শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

‘মার্কিন গোয়েন্দা তৎপরতার রাজধানী জেনেভা’

snoden23মার্কিন গোয়েন্দা তৎপরতার রাজধানী হয়ে উঠেছে জেনেভা এবং  মার্কিন গোয়েন্দারা  সুইজারল্যান্ডে প্রায় নির্বিবাদে তৎপরতা চালাতে পারে।  মার্কিন গোয়েন্দা তৎপরতায় সাধারণ ভাবে সুইস গোয়েন্দা বাহিনী বাধা দেয় না বলে জানিয়েছেন মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। সুইস টিভি চ্যানেল আরটিএস’কে এ কথা বলেছেন তিনি । মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে রাশিয়া থেকে এ ভিডিও সাক্ষাৎকার দেন স্নোডেন।

স্নোডেন বলেন, সুইজারল্যান্ড বিশেষ করে জেনেভা মার্কিন গোয়েন্দা তৎপরতার রাজধানী হয়ে ওঠার কারণ বেশ চিত্তাকর্ষক এবং এখনো তা অপরিবর্তিত রয়ে গেছে

তিনি বলেন, জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্টসহ অনেক সংস্থার সদর দফতর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। এ ছাড়া, বিশ্বের নানা দেশের সরকার, দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, এনজিওসহ অনেক সংস্থার প্রতিনিধিও রয়েছেন এ শহরে। এ ছাড়া, সুইজারল্যান্ডের  জুরিখ, বার্নসহ অন্যান্য শহরও মার্কিন গোয়েন্দাদের শ্যেন নজর থেকে রক্ষা পায় নি বলেও জানান তিনি।

জেনেভায় মার্কিন গোয়েন্দা হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে স্নোডেন বলেন, সুইস গোয়েন্দাদের পরোয়া করে না মার্কিনীরা।- আইআরআইবি

‘নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা কমেছে মানুষের’

ubwz২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ ও এরপর উপজেলা নির্বাচনের পর সার্বিক নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গেছে বলে বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। তারা মনে করছে, সবার আগে নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মত ব্যক্ত করে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের পরিচালক মো. আব্দুল আলীম।

ইডব্লিউজির মতে, নির্বাচনে জনগণের হারানো বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ এবং নির্বাচনী কার্যক্রমের প্রতিটি পদক্ষেপে পেশাগত আচরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা দেখাতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্রে নির্বাচনের ভূমিকা অপরিহার্য। তাই ইডব্লিউজি সব ধরনের নির্বাচনকে স্বাগত জানায়।

তবে সংগঠনটি মনে কর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে কিছু বিষয়ে কার্যাকর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে: প্রার্থী ও ভোটাররা যেন নির্ভয়ে থাকতে পারে, এ জন্য নির্বাচন কমিশনকে ব্যাপকভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে; সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে; সিটি করপোরেশন নির্বাচন যেহেতু নির্দলীয়, কাজেই রাজনৈতিক মনোনয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে; নির্বাচনসংক্রান্ত নীতিমালার কার্যকর বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে নারী ভোটারদের ভোট গ্রহণে নারী কর্মকর্তা নিয়োগ, নির্বাচনকেন্দ্রে বাধ্যতামূলক পোলিং এজেন্ট নিয়োগসহ মোট ১১ দফা সুপারিশ করা হয়।
সিটি নির্বাচন পর্যটবেক্ষণের বিষয়ে ইডব্লিউজি জানায়, ঢাকা সিটি নির্বাচনে তাদের ৪৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ও নির্বাচনের দিন এক হাজার পর্যবেক্ষক কাজ করবেন। এ ছাড়া চট্টগ্রামে ২১ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ও ভোটের দিন ৭০০ জন পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা আছে তাদের।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রেহমান, কামরুল হাসান, এইচ এম নোমান, হারুণ অর রশিদ ও বিনয় কৃষ্ণ মল্লিক।

নির্বাচনী প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২০০৬ সালে দেশের ২৮টি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে ইডব্লিউজি জোট গঠিত হয়।

