শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ইসি ও সরকারকে ১০ শর্ত দেবে বিএনপি

bnp logoআসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে সব দলের জন্য সমান পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারকে ১০টি শর্ত দেবে বিএনপি। দলের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, শর্তের একটি খসড়া করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তা প্রকাশ করার কথা রয়েছে।
গত বুধবার বিএনপি সমর্থিত ‘শত নাগরিক’ কমিটির একটি প্রতিনিধি দল ৬ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল। তখন তাদের দাবির মধ্যে অন্যতম ছিল- জামিনযোগ্য মামলায় নেতাকর্মীদের জামিন দেয়া, দলীয় কার্যালয় খুলে দেয়া ও সব পক্ষের প্রার্থীদের সমান সুযোগ দেয়া।
বিএনপির বর্তমান ১০ দফা খসড়া দাবির মধ্যে রয়েছে- দলটির সিনিয়র নেতাসহ বিরোধীপক্ষের সকল নেতাকর্মীদের মুক্তি দেয়া, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়কে সরকারি অবরোধমুক্ত রাখা যাতে করে নেতাকর্মীরা স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারে, নির্বাচনের আগে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের জামিন পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।
এর বাইরে রয়েছে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর রাজনৈতিক অফিসগুলো খুলে দেয়া এবং যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং করবেন- তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও।
সিটি নির্বাচনে অংশ নিতে ঢাকা দক্ষিণ সিটি থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
ঢাকা উত্তরে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু এবং তার ছেলে তাবিত আওয়াল।
অন্যদিকে, চট্রগ্রামে মনোনয়ন নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদস্য সাবেক মেয়র মনজুর আলম।
জানা গেছে, তিন সিটিতেই বিএনপি সমর্থিত প্রার্থী কে কে হবেন তা চূড়ান্ত করে রাখা হয়েছে। প্রস্তাবিত শর্তগুলো সরকার এবং নির্বাচন কমিশন মেনে নিলেই চুড়ান্ত ঘোষণা দেয়া হবে।
সূত্র মতে, ঢাকা দক্ষিণে সদস্য মির্জা আব্বাস, উত্তরে আব্দুল আউয়াল মিন্টু ও চট্টগ্রামে উপদেষ্টা মনজুর আলম প্রার্থী হচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মতো সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক এটা দেশের কোনো নাগরিক চায় না। এজন্য নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের আচরণে তা এখনো লক্ষ্য করা যাচ্ছে না।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুব বলেন, বিএনপি সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি আগে থেকেই জানিয়ে আসছে। নির্বাচনে অংশ নিতে বিএনপির কোনো সমস্যা নেই তবে আমাদের শর্ত থাকবে। প্রার্থীদের নির্বিঘ্নে গণসংযোগের সুযোগ দিতে হবে এবং যাদের বিরুদ্ধে মামল দেয়া হয়েছে তাদের বিষয়টি সরকারকে বিবেচনা করতে হবে।

গাজীপুরে যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা

marder1গাজীপুরের সফিপুরে এক যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সফিপুরের পূর্বপাড়া এলাকায় রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৩০) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা সিরাজকে হাত-পা বেঁধে এলোপাথারী কুপিয়ে হত্যা করে তার বাড়ির পাশে ফেলে যায়। তার দেহে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে প্রেমের জয়

denis mariyaরাশিয়ায় প্রথা ভেঙ্গে বৈরি দুই রাজনৈতিক দলের দুজন এমপি’র প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী দলের দুই নেতার মধ্যে এ ধরণের বিয়ের ঘটনা রাশিয়ায় এই প্রথম।

বর রুশ কম্যুনিস্ট পার্টির এমপি ডেনিস ভোরোনেনকোভ, আর কনে ক্ষমতাসীন দল ওয়ান রাশিয়ার এমপি মারিয়া মাকসাকোভা।

সম্প্রতি উত্থাপিত একটি বিল নিয়ে সংসদীয় একটি কমিটিতে এই দুই এমপি যখন কাজ করছিলেন, সেসময় তাদের মধ্যে মন দেয়া নেয়া হয়।

শুক্রবার মস্কোতে তারা মালা বদল করেছেন। বিয়ের অনুষ্ঠানের পরপরই বর কনের পোশাকেই তারা দুজন সোজা কাজে চলে যান।

