শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

স্ত্রীর সঙ্গে নাচের প্রস্তাব ফিরিয়ে দিলেন আফ্রিদি

afridi12তিনি চান না গোটা বিশ্ব তার স্ত্রীর নাচ দেখুক, তাই রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’-র মোটা টাকার প্রস্তাব ফেরালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারতের বেসরকারি এক টেলিভিশন চ্যানেল মোটা টাকার প্রস্তাব দিয়ে জানিয়েছিল, তাদের ডান্স শো ‘নাচ বলিয়ে’-তে তার স্ত্রী-র সঙ্গে জুটি বেধে নাচতে হবে। এই শোতে একসঙ্গে জুটি বেধে নেচেছেন শোয়েব মালিক-সানিয়া মির্জা।

অনুষ্ঠানটির জন্য আফ্রিদির সঙ্গে পারিশ্রমিক নিয়েও প্রায় চূড়ান্ত চুক্তি করে ফেলেছিল তারা। কিন্তু হঠাৎ করেই আফ্রিদি বেঁকে বসেন। আফ্রিদি চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তিনি একা অন্য কোনো মহিলার সঙ্গে নাচতে রাজি তবে তার স্ত্রী সঙ্গে কোনও মতেই নয়।

আফ্রিদি বলেন, ‘বিবি কো নাহি নাচানা হ্যায়!’

গুগল ট্রান্সলেটে সোয়া ৩ লাখ বাংলা শব্দ যোগ ডিআইইউ শিক্ষার্থীদের

diuবাংলা ভাষা ও বাংলা তথ্যভান্ডারকে বিশ্বের কাছে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখতে পারে গুটল ট্রান্সলেট। আর গুগল ট্রান্সলেটে বাংলাকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদেরই। সবার অংশগ্রহনে এই বিরাট কাজটি করা সম্ভব। বুধবার গুগল ডেভেলপার্স গ্রুপ বাংলা (জিডিজি বাংলা) উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গুগল অনুবাদে ৯ দিনে মোট ৩ লাখ ২৪ হাজার ৯৭৪টি বাংলা শব্দ যোগ করেছেন।

২ মার্চ ‘বাংলা ট্রান্সলেশন এ-থন’ নামের এই কার্যক্রম শুরু হয়। আয়োজনে ১০২৩ জন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ১০০ জনকে পুরষ্কৃত করা হয় স্মারক ও সম্মাননার মাধ্যমে।

এসময় উপস্থিত ছিলেন, ডিআইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান। তিনি বলেন,‘আমরা সব ধরনের ভালো কাজের সঙ্গে আছি। আছি জিডিজি বাংলার এই সময়োপযোগী উদ্যাগের সঙ্গেও। আমার খুব ভালো লাগছে, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাংলা ভাষাকে বিশ্বের দুয়ারে পৌছে দেওয়ার লক্ষে কাজ করছে এবং রেকর্ড পরিমাণ কন্টিবিউশন করেছে। আগামীতেও এই কার্যক্রমে পুরোপুরি ভাবে বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত থাকবে।’

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়াকের সাধারন সম্পাদক মুনির হাসান বলেন, ‘পহেলা বৈশাখে আমাদের যে ঘোষণা আছে ১০  লাখ সেটা এর অনেক আগেই পূরণ হয়ে যাবে।’ তিনি ২৬ মার্চ  এক দিনে ৪ লাখ শব্দ যোগ করে বিশ্বরেকর্ড করার ঘোষনা দেন এবং এতে সবার অংশগ্রহন কামনা করেন।

বাংলাদেশে গুগলের কান্ট্রি প্রকৌশল পরামর্শক খান মো. আনওয়ারুস সালাম বলেন, ‘এটা শুরু মাত্র। গুগলে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার পাশাপাশি ইন্টারনেটে বাংলার প্রসারে কাজ করে যাবে জিডিজি বাংলা।’

