শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ডিসিসিতে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন ২৮ মার্চের পর

mayaঢাকা সিটি করপরেশন নির্বাচনে উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী সমর্থন দেয়ার ব্যাপারে ২৮ মার্চের পর সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক বর্ধিত সভা তিনি এ কথা বলেন।
মায়া বলেন, “ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সিটি নির্বাচনে মেয়র পদে কাউকে সমর্থন দেয়া হয়নি। ২৮ মার্চের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রার্থী সমর্থন দেবেন।”

সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কাউকে সমর্থন দেয়া হয়নি। কেউ যদি দলের বাইরে নির্বাচন করেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। দলের সিদ্ধান্ত হবে ২৮ মার্চের পর।”

নরসিংদীতে আগুনে পুড়ে নিহত বাবা, ছেলে দগ্ধ

fire kনরসিংদীর পাঁচদোনায় একটি বসত বাড়িতে আগুনে পুড়ে সাফিউদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন নিহত ব্যক্তির ছেলে জাকির হোসেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার পাঁচদোনা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা করে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিলো তা কেউ জানাতে পারেনি।

নিহতের ছোট ছেলে আবুল হোসেন জানান, রাত ৮টার দিকে হঠাৎ করে ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। ঘর থেকে সবাই বের হতে পারলেও বৃদ্ধ সাফি উদ্দিন আর বের হতে পারেননি। তিনি আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান।

এসময় দগ্ধ জাকির হোসেনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যাককুলামকে হারিয়ে তাণ্ডব কমেছে নিউজিল্যান্ডের

mackkolam24বৃষ্টি আইনে নির্ধারিত ৪৩ ওভারে ২৯৮ রান তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল স্বাগতিকরা। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামই পাল্টা আক্রমণের নেতৃত্ব দিলেন ব্যাট হাতে। পাঁচ ওভারেই বিনা উইকেটে ৭১ রান তোলে নিউজিল্যান্ড। কিন্তু পরের ১০ রান তুলতেই ২ উইকেট নেই কিউইদের। ফলে পাল্টা আক্রমণে নিউজিল্যান্ড কিছুটা ধার হারিয়েছে।

ষষ্ঠ ওভারের প্রথম বলে স্টেইনের বলে মরকেলের তালুবন্দী হয়ে ফিরে যান ম্যাককুলাম। ২২ বলে ৩১তম হাফ সেঞ্চুরি করেছেন ম্যাককালাম। এর আগে ডেল স্টেইন, মরকেল, ফিল্যান্ডারদের পাড়ার বোলার বানিয়ে ছাড়েন তিনি। তার এই হাফসেঞ্চুরিতে নাথান অ্যাস্টলের পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে তিন হাজার রানও পূর্ণ করেছেন ম্যাকুলাম।

ম্যাককুলামের পর গাপটিলের সঙ্গে যোগ দেয়া উইলিয়ামসন বেশিক্ষণ ক্রিজে থাকতে পারননি। মাত্র ১১ বল খেলে ৬ রান করে আউট হন তিনি। কিউ্‌ই স্কোর ৫ ওভারে বিনা উইকেটে ৭১ থেকে ৮.৫ ওভারে ২ উইকেটে ৮১।

গাপটিলের (১৩) সঙ্গে ব্যাট করেছেন টেলর (১০)।

এর আগে টস জিতে ব্যাট করে পুনর্নির্ধারিত ৪৩ ওভারে ২৮১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তবে দলীয় ৩১ রানেই দুই ওপেনার ডি কক ও আমলার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দুজনই বোল্টের শিকার হন। আমলা ১০, ডি কক ১৪ রান করেন। ডু প্লেসিস ও রিলে রোসাউয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। তারা ৮৩ রানের জুটি গড়েন। রোসাউকে ফিরিয়ে কিউইদের ম্যাচে ফেরান কোরি অ্যান্ডারসন। ৩৯ রান করে গাপটিলের হাতে ক্যাচ দেন রোসাউ।

