শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কাজী নজরুল বিমানবন্দর

nazrul airportভারতে প্রথম বেসরকারী বিমানবন্দর তৈরী হচ্ছে যার নামকরণ হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে। পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে স্থাপিত হয়েছে বিমানবন্দরটি।

পশ্চিমবঙ্গের আসানসোলে জন্ম নেয়া বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আগামী পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল থেকেই বিমানবন্দরটির কার্যক্রম শুরু হতে পারে বলে কর্তৃপক্ষের তরফ থেকে আশা প্রকাশ করা হচ্ছে।

দুর্গাপুরের সবুজ মাঠে প্রতিষ্ঠিত এ বিমানবন্দরের উদ্যোক্তা ও পরিচালনা প্রতিষ্ঠানটি হল- পশ্চিমবঙ্গের বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্টস লিমিটেড (বিএপিএল)।

আর এ বিমানবন্দরের বড় অংশীদার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। তবে বিমাবন্দরটির পরিচালক বিএপিএলে পশ্চিমবঙ্গ সরকারের ১.২ শতাংশ মালিকানা রয়েছে।

পশ্চিমবঙ্গের পরিবহন সচিব আলাপন বন্দোপাধ্যায় সোমবার সাংবাদিকদের বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখন বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (ডিজিসিএ) লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় আছি। আশা করছি এ মাসের মধ্যেই পেয়ে যাব।

আলাপন বন্দোপাধ্যায় জানান, ডিজিসিএ’র লাইসেন্স পাওয়ার পর এখান থেকে রাজ্যের বাগদোগরা, কুচবিহার ও কলকাতা রুটে সপ্তাহে চারদিন অনির্ধারিত এয়ারলাইন পিনাকল এয়ারের ফ্লাইট পরিচালিত হবে। সূত্র: জিনিউজ।

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু

gas cগোপালগঞ্জের কাশিয়ানিতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

রামদিয়া পুলিশ ফাঁড়ির আইসি রথিন্দ্রনাথ তরফদার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওড়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পাঁচশর বেশি রানে সাঙ্গাকারার রেকর্ড

sangakaraবিশ্বকাপের কোনো আসরে সপ্তম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ’ বা এর বেশি রানের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

বিশ্বকাপের এবারের আসরে বুধবার প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোরবোর্ডে চার রান যোগ করেই এ রেকর্ড গড়েন সাঙ্গাকারা।

এর আগে টানা চার শতক হাঁকিয়ে শুধু বিশ্বকাপ নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও অনন্য কৃতিত্ব গড়েন তিনি।

এগারোতম বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার সাঙ্গাকারা।  ১২৪ গড়ে গ্রুপ পর্বের ৬ ম্যাচে তার সংগ্রহ ৪৯৬ রান।

বড়লেখায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

marder1মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জালাল আহমদ (৩৩) নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ৬টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জালাল আহমদ একই উপজেলার সদর ইউনিয়নের বিওসি খেসরীগুল গ্রামের মৃত মরতোফা আলীর ছেলে।

জালাল আহমদের বড় বোন মিনিরা বেগম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার কাঠালতলী বাজার থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত জালালকে ধরে নিয়ে যায়। পরে তারা ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে মাধবকুন্ড বাজারের কাছে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

জালাল আহমদের বিরুদ্ধে বড়লেখা থানায় একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সালাহ উদ্দিন নিখোঁজের তদন্ত দাবি হিউম্যান রাইটসের

hrw7বিএনপির যুগ্ম-মহাসচিব ও দলটির মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজে’র ঘটনা নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি করেছে নিউ ইর্য়কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

আজ বুধবার সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই আহ্বান জানানো হয়।

সংগঠনটি জানায়, প্রত্যক্ষদর্শীদের মতে, নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে কয়েক জন লোক ১০ মার্চ রাতে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সালাহ উদ্দিনকে হাজিরের জন্য তার স্ত্রী আদালতে আবেদন করলে পুলিশ জানায়, তাদের কাছে তিনি নেই। তাকে তারা আটকও করেনি। তাকে খুঁজে বের করা হচ্ছে।

এ প্রসঙ্গে এইচআরডব্লিউ-এর এশিয়ার প্রধান ব্রাড অ্যাডামস বলেন, ‘বিরোধীদলীয় সদস্যদের গুমের ঘটনা তদন্ত ব্যর্থ হওয়ার ইতিহাস বাংলাদেশ সরকারের রয়েছে। আহমেদের গুমের ঘটনায় একটি বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এটি দ্রুত হওয়া উচিত। এ ক্ষেত্রে ১৮ এপ্রিল পার করা ঠিক হবে না।