ই-কমার্স প্রতিষ্ঠান এসো ডট কমের প্রধান নির্বাহী দিদারুল আলম, ‘বাংলা ভাষাকে সমৃদ্ধ করার এই উদ্দ্যেগের সাথে এসো ডটকম প্রথম থেকে আছে আর থাকবে।’

জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস বলেন, ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মত তরুণদের এমন অংশগ্রহনই পারে ইন্টারনেটে বাংলাকে আরো সমৃদ্ধ করতে।’ গুগল অনুবাদে শব্দযোগের এই কার্যক্রম চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। পয়লা বৈশাখে যারা সবচেয়ে বেশি শব্দযোগ করবেন তাদের পুরস্কৃত করা হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটস প্রফেসর আমিনুল ইসলাম, হাইফাই পাবলিকের প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত আলম, জিডিজি বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট রাহিতুল ইসলাম রুয়েলসহ অনেকে।

অনুষ্ঠানের প্রথমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির মতিউর রহমান এবং তিতাস আহমেদকে জিডিজি বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় দূত হিসেবে ঘোষণা দেওয়া হয়।

টসে হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

south africa12বিশ্বকাপের আসরে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৬।

ম্যাচের তৃতীয় ওভারেই মোহাম্মদ নাভেদের বলে সাজঘরে ফেরেন হাশিম আমলা। ষোড়শ ওভারে আমজাদ জাভেদের বলে ফিরে যান কুইন্টন ডি কক। ১৯তম ওভারে বিদায় নেন রাইলি রুশো। এরপর ডেভিড মিলারের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

আগের পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ভারত ও পাকিস্তানের কাছে পরাজিত হয় দলটি ।

অন্যদিকে, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচে পরাজিত হয় আরব আমিরাত।

নগ্ন হয়ে প্রচারে মেয়র পদপ্রার্থী নেত্রী

los politicosপৌরসভা আসন্ন। ভোটের আগে রাজনৈতিক নেতা-নেত্রীদের হাতজোড় করে ভোট প্রার্থনার পোস্টার ইতোমধ্যেই চোখে পড়া শুরু হয়ে গিয়েছে। যেকোনো ভোটের আগে এধরনের পোস্টার দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু কোনও রাজনৈতিক নেত্রী নিজের নগ্ন পোস্টার দেখিয়ে ভোট চাইছেন! ভোট পাওয়ার জন্য এহেন প্রচারের নজির বিশ্ব রাজনীতির ইতিহাসে আছে কি? হ্যাঁ, স্পেনের এক রাজনৈতিক নেত্রী প্রচারের পোস্টারে নগ্ন হয়েই ভোট চাইছেন জনতার কাছে।

স্পেনের বিবাও প্রদেশের পর্তুগালেতে শহরের মেয়র পদপ্রার্থী ইয়োলান্দা কৌসিরো মরিন নামে এক মহিলা। স্পেনের দক্ষিণপন্থী দল ‘ক্লিন হ্যান্ডস’-এর নেত্রী ইয়োলান্দা। এই নেত্রী প্রচারের উপায় হিসেবে বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। পন্থাটি হলো, নিজের নগ্ন পোস্টার। শহর ছেয়ে গিয়েছে সেই পোস্টারে। সম্পূর্ণ নগ্ন ইয়োলান্দা দাঁড়িয়ে রয়েছেন। দু’হাত দিয়ে ঢেকে রেখেছেন গোপনাঙ্গ। তার এই পোস্টারের প্রচার লাইন হলো, ‘রাজনীতিবিদরা আমাদের সম্পূর্ণ নগ্ন করে ছেড়ে দিয়েছে।’

