শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা ললিপপ খাওয়ানোর মতো

kader siddikiকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন আন্দোলন নিয়ন্ত্রণ করতে সরকার ললিপপ খাওয়ানোর মতো সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করলেও জনগণের ভোটে সরকারি দলের প্রার্থীর জেতার কোন সম্ভাবনা নেই। নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করলে সরকার নির্বাচন স্থগিত করার পথ খুঁজবে।

শনিবার বিকেলে অবস্থান কর্মসূচির ৫৩তম দিনে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের মা-খালা-ফুপুরা গত ২৫ বছরে কোন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে ছাত্ররাজনীতি টেন্ডারবাজ, চাঁদাবাজদের হাতে তুলে দিয়ে জাতীয় নেতা সৃষ্টি হওয়ার পথকে রুদ্ধ করেছে। সেজন্যেই আগে নেতার ইচ্ছায় গুণ্ডারা চলতে বাধ্য হতো আর এখন গুণ্ডারাদের ইশারায় নেতারা চলে।

শেখ হাসিনা ও খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশের মানুষকে আনন্দিত করার একটাই অস্ত্র আপনাদের হাতে আছে, সেটা হলো আলোচনা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জিততে পারলে মানুষ যে পরিমাণ আনন্দিত হতো, আপনারা আলোচনা করে শান্তি স্থাপন করলে দেশের মানুষ তার চাইতেও বেশী আনন্দিত হবে।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ প্রমুখ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে

nasim20স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন বাংলাদেশের রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। খুব দ্রুত পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে আমরা খুবই সৌভাগ্যবান যে শেখ হাসিনার মতো একটি নেত্রী পেয়েছি যিনি স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ রাখেন। শেখ হাসিনার নেতৃত্বেই আজকে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করছে, বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং আরও স্বাভাবিক হচ্ছে।

এসএসসির দুটি স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

s s cচলমান এসএসসি ও সমমানের দুটি স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
৮ মার্চের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ শুক্রবার সকাল ৯টায়। এছাড়া ১০ মার্চের স্থগিত পরীক্ষা হবে আগামী ২৮ মার্চ শনিবার সকাল ১০টায়।
শনিবার শিক্ষামন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এতথ্য জানান।
এদিকে সঙ্গীত ও বেসিক ট্রেডসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

‘একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে’

tofayelআসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধরণের সংলাপ হবে না বলে তিনি জানান। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান সমিতির জাতীয় সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, আমার ধারণা যে, অন্য যারা আছেন তারা তাদের ভুল উপলব্ধি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং একটা অংশপ্রহণমূলক ইলেকশন হবে। এখন তারা সংলাপের কথা বলছেন। কিন্তু সংলাপ তো সন্ত্রাসীর সঙ্গে কেউ করে না। সংলাপ তো নাশকতাকারীদের সঙ্গে করে না। সংলাপ তো জঙ্গি উত্থানকারীদের সঙ্গে কেউ করে না।

টেকনাফে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

eyabaকক্সবাজারের টেকনাফে ১৯ হাজার পিস ইয়াবাসহ ইলিয়াছ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
আটক ইলিয়াস সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত এখলাছ মিয়ার ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নাজিরপাড়া বিওপি চৌকির হাবিলদার শামসুল আলমের নেতৃত্বে বিজিবির জওয়ানরা আলো গুলার টেক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার প্যাকেটসহ তাকে আটক করে।
৪২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ইলিয়াসের কাছে পাওয়া একটি প্যাকেট থেকে ১৯ হাজার ২৬৮ পিস ইয়াবা পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৫৭ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

ওয়াটসন-ওয়াহাবকে জরিমানা

watson ohabমাঠে ঝগড়া বাধিয়ে জরিমানা গুনতে হলো শেন ওয়াটসন ও ওয়াহাব রিয়াজকে। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের ম্যাচ ফি’র ৫০ শতাংশ ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শেন ওয়াটসনের ১৫ শতাংশ অর্থ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ঘটনা চলতি বিশ্বকাপে শুক্রবারের তৃতীয় কোয়ার্টার ফাইানালে। অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৩ ওভারের সময় ব্যট করছিলেন শেন ওয়াটসন। বল করছিলেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। এ সময় ওয়াটসনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ওয়াটসন। ওয়াহাব তার প্রতি বাজে ভাষা ছুড়ে দেন বলে অভিযোগে বলা হয়েছে। দুই খেলোয়াড়ই তাদের জরিমানা মেনে নিয়েছেন। এ সম্পর্কে আইসিসির ম্যাচ রেফারি রঞ্জণ মাদুগালে বলেন, ‘সেদিন তারা দু’জন ঝগড়ায় জড়িয়ে পড়ে। আম্পায়ার তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু এক পর্যায়ে তারা দু’জনই সীমা ছাড়িয়ে যায়।’ ম্যাচটি অস্ট্রেলিয়া ৬ উইকেটে জেতে। ওয়াটসন ৬৪ রানে অপরাজিত থাকেন। আর ওয়াহাব রিয়ার ৯ ওভারে ৫৪ রানে ২ উইকেট নেন।  

মাধবপুরে যৌন হয়রানির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

arrestহবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের এক নারীকে যৌন হয়রানি ও নগ্ন ছবি প্রকাশের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় শনিবার সকালে উপজেলার হরিতলা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বাঘাসুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য কাউছার মিয়াকে (৩৫) গ্রেফতার করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদ উল্লাহ পিপিএম জানান, কাউছার মিয়া নয়াপাড়া এলাকার লাল খা মাস্টারের মেয়ে এক সন্তানের জননী মুর্শিদা জাহান সুমিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। সুমি তাতে রাজি না হলে কাউছার মিয়া ক্ষিপ্ত হয়ে সুমির ছবি তুলে কম্পিউটারে সম্পাদনা করে তার সঙ্গে নগ্ন ছবি জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
তিনি জানান, পরে গত ৭ মার্চ সুমি মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য কাউছার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ম্যাগাজিনের প্রচ্ছদে অর্ধনগ্ন কেট

ket21একটি ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদের জন্য ক্যামেরার সামনে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়েছেন ব্রিটিশ সুপার মডেল কেট মস।
আমেরিকার ফ্যাশন সাময়িকী ‘ডব্লিউ’ এর এপ্রিল সংখ্যায় প্রকাশিত হবে ৪১ বছর বয়সী মসের এ অর্ধনগ্ন ছবি।
ই-অনলাইন সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, সাময়িকীটির প্রচ্ছদ ছাড়াও ‘অঙ্কিত নারী’ নারী শিরোনামের ওই ছবির সমাহারে কেট মসের বেশ কয়েকটি আকর্ষণীয় ছবি থাকছে।
সাময়িকীটির জন্য সুপার মডেল মসের ছবিগুলো তুলেছেন ফটোসাংবাদিক পাউলো রোভার্রসি। সাজসজ্জার বিষয়টি নিয়ে নির্দেশনা দিয়েছেন এডওয়ার্ড আর্নিনফুল।
১৯৭৪ সালে লন্ডনের এডিসকম্ব প্রদেশের ক্রোয়ডন শহরে জন্মগ্রহণ করা কেট মস এর আগেও ব্রিটিশ ‘দি ফেস’ আমেরিকান ‘ভোগ’ এর মতো সাময়িকীর প্রচ্ছদে জায়গা করে নিয়ে উত্তাপ ছড়ান।
ফ্যাশন রাজ্যে আলোচিত মডেল মস  ২০০৭ সালে সবচেয়ে বেশি আবেদনময়ী মডেলের শীর্ষ স্থান দখল করে ‘এন এম ই’ অ্যাওয়ার্ড জিতে নেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকায় জাল নোট ও সরঞ্জামসহ আটক ৫

arrest28রাজধানীতে ৩৫ লাখ জালটাকা ও  জাল নোট তৈরির সরঞ্জামসহ পাঁচ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)।

শুক্রবার রাতে রমনা মডেল থানার ৫৪ নম্বর বড় মগবাজার আল্লার দান বিরিয়ানি হাউজেরর চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মনির খান (২৪), ইয়াকুর ফকির (২০), মো. রুবেল গাজী (২৫), মো. সাহাবুদ্দিন (৩২) ও নাজমুল ইসলাম (১৮)।

শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জব্দ করা সরঞ্জামের মধ্যে আছে টাকা তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রঙ, নিরাপত্তা সূতা, চারটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, তিনটি প্রিন্টার ও দুটি কাটার।

রুবেলের সেই বলটি সরিয়ে ফেলেছে আইসিসি

no ballপেসার রুবেল হোসেনের করা ৪০তম ওভারের চতুর্থ (‘নো’ বল) বলটিকে ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি। নিয়মানুযায়ী, আইসিসির ওয়েবসাইটে গেলে প্রতিটি ম্যাচের প্রতিটি ওভারের প্রতি বল ট্রাজেক্টরি ভিউতে দেখা যায়। ওখানে ওভার সিলেক্ট করেও সেই ওভারের বল দেখা যায়। তাছাড়া একটি বল কোথায় পিচ করে কোথায় গিয়েছে তাও জানা যায়।

শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছে টাইগার পেসার রুবেল হোসেনের করা সেই বিতর্কিত ‘নো’ বলের ক্ষেত্রে। ৪০তম ওভারের চতুর্থ বলটি ‘নো’ কল দেয় আম্পায়ার। তাই সেই ওভারে অতিরিক্ত একটি বল করানো হয়। কিন্তু বলের উচ্চতা জানার জন্য আইসিসির ওয়েবসাইটে গিয়ে Hawk-Eye’তে ট্রাজেক্টরি ভিউ করলে দেখা যায়, সেই ‘নো’ বলটি সরিয়ে ফেলেছে আইসিসি। সেই ওভারের ১,২,৩,৫,৬,৭ নাম্বার বল দেখা যায়, কিন্তু ৪ নাম্বার (নো’ বল) বলটি দেখা যায় না।

অপরদিকে, অধিনায়ক মাশরাফির করা ৪২তম ওভারের একটি বল ‘নো’ বল বলে ঘোষণা দেয় আম্পায়ার। এবং সেই ওভারের ‘নো’ বলসহ সাতটি বল ঠিকই ট্রাজেক্টরি ভিউতে আছে। কিন্তু নেই রুবেলের সেই ‘নো’ বলটি। বিতর্কিত সেই বলটি ট্রাজেক্টরি ভিউ থেকে সরিয়ে ফেলেছে আইসিসি।