শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর আশপাশে কিছু ‘শয়তান’ আছে: কাদের সিদ্দিকী

kader siddikiপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রীর আশপাশে কিছু ‘শয়তান’ আছে, তারা তার ক্ষতি করতে পারে।

বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “অভিজিৎ হত্যাকাণ্ডের সময় সাত-আট হাত দূরে দুই পুলিশ দাঁড়িয়ে ছিল। তার পরও তাকে হত্যা করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও শঙ্কিত। কারণ তার আশপাশে কিছু ‘শয়তান’ আছে। তারা তার ক্ষতি করতে পারে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অনির্বাচিত’ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা সফরে না আসার পরামর্শ দিয়ে বঙ্গবীর বলেন, “এ অবস্থায় তিনি সফরে এরে মালার পরিবর্তে জ্বালা পাবেন।  তিনি বিপুল ভোটে নির্বাচিত নেতা। আর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি। এ অবস্থায় তিনি বাংলাদেশে এলে অভ্যর্থনার পরিবর্তে নিন্দা পাবেন “

দেশে চলমান সহিংসতার প্রেক্ষাপটে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের দাবিতে ৩৫ দিন ধরে ফুটপাতে অবস্থান করছেন এই মুক্তিযোদ্ধা রাজনীতিক। আগামী রোববার তার অবস্থান কর্মসূচির ৪০ দিন পূর্ণ হবে। কাদের সিদ্দিকী জানান, ওই দিন দলের সব নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান।

সংবাদ সম্মেলনে স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

যে দ্বীপে মানুষের থেকে বিড়ালের সংখ্যা বেশি

cat dমানুষ নয়, বিড়ালই সেখানে রাজা। তারাই রাজত্ব করছে, তারাই দাপিয়ে বেড়াচ্ছে। সেদেশে  ৬টি বিড়াল পিছু একজন মানুষ।

অর্থাৎ সেখানে মানুষের মোট সংখ্যা ২২ আর বিড়াল প্রায় ১২০। দক্ষিণ জাপানের এক প্রত্যেন্ত দ্বীপের চিত্র এটা।

গল্পটা শুরু হয় বেশ কয়েকবছর আগে।  জাপানের একটি দ্বীপ আওশিমা। ওই দ্বীপে মৎস্যজীবীদের নৌকার উপর অত্যাচার চালাত কিছু ইঁদুর। তাদের শায়েস্তা করতেই দ্বীপে নিয়ে যাওয়া হয় এই বিড়ালদের। ইঁদুর তো দূর করেই ছেড়েছে। পাশাপাশি, সেখানেই ঘাঁটি গেড়ে বসেছে তারা। ১২০টি বিড়াল দাপিয়ে বেড়াচ্ছে, আর সঙ্গী গুটিকয়েক মানুষ। বেশরভাগই কাজ থেকে অবসরপ্রাপ্ত। এছাড়া দ্বীপের অন্যান্য মানুষ কাজের সন্ধানে দ্বীপের বাইরে। ১৯৪৫ সালে এই দ্বীপে মানুষের সংখ্যা ছিল ৯০০। এখন বেশির ভাগ মানুষ নৌকায় চেপে ‘ক্যাট আইল্যান্ড’ পরিদর্শনে যায়। এই দ্বীপে না আছে খাবারের দোকান, না আছে গাড়ি। কিন্তু তবুও বিড়ালপ্রেমীরা একবার ঘুরে আসে এখানে। এখানকার বিড়ালদের চাহিদাও খুবই কম। পর্যটকরাই তাদের নানারকম খাবার দিয়ে থাকে। তাতেই তারা খুশি।

কোকোর চেহলামের তবারকের ডেকচি ঢুকতে দিয়েছে পুলিশ

karjaloy khaledaবিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যামলয়ে অবশেষে খাবার যেতে পেরেছে। তবে তা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলামের তবারক।

মিরপুরের শাহ আলীর মাজার থেকে পাঠানো এক ডেকচি গরুর তেহারি তল্লাশি শেষে বেলা দুইটা ১৮ মিনিটে ভেতরে নেয়ার অনুমতি দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ডেকচি বহনকারী ভ্যানের সঙ্গে আসা মোহাম্মদ সেলিম জানান, মিরপুর শাহ আলীর মাজার থেকে এই খাবার তাকে দিয়ে পাঠানো হয়েছে। তবে কে এই খাবার দিয়েছে, তা তিনি জানেন না।

আমিরাতকে ১২৯ রানে হারালো পাকিস্তান

pak4জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের পথে ফিরেছিল পাকিস্তান। এবার আইসিসি সহযোগী দেশ আরব আমিরাতকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিল মিসবাহ উল হকের দল। বুধবার নেপিয়ারে আমিরাতকে ১২৯ রানে হারিয়েছে পাকিস্তান।

পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রানের বিশাল স্কোর গড়ে। শক্তিশালী বোলিং লাইন নিয়েও আরব আমিরাতকে অলআউট করতে পারেনি পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২১০ রান তুলতে সমর্থ হয় আমিরাত। পাকিস্তানের আহমেদ শেহজাদ ম্যাচ সেরা হন।

৩৪০ রানের টার্গেটে খেলতে নেমে ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে আরব আমিরাত। চতুর্থ উইকেটে শাইমন আনোয়ার ও খুররাম খান বিপদ সামাল দেন। তারা ৮৩ রানের জুটি গড়েন। খুররাম শোয়েব মাকসুদের শিকার হলে এই জুটি বিচ্ছিন্ন হয়। খুররাম ৪৩ রান করেন।

এক প্রান্তে ব্যাট হাতে প্রতিরোধ গড়া শাইমন আনোয়ার হাফ সেঞ্চুরি তুলে নেন। আফ্রিদির শিকার হওয়ার আগে তিনি ৬২ রান করেন। দুই হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন শাইমন আনোয়ার। চার ম্যাচে ২৭০ রান তুলে শীর্ষে তিনি। সমান ম্যাচে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে কুমার সাঙ্গাকারা।

শাইমন আনোয়ারের বিদায়ের পর রোহান মোস্তাফা দ্রুত ফিরে যান। তবে শেষদিকে পাকিস্তানের বোলারদের  হতাশ করেন আমজাদ জাভেদ ও স্বপ্নীল পাতিল। তারা ৬৮ রানের জুটি গড়েন। ওয়াহাব রিয়াজের করা ইনিংসের শেষ ওভারে অবশ্য দুজনই আউট হয়ে গেছেন। আমজাদ জাভেদ ৪০, স্বপ্নীল পাতিল ৩৬ রান করেন। পাকিস্তানের পক্ষে শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও সোহাইল খান ২টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১০ রানে নাসির জামশেদের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট আহমেদ শেহজাদ ও হারিস সোহাইল ১৬০ রানের জুটি গড়েন। যা পাকিস্তানকে বড় রানের ভিত গড়ে দেয়। হারিস ৭০ রান করে আউট হন। ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আহমেদ শেহজাদ। তিনি রান আউট হন। ১০৫ বলে ৯৩ রান (৮ চার, ১ ছয়) করেন শেহজাদ।

এরপর মিসবাহ, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদিরা খেলেছেন কয়েকটি ঝড়ো গতির ইনিংস। তাদের ব্যাটে তিনশো পার হয় পাকিস্তানের স্কোর। শোয়েব মাকসুদ ৩১ বলে ৪৫, মিসবাহ ৪৯ বলে ৬৫, উমর আকমল ১৩ বলে ১৯ ও আফ্রিদি ৭ বলে অপরাজিত ২১ রান করেন। এদিন ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন আফ্রিদি। ২৭তম ব্যাটসম্যান হিসেবে আট হাজারি ক্লাবে নাম লেখালেন তিনি। আরব আমিরাতের মানজুলা গুরুগে ৪টি উইকেট পান।

অস্ট্রেলিয়ায় গোপনে ৭০০ কোয়ালা হত্যা!

coyalaঅস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের কর্তৃপক্ষ গোপনে প্রায় সাতশ কোয়ালাকে হত্যা করেছে। ভিক্টোরিয়া প্রদেশের পরিবেশ-মন্ত্রী লইস নেভাল এ কথা স্বীকার করেছেন। কোয়ালার সংখ্যা বেড়ে যাওয়ায় এবং খাদ্য ঘাটতি দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে এ সব কোয়ালাকে হত্যা করা হয় বলে জানান তিনি।

কেপ অটোয়ে’তে ২০১৩-২০১৪ সালে এ সব হতভাগ্য কোয়ালাকে হত্যা করা হয়েছে বলে জানান হয়েছে। বুনোপ্রাণী তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মীরা এ কোয়ালা ধরেছেন। হত্যার আগে কোয়ালাদের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন পরিবেশ-মন্ত্রী।

তিনি বলেন, এভাবে হত্যার পরও কোয়ালার সংখ্যা দ্রুত  বাড়ছে এবং তা সমস্যা হয়ে দেখা দিচ্ছে।

কয়েনে আবার মুখবদল রানির

coinবৃটিশ কয়েনে ফের বদলাতে চলেছে রানির প্রতিকৃতি৷ তেষট্টি বছরের রাজত্বে এই নিয়ে পঞ্চমবার৷ বৃটেনের রয়্যাল মিন্ট (টাঁকশাল) রানি দ্বিতীয় এলিজাবেথের ৬৩ বছরের রাজত্বকে উদযাপন করতে তার প্রতিকৃতি সংবলিত একটি কয়েন প্রকাশ করেছে৷ রানির রাজ্যাভিষেক হয় ১৯৫২ সালে৷