ইয়োলান্দার বক্তব্য, এই ছবি শহরবাসীর চোখ টানবে। এবং মানুষের মনে বামপন্থিদের বিকল্প হিসেবে তার দলই প্রতিষ্ঠা পাবে। প্রসঙ্গত, স্পেনে ২০০৬-এ অ্যালবার্ট রিভেরা নামে এক রাজনৈতিক নেত্রী নতুন দল প্রতিষ্ঠার সময় একই ভাবে নিজের নগ্ন পোস্টারকেই প্রচারের হাতিয়ার করেছিলেন।

সংকট সমাধানে সংলাপ শুরুর আহ্বান অ্যালায়েন্সের

garmentsতৈরি পোশাকশিল্পের শ্রমিকদের অধিকার বিষয়ক সংগঠন অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, উত্তেজনাকর ও অনিশ্চিত পরিস্থিতিতে তাদের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এ অবস্থায় যেসব পক্ষ একটি গতিশীল ও সফল বাংলাদেশ গড়তে চায় তাদের সহিংসতা পরিহার করে সংকট সমাধানের জন্য সংলাপ শুরু করতে হবে।

পোশাক কারখানায় নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে- এমন বিশ্বের ২৬টি বড় ক্রেতার সমন্বয়ে গড়ে ওঠা এ সংগঠনটি শ্রমিকদের নানা সমস্যার কথাও তুলে ধরেছে। এ গ্রুপে যারা কাজ করছে তাদের বেশির ভাগই উত্তর আমেরিকার। সাত শতাধিক কারখানায় তাদের পোশাক তৈরি হয়।

১১ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংগঠনটির তরফে বলা হয়েছে, শ্রম আইনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারা এখনও চূড়ান্ত করে নি বাংলাদেশ সরকার। ফলে এ আইনের বাস্তবায়ন হচ্ছে ধীরগতিতে। সম্প্রতি অ্যাকর্ডের সঙ্গে যোগ দিয়ে বাংলাদেশ সরকারের প্রতি অ্যালায়েন্স আহ্বান জানিয়েছে ওই ধারাগুলো চূড়ান্ত করতে ও তা প্রচার করতে, যাতে অ্যালায়েন্স ও অ্যাকর্ড তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তা অন্তর্ভুক্ত করতে পারে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সমৃদ্ধি ও নিরাপত্তার মান উন্নত করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যালায়েন্স। তারা এ খাতে শ্রমিকদের জন্য এমন একটি ক্ষেত্র সৃষ্টি করতে চায়, যেখানে শ্রমিকদের সম্মান দেয়া হবে এবং কারখানার মালিকদের প্রথম অগ্রাধিকার হবে শ্রমিকদের নিরাপত্তা।

অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির পরিচালনা পরিষদের স্বতন্ত্র চেয়ার ইলেন ও. তুশার বলেন, আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষা, কারখানা আধুনিকায়ন, তৈরি পোশাক খাতকে স্থিতিশীল ও নিরাপদ হিসেবে গড়ে তোলাও আমাদের অব্যাহত লক্ষ্য।

ওই প্রতিবেদনে বলা হয়, লাখ লাখ মানুষকে অপেক্ষাকৃত উন্নত জীবনের পথ দেখিয়েছে পোশাকশিল্প। এটা শুধু তাদের উপার্জনের পথ দেখায় নি, একই সঙ্গে তাদের পরিবার ও দেশকে দিয়েছে অপ্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা। এ খাতে নারী ও পুরুষ মিলে যে কাজ করছেন তাতে অপ্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি এসেছে বাংলাদেশে। দেশের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলার জন্য এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ। নানা ট্র্যাজেডির ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে যে পরিবর্তন এসেছে তার প্রভাব পড়েছে বিশ্বব্যাপী তৈরি পোশাকশিল্পে।