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে পুলিশ

rajshahiরাজশাহীর চারঘাটে পুলিশের এক সদস্য ছিনতাইকারীর কবলে পড়েছেন।
তার নাম মিজানুর রহমান (৪৫)। তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে হাবিলদার পদে কর্মরত।তিনি একাডেমির পাশেই সারদা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
রোববার রাত সোয়া ১০টার দিকে চারঘাট উপজেলার অস্কারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে মিজানুর রহমান রোববার রাতে সাদা পোশাকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। রাত প্রায় সোয়া ১০টার দিকে চারঘাট উপজেলার অস্কারপুর এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে ছিনতাইকারীরা। তারা হাসুয়া দিয়ে মিজানুরের হাতে ও পায়ে আঘাত করে। ওই সময়ই পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তিনি জানান, মিজানুর পুলিশ একাডেমি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আবারো ট্রলারে মালয়েশিয়া যাত্রা, সেন্টমার্টিনে আটক ৪০

trolar mসেন্টমার্টিন বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ও মাঝি-মাল্লাসহ ৪০ জনকে আটক করেছে কোস্টর্গাড।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টর্গাড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কোস্টর্গাড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার পেটি অফিসার কেসি মং মারমার নেতৃত্বে কোস্টর্গাড সদস্যরা সেন্টমার্টিন চেরাদ্বীপের দক্ষিণ-পশ্চিম ৩/৪ কিলোমিটার গভীর বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায়। এসময় মালয়েশিয়াগামী একটি ট্রলার ও মাঝিমাল্লাসহ ৪০ জনকে আটক করে। এদের মধ্যে ৫ জন মাঝি-মাল্লা রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার ট্রলার এবং আটকদের বিকেলে থানায় হস্তান্তর করার জন্য টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর সেন্টমার্টিন উপকূলের অদূরে বঙ্গোপসাগর থেকে ১৪ মাঝিমাল্লাসহ মালয়েশিয়াগামী ৫৯৫ যাত্রীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। আটক যাত্রীদের মধ্যে ২০ নারী ও শিশুও ছিল।

সেমিফাইনালে আম্পায়ার যারা

semi aক্রিকেটে আম্পায়ারিং বিষয়টি খুব একটা আলোচনায় থাকে না। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পর ‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্কের খুব একটা কিছু থাকে না। তারপরও মাঝে-মধ্যে কিছুটা বিতর্ক হয়- তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ- ভারত ম্যাচের পর যতটা আলোচনা হচ্ছে এতদিন আম্পায়ারিং নিয়ে ততটা আলোচনা হয়নি।। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের একাধিক বাজে সিদ্ধান্ত ম্যাচ থেকেই ছিটকে দেয় মাশরাফিদের।
তবে আম্পায়ারিং নিয়ে বিতর্কের পরও বিষয়টি নিয়ে যে আইসিসি খুব আকেটা মাথা ঘামাচ্ছে না তা বোঝাই যায়। কারণ বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং করা পাকিস্তানের আলিম দার সেমিফাইনালে না থাকলেও বাদ যাচ্ছেন না ইংল্যান্ডের সাবেক কিপার  ইয়ান গৌল্ড। উপরন্তু আলিম দারকে বাদ দেওয়া হয়েছে বিষয়টি ঠিক এমনও নয়। বড়জোর এ কথা বলা যেতে পারে যে- সেমিফাইনালে তাকে বাইরে রাখা হয়েছে। এর বেশি কিছু নয়। তবে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা এবং আইসিসির আম্পায়ারদের এলিট লিস্টে সবার উপরে থাকা আলিম দারকে সেমিফাইনালের দায়িত্ব না দেওয়াটাও কম আলোচিত হচ্ছে না।
এসবই অবশ্য পুরনো খবর; নতুন খবর হলো আইসিসি কর্তৃক সেমিফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা। গত শনিবারই এক বিজ্ঞপ্তিতে দুই সেমিফাইনাল পরিচালকদের নাম ঘোষণা করে আইসিসি।
মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড- দক্ষিণ আফ্রিকা ম্যাচে অস্ট্রেলিয়ার রড টাকারের সঙ্গে থাকছেন বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া ইয়ান গৌল্ড। এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডেবিড বোন। এছাড়া তৃতীয় আম্পায়ার হিসেবে টিভি রিপ্লেতে ইংল্যান্ডের নাইজেল লং এবং ব্রুস অক্সেনফোর্ড চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে আম্পায়ারিং করবেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবোরা ও শ্রীলংকার ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য কুমার ধর্মসেনা। অস্ট্রেলিয়া- ভারত ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মাখাইস ইরেসমাস। ইংল্যান্ডের সাবেক স্পিানার রিচার্ড ইলিংওউর্থ পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন আইসিসির প্রধান ম্যাচ রেফারি শ্রীলংকার সাবেক অধিনায়াক রঞ্জন মাদুগালে।
দুই সেমিফাইনালে আম্পায়ারদের নাম ঘোষণা করলেও ফাইনালের কারা থাকছেন তা জানায়নি আইসিসি। বৃহস্পতিবারের ম্যাচ শেষে দুই ফাইনালিস্ট দল বিবেচনায় ২৯ মার্চের মহারণের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করবে আইসিসি। সূত্র: ক্রিকইনফো