এর আগে, ১৯৫৩, ১৯৬৮, ১৯৮৫ ও ১৯৯৮ সালে রানির প্রতিকৃতি সংবলিত কয়েন প্রকাশিত হয়৷ সোমবার, রয়্যাল মিন্টের ভাস্কর, ৩৩ বছর বয়সি জোডি ক্লার্কের খোদাই করা কয়েনটির আনুষ্ঠানিক প্রকাশ হয়৷ কয়েনটিতে ৮৮ বছর বয়সি রানির প্রতিকৃতিটি পাশ থেকে নেওয়া৷ মাথায় যথারীতি মুকুট, কান থেকে ঝুলছে দুল৷

অনুষ্ঠানে ক্লার্ক বলেন, ‘এর আগের চারটি কয়েনে রানির প্রতিকৃতির সব কটিই আমার পছন্দের৷ প্রত্যেকটিরই কিছু না কিছু বিশিষ্টতা আছে৷ আশা করি, নতুন কয়েনে রানিকে আমি ঠিকমতো রূপ দিতে পেরেছি৷’ গত ১০০ বছরে, ক্লার্কই প্রথম রয়্যাল মিন্টের ভাস্কর যাকে বৃটেনের রাজপরিবারের কারও (রাজা বা রানি) একটি যথার্থ প্রতিকৃতি খোদাই করার দায়িত্ব দেওয়া হয়৷

ক্লার্কের প্রশংসা করে রয়্যাল মিন্টের চিফ একজিকিউটিভ অ্যাডাম লরেন্স, ‘আজ আমাদের খুব গর্বের দিন৷ জোডির সাফল্য আমরা সবাই মিলে উদযাপন করব৷ কয়েনে প্রতিকৃতি খোদাই করতে সেরা মানের দক্ষতা লাগে’৷ রয়্যাল মিন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে নতুন কয়েনের উৎপাদন শুরু হয়ে গেলেও, সেগুলি বাজারে আসবে বছরের শেষ দিকে৷

তিন খানকে বয়কটের আহ্বান!

khan3বলিউডের প্রভাবশালী তিন তারকা অভিনেতা সালমান, আমির ও শাহরুখ খান। কোনো ছবিতে তাঁদের অন্তর্ভুক্তি মানেই নিশ্চিত সাফল্য আর বক্স অফিসে ধুন্ধুমার নানা কাণ্ড। বলিউডের ছবির ইতিহাসে নিত্যনতুন অনেক রেকর্ড গড়েছেন তাঁরা। সেই তিন খানকেই কি না বয়কটের আহ্বান! সম্প্রতি তাঁদের বিরুদ্ধে সহিংসতার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছেন ভারতের বিজেপি সাংসদ সাধবি প্রাচী। শুধু তা-ই নয়, তরুণ প্রজন্মকে সালমান, আমির ও শাহরুখের ছবি না দেখার আহ্বানও জানিয়েছেন প্রাচী।

বিতর্কিত নানা মন্তব্য করে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন সাধবি প্রাচী। এবার তাঁর ওলট-পালট মন্তব্যের শিকার হলেন সালমান, আমির ও শাহরুখ। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রাচী বলেন, ‘সালমান, আমির ও শাহরুখ তাঁদের ছবির মাধ্যমে সহিংসতার সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন। তরুণ প্রজন্মের উচিত তাঁদের ছবি বয়কট করা। কোনোভাবেই তাঁদের আদর্শ ভাবা যাবে না।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
প্রাচী বলেন, ‘একবার আমি এক বাচ্চা ছেলের কাছে তার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছিলাম। সে জানাল, বড় হয়ে হৃতিক রোশন, শাহরুখ খান, সালমান খান কিংবা আমির খানের মতো হতে চায় সে। এর কারণ জানতে চাইলে তার মা আমাকে জানান, ছবিতে তাঁদের তাক লাগানো নানা কসরত করতে দেখে মুগ্ধ তাঁর ছেলে। মূলত এ কারণেই বড় হয়ে তাঁদের মতো হতে চায় সে।’
সালমান, আমির ও শাহরুখকে বয়কট করার পাশাপাশি তাঁদের ছবির পোস্টার পুড়িয়ে ফেলারও আহ্বান জানিয়েছেন সাধবি প্রাচী। বিজেপি সাংসদের এমন বিতর্কিত মন্তব্য শোনার পর তিন খান কী প্রতিক্রিয়া জানান, সেটাই এখন দেখার বিষয়।