২০১৩ সালের জুলাই মাসে গঠন করা হয় অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (অ্যালায়েন্স)। তারা ওই প্রতিবেদনে বলেছে, অ্যালায়েন্স সদস্যরা যেসব গার্মেন্ট থেকে তাদের পোশাক তৈরি করে তার সবকটিতে অনুসন্ধান সম্পন্ন করা হয়েছে। এতে নিরাপত্তার মান উন্নত করার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে কি করণীয় তা নির্ধারণ করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে ১৯টি ঝুঁকি। অনুসন্ধানকারী প্যানেল ৫টি কারখানাকে পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য বাছাই করেছে। আংশিক বন্ধ করে দেয়া হয়েছে ১২টি কারখানা। দুটি কারখানাকে কাজের চাপ কম নিয়ে সচল রাখতে অনুমোদন দেয়া হয়েছে। এ বছরের ১লা জানুয়ারি অ্যালায়েন্স আনুষ্ঠানিকভাবে পূর্ব-অনুমোদন বিষয়ক একটি পলিসি চালু করেছে। এর অধীনে সব নতুন কারখানাকে নিবন্ধিত হতে হবে। তাতে অনুসন্ধান করা হবে। ভবন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে হবে। এ বছরের ৯ জুলাইয়ের মধ্যে শতকরা ১০ ভাগ কারখানা চূড়ান্ত অনুসন্ধান করা হবে। তবে ২০১৭ সালের জুলাইয়ের মধ্যে শতকরা ১০০ ভাগ কারখানা চূড়ান্ত পর্যবেক্ষণ সম্পন্ন করা হবে। বাংলাদেশে কোনো কোনো কারখানা মালিক বা সরবরাহকারীর কারখানা মেরামতের মতো আর্থিক সঙ্গতি নেই।

এ ক্ষেত্রে অ্যালায়েন্স সদস্যদের অনেকে একটি দ্বিপক্ষীয় আর্থিক কার্যক্রম হাতে নিয়েছে। এর অধীনে তারা স্বল্পসুদে আর্থিক সহায়তা দেবে সংশ্লিষ্টদের। এরই মধ্যে অনেক কারখানা এ খাত থেকে ঋণ নিয়েছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অ্যালায়েন্স একটি নতুন ঋণ সুবিধার সুযোগ সৃষ্টি করছে। স্থানীয় ৫টি ব্যাংকের মাধ্যমে অ্যালায়েন্স ২ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার ঋণ সুবিধা দেয়ার পরিকল্পনা করেছে। এ ক্ষেত্রে সুদের হার থাকবে একেবারেই অল্প।

এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, কারখানায় অগ্নিকাণ্ড প্রতিরোধে ও জরুরি ভিত্তিতে শ্রমিকদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে শ্রমিক, সুপারভাইজার, ম্যানেজার ও নিরাপত্তারক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য অ্যালায়েন্স বিভিন্ন সময়ে প্রশিক্ষণের আয়োজন করেছে। এ ক্ষেত্রে সহায়তা করছে ইউনিভার্সিটি অব টেক্সাস-অস্টিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এর ফল প্রকাশ করা হবে শিগগিরই। রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশে শ্রম আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এতে সব কারখানাকে নাটকীয়ভাবে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কমিটি গঠন করতে হয়। এতে নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সচেতনতায় শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।

ইলেন ওই প্রতিবেদনে বলেন, আমাদের লক্ষ্য হলো অ্যালায়েন্সভুক্ত সব কারখানায় কার্যকর ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকবে। এতে বলা হয়, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে চলেছে অ্যালায়েন্স। ইলেন বলেন, আমাদের কাজ অব্যাহত রয়েছে। অ্যালায়েন্স, অ্যাকর্ড ও জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনায় কাজের স্থিতিশীলতার জন্য আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশ সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে।

কারখানায় শ্রমিক নিরাপত্তার কাজ থেমে গেছে
বিবিসি জানায়, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে কারখানায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার কাজে অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ফোরাম অ্যালায়েন্স।

সংগঠনটি বলেছে, কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার কাজ এখন থেমে গেছে।