চতুর্থ উইকেটে ডু প্লেসিস ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের ব্যাটে বড় স্কোরের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। তাদের জুটি ১০২ রান পূর্ণ করতেই বৃষ্টি নামে ইডেন পার্কে। ঘন্টা দেড়েক বৃষ্টিতে বন্ধ থাকে ম্যাচ। বৃষ্টির আগে ৩৮ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৬ রান। বৃষ্টির পর ম্যাচ শুরু হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। দ্বিতীয় বলেই ডু প্লেসিস কোরি অ্যান্ডারসনের শিকার হন। ১৫তম হাফ সেঞ্চুরি করা ডু প্লেসিস ১০৭ বলে ৮২ রান (৭ চার, ১ ছয়) করেন। ভেঙে যায় ডু প্লেসিস-ভিলিয়ার্সের ১০৩ রানের জুটি।

বৃষ্টির পর পাঁচ ওভার খেলার সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে ব্যাট হাতে কিউইদের উপর তোপ দাগান ডেভিড মিলার। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন মিলার। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান। ৪৬তম হাফ সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। ৪৫ বলে ৬৫ রান (৮ চার, ১ ছয়) করে অপরাজিত ছিলেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে কোরি অ্যান্ডারসন ৩টি, বোল্ট ২টি করে উইকেট নেন।

কাল ভয়াল ২৫ মার্চ

march25আগামীকাল ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এইদিনে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানানদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চ রাত সর্ম্পকে লিখেছেন, ‘সে রাতে ৭ হাজার মানুষকে হত্যা করা হয়। গ্রেফতার হলো আরও ৩০০০ লোক। ঢাকায় ঘটনার শুরু মাত্র হয়েছিল। সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সেনার বাড়িয়ে চললো মৃতের সংখ্যা। জ্বালাতে শুরু করলো ঘর-বাড়ি, দোকান-পাট লুট। আর ধ্বংস সাধন তাদের নেশায় পরিণত হলো যেন। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক- শেয়ালের খাবারে পরিণত হলো। পুরো বাংলাদেশ হয়ে উঠলো শকুনের শ্মশান ভূমি।’

এই গণহত্যার স্বীকারোক্তি খোদ পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তানি সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল তাতে বলা হয়, ‘১৯৭১ সালের পয়লা মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল।’

১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও আওয়ামী লীগের কাছে পাকিস্তানি জান্তা ক্ষমতা হস্তান্তর না করার ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রক্রিয়া চলাকালে পাকিস্তানি সেনারা কুখ্যাত ‘অপারেশন সার্চ লাইট’ নাম দিয়ে নিরীহ বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীসহ সব সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।

রংপুর, সৈয়দপুর ও চট্টগ্রামে সেনাবাহিনীর গুলিতে ১১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। সেনাবাহিনীর এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বঙ্গবন্ধু ২৭ মার্চ সারা দেশে হরতাল আহ্বান করেন।

২৫ মার্চ দুপুরের পর থেকেই ঢাকাসহ সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। এদিন সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। হেলিকপ্টারে করে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকালের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে।

ঢাকার ইপিআর সদর দফতর পিলখানাতে অবস্থানরত ২২তম বেলুচ রেজিমেন্টকে পিলখানার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়।

এদিন মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টারের মাধ্যমে নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল নেয়। সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে, ট্যাঙ্ক-মর্টারের গোলায় ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে উঠে বিভীষিকাময়।

পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড. গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঢাবির জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত। হত্যাযজ্ঞ চলে সার্জেন্ট জহুরুল হক হলে। গোটা বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিণত হয় ভূতুড়ে এলাকায়।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম আরও বলেন, তাদের বাড়ির নিচে আর একজন অবাঙালি অধ্যাপক থাকলেও তিনি ২৫ মার্চের আগে কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান। শুধু তাই নয়- বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার সব অবাঙালি পরিবার তাই করেছিলেন। এ থেকেই ধারণা করা যায় ২৫ মার্চের এই হত্যাযজ্ঞের পূর্বাভাস অবাঙালীদের কাছে ছিল।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সব পদক্ষেপ চুড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান।

সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনও মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। খবর বাসস।

ঢাকার দুই সিটিতে মেয়র পদে ২২, কাউন্সিলরে ৯৬৭ জনের মনোনয়ন সংগ্রহ

city22ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহে সম্ভাব্য প্রার্থীদের ভিড় বাড়ছে রিটার্নিং অফিসে। সোমবার দিনভর এ ভিড় দেখা গেছে দুই সিটির রিটার্নিং অফিসগুলোয়। আগামী ২৯ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এ কারণে সম্ভাব্য প্রার্থীরাও ব্যস্ত রয়েছেন মনোনয়নপত্র সংগ্রহ ও জমার কাজে। ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকরা বেশ সরব হয়ে উঠেছেন। কেউ-কেউ নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনেরর দায়ে প্রার্থীদের দিচ্ছে কারণ দর্শানোর নোটিশ।

রিটার্নিং অফিস সূত্রে জান গেছে, সোমবার পর্যন্ত ঢাকার দুই সিটির মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ জন। এরমধ্যে শুধু সোমবারে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ সম্ভাব্য প্রার্থী। অন্যদিকে কাউন্সিলর পদে ৯৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩১জন ও দক্ষিণে ৬৩৬ জন কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উত্তরে সাধারণ কাউন্সিলর হিসেবে ২৬৯ জন ও সংরক্ষিত নারী পদে ১৬৪ জন রয়েছেন। দক্ষিণে সাধারণ কাউন্সিল হিসেবে ৫৩৪ ও সংরক্ষিতে নারী পদে ১০২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক, এওয়াইএম কামরুল ইসলাম ও আতিকুর রহমান। দক্ষিণে মেয়র পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টি-সমর্থিত সাইফুদ্দিন আহমেদ মিলন, সাইদুর রহমান মানিক, শাহ আলম ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু। অন্য প্রার্থীরা নিজে উপস্থিত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে আইনজীবী রফিকুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত কেউ প্রার্থী হতে মনোনয়ন নিতে পারবেন কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বলেন, যে-কেউ মনোনয়নপত্র তো নিতেই পারেন। তবে যাচাই-বাছাই করেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

কারণ দর্শানোর নোটিস ও অভিযোগ :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিস। তাদের মধ্যে ১০ জন সাধারণ কাউন্সিলর ও চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। অভিযুক্তদের আগামী ২৫ মার্চের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অভিযোগ করেছেন রিটার্নিং অফিসে। তবে ঢাকার সিটি করপোরেশন উত্তরের রিটার্নিং অফিস থেকে কোনও প্রার্থীর বিরুদ্ধে কোনও নোটিশ দেওয়া হয়নি।

ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ বলেন, সম্ভাব্য ১৪ জন প্রার্থীকে অভিযোগের প্রমাণসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৫ মার্চের মধ্যে তাদের আচরণবিধি লঙ্ঘনের কারণ ব্যাখ্যা করতে হবে। এরপর তাদের বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। এছাড়াও চারজন প্রার্থী দোষ স্বীকার করে মাফ চেয়েছেন।

দক্ষিণে সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে রিটার্নিং অফিসে অভিযোগ করেছেন জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন মিলনের সমর্থকরা। রবিবার দক্ষিণের আরেক সম্ভাব্য-প্রার্থী হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে রিটার্নিং অফিসে অভিযোগ করেন সাঈদ খোকনের সমর্থকরা।

২০২০ সালের মধ্যে ইসলামিক বাংলাদেশ!

islamicআগামী ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। এক্ষেত্রে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এরও সাহায্য নেওয়া হতে পারে।