নওগাঁয় জমি নিয়ে বিরোধে নিহত ১

marderনওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওই ব্যক্তির নাম আব্দুর রহিম (৭০)। তার বাড়ি উপজেলার হলুদঘর গ্রামে।
সোমবার সকাল ১১টার দিকে হলুদঘর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে আব্দুর রহিমের সঙ্গে চাচাতো ভাই আবুল কাশেমের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার ভোর রাতে আবুল কাশেম ও তার ভাগিনা আরব আলীসহ বেশ কয়েকজন আব্দুর রহিমের ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরব আলী নামে একজনকে আটক করা হয়েছে।

সুমিকে হত্যার লোমহর্ষক ঘটনার বর্ণনা দিল খুনিরা

shumiiভয়ঙ্কর আর অমানবিকভাবে সুমি আক্তার শিমুকে নির্যাতনের পর হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন খুনিরা। ঘটনার পর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৬ খুনির মধ্যে চারজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

গত ৯ মার্চ রাতে রাজধানীর ফকিরাপুলে উপবন হোটেলের পাশে আহসান মঞ্জিলের ছাদে সুমিকে ৭ ঘণ্টা নির্যাতনের পর জবাই করে হত্যা করে খুনিরা। হত্যার পর তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে রশি দিয়ে নিচে নামিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। শুধু তাই নয় সুমির মুখমণ্ডলও আগুন দিয়ে ঝলসে দেয়া হয়।

আর এই পুরো প্রক্রিয়ায় অংশ নেয় ৮ জন। হত্যাকাণ্ডে অংশ নেয়া থেকে শুরু করে শরীরের অঙ্গ-প্রতঙ্গ বিচ্ছিন্ন করার কাজে সবারই কোনো না কোনো ভূমিকা ছিল।

সুমি হত্যায় অংশ নেয়া গ্রেপ্তারকৃত ৬ আসাসি হলেন- মো. সাইদুল ইসলাম (২৭), হানিফ (২৬), রাতুল আহাম্মেদ (২৩), নুরুন্নবী শাওন (১৯), মো. সুজন (২৩) ও মো. সুমন ওরফে তোতলা সুমন (২৪)।

