শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শাড়ি পরে শাহরুখ খান, অভিভূত মহিলা ভক্তরা

sharuk5বলিউড বাদশা, শাহরুখ খানকে তার ভক্তরা এতদিন অবধি বিভিন্ন ভাবে দেখতে অভ্যস্থ ছিলেন। কখনও তিনি পাগল প্রেমিক, কখনও তিনি আবার কলেজের হার্টথ্রব। আবার অনেক সময় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন বা খেলার কোচ থেকে শুরু করে আম আদমি, সব ভূমিকাতেই শাহরুখ অসাধারণ, অনবদ্য। তবে এবার শাহরুখকে দেখা গেল একেবারে অন্যভাবে, তবে বড়পর্দার জন্য নয়, ছোটপর্দার জন্যে। ছোটপর্দার শো, ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌনে’, শাহরুখকে দেখা যাবে শাড়ি পরে।

শুধু তাই নয়, শাহরুখকে শাড়িটি পরতে সাহায্যও করেছে একদল মহিলা ব্রিগেড। আঁচল থেকে শাড়ির কুঁচি, সবকিছু ঠিক জায়গায় ঠিক ভাবে পরেছেন বাদশা।

এরআগে শাহরুখকে শাড়ি পরতে দেখা গিয়েছিল ‘চেন্নাই এক্সপ্রেসে’র প্রচারে। তবে শোনা যাচ্ছে এবার তিনি শাড়িটি পরেছেন অন্য এক বার্তা পৌঁছে দেওয়ার জন্যে। তিনি মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং এভাবেই মহিলাদের সমর্থন ও সম্মান জানাতে চেয়েছেন বাদশা। শাহরুখের ভক্তকূলও তাকে নয়া চেহারায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

সৌদি যেতে নারীকর্মীদের নিবন্ধন শুরু

saudi girlবাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে সৌদি যেতে নারীকর্মীদের নিবন্ধন।

অতীতেও অনেক নারীই সৌদি আরবে গিয়েছেন, তবে তাদের বেশির ভাগের অভিজ্ঞতাই খুব একটা সুখকর নয়।

কিন্তু এরপরও যেসব নারীকর্মীরা সৌদি আরব যেতে আগ্রহী তারা কি এক্ষেত্রে ঝুঁকির বিষয়ে জানেন?

বিদেশে গিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে, এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশী অভিবাসী নারী শ্রমিক অ্যসোসিয়েশনের সভাপতি লিলি জাহান বলছিলেন, তারা সবসময়ই জেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য দিয়ে নারীদেরকে সহায়তা করছেন।

কিন্তু সমগ্র বাংলাদেশে গুটি কয়েক সংগঠনের পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেই মনে করেন তিনি।

লিলি জাহানের মতে, সরকার যদি গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপন দিয়ে অভিবাসনের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করত, তাহলে এদেশ থেকে বিদেশে কাজ করতে যাওয়া নারীকর্মীদের ঝুঁকি অনেক কমতো।

তাই এধরণের পদক্ষেপ নেয়া উচিৎ বলে মত দেন তিনি।

বিদেশে কাজে গিয়ে অনেক নারীই প্রতারিত হচ্ছেন বলে উল্লেখ করেন লিলি জাহান।

মূলত ভাষাগত সমস্যাটিই এদেশের শ্রমিকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বলে জানান তিনি। আর এজন্য যথাযথ প্রশিক্ষণের অভাবকেই দায়ী করেন লিলি জাহান।

এদের অনেককেই ভিন্ন কাজের কথা বলে গৃহকর্মীর কাজে নিয়োগ দেয়া হয় এবং উল্লেখিত বেতনও ঠিকমত দেয়া হয়না বলে জানান তিনি।

তাই নিয়োগ পত্রে সঠিক তথ্য উল্লেখের ব্যাপারটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশী অভিবাসী নারী শ্রমিক এসােসিয়েশনের সভাপতি।– বিবিসি।

রাজধানীতে বিএনপির ৮ নেতাকর্মী আটক

arrest28রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তবে আটকদের নাম জানানো হয়নি।

দ. কোরিয়ায় আমেরিকার রাষ্ট্রদূতের ওপর হামলা

lipartদক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা হয়েছে। এতে তিনি জখম হয়েছেন।