সোমবার জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার এরশাদ হোসেন মামুনকে (২০) গ্রেফতার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে এসব তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, ২০২০ সালের মধ্যে বাংলাদেশের প্রতিবেশি দেশগুলোকে নিয়ে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছে ‘ইসলামিক ল অ্যান্ড ফোর্স অব হিন্দুস্তান’।

গত অক্টোবরে সিরিয়া থেকে চট্টগ্রাম সফর করে আইএসের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), হিজবুত তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে বৈঠক করেন।

গোয়েন্দারা বলছেন, গত বছরের সেপ্টেম্বরে কাশিমপুর কারাগারে জঙ্গি নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেএমবি প্রধান সাঈদুর রাহমান, আনসারুল্লাহ বাংলা টিমের মুফতি জসিম উদ্দিন রাহমানিসহ হুজি’র কয়েক শীর্ষ নেতা। ওই বৈঠকে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার সকালে জেএমবির কমান্ডার এরশাদ হোসেন ওরফে মামুনকে গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ। চট্টগ্রামের নিউ মনসুরাবাদ বাগানবাড়ী সংলগ্ন শাপলা মোড়ে রেললাইনের কাছে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরোল উপজেলার বালান্দরপুর গ্রামে।

পুলিশের দাবি, মামুন ২০০৫ সাল থেকেই জেএমবির চট্টগ্রাম জেলা শাখার কমান্ডার।

জিজ্ঞাসাবাদে এরশাদ হোসেন জানান, হুজি, হিজবুত তাহরির ও ইসলামী ছাত্র শিবিরসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে কাজ করছে জেএমবি। তাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ভারত ও মিয়ানমার সীমান্তের কিছু এলাকা নিয়ে একটি স্বতন্ত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পরে তারা পুরো বাংলাদেশকে নি‌‌‌জেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে।

সাবেক শিবির নেতা এরশাদ পুলিশকে বলেন, চট্টগ্রাম জেলায় ছদ্মবেশে জেএমবির এক হাজারের বেশি সদস্য রয়েছে। তারা জিহাদের জন্য প্রস্তুত। এদের অনেকেই পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে।

২০১৪ সালে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে শাখা খোলার ঘোষণা দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা। ৫৫ মিনিটের এক ভিডিওবার্তায় সংগঠনটির প্রধান আইমান আল জাওয়াহিরি বলেন, ‘ভারতীয় উপমহাদেশে আল কায়েদার এই শাখা বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের জম্মু-কাশ্মির, গুজরাট, আহমেদাবাদ ও আসামের মুসলিমদের জন্য একটি শুভ সংবাদ। ভূখণ্ড স্বাধীন করার জন্য, ইসলামী সার্বভৌমত্ব ও খলিফা যুগ ফিরিয়ে আনতে আল কায়েদার শত্রুদের বিরুদ্ধে জিহাদ গড়ে তুলুন।’

আল কায়েদা প্রধান বলেন, ‘ভারতীয় উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীকে বিভক্তকারী কৃত্রিম সীমান্ত নবগঠিত বাহিনী ভেঙে দেবে। মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের ওপর অবিচার ও তাদের শোষণের হাত থেকে মুক্ত করার জন্য নতুন শাখা কাজ করবে।’

পুলিশ বলছে, আল কায়েদা প্রধানের ওই ঘোষণা অনুযায়ী জঙ্গি সংগঠনগুলোর পুনর্বিন্যাস করা হচ্ছে। গত মাসে চট্টগ্রাম থেকে জঙ্গি সংগঠনের মধ্যম সারির কয়েকজন সংগঠককে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা পুলিশ। গত সেপ্টেম্বর থেকেই আল কায়েদা, ইসলামিক স্টেট এবং অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বেশ কয়েকজন জঙ্গি নেতাকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালের ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে জঙ্গিদের বিস্ফোরণে নিহত হন দুজন। ওই বিস্ফোরণের পর দেশটিতে জঙ্গি তৎপরতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তদন্তে অন্য জঙ্গি সংগঠনের পাশাপাশি নাম উঠে আসে জেএমবি’র।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘সরকারের বিরুদ্ধে এক হয়ে কাজ করছে হুজি, জেএমবি ও জামায়াত-শিবিরের মতো জঙ্গি সংগঠনগুলো। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর হামলা চালানোর লক্ষ্যে তারা কাজ করছে।’