হত্যায় অংশ নেয়া অপর আসামি মোবারক হোসেন মন্টি শনিবার রাতে মতিঝিলের টিটিপাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আলম নামে অপর একজন হত্যাকারী পলাতক রয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সুমির স্বামী মাদক ব্যবসায়ী নাসির কয়েকদিন আগে পুলিশের হাতে ধরা পড়ে। এর জন্য সাইদুল, সুজন, মন্টি, হানিফকে দায়ী করে বিভিন্ন স্থানে সুমি বলে বেড়ায়। অন্যদিকে আসামিরা ধারণা করে সুমি পুলিশের সোর্স হিসেবে কাজ করে, তাই সে তাদেরও ধরিয়ে দিতে পারে। আর এ কারণে তারা সুমিকে হত্যার পরিকল্পনা করে।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে মন্টির বাসা আহসান মঞ্জিলের নিচ থেকে সুমিকে তারা মুখ চেপে ধরে ছাদে নিয়ে যায়। এরপর তার হাত-পা বেঁধে, মুখে কাগজ মুড়িয়ে স্কচটেপ দিয়ে আটকে দেয়। এসময় মন্টি সুমিকে জোরপূর্বক ইয়াবা সেবন করায় এবং রাতভর নির্যাতন করে গলাকেটে হত্যা করে।’

হত্যা ও অঙ্গ-প্রতঙ্গ বিচ্ছিন্ন করার কাহিনী বর্ণনা করে মনিরুল ইসলাম বলেন, ‘সাইদুল ও সুজন ছুরি দিয়ে সুমিকে জবাই করে। মোবারক হোসেন মন্টি চাপাতি দিয়ে সুমির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে। এরপর সুজন সুমির ডান পা কাটে, রাতুল বাম পা, সাইদুল ও সোহেল ডান হাত কাটে এবং আলম ছুরি দিয়ে সুমির পেটে আঘাত করে।’

বিচ্ছিন্ন করার পর অঙ্গ-প্রতঙ্গ নিচে ফেলার ঘটনা বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সোহেল হাত দুইটি ওয়াসার খালি স্থানে ফেলে দেয়, সুজন পা দুইটি হোটেল উপবন ও মন্টির বাসার চিপায় ফেলে দেয়। আর সবাই মিলে সুমির দেহ চাদর দিয়ে পেঁচিয়ে রশি দিয়ে ওয়াসার টিনশেড ঘরে টিনের উপর ফেলে দেয়। এরপর সুমির মুখমণ্ডল কেরাসিন দিয়ে ঝলসে দেয় কেউ যেন চিনতে না পারে।’

মনিরুল ইসলাম বলেন, ‘খুনিরা এক ধরনের মানসিক বিকৃত সম্পন্ন লোক।’ সাইদুল এ ধরনের হত্যাকাণ্ড এর আগেও ঘটিয়েছে বলেও জানান মনিরুল ইসলাম।

হতাশা থেকে আত্মহত্যা করলেন অভিনেত্রী নায়লা

nailaxমূলত অভিনেত্রীই হতে চেয়েছিলেন নায়লা। সেই লক্ষ্য নিয়েই মিডিয়ায় তার পথচলা শুরু হয়েছিল। কিন্তু নায়লা তখনো জানেনি এই রঙিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া খুব একটা সহজ না। শিল্প আর শিল্পীর মূল্যায়ন খুব কমই হয় এখানে। তারপরেও চেষ্টা করে যাচ্ছিলেন নায়লা।

লোকনাট্য দল বনানীর একজন সদস্য ছিলেন তিনি। মঞ্চে কাজ করে নিজের অভিনয়ের দক্ষতাও বাড়াতে থাকেন। ‘ললিতা’, ‘পা রেখেছি যৌবনে’, ‘অ-এর গল্প’ ও ‘মুম্বাসা’সহ বেশ কিছু  টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই হতাশায় পেয়ে বসে তাকে। সম্প্রতি তার মা মারা যাবার পর তিনি আরো বেশি হতাশ হয়ে পড়েছিলেন এবং তিনি তার ফেসবুকে হতাশামূলক স্ট্যাটাস দিতেন বলে জানান তার সহকর্মীরা।

কি কারণে তার এই হতাশা সে প্রশ্নের উত্তর না দিয়েই গত ২০ মার্চ তিনি না ফেরার দেশে চলে যান। তার এক সহকর্মী জানান, গত শুক্রবার শ্যামলীর বাসা থেকে  নায়লার সিলিং ফেনে ঝুলানো লাশ উদ্ধার করে পুলিশ। শনিবারে তাকে দাফন করা হয় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে।