বিএনপি নেতা ইলিয়াস আলীসহ ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন গুমের ঘটনায় তুলে ধরা হয় ওই বিবৃতি। এতে বলা হয়, ২০১৪ সালে নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। সরকার ও বিরোধী দল এর দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর চলতি বছরজুড়েই সহিংসতা বৃদ্ধি পায়। এর পর চলতি বছরে খুন, গুম ও হত্যার ঘটনা বেড়েছে।

অ্যাডামস বলেন, ‘দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হয়েছে এমন শক্ত অনেক প্রমাণ তাদের রয়েছে। কিন্তু এ সব ঘটনার খুব কমই তদন্ত হয়েছে এবং কিছু ঘটনা সরকার তদন্ত করলেও তেমন কোনো প্রমাণ তারা হাজির করতে পারেনি। সরকারের নির্দেশ সত্ত্বেও এসব ঘটনায় জড়িত কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যকে আটক করা হয়নি।

নিরাপত্তা বাহিনীর অত্যাধিক বলপ্রয়োগ বন্ধের প্রতিজ্ঞা করে ২০০৯ সালে আরেক মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। কিন্তু নিরাপত্তা বাহিনীর দায় মুক্তির সংস্কৃতি থেকে বের হতে পারেনি তার সরকার।

অ্যাডামস বলেন, আহমেদের গুমের ঘটনা দায়মুক্তি নমুনারই একটি বিরাট অংশ। তার আটকে জড়িত থাকার বিষয়ে অস্বীকৃতি জানানো এবং তদন্তে কার্যকর পদক্ষেপ গ্রহণে অলসতা একই আচরণের অংশ।

বিকেলে তিন সিটি নির্বাচনের তফসিল

ecঢাকা সিটি করপোরেশন (ডিসিসি উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের তফসিল আজ বুধবার বিকেলে ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকালে নির্বাচন কমিশনের  পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, আজ দুপুরে কমিশনের বৈঠক রয়েছে। এই বৈঠকেই চূড়ান্ত করা হবে এই তিন সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ।

তাই আজ এই বৈঠকে শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার।

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নিহত ৩

road accident2রংপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি নাগেশ্বরীর দিকে যাওয়ার পথে এরশাদ নগর এলাকায় পৌঁছলে রাস্তায় থাকা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর হারিয়ে যায় ৩০ কোটি গলফ বল

golfবেশিরভাগ সময় সংখ্যা মানেই খটমট৷ তবে এমন কিছু সংখ্যা আছে যা জেনে হয়ত আমরা ক্ষণিকের জন্য মজা পাই৷ এমনই কিছু তথ্য।

হারিয়ে যাওয়া গলফ বল
শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতিবছর গড়ে ৩০০ মিলিয়ন বল হারিয়ে যায়, মানে বলগুলোতে আঘাত করার পর সেগুলো আশেপাশের লেকে কিংবা বনজঙ্গলে অথবা গাড়ি পার্কিং এলাকায় গিয়ে পড়ে৷ পরে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না৷ এভাবে সারা বিশ্বে প্রতিবছর যে কত বল হারিয়ে যায় তার কোনো সঠিক পরিসংখ্যান কেউ বলতে পারেন না৷

এক সেকেন্ডে চার সাইকেল
প্রতিবছর বিশ্বে গড়ে এক সেকেন্ডে চারটি সাইকেল বিক্রি হয়৷ অর্থাৎ বছরে বিক্রি হয় প্রায় ১৩০ মিলিয়ন সাইকেল৷ গত শতাব্দীর সত্তরের দশকে যে পরিমাণ সাইকেল বিক্রি হতো এখনকার পরিমাণ তার চেয়ে প্রায় চারগুণ বেশি৷ বিশ্বে মোট উৎপাদিত সাইকেলের ৫৮ শতাংশই হয় চীনে৷

সাইকেলের শহর আমস্টারডাম
নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি৷ ওই শহরের জনসংখ্যা প্রায় সাত লাখ৷ তবে সাইকেলের সংখ্যা আনুমানিক দশ লাখ!