পুলিশের দাবি, জামায়াতে ইসলামী কৌশলে জেএমবি’র সঙ্গে একযোগে বিধ্বংসী কর্মকাণ্ড পরিচালনা করছে।

ছদ্মবেশী সদস্য

পুলিশ হেফাজতে এরশাদ হোসেন মামুনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। চট্টগ্রাম জেলায় তার নেতৃত্বে ১৫ জন কমান্ডার থাকার কথা জানান এরশাদ। তাদের অধীনে আছেন ১৫০ জন এহসার সদস্য এবং ৫০০ জন আনসার সদস্য।

সদস্যদের গ্রেফতার এড়াতে তাদের পরিচয় এড়িয়ে যান এরশাদ। তবে তারা স্টেশনারি বিক্রেতা, দিনমজুর ও হকারের মতো নানা ধরনের পেশার সঙ্গে জড়িত। সাংগঠনিক যোগাযোগ সহজ করার জন্য শহরের ঘন জনবহুল এলাকায় ছোট ছোট দোকান দিয়েছেন কোনও কোনও সদস্য। ২০১৪ সাল থেকে এরশাদ নিজেও স্টেশনারি দোকানে কাজ করেন।

আনসার সদস্যরা শুধু তাদের একধাপ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেই যোগাযোগ করতে পারেন। তাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

চট্টগ্রাম আনসারের প্লাটু কমান্ডার আব্দুল হামিদ জানান, ‘আমরা জানতে পারি এরশাদ কাউকে ফোন করার জন্য এক নারীর মোবাইল ব্যবহার করতে চাইতো। তবে অন্যের মোবাইল ব্যবহারের কারণ জানতে চাইলে সে বিষয়টি এড়িয়ে যেত। বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য আমরা তার ভাড়া করা বাসায় যাই। সেখানে আমরা নানা সন্দেহজনক ও অস্বাভাবিক বস্তু দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দেই।’

এরশাদ জানান, ২০১১ সালে দিনাজপুরের বালান্দোর উচ্চ বিদ্যালয়ে থাকা অবস্থায় তিনি ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত হন। এসএসসি পাস করার পর গাইবান্ধায় এক সাংগঠনিক বৈঠকে আল ফুয়াদ ওরফে রকি নামের এক শিবির নেতার সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরে রকি বগুড়ায় জেএমবিতে যোগ দেয়। তাকে চট্টগ্রামের বিভাগীয় কমান্ডার করা হয়। পরে এরশাদকে চট্টগ্রাম জেলা কমান্ডার করেন রকি। তবে পুলিশ রকিকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আরশাদকে আদালতে হাজির করা হতে পারে।

সারাদেশে, বিশেষ করে চট্টগ্রামে জঙ্গিদের পুনর্বিন্যাসের কথা স্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাদের গ্রেফতার ও দেশ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটনে বদ্ধপরিকর।

মনিরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে আমরা একটি বিশেষ বাহিনীর প্রস্তাব করেছি।’

ভারতে হাসিনাকে হত্যার ষড়যন্ত্র: মানতে নারাজ এনআইএ

hasina1ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। বাংলাদেশের গোয়েন্দাদের এ দাবি মানতে নারাজ ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এমনকি বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রতিবেদনে এমন কোনও বিষয় উল্লেখ করা হয়নি। ভারতের জিনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

