৩৩৩

dilshanসকাল দেখে দিনটা বোঝা যায়্- এই প্রবাদটি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শুরুতেই মিলেছিল। কোনো কিছুই পক্ষ নিচ্ছিল না বাংলাদেশের। স্লিপে হাতের ওপর আসা লাহিরু থিরিমানের ক্যাচ ফেলে দিলেন এনামুল হক বিজয়। সেই থেকে শুরু। এরপর একের পর এক ক্যাচ মিস, রানআউট মিস, স্ট্যাম্পিং মিস, ফিল্ডিং মিস। কেবল মিস-এর মহড়া ইনিংস জুড়ে।

বিজয়কে দিয়ে শুরু হলেও শেষতক অনেকেই এসব মিসের মহাড়ায় নাম লিখিয়েছেন। ফলও খুব দ্রুত পেয়ে গেছে বাংলাদেশ। তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরি বাংলাদেশের এমসিজি অভিষেক বিভীষিকাময় করে দিল। টস জিতে ব্যাট করে বৃহস্পতিবার ১ উইকেটে ৩৩২ রানের বিশাল স্কোর গড়েছে শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ ভেবে বসা ম্যাচটা জিততে হলে মালিঙ্গা-ম্যাথুসদের বোলিং আক্রমণ মাড়িয়ে বাংলাদেশকে করতে হবে ৩৩৩ রান।

ইনিংসের শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। থিরিমানে একাই কয়েকটি সুযোগ দিয়েছেন। যার সবাই নষ্ট করেছে বাংলাদেশ। মাশরাফির করা ইনিংসের চতুর্থ বলে বিজয় সহজ ক্যাচ ফেলেছেন। ৯ম ওভারে ২২ রানে আবারও মাশরাফির বলে থিরিমান্নের ক্যাচ স্লিপ ও উইকেটকিপারের ফাঁক গলিয়ে যায়। সাব্বিরের করা ২২তম ওভারে স্টাম্পিং মিস করেন মুশফিক। ‘কই’ মাছের প্রাণ থিরিমানেকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন রুবেল। ১২২ রানে ১২তম হাফ সেঞ্চুরি করা থিরিমান্নের ক্যাচ ধরেন তাসকিন। তিনি ৫২ রান করেন।

এরপর শুরু হয় দিলশান-সাঙ্গাকারার জুটিতে শ্রীলঙ্কার বড় স্কোর গড়ার গল্প। তাদের জুটিতে আর ভাঙন ধরাতে পারেনি বাংলাদেশ। দুই লঙ্কানের ব্যাটে পিস্ট হয়েছেন রুবেল-তাসকিনরা। তারা ২৫.৩ ওভারে ২১০ রানের জুটি গড়েন। শেষ ১০ ওভারে ১২৬ রান তোলেন তারা দুজন।

দিলশান খেলেন ক্যারিয়ার-সেরা ইনিংস। ৫০ বলে হাফ সেঞ্চুরির পর ১১৫ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। ২১তম সেঞ্চুরি করা দিলশান ১৪৬ বলে ২২টি চারে ১৬১ রান করে অপরাজিত ছিলেন। এর আগে সর্বোচ্চ অপরাজিত ১৬০ রান করেছিলেন তিনি ভারতের বিরুদ্ধে ২০১২ সালে হোবার্টে।

ক্যারিয়ারের ৪০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন সাঙ্গাকারা। এমন ম্যাচটাকে স্মরুণীয় করে রাখলেন তিনি ২২তম সেঞ্চুরি দিয়ে। ওপেনার তৈরি করা ভিতের সঠিক ব্যবহার করেছেন সাঙ্গাকারা। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ৭৩ বলে তুলে নেন সেঞ্চুরি। ৭৬ বলে অপরাজিত ১০৫ রান (১৩ চার, ১ ছয়) করেন তিনি।

অনুষ্ঠান চলাকালে মঞ্চে পড়ে গেলেন ম্যাডোনা

madonaব্রিট অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান চলাকালে মঞ্চেই পড়ে গেলেন পপ ডিভা ম্যাডোনা। এতে অবশ্য কোনোরকম চোট পাননি তিনি। নিজেই জানিয়েছেন, সব কিছু ঠিক আছে।

টুইটারে ৫৬ বছরের ম্যাডোনা এভাবে পড়ে যাওয়ার জন্য তার আঁটোসাঁটো আরমানি কেপকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, আমার সুন্দর কেপটা খুব শক্ত করে বাঁধা ছিল। এতেই টান লেগে পড়ে গিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি, আমি আবার উঠে দাঁড়িয়েছে। সব ঠিক আছে। শুভেচ্ছার জন্য ধন্যবাদ।

এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রায় ২০ বছর পর এসেছিলেন ম্যাডোনা।মঞ্চে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন সহ নৃত্যশিল্পীরা। এরপরও অবশ্য অনুষ্ঠান করেন তিনি।

ফখরুলসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

fakrul1গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি দিন পেছাল। আগামী ২৫ মার্চ দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করে আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।

২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী।

সাঙ্গাকারা-তিলকরত্নে এলোমেলো বাংলাদেশ

sanga26তিলকরত্নে দিলশান আর সাঙ্গাকারার মারমুখী ব্যাটিং এলোমেলো করে দিয়েছে বাংলাদেশের বোলিংকে। ইতিমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন তিলকরত্নে। আর সেঞ্চুরির পথে সাঙ্গাকারা। ৪৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেটে (থিরুমানে) ৪৫.৩ ওভারে ২৮০ রান। সাঙ্গাকারা ৬৪ বলে ৮৯  আর  তিলকরত্নে  ১৩১ বলে ১২৭ রানে ব্যাট করছেন।

ইনিংসের শুরুতে অবশ্য শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এনামুল হক বিজয়ের ক্যাচ মিসের মহড়ায় সে সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। এরপর আর একটা সুযোগ মিস হলো ইনিংসের নবম ওভারে। দুই জীবন পাওয়ার পর  শ্রীলঙ্কাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারা ও তিলকরত্নে শ্রীলঙ্কাকে তরতর করে এগিয়ে নিয়ে যান।

ইনিংসের ২৫তম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রুবেল হোসেন। আউট হন ‘কই’মাছের প্রাণ নিয়ে উইকেটে আসা থিরিমান্নে। থার্ডম্যানে ক্যাচ ধরেন তাসকিন আহমেদ। ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করা থিরিমান্নে ৫২ রান করেন।

এর আগে ইনিংসের চতুর্থ বলেই লঙ্কানদের উপহার দিলেন এনামুল হক বিজয়। স্লিপে মাশরাফির বলে লাহিরু থিরিমান্নের সহজ ক্যাচ ছেড়েছেন বিজয়। যা হতাশ করেছে এমসিজিতে উপস্থিত দর্শকসহ ও ক্রিকেটপ্রেমীদের।

ইনিংসের ৯ম ওভারে আবারও ২২ রানে থিরিমান্নে জীবন পেয়েছেন মাশরাফির বলে। এবার উইকেটকিপার মুশফিক ও স্লিপ ফিল্ডার বিজয়ের মাঝ দিয়ে বল চলে যায়। এরপর ২২তম ওভারের পঞ্চম বলে থিরিমান্নেকে স্টাম্পিংয়ের সুযোগও নষ্ট করেছেন মুশফিক।

বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

hasina2বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে সহিংসতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মারছে আল্লাহ তাদের সুমতি দিক। আসলে এসবতো খুন করা। এটাতো গণহত্যা। যারা এটা করছে, তারা খুনের দায়ে অভিযুক্ত। কোনো মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না।

কেউ রাজনৈতিক ভুল করলে তার খেসারত জনগণ দেবে কেন- প্রশ্ন তুলে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, মানুষের মাঝে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে, তখন হঠাৎ করে এ তাণ্ডব কেন? নিশ্চই জনগণের স্বার্থে নয়। এটা ব্যক্তিস্বার্থে।

তিন বছর পর বিজ্ঞাপনে সুজানা

sujana26কাজের ব্যাপারে বরাবরই একটু সচেতন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। দীর্ঘ তিন বছর পর কোন বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। অংকুরের নির্দেশনায় খাদ্যজাত পণ্যের এ বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে শেষ হয়েছে।

সুজানা বলেন, প্রায় তিন বছর পর বিজ্ঞাপনের শুটিং করলাম। বিষয়টি ভাবতেই খুব ভাল লাগছে। এতদিন ভাল কোন পণ্যের বিজ্ঞাপন কিংবা নির্মাতাও মেলেনি। তাই অনেক কাজের অফার পেয়ে ফেরাতে হয়েছে।

নতুন এ বিজ্ঞাপনটি আমাকে বেশ আকৃষ্ট করেছে। তাই বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে প্রস্তাব পেয়ে আর না করিনি। আশা করছি প্রচারে এলে সবার ভাল লাগবে।

এদিকে নতুন এ বিজ্ঞাপনটি ছাড়াও আরও কয়েকটির ব্যাপারে নির্মাতাদের সঙ্গে কথা চলছে সুজানার। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তবেই কাজ করবেন বলে জানান। সুজানা বলেন, একটানা অনেক কাজ করে মান নষ্ট করতে চাই না। নতুন আরও কিছু বিজ্ঞাপনের ব্যাপারে কথা চলছে। আশা করছি সিদ্ধান্ত চূড়ান্ত হলে কাজ শুরু করে দেবো।

বিজ্ঞাপনের কাজ ছাড়া বর্তমানে নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই মডেল-অভিনেত্রী। সমপ্রতি পান্থ শাহরিয়ারের রচনা ও রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিকের শুটিং থাইল্যান্ডে শেষ করে এসেছেন। এছাড়া আরও একটি নতুন ধারাবাহিকে কাজ করার কথা রয়েছে সুজানার। পাশাপাশি খণ্ড নাটকেও নিয়মিত কাজ করছেন তিনি।