যেহেতু এ ধরণের বিয়ে রাশিয়াতে এই প্রথম, তাই এই সম্পর্ক নিয়ে মুখরোচক কথাবার্তা চলছে।

কম্যুনিস্ট এমপি ডেনিস ভোরোনেনকো সংসদে তার সহকর্মীদের বলেন, “রাজনৈতিক মতভেদ আমাদের সম্পর্কে কোনো বাধা তৈরি করছে না, বরঞ্চ সম্পর্কে বৈচিত্র্য এনেছে।”

ওয়ান রাশিয়ার এমপি মিস মাকসাকোভা একজন অপেরা গায়িকা। তিনি বলেন, “রাজনীতিকরাও মানুষ, তাদেরও আবেগ অনুভূতি থাকতেই পারে, তারাও প্রেমে পড়তেই পারে।”

তাদের বিয়ের সম্বর্ধনায় রুশ সংসদ দুমার ৪৫০ জন সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে। দম্পতি বলছেন, অনুষ্ঠান হবে একবারেই অরাজনৈতিক।– বিবিসি

আইপিএলে অনিশ্চিত সাকিব আল হাসান

sakib ipl30গতবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দিতে ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে এবার  আইপিএলে সাকিব খেলতে পারবেন কিনা-তা নিশ্চিত নয়। বলা চলে, পাকিস্তানের বাংলাদেশ সফরের সম্ভাব্য তারিখ ঠিক থাকলে আইপিএল খেলতে পারবেন না সাকিব।

সূচি অনুযায়ী আইপিএল শুরু হবে আগামি ৮ এপ্রিল, চলবে ২৪ মে পর্যন্ত। অন্যদিকে ১৯ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরু হবে বাংলাদেশের। চলবে ১৩ মে পর্যন্ত। ফলে আইপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনিশ্চিতই থেকে যাচ্ছে।

তবে  ১৪ ও ১৬ মে কলকাতা নাইট রাইডার্সের দুটি ম্যাচ রয়েছে। শেষ দুটি ম্যাচে খেলতে পারেন সাকিব। কেকেআর ফাইনাল অবধি উঠতে পারলে ম্যাচ আরো বাড়বে সাকিবের জন্য।

আমিরে মুগ্ধ ‘থ্রি ইডিয়টস’-ভক্ত জ্যাকি চ্যান

jaki amirআন্তর্জাতিক ক্ষেত্রে অনেকেই তার অভিনয়ে ভক্ত। বেশ কয়েকবার সে সার্টিফিকেট পেয়েওছেন তিনি। বিশেষ করে ‘লগান’ ছবির অনবদ্য সাফল্যের হাত ধরে হলিউডে রীতিমতো চর্চায় বিষয় হয়ে ওঠেন আমির খান। কিন্তু হলি-দুনিয়ায় তার যে এত বড় মাপের একজন ভক্ত রয়েছেন, তা বোধ হয় জানতেন না খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’-ই। হ্যাঁ, আমিরি চালে মুগ্ধ হলিউড সুপারস্টার জ্যাকি চ্যান। সম্প্রতি জ্যাকি জানিয়েছেন, তার অতিপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন, আমির খান।

বিশেষ করে ২০০৯ সালে আমিরের ব্লকবাস্টার হিট ‘থ্রি ইডিয়টস’ বারবার দেখেন জ্যাকি চ্যান। তার কথায়, ‘থ্রি ইডিয়টস যতবার দেখি, ততবারই ভালো লাগে। ওই সিনেমাটি দেখে আমি একরাতে আমিরের ফ্যান হয়ে যাই। কী অসাধারণ অভিনয় করেছেন আমির! থ্রি ইডিয়টস হংকংয়ে দারুণ সাফল্য পেয়েছিল।’

আমিরের প্রশংসায় পঞ্চমুখ জ্যাকির আরও বক্তব্য, ‘আমি খুব বেশি বলিউডের ছবি দেখিনি। হাতে গোনা কয়েকটা দেখেছি। তবে থ্রি ইডিয়টস অসাধারণ।’

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে কাজ করেছেন জ্যাকি চ্যান। ভবিষ্যতে বলিউডে অভিনয় করতে ইচ্ছুক বলেও জানান তিনি। জ্যাকির কথায়, ‘বলিউড বা হলিউডে অভিনয়ের কোনো পার্থক্য নেই। ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চিত্রনাট্য। সুতরাং বলিউডে একটা ভালো চিত্রনাট্য পেলে, নিশ্চয়ই অভিনয় করব।’