আগামী ৩১ মার্চ খাগড়াগড়কাণ্ডে প্রথম অভিযোগপত্র (চার্জশিট) জমা দিচ্ছে এনআইএ। চার্জশিটে খাগড়াগড়কাণ্ডে সারদার টাকা ব্যবহারের অভিযোগ নিয়েও কোনও তথ্য থাকছে না।

গত বছর ২ অক্টোবর বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। প্রকাশ্যে আসে জঙ্গি নেটওয়ার্কের জাল। জেলা পুলিশ সিআইডি হয়ে তদন্তভার হাতে যায় এনআইএ-এর হাতে।

চার্জশিটে  মূল অভিযুক্ত হিসেবে ২৮ জনের নাম থাকছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে এনআইএ। এখনও ফেরার ১০ জন, যার মধ্যে ৩ জন জেএমবির প্রথম সারির নেতা। বিস্ফোরণের ৫ মাস পর চার্জশিট দিলেও জেএমবির প্রধান সাজিদ ছাড়া মূল ষড়যন্ত্রকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি এনআইএ। ধরা পড়েনি বোমা মিজান, তারিকুল ইসলাম, বোরহান, ইউসুফ শেখসহ একাধিক নেতারা। তবে, চার্জশিটে রয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশের গোয়েন্দাদের দাবি ছিল, খাগড়াগড়ের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল জেএমবি। কিন্তু চার্জশিটে তেমন কোনও তথ্য থাকছে না। খাগড়াগড়ে বিস্ফোরণে ঘুরপথে সারদার টাকা ব্যবহার হয়েছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল। চার্জশিটে এই সম্পর্কেও কোনও তথ্য নেই। খাগড়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত মুফাজ্জল শেখ ওরফে লাদেন এই মামলা সরকার পক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, বিস্ফোরক আইনসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। সূত্র: জিনিউজ।

চবিতে ছাত্রলীগের প্রতিপক্ষকর্মীকে কুপিয়ে জখম

cobi5চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  (চবি) ক্যাম্পাসে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল হোসেন নামে ছাত্রলীগের এক্কার গ্রুপের কর্মী গুরুতর আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আলাওল হল সংলগ্ন মহিউদ্দিন কটেজে রোববার দিবাগত রাত ১২টার দিকে ছাত্রলীগের কনকর্ড গ্রুপেরকর্মীরা তাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত বিল্লাল হোসেনকে চবি’র মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিল্লাল বিশ্ববিদ্যালয়ের আইইআরটি বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিল্লাল জানান, ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন কনকর্ড এর ৫/৭ জন কর্মী দেশীয় অস্ত্র নিয়ে কটেজে প্রবেশ করে। সময় কটেজের শিক্ষার্থীদের কোন প্রকার শব্দ করতে নিষেধ করা হয়। এরপর বিল্লালকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে সেখান থেকে পালিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার তদন্ত র্তা মো. সালাউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কাউকে আটক করতে পারেনি।

জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ

court26মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের আট রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ধানমন্ডিস্থ সেফহোমে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।

৯২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে আটজনের বিরুদ্ধে হত্যা, লাশ গুম, লুটপাট, নির্যাতন ও অপহরণসহ ১০ ধরনের অপরাধ সংগঠনের অভিযাগ আনা হয়েছে। এ ছাড়া ১৯৬ পাতার দালিলিক প্রমাণ  এবং ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।

অপরাধের সময়কাল ১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে।

ওই আটজনের মধ্যে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জামালপুর শহরের নয়াপাড়া এলাকার অ্যাডভোকেট শামছুল হক (৭৫) ও সিহংজানি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শহরের ফুলবাড়িয়া এলাকার অধিবাসী এস এম ইউসুফ আলী (৮২)।

এ মামলায় অন্যরা হলেন- মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারি, হারুন, মো. আবুল কাসেম। তাদেরকে গত ৩ মার্চ ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠিয়ে তদন্ত সংস্থাকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।