তবে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, বিদেশী ক্রেতারা প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ সহায়তা না দেয়ায় কারখানায় শ্রমিকের কাজের পরিবেশ উন্নত করার কাজে সমস্যা হচ্ছে।

বিজিএমইএ’র সদস্য বা তালিকাভুক্ত প্রায় সাড়ে তিন হাজার কারখানাকে তিন ভাগে ভাগ করে এর নিরাপত্তার প্রশ্নে সমস্যা চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়।

আইএলও’র সহায়তায় বাংলাদেশ সরকার ঢাকা এবং চট্টগ্রামে ১৮শ কারখানা পরিদর্শনের দায়িত্ব নিয়েছিল।
ইউরোপের ক্রেতাদের ফোরাম অ্যাকোর্ড দায়িত্ব নিয়েছিল ১১শ কারখানা পরিদর্শনের। আর যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্স এর ভাগে পড়েছিল ছয়শ কারখানা।

এখন অ্যালায়েন্স অভিযোগ তুলেছে, তারা যে সমস্যাগুলো চিহ্নিত করেছে, বেশিরভাগ কারখানাতেই নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হয়নি। কারখানার নিরাপত্তা নিশ্চিত করার কাজ থেমে গেছে ।

এমন বক্তব্য দিয়ে এবং উদ্বেগের কথা তুলে ধরে সংগঠনটি বিবৃতি প্রকাশ করেছে।

অ্যালায়েন্সের ভাইস প্রেসিডেন্ট রবিন মেসবাহ বলছিলেন,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের উদ্বেগের বিষয় বিজিএমইএ সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

তিনি বলছিলেন, “গত বছর ৫৮৭টি কারখানায় পরিদর্শন করে যে ত্রুটি বা সমস্যাগুলো পেয়েছিলাম, সেগুলো সমাধানের জন্য মালিকদের দেড় মাস থেকে নয় মাস পর্যন্ত সময় দেয়া হয়েছিল।কিন্তু অগ্রগতি জানার জন্য ১২৪টি কারখানায় আবার পরিদর্শন করে দেখা যায়, মাত্র ২৪ শতাংশ কারখানায় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যাশা অনুযায়ী কাজ এগোয়নি।বেশিরভাগ কারখানাতেই কোন অগ্রগতি নেই।”

২০১৩ সালে রানা প্লাজা ধসে ১১শ’র বেশি গার্মেন্টস শ্রমিক নিহত এবং অনেকে আহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের গার্মেন্টস কারখানায় শ্রমিকের নিরাপত্তার ইস্যু সামনে আসে।

তখন বিদেশী ক্রেতারা অ্যাকোর্ড এবং অ্যালায়েন্স গঠন করে এই ইস্যুতে কাজ শুরু করেছিল। গার্মেন্টস মালিকদের বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ক্রেতাদের কাছ থেকে নতুন চাহিদা পাওয়া না পাওয়া প্রশ্নে মালিকরা এখন উদ্বেগের মধ্যে রয়েছেন।

সে কারণে অনেক মালিকের কারখানার নিরাপত্তা নিশ্চিত করার কাজ বন্ধ রাখতে হয়েছে।

যদিও এমন বক্তব্যকে বিশেষজ্ঞদের অনেকে অজুহাত হিসেবে মনে করেন।

কিন্তু বিজিএমইএ’র সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেছেন, অনেক কারখানায় ছোট সমস্যা বা ত্রুটিগুলো সারিয়ে ফেলা হয়েছে।

বড় ধরনের ত্রুটি বা সমস্যা সমাধানের কাজ বন্ধ রয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশী ক্রেতারা এখনও অর্থ সহায়তা না দেয়ায়।তারা অল্প সুদে ঋণ চান।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির খন্দকার গোলাম মোয়াজ্জেম গার্মেন্টস শিল্পের শ্রমিকের নিরাপত্তা বিষয়ে কাজ করেন। তিনি মনে করেন,কাজটি এখন মাঝ পর্যায়ে এসেছে।এই পরিস্থিতিতে অর্থ সহায়তা দিয়ে কাজ শেষ করার জন্য মালিকদের ওপর চাপ তৈরি করা যেতে পারে।