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু আলামিন নিহত

cross fieeসুন্দরবনের গহীনে পুলিশের সঙ্গে ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আলামিন বাহিনীর প্রধান আলামিন (৪৫) নিহত হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন দপদপিয়ার চর এলাকায় বন্দুকযুদ্ধ হয়।

এ সময় পুলিশের এক এসআই ও তিন কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে সাতটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে কয়রার আমাদী বাজার সংলগ্ন চাঁদআলী ব্রিজের টোল ঘরের সামনের রাস্তা থেকে আলামিন বাহিনীর প্রধান আলামিনকে গ্রেফতার করে কয়রা থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ৯টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ সুন্দরবনের দপদপিয়ার চরে গেলে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আলামিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে কাছের স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করেন।

কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ জানান, নিহত আলামিনের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

‘ভারতের বিরুদ্ধে অভিযোগ করিনি, আইসিসির বিরুদ্ধে করেছিলাম’

lotas kamalআইসিসি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল  ভারতের আনন্দবাজার পত্রিকাকে বলেছেন,  তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেননি, আইসিসির বিরুদ্ধে করেছেন

আনন্দবাজার পত্রিকাকে দেয়া মুস্তফা কামালের প্রতিক্রিয়াটি এখানে তুলে ধরা হলো:

“যে কথাটা আপনারা বারবার বলছেন বা লিখছেন আমি ভারত-বিরোধী বিবৃতি দিয়েছি, কোথায় দিয়েছি আমায় দেখান! আমি আন্তর্জাতিক ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেটে ভারতের অবদান সম্পর্কে যথেষ্ট কৃতজ্ঞ। ভারত যে বাংলাদেশের তুলনায় ভাল টিম তা-ও আমি জানি। কিন্তু একই সঙ্গে আমি ক্রীড়াপ্রেমী মানুষ। খেলায় প্রতিদ্বন্দ্বিতা ভালবাসি। সে দিন মেলবোর্নে যা ঘটেছে তাতে আমার মতে প্রতিদ্বন্দ্বিতার যথেষ্ট ক্ষেত্র তৈরি ছিল না। প্রথমত ওই যে স্কোরবোর্ডে বিজ্ঞাপনটা জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা এটার মানে কী? এটা মাঠে যে ইচ্ছে দোলাক। আইসিসি পরিচালিত স্কোরবোর্ডে এটা থাকবে কেন? তার মানে কি আগেই ধরে নেওয়া হচ্ছে ভারত জিতছে। বাকি টিমটা স্রেফ হারার জন্য এসেছে? আমি ম্যাচ চলাকালীন প্রতিবাদ করে বলি যে এটা কী হচ্ছে? আমার দেশের মানুষ এটা টিভিতে দেখে কী ভাবছে যে ইন্ডিয়াকে কি আগেই জিতিয়ে দেওয়া হয়েছে? সে দিন আমি বলি বিজ্ঞাপনটা নামাতে। আইসিসি-র কমার্শিয়াল ম্যানেজার নিজে আমার সামনে ফোন করল। তবু ওটা থেকে গেল। অথচ পরের দিন সিডনিতে যখন ভারত-অস্ট্রেলিয়া হল তখন ওটা উধাও। কেন ভাই, আগের দিন দিয়ে পরের দিন যদি তুলবি তা হলে আমাদের দিন রাখলি কেন? টিভি রিপ্লেটাও আমাদের দিন বেশি দেখানোই হয়নি। কেন হবে না আমায় বলুন তো? তা ছাড়া রায়নার আউটের অ্যাপিলের সময় বলল দিস ইজ ৫০-৫০। যে কোনও দিকে যেতে পারত, ভারতের দিকে গেল। এটা কী কথা? আমাকেও তো আমার দেশের মানুষের কাছে কোথাও জবাবদিহি করতে হয় যে আপনি আছেন তা হলে বাংলাদেশের ওপর এইগুলো হচ্ছে কেন? কোথাও না কোথাও তো আমাকে বলতেই হবে। কিন্তু কোন কথাটা আমি অযৌক্তিক বলেছি আমায় বোঝান। আইসিসি যদি আমায় ডাকে আমি আমার বক্তব্য বলব। ওরা তো সেটা শোনার আগেই আমায় প্রাইজ দেওয়া থেকে সরিয়ে দিল। এই নিয়ে এখুনি বলছি না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি, লইয়ারের মতামত নিই তার পর সবিস্তার বলব। আপনাদের কাগজে শুধু এটা লিখবেন যে আমার স্ট্যান্ড ভারত-বিরোধী নয়। আমি প্রশ্ন তুলেছি আইসিসি-র নীতি সম্পর্কে।”