৪২ বছর বয়সী লিপার্প সিউলে একটি প্রাতঃরাশবৈঠক অংশ নেওয়ার সময় তার ওপর হামলা চালান এক ব্যক্তি।

হামলায় রেজর ব্লেড ব্যবহার করেছেন হামলাকারী।  তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ফল কাটার ছোট ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে।

ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, রাষ্ট্রদূতের মুখমণ্ডল ও বাম হাত দিয়ে রক্ত ঝরছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লিপার্টের জখম জীবনের জন্য ঝুঁকির মতো নয়। তার অবস্থা স্থিতিশীল। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

আটক হয়েছেন হামলাকারী

হামলাকারীকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হামলাকারীর পরিচয় সম্পর্কে বলা হচ্ছে, তার নাম কিম কি-জং (৫৫)। তিনি কোরীয় জাতীয়তাবাদী।

মার্কিন রাষ্ট্রদূত সিউলের একটি মিলনায়তনে প্রবেশের সময় সকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার আগে হামলাকারী দুই কোরিয়া এক হওয়া উচিত বলে স্লোগান দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বার্ষিক যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করেন তিনি। এর আগে একই ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় জাপানের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে কংক্রিট ছুড়েছিলেন।

হামলাকারী উত্তর কোরিয়ার চর কি না, এর কোনো তথ্য-প্রমাণ পাননি দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ

train13কুমিল্লায় গুণবতি ও হাসানপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম মেইলের হ্যাংগার ভেঙে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে লোকোসেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে সকাল আটটায় লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলব্যান (উদ্ধারকারী ট্রেন) রওয়ানা হয়েছে।

মোটর গাড়ি নির্মাণের ক্ষেত্রে বিশ্বে ১৮তম অবস্থানে ইরান

motorgari iranমোটর গাড়ি নির্মাণের ক্ষেত্রে বিশ্বে ১৮তম অবস্থান রয়েছে ইরান । আন্তর্জাতিক মোটর গাড়ি নির্মাতাদের সংস্থা বা ওআইসিএ’র   নতুন প্রকাশিত পরিসংখ্যান এ কথা বলা হয়েছে।

ওআইসিএ’র ২০১৪ সালের গাড়ি উৎপাদন সংক্রান্ত হিসাবে বলা হয়েছে বিগত ১২ মাসে ইরানের গাড়ি উৎপাদন বেড়েছে ৪৬. ৭ শতাংশ।  দুই কোটি ৩০ লাখ গাড়ি নির্মাণ করে এ তালিকার শীর্ষে রয়েছে চীন  এবং দেশটির গাড়ি উৎপাদন বেড়েছে ৭.৩ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে আমেরিকা ও জাপান। এই দুই দেশ যথাক্রমে এক কোটি ১৬ লাখ ৬০ হাজার এবং ৯৭ লাখ ৭০ হাজার গাড়ি তৈরি করছে।

একই সঙ্গে ২০১৫ সালে বিশ্বে গাড়ির উৎপাদন ৩ শতাংশ বেড়ে নয় কোটি ১০ লাখে পৌঁছাবে বলে পূর্বাভাষ দিয়েছে ওআইসিএ।

এদিকে , সর্বশেষ হিসাবে অনুযায়ী গত বছর ইরানি মোটর গাড়ি নির্মাতারা ১০ লাখ ৯০ হাজার ৮৪৬ টি গাড়ি এবং বাণিজ্যিক যানবাহন নির্মাণ করেছে।  এর মধ্যে ৯ লাখ ২৫ নয়শ’ ৭৫টি মোটর গাড়ি এবং এক লাখ ৬৪ হাজার ৮৭১টি অন্যান্য গাড়ি।

এ ছাড়া, চলতি ফার্সি বছরে ইরান ১০ লাখের বেশি গাড়ি বিক্রি করেছে বলে জানিয়েছেন ইরানি মোটর গাড়ি নির্মাণকারী সংস্থা সাইপা কোম্পানির কমার্স ও সেলস দফতরের প্রধান মোহাম্মদ রেজা আব্বাসি । চলতি মাসের ২১ তারিখে এ ফার্সি বছর শেষ হবে।