তিনি বলেছেন, “গার্মেন্টস শিল্পে এ ধরনের সংস্কার কাজ কখনই সহজভাবে নেয়ার পরিস্থিতি ছিল না। এবার যেহেতু মালিকরা এই প্রক্রিয়ায় জড়িত হয়েছে এবং কাজের মাঝপথে রয়েছে। ফলে কাজটা শেষ করার ক্ষেত্রে অর্থ সহায়তার দাবি বিবেচনায় নেয়া উচিত।”

তবে অ্যালায়েন্স বলেছে, কারখানা পরিদর্শনের সব খরচ তাদের বহন করার কথা ছিল এবং সেটাই তারা করেছে।

এখন মালিকদের দাবির কারণে কারখানার বড় ধরনের ত্রুটি বা সমস্যা সমাধানে অল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা তারা করছে।

বিবিসির ‘টপ গিয়ার’ উপস্থাপক ক্লার্কসন বরখাস্ত

klarksonজনপ্রিয় টেলিভিশন শো ‘টপ গিয়ার’-এর উপস্থাপক জেরেমি ক্লার্কসনকে সাময়িক বরখাস্ত করেছে বিবিসি।

এক প্রযোজকের সঙ্গে ‘বিবাদের’ জের ধরে তাকে বরখাস্ত করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

জেরেমির বরখাস্তের কারণে আগামী রোববার টপ গিয়ার সম্প্রচার করা হবে না বলে নিশ্চিত করেছে বিবিসি। তারা এর বেশি কিছু না বললেও ‘টপ গিয়ার’-এর চলতি সিরিজের তিনটি পর্ব সম্প্রচার করা নাও হতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্লার্কসন গত সপ্তাহে  ওই প্রযোজককে আঘাত করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তবে ক্লার্কসন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তিনি কেবল রোববার গিয়ার শোর বদলে বিবিসিতে প্রচার হতে পারে এমন অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুক করেছেন। তার বরখাস্ত হওয়া নিয়ে ‘দ্য সান’ পত্রিকাকে জেরেমি বলেন, “আমি চমৎকার কোল্ড পিন্ট পান করছি আর ওটা ভুলে যাওয়ার অপেক্ষা করছি।”

৫৪ বছর বয়সী এই উপস্থাপককে বরখাস্তের পর বিবিসি এক বিবৃতিতে জানিয়েছিল, এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বিবিসি।

ক্রিকেটপাগল অলফত আলীর কাণ্ড

altaf aliবাংলাদেশ ক্রিকেট দলের জেতার আনন্দে শুধু হাতে তালি দিয়েই ক্ষান্ত থাকেননি নরসিংদীর বেলাব উপজেলার অলফত আলী। মঙ্গলবার গরু জবাই করে এক হাজার মানুষের ভূরিভোজ দিয়েছেন তিনি। ক্রিকেটপাগল অলফতের এ কাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলফত বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ গ্রামের মধু মিয়ার ছেলে।
ছোটবেলা থেকেই ক্রিকেটঅন্তপ্রাণ অলফত আলী। গত সোমবার স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে শত শত মানুষের সঙ্গে টিভিতে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখছিলেন তিনি।
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। ক্রিকেটপাগল অলফত আবেগে আপ্লুত হয়ে পরদিন মঙ্গলবার গরু জবাই করে এক হাজার মানুষের ভূরিভোজের ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে অলফত আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়েবাড়ির মতোই অনেক মানুষের সমাগম। চলছে অতিথি আপ্যায়ন ও রান্না। খাওয়ার পর্ব শেষে মোটরসাইকেলবহর নিয়ে এলাকাবাসী বের করে বিজয় মিছিল।
এতো টাকা খরচ কেন? উত্তরে অলফত আলীর স্বভাবসুলভ জবাব, ‘আমি বাঙালি। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় আমি অত্যন্ত খুশি। তাই ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনে অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১ লাখ টাকা ব্যয় করে এলাকার গরিব মানুষকে বিরিয়ানি খাওয়ালাম।’
দেশবাসীর কাছে অলফতের প্রত্যাশা, তারা যেন বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করেন। বাংলাদেশ দল আরও জয় ছিনিয়ে আনুক।