মুক্তিযুদ্ধের সময় জামালপুরে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে এই আটজনেরই বিশেষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত সংস্থা জানায়, এই যুদ্ধাপরাধীরা একাত্তরে জামালপুরে ১০ হাজার মানুষকে হত্যা, ৫০ হাজার বাড়িঘর ধ্বংস করে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি সাধন করে।

মালয়েশিয়ায় পাচারকালে সংঘবদ্ধ চক্রের ৯ জন আটক

maloy24সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার এবং ১২ জনকে উদ্ধার করেছে র‍্যাব। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ নিরীহ লোকদের বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে দালালের মাধ্যমে লোক সংগ্রহ করে একটি সংঘবদ্ধ চক্র।

টাঙ্গাইল, কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীদের প্রথমে চট্টগ্রাম এনে, চট্টগ্রাম থেকে কক্সবাজারের টেকনাফে নিয়ে আসে তারা। পরে টেকনাফ থেকে ধাপে ধাপে তাদের মালয়েশিয়াগামী মাছ ধরার ট্রলারে উঠানো হয়।

ট্রলারে উঠানোর পর থেকেই যাত্রীদের বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করতো দালালরা। নির্যাতন ও অনাহারে যাত্রীদের মধ্যে কোন যাত্রী গুরুতর অসুস্থ বা মৃত্যুবরণ করলে তাদের সাগরে ছুড়ে ফেলা হতো।

টাঙ্গাইল র‍্যাব ১২ এর সিপিসি ৩ নং কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গত ১২ মার্চ তারিখে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো: আনিসুর রহমান ও একই উপজেলার বাগারাড়ী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ফজলু র‍্যাব কার্যালয়ে এসে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তারা জানায়, প্রায় ২মাস পূর্বে মো: আনিসুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (১৭) তার বাবাকে মোবাইলে ফোন করে জানায়, মো: ইউনুছ আলী নামের এক ব্যক্তি মানব পাচারকারী দলের সদস্যদের সহায়তায় তাকে ট্রলারযোগে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর নাম করে কক্সবাজার নিয়ে যায়।

পরে মোঃ ইউনুছ নামের ওই মানব পাচারকারী দলের সদস্য তার (আনিসুরের) মোবাইল ফোনে জানায়, তার ছেলে জাহাঙ্গীর মালয়েশিয়ার কাছাকাছি আছে। এখন ২লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করলে তার ছেলেকে মালয়েশিয়া ঢুকতে দিবে।

নতুবা তার ছেলেকে সাগরে ফেলে দেয়া হবে। এ সময় মোবাইল ফোনেই জাহাঙ্গীরকে মারধর ও কান্নার শব্দ শুনিয়ে টাকা পরিশোধ করার জন্য চাপ দিতে থাকে। পরে আনিছুর রহমান র্যা ব-১২ কে বিষয়টি জানায়।

পরে র‍্যাব-১২, টাঙ্গাইল এক একটি বিশেষ আভিযানিক দল গত ২২ মার্চ  তারিখ ভোর রাতে টাঙ্গাইল মডেল থানাধীন চৌবাড়ীয়া গ্রাম থেকে ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে রুবেল নামের একজন মানব পাচারকারীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৪টি পাসপোর্ট এবং ১১টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।

পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুবেল জানায়, সে মোঃ ইউনুছ ও সহিদুল ইসলাম নামের দুই ব্যক্তির সহায়তায় কক্সবাজার হয়ে সাগর পথে মালয়েশিয়া লোক পাঠিয়ে থাকেন।

রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলামকে গত ২২ মার্চ একই এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল জানান, তার কাজ হলো স্থানীয়ভাবে লোক সংগ্রহ করে ইউনুছকে জানানো এবং ইউনুছের বোন জামাই শওকতের মাধ্যমে কক্সবাজার পাঠিয়ে দেয়া।

