শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ক্রিকেটকে বিদায় জানালেন ভেটোরি

vetoriবিশ্বকাপ শেষেই তিনি অবসর নেবেন-এমন ধারণা সবারই ছিল। এবার সবার ধারণাকে বাস্তবে রূপ দিলেন ড্যানিয়েল ভেটোরি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপার স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের। গত রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে পরাজিত হয় কিউইরা।

বিশ্বকাপ শেষে মঙ্গলবার দেশে ফিরেছে নিউজিল্যান্ড দল। অকল্যান্ড বিমানবন্দরে নেমে সাংবাদিকের নিজের অবসরের কথা জানান ভেটোরি। তিনি বলেন, বিশ্বকাপ ফাইনালই ছিল নিউজিল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচ।

অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও কোচ মাইক হেসনকে ধন্যবাদ জানিয়ে ভেটোরি বলেন, বিশ্বকাপ ফাইনাল শেষ করতে পেরেছি। ব্রেন্ডন (ম্যাকমাকাম) ও মাইকের (হেসন) কাছ থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।

১৯৯৭ সালে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ভেটোরির। দীর্ঘ ক্যারিয়ারে ১১৩ টেস্ট খেলে ৪ হাজার ৫৩১ রান করেছেন তিনি। হাত ঘুরিয়ে নিয়েছেন ৩৬২ উইকেট। ৮৭ রানে ৭ উইকেট তার সেরা বোলিং ফিগার। কপিল দেব ও ইয়ান বোথামের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন ভেটোরি।

এ ছাড়া ২৯৫ ওয়ানডে খেলে ২ হাজার ২৫৩ রান করেছেন ভেটোরি। ওয়ানডেতে তার উইকেট ৩০৫টি। সেরা বোলিং ফিগার ৭ রানের ৫ উইকেট। ৩২ টেস্ট ও ৮২ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন ভেটোরি।

বঙ্গভবনে বানর আতঙ্ক

bonggovobonবানরের উপদ্রব বেড়েছে বঙ্গভবনে। খাবারের লোভে প্রতিদিন শ’খানেক বানর হানা দিচ্ছে সেখানে। তাদের উপস্থিতি রীতিমত ভয়ের সঞ্চার করছে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের মনে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বঙ্গভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে সহায়তা চাওয়া হয়েছে। এসব বানরকে কীভাবে খাবার সরবরাহ করা হবে তা নিয়েও আলোচনা চলছে।

তবে খাবারের লোভে বানরের আনাগোনা আরো বাড়তে পারে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা। আবার বংশ বিস্তারের আশংকা তো থাকছেই। তাহলে সমাধান কি? এ নিয়ে নানা চিন্তাভাবনা করছেন বন বিভাগের কর্মকর্তারা।

বানরের উপদ্রব বেড়েছে জানিয়ে এর আগেও বঙ্গভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে চিঠি দেয়া হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল ফাঁদ পদ্ধতি ব্যবহার করে বানরদের ধরে বিভিন্ন বনে অবমুক্ত করে দেয়া হবে। পাঁচটি বানর ধরাও পড়েছিল। সেগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করে দেয়া হয়।

কিন্তু সেখানেও বিপত্তি দেখা দেয়। ফাঁদ দিয়ে একটি বানর ধরার পর বাকি বানরগুলো তা অবলোকন করে। এরপর তারা আর ফাঁদের কাছে আসতে চায় না। ফাঁদ নিয়ে অলস সময় কাটাতে হয় বন কর্মচারীদের।

কিছুদিন বিরতির পর আবার চিঠি আসে বন ও পরিবেশ সচিবের কাছে। এ চিঠির সূত্র ধরে বন কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী দুই মাস বানরদের খাবার সরবরাহ করা হবে। যাতে তারা বঙ্গভবনের আশপাশে না আসে।

অবশেষে আইপিএল খেলা হচ্ছে সাকিবের

sakib ipl30অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। দুই দফা অনিশ্চয়তার পর এবার এই খেলার বিষয়টি চূড়ান্ত করা হল।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করলেন পাকিস্তান দল ঢাকায় পৌঁছানোর আগে গোটা দুয়েক ম্যাচ অন্তত খেলে আসার অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে।