গ্লাভস হাতেও সাঙ্গাকারার রেকর্ড

sangakara11টানা চার সেঞ্চুরি, বিশ্বকাপের সর্বোচ্চ রান- ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন। তবে কুমার সাঙ্গাকারার কীর্তি ব্যাট হাতেই শেষ না।
এবার গ্লাভস হাতে উইকেটের পেছনেও গড়লেন নতুন রেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালে রেকর্ড এখন কুমার সাঙ্গাকারার। বুধবার নুয়ান কুলাসেকারার বলে স্কটল্যান্ডের মিচেল লিস্কের ক্যাচ নিয়ে ছাড়িয়ে গেছেন অ্যাডাম গিলক্রিস্টকে।
২০০৭-এ সর্বশেষ বিশ্বকাপ খেলা অসি কিংবদন্তি ৩১ ম্যাচে ৫২ ডিসমিসাল নিয়ে ছিলেন সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডধারী। ৩৬তম ম্যাচে এসে সেটিকে টপকে গেলেন সাঙ্গা।
এই রেকর্ডটি দীর্ঘদিনই টিকে থাকার কথা। কারণ সাঙ্গাকারা আর গিলক্রিস্টের পর তালিকার তৃতীয় ব্রেন্ডন ম্যাককালামের ডিসমিসাল সংখ্যা ৩২। তারচেয়ে বড় কথা কিউই অধিনায়ক এখন আর উইকেট কিপিংই করেন না।

কানের দুলের জন্য খুন!

rajshahiরাজশাহীর রাজপাড়া থানা এলাকায় দিনে-দুপুরে নুরবানু বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নারীকে হত্যার পর কানের দুল নিয়ে গেছে খুনী।
নুরবানু রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার মৃত রব্বান শেখের স্ত্রী।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, বুধবার দুপুরে নুরবানু বেগম বাড়ির পাশের একটি আমবাগানে পাতা কুড়াচ্ছিলেন। দুপুর একটার দিকে স্থানীয় লোকজন বাগানে গিয়ে ওই নারীর মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ওসি আরো জানান, ওই নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুই কানের সোনার দুল নিয়ে গেছে। হাতের রুপার চুড়ি ও গলার রুপার মাদুলিও নিয়ে গেছে খুনী।
পুলিশের ধারণা কোন হেরোইনসেবী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল রাজপাড়া থানা পুলিশ। এ ব্যপারে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি মেহেদী হাসান।