সার্বিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষে রোনাল্ডোরা

ronaldo29ফ্যাবিও কোয়েনট্রাওয়ের গোলে ৩ পয়েন্ট ঘরে তুলল পর্তুগাল৷ রবিবার ম্যাচে সমতায় ফিরেও শেষরক্ষা করতে পারল না সার্বিয়া৷ ইউরো ২০১৬ কোয়ালিফায়ারে সার্বিয়াকে ২-১ হারিয়ে গ্রুপ আই-এর শীর্ষে রোনাল্ডো অ্যান্ড কোম্পানি৷

১০ মিনিটে ডিফেন্ডার রিকার্ডো কারভালহোর গোলে এগিয়ে যান পর্তুগিজরা৷ তবে চোটের কারণে তাকে তুলে নেওয়া হলে দ্বিতীয়ার্ধে রক্ষণে বেগ পেতে হয় পর্তুগালকে৷ ৬১ মিনিটে সার্বিয়াকে সমতায় ফেরান চেলসির ফুটবলার নেমানজা ম্যাটিক৷ যদিও তার গোলটি অফ-সাইড ছিল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়৷ ২ মিনিট পরই অবশ্য বিপক্ষের জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন কোয়েনট্রাও৷ বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ সার্বিয়া৷ এদিনের ম্যাচে সেভাবে জ্বলে উঠতে দেখা গেল না সিআর সেভেনকে৷ ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জনের দিকে আরও একধাপ এগিয়ে গেল ফার্নান্ডো স্যান্টোসের দল৷

ভিডিওতে দীপিকার সাহসী বার্তা!

depikaবলিউডে শুধুমাত্র প্রথম সারির অভিনেত্রীই নন, একজন স্পষ্টবক্তা হিসেবেও পরিচিত দীপিকা পাড়ুকোন। এবার নারীদের অধিকার সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেল তাকে।

ভারতীয় মেয়েরা যে বিশ্বের অন্যান্য দেশের নারীদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই, সেই বার্তা দিয়েছেন তিনি এই ভিডিওতে। তার মতে অনেকক্ষেত্রে পুরুষদের থেকেও এগিয়ে রয়েছেন নারীরা। তারা চাইলে সবকিছুই করে দেখাতে পারেন।

এই ভিডিওতে দীপিকা সবথেকে বেশি জোর দিয়েছেন মেয়েদের পছন্দ অপছন্দের ওপর। তারা যেভাবে জীবন যাপন করতে চান, সেভাবেই করতে পারেন।

তারাই সিদ্ধান্ত নেবেন, বিয়ে করবেন, কী করবেন না। কিংবা বিয়ের আগে যৌন সম্পর্ক করবেন কিনা। তিনিই ঠিক করবেন বিয়ের পরেও শ্বশুর বাড়িতে থাকবেন কিনা।

একজন নারী হয়ে চিরাচরিত প্রথা মেনে একজন পুরুষকেই ভালোবাসতে হবে, এই তত্ত্বেও বিশ্বাসী নন তিনি। তার মতে একটি মেয়েই ঠিক করবে তার সঙ্গে এক বা একাধিক পুরুষ বা নারীর সম্পর্ক থাকবে কিনা। কারণ, নারীর শরীর বা মনের ওপর শুধু তার একারই অধিকার। কোনো পুরুষের ভোগ্যপণ্য নন তিনি। কোনটা পাপ বা কোনটা পূণ্য সেটাও একান্তই তিনিই ঠিক করবেন।

ভিডিওটিতে ৯৯ জন মহিলার মুখ ব্যবহার করা হয়েছে।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছে এই ভিডিও।

বরিশালে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত

fire tবরিশালে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। এতে নেছার (৪২) নামের একজন শ্রমিক মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরো চারজন।

রোববার রাত আড়াইটার দিকে আগুন লাগে।ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন সিজান নন্দি, জাকির হোসেন, আবদুল রশিদ ও ফারুক হাওলাদার। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।