টেনিস বলের অপচয়
প্রতিবছর ফেলে দেয়া টেনিস বলের কারণে উৎপন্ন হওয়া বর্জ্যের পরিমাণ প্রায় ১৫ হাজার টন৷ ফ্রান্সের টেনিস ফেডারেশন এ সব অব্যবহৃত বল দিয়ে কার্পেট তৈরির একটি পদ্ধতি বের করেছে৷ এভাবে একশ’ বর্গমিটারের একটি কার্পেট তৈরিতে প্রায় ৪০ হাজার টেনিস বলের প্রয়োজন হয়৷- ডিডব্লিউ

চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে তল্লাশি, আটক ৭২

ctg collegeচট্টগ্রাম সরকারি কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রশিবির সন্দেহে ৭২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছাত্রাবাসের পাশে মাটির নিচ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিভর্তি একটি বস্তা উদ্ধার করার দাবি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে আজ বুধবার ভোর সোয়া পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেনের দাবি, অভিযানের একপর্যায়ে ছাত্রাবাসের পাশে মাটির নিচ থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে একটি একে-২২ রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া গেছে। ছাত্রাবাস থেকে ছাত্রশিবির সন্দেহে আটক করা হয়েছে ৭২ জনকে।

ডিবির ভাষ্য, নাশকতা চালাতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই ছাত্রাবাসে জড়ো হয়েছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এই ঘটনায় গোটা কলেজে আতঙ্ক বিরাজ করছে।

সাকিবরা যেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেমেছেন

sakib masএরকম প্রশ্ন আগে কখনও, কোনো সাংবাদিক সম্মেলনে শুনিনি৷ এই যে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গেলেন, এর পর ড্রেসিংরুমে এমন আলোচনার কোনো রেশ থাকে নাকি? মানে, এই ধরুন, সাংবাদিকদের সঙ্গে কথা বলে যাওয়ার পর, বিশেষ কোনো প্রতিক্রিয়া মাথায় বা মনে তৈরি হয় নাকি? প্রশ্নকর্তা বাংলাদেশের এক ক্রিকেট লিখিয়ে৷ বক্তা সাকিব আল হাসান৷ কী উত্তর দেবেন তিনি এমন অদ্ভুত প্রশ্নের? এটাও সঙ্গে জানতে চাওয়া হয়েছিল, এখানে কথা বলার পর কোনো চাপ, ভেতরে ভেতরে, অনুভব করেন কিনা৷ সংক্ষিপ্ত জবাব দিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক, ‘চাপ কেন হবে? এটা একটা পেশাদারি কর্তব্য৷ প্রেস কনফারেন্সে কথা বলা৷ কথা বলা শেষ মানে শেষ৷ ব্যাপারটা এর পর আর মাথায় থাকে না৷’

মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে এসেছেন ৩৪ জন৷ আরও কয়েকজন রাতের মধ্যে এসে পড়বেন৷ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যম্ত পৌঁছনোর পর, পদ্মাপারের দেশে প্রবল সাড়া পড়ে গেছে৷ ক্রিকেটারদের অস্হিরতা দেখলেই দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে তাদের দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিকে অনুরোধ করেন এই বার্তা পৌঁছে দিতে যে ছটফট না করে, ধৈর্য না হারিয়ে ক্রিকেটাররা যেন খেলা চালিয়ে যান৷ এখন যা পরিস্হিতি, তাতে ও দেশের এক বিরাট অংশের ধারণা, বৃহস্পতিবার তাদের দেশই জিতবে৷ ও দেশের ক্রিকেট লিখিয়েদের একাংশ ভয় পাচ্ছেন, আসল ছবি তুলে ধরতে৷ ভারত যে তুলনায় শক্তিশালী দল, এটা লিখতে গিয়ে ওরা হোঁচট খাচ্ছেন৷ বাংলাদেশের সাধারণ মানুষ এখন মাশরাফিদের সম্পর্কে কোনো নেতিবাচক কথা শুনতে চাইছেন না৷

সাকিব জানিয়ে গেলেন, এবার এখানে ক্রমাগত নিজেদের খেলায় উন্নতি হওয়ার পর থেকেই তাদের সম্পর্কে প্রত্যাশা বাড়ছে৷ এবং এটা তাদের আরও ভালো খেলার জন্য উজ্জীবিত করে যাচ্ছে৷ মোটেই জনতার প্রত্যাশায় তারা কোনো নেতিবাচক ব্যাপার দেখছেন না৷ এবং তাদের ঘিরে দেশের মানুষদের আগ্রহ বাড়ছে প্রতি ঘণ্টায়৷ ‘এই আগ্রহ বাড়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছি না৷ ভাল খেলা, তা-ও বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো, কোয়ার্টার ফাইনাল পর্যম্ত পৌঁছে যাওয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওদের ঘরের মাঠে সমান তালে লড়ে যাওয়ার ফলে আমাদের প্রতি দেশে উন্মাদনা বেড়ে যাওয়ার মধ্যে অবাক হচ্ছি না৷ এ জন্যই তো বলছি, ভারতের সামনে উপযুক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত৷’