১৪৮ রানে জিতল শ্রীলংকা

scotland sহোবার্টে স্কটল্যান্ডকে ১৪৮ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে শ্রীলংকা। লংকানদের ৩৬৩ রান তাড়া করতে নেমে ৪৩.১ ওভারে স্কটল্যান্ড অলআউট হয়েছে ২১৫ রানে।
মিডল অর্ডারে প্রতিরোধ গড়লেও চতুর্থ উইকেট হিসেবে অধিনায়ক প্রিস্টন মমসেন আউট হলে দ্রুতই শেষ হয়ে গেছে স্কটল্যান্ডের ইনিংস। শ্রীলংকার পক্ষে ৩টি করে উইকেট নেন নুয়ান কুলাসাকেরা এবং দশমান্থ চামিরা।
বিশ্বকাপে এরইমধ্যে চারটি ম্যাচে হেরে গেছে। শূণ্য হাতে না ফিরতে ৩৬৪ রান করে ম্যাচটি জেতা খুব দরকার স্কটিশদের। তবে প্রথম ওভারেই হারাতে হয় কাইল কোয়েটজারকে। বাংলাদেশের বিপক্ষে ১৫৬ রান করা কোয়েটজার মালিঙ্গার বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন ইনিংসের দ্বিতীয় বলে।
দলীয় ২৬ রানের মাথায় ক্যালাম ম্যাকলিওডকে বোল্ড করে ধাক্কাটা আরেকটু বাড়িয়ে দেন নুয়ান কুলাসাকেরা। ম্যাচ ম্যাচান-প্রিস্টন মমসেনের তৃতীয় উইকেট জুটি টেকে ১৮ রান।
৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর শতরানের জুটি গড়েন মমসেন-কোলম্যান। ১১৮ রানের চতুর্থ উইকেট জুটিটি ভাঙতেই হুড়মুড় করে পতন ঘটে স্কটিশদের বাকি উইকেটের।
ফ্রেডি কোলম্যান ৭০ আর মমসেন ৬০ রান করেন।
এর আগে তিলকারত্নে দিলশান-কুমার সাঙ্গাকারার দুই সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৩ রান তোলে শ্রীলংকা।
সাঙ্গাকারা ১২৪ এবং দিলশান ১০৪ রানের ইনিংস খেলার পথে দুজনের গড়া ১৯৫ রানই লংকানদের রানের পাহাড়ে ওঠার ভিত্তি গড়ে দেয়।
শুরুটা যদিও খুব একটা স্বস্তির ছিল না। ওপেন করতে নেমে ব্যাটে বল মিলাতে হিমশিম খাওয়া লাহিরু থিরিমান্নেকে শ্রীলংকা হারায় পঞ্চম ওভারেই। ২১ বলে ৪ রান করে হাফফাঁস করতে থাকা থিরিমান্নে অ্যালাসদাইর ইভান্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন প্রিস্টন মমসেন।
২১ রানে প্রথম উইকেট পতনের পর দিলশানের সঙ্গে জুটি গড়েন সাঙ্গাকারা। পঞ্চাশ ওভারে ৩৬৩ রান তোলার অধিকাংশ কাজ করে যায় তাদের দ্বিতীয় উইকেট জুটি। ৩৫তম ওভারে যখন দিলশান জশ ড্যাবের শিকার হন, তার আগেই ৯৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার ১০৪ রানের ইনিংস ছিল ১০ চার আর ১ ছয়ে গড়া।
তার অন্যপাশে আশ্চর্য ধারাবাহিকতা ধরে রেখে যথারীতি সেঞ্চুরি করে গেছেন কুমার সাঙ্গাকারাও। দিলশানের পরের বলেই সেঞ্চুরি ছোঁয়া সাঙ্গাকারা শেষ পর্যন্ত থামেন ১২৪ রান করে। ৯৭ বলে খেলা ইনিংসটিতে ১৩ চারের পাশে ৪টি ছয়।
মাহেলা জয়বর্ধনের পরের বলেই ইনিংসের তৃতীয় শিকার হিসেবে কুমার সাঙ্কাকারাকেও তুলে নেন জশ ড্যাবে। সেই সঙ্গে হয়ে গেছেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও। এক উইকেট কম ১২ উ্ইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
২৪৪ রানে চতুর্থ উইকেট হারানোর পর বাকিটা সময় স্কটিশ বোলাররা খানিকটা নিয়ন্ত্রণে সুযোগ পান। তবে ম্যাথুজের ২০ বলে খেলা ৫১ রানের টর্নেডো ইনিংস, কুশল পেরেরার ১৩ বলে ২৪ আর কুলাসাকেরার ১৭ বলে ১৮ রানের সুবাদে সাড়ে তিনশো পেরোয় শ্রীলংকার ইনিংস।