ফেনীতে শিশু ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের দুই লাখ টাকা জরিমানা

feni mapফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ কিন্ডার গার্টেনের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা দিয়ে পার পেলো লম্পট প্রধান শিক্ষক সহদেব বৈদ্য। এনিয়ে পুরো এলাকায় তোলপাড় চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে সালিশ বৈঠক বসে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ও সাধারণ সম্পাদক হানিফ রানাসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বৈঠকে প্রধান শিক্ষক সহদেব বৈদ্য এর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। অভিযোগের প্রমাণ মেলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। ১৫ মার্চ জরিমানার দুই লাখ টাকা পরিশোধের ধার্য্য তারিখ রয়েছে। অভিযুক্ত সহদেব বৈদ্যের কাছ থেকে লিখিত অঙ্গিকারনামা আদায় করেছেন বলে উপস্থিত লোকজন জানিয়েছেন। অভিযুক্ত সহদেব্য বৈদ্য এর বাড়ী বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডল গ্রামে

এ প্রসঙ্গে সহদেব বৈদ্য জানান, এক শিক্ষার্থীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল গফুর ও হানিফ রানার নেতৃত্বে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংশা হয়ে গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই শিক্ষার্থীর সঙ্গে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে। দুই লাখ টাকা জরিমানার বিষয়টি তিনি স্বীকার করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান, স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনা শুনেছি। তবে তা সালিশ বৈঠকের মাধ্যমে শেষ হয়েছে বলে তিনি জানান।

পরশুরাম থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন ঘটনাটি শুনেছেন বলে স্বীকার করে জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

ডেথ বোলিংয়ের অপেক্ষায় স্কটল্যান্ড

pristonবিশ্বকাপের গ্রুপ ভাগ হওয়ার পর থেকেই স্কটল্যান্ড পাখির চোখ করে আছে আফগানিস্তান আর বাংলাদেশ ম্যাচকে।

এর আগে দুটি বিশ্বকাপ খেলেও কোনো জয় না পাওয়া স্কটিশরা প্রথম জয়ের জন্য পরিকল্পনা সাজিয়ে আছে এই দুটি ম্যাচের জন্য।
এর মধ্যে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। জিততে জিততেও শেষ পর্যন্ত ১ উইকেটের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্রিস্টন মমসেনদের।
অবশিষ্ট সুযোগ শুধু বাংলাদেশের বিপক্ষে। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো যে সহজ কিছু নয়, সেটা ভালো করেই জানা স্কটল্যান্ডের। বিশেষ করে বাংলাদেশ দলের স্পিন স্কটিশদের জন্য বড় বাধা।
তাই স্পিনকে সামলে নিয়ে আক্রমণের জন্য বাংলাদেশের ডেথ বোলিংকেই নিজেদের জন্য সুবিধার বলে দেখছেন স্কটিশ অধিনায়ক প্রিস্টন মমসেন, ‘আমাদের জন্য বাংলাদেশের পুরো আক্রমণটাই হবে স্পিনে। সে জন্য আমরা প্রস্তুতও আছি। মাঝের ওভারগুলোতে আমরা ভালো খেলতে পারলে তাদের ডেথ ওভারের দূর্বলতাকে কাজে কাজে লাগানো যাবে। শেষ ১০-১৫ ওভারে আমরা সেটিরই চেষ্টা করব।।’
কেমন প্রস্তুতি- তার উদাহরণ দিতে গিয়ে সংবাদ সম্মেলনে স্কটিশ অধিনায়ক বললেন, ‘গত ১২ মাস ধরে আমরা উপমহাদেশের কন্ডিশনে স্পিনের বিপক্ষে খেলা রপ্ত করেছি। দুবাইতে আমরা দশ দিনব্যাপি একটা ব্যাটিং ক্যাম্পও করেছিলাম। সেখানে স্পিন নিয়েই আমরা কাজ করেছি। ‘
বাংলাদেশ ম্যাচে জয় পাওয়ার জন্য স্কটল্যান্ড ইতিমধ্যে পরামর্শক হিসেবে দলের সঙ্গে ভিড়িয়েছে বাংলাদেশ দলের সাবেক কোচ শেন জার্গেনসনকে।
কাল নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ-স্কটল্যান্ড।

 

অস্ত্র ইয়াবাসহ মা-মেয়ে আটক টেকনাফে

arrest28কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার ভোর রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহেদ ইকবাল ও টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকারের নেতৃত্বে এক অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, এসময় পুলিশ ও বিজিবির যৌথ টিম গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় মো. ইসলামের বাড়ী থেকে তার স্ত্রী নুর বেগম (৪৫) ও মেয়ে শাব নুরকে (১৮) আটক করে।
তারা জানায়, এসময় একটি দেশীয় তৈরী এলজি ও ৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অস্ত্র ও ইয়াবাসহ আটক দুই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা হচ্ছে।