আইএস-এর ভিডিওতে মালয়েশীয় নাগরিক

is maloআইএস জঙ্গিদের ডেরায় দুই মালয়েশীয় নাগরিকের খোঁজ মিলল। সম্প্রতি এক সিরিয় নাগরিকের মুণ্ডচ্ছেদের ভিডিও প্রকাশ্যে এনেছে আইএস জঙ্গি গোষ্ঠী। সেখানে ওই দুই মালয়েশীয় নাগরিক উপস্থিত ছিল বলে ছবিতে দেখা গেছে। তাদের নাম যধাক্রমে মুহাম্মদ ফারিস আনুয়ার, বয়স ২০ বছর। অপরজন মুহাম্মদ ওয়ান্নি জেদি, বয়স ২৫ বছর।

মালয়েশীয়ার সন্ত্রাস দমন শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুই মালয়েশীয় নাগরিকের বিস্তারিত পরিচয় জানার খোঁজ চলছে।

তামিম-মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

tamim5স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রান তাড়া করতে গিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তামিম ২৮তম আর মাহমুদউল্লাহ ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে ১ উইকেটে ১২৬ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৬৫, মাহমুদউল্লাহ ৫৪ রানে ব্যাট করছেন। এর আগে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জস ডাভির বলে ওপেনার সৌম্যর ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

এছাড়া ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চার হাজার পূর্ণ করেছেন তামিম ইকবাল। সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ থেকেই যার অপেক্ষায় ছিলেন তিনি। বিশ্বকাপে এসেও রান খরার কারণে হয়নি মাইলফলক অর্জন। তামিমকে দর্শক বানিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে চার হাজার রান অতিক্রম করেছিলেন সাকিব।

এদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পাওয়া এনামুল হক বিজয়কে এমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান বিজয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান র্দুজয় একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিজয়ের আজ ব্যাটিং করার সম্ভাবনা কম। বিজয়ের বদলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার।

অনন্য রেকর্ডের সামনে আফ্রিদি

afridii.jpgfওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২৭তম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
এটি অবশ্য এখন পুরনো খবর। নতুন খবর হচ্ছে- আর মাত্র ৫টি উইকেট পেলেই একদিনের ক্রিকেটের ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক হবেন ৩৫ বছর বয়সী এ তারকা।
বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ‘বি’ ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের নেপিয়ারে সংযুক্ত আবর আমিরাতের বিপক্ষে ২ রান করেই ৮ হাজার রানের এলিট ক্লাবের সদস্য হন এ ডানহাতি। ম্যাচে শেষ পর্যন্ত ৭ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার।
এছাড়া এদিন বল হাতে আরব আমিরাতের বিপক্ষে ৩৫ রানে ২ উইকেট নিয়ে ৩৯৫টি ওয়ানডে উইকেটের মালিকও হন ‘বুমবুম’ খ্যাত এ ক্রিকেটার। ৩৯৫টি ওয়ানডে ম্যাচ খেলা আফ্রিদি আর ৫টি উইকেট পেলেই প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে একইসঙ্গে ৮ হাজার রান ও ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন।
বুধবার পাকিস্তানের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৮ হাজারি ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করেন আফ্রিদি। তার আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ ও সাঈদ আনোয়ার এ তালিকায় স্থান করে নিয়েছিলেন।
এদের মধ্যে ১১ হাজার ৭৩৯ রান করে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে রয়েছেন ‘মুলতানের সুলতান’ ইনজামাম। বাকি দুজনের মধ্যে মোহাম্মদ ইউসুফ ৯ হাজার ৭২০ ও সাঈদ আনোয়ার ৮ হাজার ৮২৪ রান করেছেন। সূত্র: এএফপি, ক্রিকইনফো

জনরোষ থেকে বাঁচতে খালেদা কারাগারে যেতে চান: প্রধানমন্ত্রী

hasina29প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গণবিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি এখন মানুষকে ভয় পাচ্ছেন। উনি এখন কারাগারকে নিরাপদ মনে করছেন। ফলে তিনি নিজেই কারাগারে যেতে চাচ্ছেন। গ্রেফতার হয়ে জনরোষ থেকে বাঁচার চেষ্টা করছেন।
বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।