পরে শহিদুল এর দেয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল শহর থেকে জাফর মুন্সীর ছেলে মোঃ শওকতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শওকতের বাসা তল্লাশী করে মানব পাচারকারী দলের সদস্যদের নিকট প্রেরিত ১ কোটি টাকারও বেশী অংকের লেন-দেন সম্পর্কিত ব্যাংক রশিদ পাওয়া যায়।

শওকতের দেওয়া তথ্যানুযায়ী ২২ মার্চ বিকেলে চট্টগ্রাম অলংকার মোড়ে থেকে  আবু মোহাম্মদ এবং পিন্টুকে গ্রেফতার করা হয়।

আবু মোহাম্মদ ও পিন্টুকে গ্রেফতার করার সময় তাদের হেফাজত হতে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া প্রেরণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১২ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবু মোহাম্মদ ও পিন্টুর কাছ থেকে জানা যায়, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী যে সকল লোক সারাদেশ থেকে চট্টগ্রাম আসেন তাদের তারা গ্রহণ করেন এবং টেকনাফে অবস্থানকারী কালামের নির্দেশনা অনুযায়ী আনোয়ার নামক ব্যক্তির মাধ্যমে সকল লোক টেকনাফ পাঠান।

গ্রেফতারকৃত আবু মোহাম্মদ ও পিন্টুর দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম থেকে ১২ জন মালয়েশিয়াগামী যাত্রীকে মাইক্রোবাসযোগে টেকনাফে প্রেরণের সময় চট্টগ্রাম কর্ণফুলী ব্রীজ এলাকা হতে ২২ মার্চ আনোয়ার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার জানান, অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার জন্য যে সকল লোক আসেন তাদের সবাইকে কালামের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করে টেকনাফে প্রেরণ করে থাকেন।

গ্রেফতারকৃত আনোয়ার ও ১২ জন যাত্রীকে সঙ্গে করে উখিয়া থানাধীন রাবেতা নামক স্থানে পৌছে মাহমুদুল নামক একজন লোকের নিকট যাত্রীদের হস্তান্তরের ফাঁদ পেঁতে ২২ মার্চে মাহমুদুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহমুদুল বলেন, টেকনাফ শাহ পরীর দ্বীপ এ অবস্থান করা কালামের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের হামিদুল নামের একজন ব্যক্তির নিকট হস্তান্তর করা হবে। গ্রেফতারকৃত মাহমুদুলকে সঙ্গে নিয়ে টেকনাফের ভাঙ্গা বিল্ডিং নামক স্থানে পৌঁছলে হামিদুল হক নামক এক ব্যক্তি যাত্রীদের গ্রহণ করার জন্য এগিয়ে আসলে তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উপরোক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হতে ২৩ মার্চ (সোমবার) ভোরে  মানব পাচারকারী চক্রের অন্যতম মূূূল হোতা ইউনুছকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ইউনুছের কাছ থেকেও পাওয়া যায় অনেক তথ্য। ইউনুস জানান, তিনি কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহ পরীর দ্বীপ এ অবস্থিত জনৈক কালাম ও আলী এবং মালয়েশিয়ায় অবস্থিত জিয়ার মাধ্যমে সাগর পথে মালয়েশিয়ায় লোক পাঠিয়ে থাকেন। অভিযোগকারীদের সন্তানদের তিনি উক্ত মানব পাচারকারীদের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া পাঠিয়েছেন।

তবে তারা পৌঁছেছে কি না তা তার জানা নেই। লোক ট্রলারে উঠিয়ে দেয়ার পর টাকা নেয়ার নিয়ম, লোক মরে গেলেতো টাকা আদায় করা যাবে না। তাই তিনি অভিযোগকারীদের টাকা দেয়ার জন্য চাপ দিয়েছেন এবং ট্রলারে থাকা মোবাইল ফোনে অভিযোগকারীদের ফোন করে ছেলেকে মারধর করে কান্নার শব্দ শুনিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছেন।