শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

‘অভিনব’ প্রতিবাদী জালাল আটক

jalalদেশজুড়ে চলমান সহিংসতা বন্ধের দাবিতে ২৪ ঘণ্টা গাছে অবস্থানের পর আটক হয়েছেন ‘দার্শনিক’ জালাল উদ্দিন মজুমদার।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গের হৃদয় (১৮) নামের একজনকে আটক করা হয়।

এর আগে সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত জালাল উদ্দিন প্রেস ক্লাবের একটি কড়ইগাছে উঠে অবস্থান করে সহিংসতার প্রতিবাদ জানান।

মাথায় পতাকা বেঁধে, সঙ্গে আরেকটি পতাকা ও একটি হারিকেন নিয়ে গাছের ওপর অবস্থানকালে জালাল উদ্দিনের হাতে দুটি প্ল্যাকার্ড ছিল। তাতে লেখা ছিলো— ‘১৬ কোটি মানুষ এই মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তাই গাছে উঠে দাবি আদায়ের কথা বলছি। দাবি আদায় হলে নিচে নেমে আসব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মারকলিপি দেয়া হবে বলেও জানিয়েছিলেন।

জালালকে আটকের ব্যাপারে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিম বলেন, “সকালে জালালসহ দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি বাইরে আছেন, তিনি আসলে আটকদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।”

নোয়াখালী ‘সময়’ টিভি অফিসে ককটেল হামলা

shomoy tvবেসরকারি টিভি চ্যানেল ‘সময় টেলিভিশনের নোয়াখালী অফিসে ককটেল হামলা করেছে দূর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাইজদী টাউন হলের মোড়ে অবস্থিত অফিসে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মাইজদী টাউন হলের মোড়ের ব্যাণিজ্য বিতান ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সময় টিভি’র অফিস লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেলটি অফিসের জানালার বাহিরের অংশে লাগে। এ সময় অফিস বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এঘটনায় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ ও সাধারণ সম্পাদক রুদ্র মাসুদসহ জেলায় কর্মরত সকল সাংবাদিক তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। একইসাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

সময় টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি সাইফুল্যাহ্ কামরুল বিষয়টি নিশ্চিত করে জানান, ককটেল নিক্ষেপের সময় অফিস বন্ধ ছিল। তখন তিনি তার অফিসের পাশের দৈনিক প্রথম আলো অফিসে ছিলেন।

এদিকে খবর পেয়ে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিস্কৃতি চাকমার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

savarআশুলিয়ায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই উল্টে অন্তত পনের  জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা এগারটায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায়  এ দুর্ঘটনা ঘটে

বাসের যাত্রী সূত্রে জানা যায়, আব্দুলপুর থেকে ছেড়ে আসা  খেয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস পলাশবাড়ী  এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে মহাসড়কের মধ্যেই উল্টে যায়। এ সময় অন্তত বাসের পনের যাত্রী আহত হন। আহতদের  উদ্ধার করে  স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রাস্তার মাঝে বাসটি উল্টে যাওয়ায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে উদ্ধারের চেষ্টা করছে।

এব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।”

গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খালেদার

khaledaজিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এই আবেদন করা হয় বলে জানান খালেদার আইনজীবী সানাউল্লাহ মিঞা।

সানাউল্লাহ  বলেন, এদিন দুপুরে এ আবেদনের ওপর শুনানি হবে।

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

রংপুরে সোনালী ব্যাংকে ককটেল নিক্ষেপ

cocktel5২০ দলের টানা অবরোধের ৫৬তম এবং পঞ্চম দফা হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার বেলা ১১টায় সোনালী ব্যাংক লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে। এ সময় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো নগরীতে।

এ ছাড়াও সোমবার রাতে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ আটটি ককটেল উদ্ধার এবং নগরীর বিভিন্ন স্থান থেকে ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অন্যদিকে শিবির বিক্ষোভ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে দুর্বৃত্তরা রংপুর মহানগরীর স্টেশন রোডের সোনালী ব্যাংক কপোরেট শাখার উত্তর পাশের রাস্তা থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটি ব্যাংকের সাইকেল গ্যারেজে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, জীবনবীমা করপোরেশনের মোড় থেকে থানা যাওয়ার রোড থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি ছুড়ে পালিয়ে যায়। ব্যাংকসহ রংপুরের সব স্থাপনায় অতিরিক্তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে সোমবার রাত সাড়ে ১০ টায় নগরীর কামারপাড়ায় মাহিন ছাত্রবাসে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রবাসের মালিক আকবর আলীসহ  কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় একটি রুম থেকে আটটি ককটেলও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। নাশকতা সৃষ্টির জন্য ককটেলগুলো সেখানে মজুদ করা হয়েছিল।

রংপুর পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মাজেদুল ইসলাম জানান,  সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ কোতয়ালী থেকে ১৬ বিএনপি, পীরগাছা থেকে এক বিএনপি এবং মিঠাপুকুর থেকে দুই জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ আছে।

এদিকে সকালে রংপুরের মিঠাপুকুর ও পীরগাছায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে হরতালের মধ্যে নগরীর অধিকাংশ দোকানপাট খোলা ছিল। মহাসড়কে বিজিবি ও পুলিশ পাহারায় পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল করেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আগারগাঁওয়ে শতাধিক গাড়ি ভাঙচুর শেকৃবি ছাত্রদের

road accident2রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।

এ সময় শতাধিক গাড়ি ভাঙচুরের শিকার হওয়ার কথা বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের স্ক্রল থেকে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার পুলিশ ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কতটি যানবাহন ভাঙচুর হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।

নোয়াখালীতে ট্রাকে-বাসে আগুন

noyakhaliচলমান অবরোধ-হরতালে মঙ্গলবার সকালে নোয়াখালীতে একটি মিনিবাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হামলার আগে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়ায় কেউ হতাহত হয়নি।

সকাল সাড়ে ছয়টার দিকে দত্তেরহাট এলাকায় একটি থেমে থাকা ট্রাকে এবং ভোর সাড়ে চারটার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মিনিবাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজামউদ্দিন জানান, মিনিবাসটি চৌমুহনী থেকে সোনাপাড়ার দিকে যাচ্ছিল। পথে নতুন বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন দুর্বৃত্ত বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। পরে কেরোসিন ঢেলে বাসে আগুন দেয় বাসে।

তিনি আরো জানান, সাড়ে ছয়টার দিকে দত্তেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।

রণবীর ক্যাটরিনার বিয়ের দিন

katrina ronobirরণবীর ক্যাটরিনা কবে বিয়ে করছেন, এ নিয়ে বলিপাড়ার কৌতূহল কম নয়৷ সে কৌতূহলের নিরসন করলেন খোদ রণবীরই৷ সম্প্রতি তিনি জানালেন কবে বিয়ে করবেন তারা৷

রণবীর জানিয়েছেন বয়স ৩২ কোঠা ছুঁয়েছে বলেই যে বিয়ে করে ফেলতে হলে এমন কোনও ব্যাপার নেই৷ কোনো তাড়াহুড়োও নেই তার৷ জীবনের এই পর্বে তিনি বেশ খুশি৷ তিনি এবং ক্যাটরিনা যেদিন মনে করবেনস এবার বিয়েটা করা উচিত সেদিনই বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর৷ তার মতে, এটা কেউ আগেভাগে ঠিক করে বলতে পারে না৷ পুরোটাই মনের ব্যাপার৷ নিজেদের মন থেকে যেদিন বিয়ের তাগিদ অনুভব করবেন, সেদিনই এ পাট চুকিয়ে দেবেন৷

বিয়ের তারিখ নিয়ে রণবীর ক্যাটরিনা দুজনকেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে৷ দীপিকার পর ব্রেক আপের পর রণবীর যেমন ক্যাটরিনার সঙ্গে খুশি, তেমনই সলমনের বিচ্ছেদও ক্যাটরিনা ভুলেছেন রণবীরের সান্নিধ্যেই৷ কিছুদিন আগে থেকে তারা একসঙ্গে থাকতে শুরু করেছেন বলে বলিপাড়ার খবর৷ পারিবারিক সমস্যা যা ছিল তাও মিটে গেছে৷ নীতু সিং শুরুর দিকে ক্যাটরিনার সঙ্গে তেমন মানিয়ে নিতে না পারলেও এখন সম্পর্কে উষ্ণতা ফিরেছে৷ রণবীরের বোনের সঙ্গে ক্যাটরিনার দারুণ সম্পর্ক৷ এমন যখন পরিবেশ তখন বিয়ের দেরী কেন? এ নিয়েই গুঞ্জন সর্বত্র৷ ক’দিন আগে রণবীর আবার সম্পর্ক অস্বীকার করে বলে ফেললেন, তার কোনও সম্পর্ক নেই, হলে নিশ্চয়ই বলতেন৷ শুনে বলিপাড়া তাজ্জব৷ প্রশ্ন উঠছিল, তবে কি বাইরে থেকে যা দেখা যায় তা সত্যি নয়! সব ঠিকঠাক নেই তাদেক দুজনের মধ্যে? এদিন আবার সে প্রশ্নে জল ঢেলে দিয়ে জানিয়েছেন সব ঠিকই আছে, তবে বিয়ের দিন তারা এখনও ঠিক করতে পারেননি৷

ঠিক হয়নি, না খোলসা করে বলছেন না রণবীর এখন এ জল্পনাই বলিমহলে৷ অনেকেই মনে করছেন, আচমকা একদিন বিয়ে করে বলিপাড়াকে সারপ্রাইজ দেবে রণবীর ক্যাটরিনা৷

আবার শীর্ষে বিল গেটস

bilgetsবিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেরদের তালিকায় এক নম্বর স্থানটি ধরে রেখেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

প্রভাবশালী বাণিজ্য সাময়িকী ফোর্বস-এর বার্ষিক র্যাঙ্কিংয়ে এ বছরও সেরা ধনী নির্বাচিত হন তিনি। এ নিয়ে ১৬ বার তিনি সেরা ধনীর খেতাব পেলেন। এক বছরে তার সম্পদ ৩০০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯০০ কোটি (৭৯ বিলিয়ন) ডলারে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন যথাক্রমে কার্লোস স্লিম হেলু ও ওয়ারেন বাফেট। বিশ্বে বর্তমানে শত কোটিপতি ব্যক্তির সংখ্যা ১ হাজার ৮২৬ জন

এই প্রথম শীর্ষ ২০-এ ঢুকে পড়েছেন ফেসবুক কর্তা জুকারবার্গ ও আমেরিকার কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জনসন।

চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যানে পেট্রলবোমা হামলায় নিহত ১

pettrol bomaচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে একটি কাভার্ডভ্যানে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুবৃত্তরা। এতে দগ্ধ হয়ে কাভার্ডভ্যানের চালক শিপুন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন চালকের সহযোগী শাকিল। মঙ্গলবার ভোরের দিকে কানসাটের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোররাত ৫টার দিকে নবীউল্লাহ কার্গো সর্ভিসের একটি খালি কার্গো ট্রাক (ঢাকা- মেট্রো-ট-১১-১৮৯৩) সোনামসজিদের দিকে যাচ্ছিল। পথে কানসাটের বাশপট্ট্রি এলাকায় দুর্বৃত্তরা কার্গোটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। এতে ট্রাক চালক শিপুন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হেলপার শাকিলের শরীরের প্রায় ৮০ভাগ দগ্ধ হয়। তাকে মুমূর্ষ অর্বস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক শিপুনের দগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে গতরাতে কানসাট ও শিবগঞ্জ একাডেমী মোড়ে দুটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে ট্রাক দুটি আগুনে পুড়ে যায়।