মেসিকে বিক্রি অসম্ভব

messii25লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন- এমন গুঞ্জন মাঝে মাঝেই শোনা যায়। কাতালান ক্লাবটি বেশি টাকার বিনিময়ে আর্জেন্টাইন তারকাকে বিক্রি করে দেবে বলেও গুঞ্জন ওঠে।

তবে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ জানালেন, মেসিকে বিক্রি করা অসম্ভব ব্যাপার। তিনি মনে করেন, ফুটবলের এই খুদে জাদুকর বার্সেলোনা থেকেই অবসর নেবেন।

ইতালির ক্রীড়া পত্রিকা ‘লা গেজেটা ডেলো স্পোর্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তেমেউ বলেন, লিও (লিওনেল মেসি) বার্সেলোনাতে বেড়ে উঠেছে এবং এখান থেকেই সে অবসর নেবে। আমার মনে হয়, সে নিজেও এটাই চাইবে।

বার্সা কোচ লুইস এনরিক ও মেসির সম্পর্কে ভাঙন ধরেছে বলে অনেকে দাবি করেন। এ বিষয়ে বার্সা সভাপতির ভাষ্য, এটাকে একদমই অতিরঞ্জিত করা হয়েছে। যদি কোনো কারণে তাদের মধ্যে ঝামেলা থাকে, তাহলে সেটা খুবই সাধারণ বিষয়। এটা যেকোনো কাজের ক্ষেত্রেই হতে পারে। একটা ভালো দল দ্বন্দ্ব এবং তার সমাধান বের করার মধ্যে দিয়েই এগিয়ে যায়।

গত কিছুদিন ধরে শোনা যাচ্ছে, জুভেন্টাস থেকে ফ্রান্সের মিডফিল্ডার পল পগবাকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। অবশ্য ফিফার নিষেধাজ্ঞার কারণে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে না কাতালান ক্লাবটি।

পগবাকে দলে ভেড়ানোর ব্যাপারে বার্তেমেউ বলেন, কোনো মন্তব্য নয়। জুভেন্টাসের সঙ্গে এখনো তার (পগবা) চুক্তি রয়েছে। আমরা ক্লাবকে সম্মান করি। পগবা অসাধারণ একজন খেলোয়াড়। আমরা জুভেন্টাসকে জিজ্ঞাসা করব, তাকে বিক্রির কোনো উদ্দেশ্য তাদের আছে কি না।

ব্র্যান্ড এম্বাসেডর হলেন নায়লা নাঈম

naila nayemনজরকাড়া ফিটনেস, আকর্ষনীয় ফিগার আর সাহসী সব এক্সপ্রেশনের জন্য দেশের সবচাইতে জনপ্রিয় মডেলে পরিণত হয়েছেন নায়লা নাঈম। প্রায়ই কোনো না কোনো বিষয় নিয়ে সবাইকে নিজের দিকে টেনে রাখেন এই মোহীনি।

কখনো আইটেম গান করে মাতোয়ারা করে দিচ্ছেন চারদিক, কখনো বা খোলামেলা পোশাকে বিজ্ঞাপনের মডেল হয়ে। ভক্তরাও তাকে লুফে নিচ্ছেন সর্বত্রই।

এবার তিনি নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। সম্প্রতি নতুন একটি পণ্যের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নায়লা। আর এই খবর তিনি নিজের তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

নায়লা লিখেছেন, আলহামদুলিল্লাহ্…সফলভাবে নতুন এক পণ্যের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলাম।

এই সম্পর্কে নায়লা নাঈম এর সাথে কথা বললে তিনি জানান, এটা আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। পণ্যের নাম এখনই বলছি না। আগামি মাসের শুরুতেই সবাই জানতে পারবেন।

তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ সিনেমাটিতে একটি আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। এটি বড় পর্দায় তার প্রথম কাজ।