এ কথা জানানোর সঙ্গে সঙ্গে সাকিব জানিয়ে দিলেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মতো বড় মাঠে মাত্র একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা বা তুলনায় বৃহস্পতিবার গ্যালারিতে অনেক বেশি ভারতীয় দর্শক থাকা সত্ত্বেও তাদের সেরা খেলাটা মেলে ধরতে অসুবিধা হবে না৷ মেনে নিলেন, বড় মাঠ মানে ফিল্ডিং সাজানোর ব্যাপারে, বুদ্ধি খরচ করার মতো ব্যাপারেও তারা ভারতকে টেক্কা দিতে পারবেন৷ ‘আরে, একটা খারাপ দিন যে বৃহস্পতিবারই হবে না, তা কি ভারতীয় ক্রিকেটাররা জোর দিয়ে বলতে পারে? কিছুই হারানোর থাকবে না সেদিন, এটা সত্যিই একটা বড় ব্যাপার৷’

দেখা হলেই বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট লিখিয়ে জানতে চাইছেন, ‘দাদা, কত পার্সেন্টেজ দিতে চাইছেন?’ কে বোঝাবে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পর্কে, আগাম পূর্বাভাস না দেওয়া ভালো৷ উত্তর একটা দিতেই হবে? যে-ই বললাম, ‘৬৫: ৩৫৷’ পরের প্রশ্ন, কাদের স্বপক্ষে? এই প্রশ্নের মাঝেই যে আশা লুকিয়ে থাকছে, তা হল, ৬৫ শতাংশ বোঝাতে বাংলাদেশের কথা বোঝাতে চাইছি কিনা৷ যা বুঝে ছোট উত্তর দিলাম, ‘অবশ্যই ভারত৷’ এবার জবাব পেলাম, ‘২০০৭ বিশ্বকাপের কথা ভুলে গেলেন? পরে, শচীনের ১০০ সেঞ্চুরির ম্যাচে আমরা আবার হারিয়ে দিয়েছিলাম৷ সব ভুলে গেলেন নাকি?’ পাল্টা জবাবে অনেক কিছু বলা যেত৷ কিন্তু এই মুহূর্তে ওরা নিরাশ হতে চাইছেন না৷ প্রায় দ্বিতীয় মুক্তিযুদ্ধে মেতে আছেন বলে মনে হলো৷

মাশরাফি, সাকিবরা অবশ্য এখন উচ্চাকাঙ্খী হয়ে পড়লেও, প্রকাশ ভঙ্গিটা এতটা উগ্র নয়, ‘আমরা ভয়হীন ক্রিকেট খেলব৷ ভারত ভাল টিম তো বটেই, কিন্তু আমাদের মনে হচ্ছে, এখানেও টিম ইন্ডিয়াকে হারানো সম্ভব৷’ কিন্তু যারা মাঠের বাইরে গলা ফাটাবেন, কাগজে লিখবেন, টেলিভিশনে বক্তব্য রাখবেন, সেই বাংলাদেশি অনুরাগীরা কোনো সমস্যার কথা এ মুহূর্তে শুনতে চাইছেন না৷ ভারতকে হারানোর পর, ওরা চাইছেন সেমিফাইনালে, পাকিস্তানকে হারাতে, ‘২৬ মার্চ হলো আমাদের বিজয় দিবস৷ স্বাধীনতা পেয়েছিলাম আমরা সেদিন৷ আর, আইসিসি, কাকতালীয়ভাবে, সেদিনই রেখেছে দ্বিতীয় সেমিফাইনাল৷ চাইতাছি সেদিন পাকিস্তানকে হারাতে৷ এর চেয়ে সুখের মুহূর্ত আমরা যে পাইনি আগে, দাদা৷’ তার মানে তো ফাইনালে পৌঁছে গেলেন? তার পর? ‘ধুস, এত সব ভালো ভালো ব্যাপার আমাদের কপালে আছে নাকি?’ কতটা আবেগ থেকে ফাইনাল পর্যম্ত পৌঁছনোর ব্যাপারটা ভাবা যায়, তা কল্পনা করে নিন৷ বলছি না, বাংলাদেশ যেন এখানে বৃহস্পতিবার ধোনিদের বিরুদ্ধে দ্বিতীয় মুক্তিযুদ্ধে নামতে চাইছে!

দেবাশিস দত্ত: কলকাতার সাংবাদিক