পাকিস্তানের বাংলাদেশ সফর ও অষ্টম আইপিএল আসর প্রায় একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়ায় এ বছরও সাকিব আল হাসানের আইপিএল খেলা হচ্ছে না, এমন ধারণাই ছিলো।

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য পাকিস্তান সিরিজ শুরুর আগের কয়েকটা ম্যাচ খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলো তাকে।

এর মধ্যে আবার সিদ্ধান্ত হলো, ঢাকায় অনুষ্ঠিত হবে চার দলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এই টূর্নামেন্ট আয়োজিত হবে দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে। ফলে আবারও অনিশ্চিত হয়ে যায় সাকিবের আইপিএল যাত্রা।

তবে প্রধান নির্বাহী বললেন, সাকিব কয়েকটা ম্যাচ খেলবে আইপিএলে। পাকিস্তান আমাদের এখানে আসার আগেই চলে আসবে।

বোর্ডের অন্য একটি সূত্র নিশ্চিত করলো, সাকিবকে ১২ এপ্রিল ঢাকায় চলে আসতে বলা হয়েছে। ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। ১২ তারিখই চলে আসতে হওয়ায় সাকিব কার্যত দুই ম্যাচের জন্যই আইপিএলে যাওয়ার অনুমতি পাচ্ছেন।

তার দল কলকাতা নাইট রাইডার্স এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে; ইডেন গার্ডেনে।

হায়রে কপাল মন্দ আমার মেয়র পদ বন্ধ

haji selimঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য পদ ছাড়তে পদত্যাগপত্র পাঠালেও তা গ্রহণ না করাটা নিজের জন্য দুর্ভাগ্যজনক বলে সংসদে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম।

সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে হাজী সেলিম এ মন্তব্য করেন।

এ সময় তিনি সরস ভঙ্গিতে একটি গানের প্যারোডি করে বলেন, হায়রে কপাল মন্দ- মাননীয় স্পিকার আপনি থাকতে আমার মেয়র পদ বন্ধ।  আপনি যদি পদত্যাগপত্রটি গ্রহণ করতেন তাহলে আমি দক্ষিণে চলে যেতাম। আমার কপালটাই মন্দ।

স্পিকার বলেন, মাননীয় সদস্য আপনার পদত্যাগ পত্রটি আসলে কোথায় ? আমার কাছে তো নেই।

উত্তরে হাজী সেলিম বলেন, আমি পদত্যাগপত্রটি পাঠিয়েছিলাম কিন্তু আপনি নেননি, তা ছিড়ে ফেলেছে আরেক জন।

ঝড়ে পদ্মায় নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৩

trolar12চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবিতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো তিনজন। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের পাঁকা ইউনিয়ন এলাকায় পদ্মায় ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকা ডুবে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি এসএম ময়নুল ইসলাম জানান, নিখোঁজদের সন্ধ্যানে নদীতে তল্লাশি চলছে।

এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় পাঁকা ইউনিয়নের চরপাঁকা এলাকা থেকে একটি   নৌকা ২৩ জন যাত্রী ও ১০টি ভারতীয় গরু নিয়ে উজিরপুর বালুঘাট যাচ্ছিল। পদ্মায় মাঝ নদীতে নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এদিকে রাতভর তল্লাশি চালিয়ে মঙ্গলবার ভোরের দিকে দুটি লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার হওয়া লাশের মধ্যে একটি শিশুর লাশও রয়েছে। নিখোঁজ আরো তিনজনের খোঁজে নদীতে তল্লাশি চলছে বলে জানা গেছে।

এলাকাবাসী আরো জানায়, যাত্রীবাহী নৌকাটিতে ১০টি ভারতীয় বড় গরুও বোঝাই করা হয়। ফলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, নিখোঁজদের সন্ধ্যানে পদ্মায় তল্লাশি অব্যাহত রয়েছে।

‘সৌদি আগ্রাসনের জবাব হবে অকল্পনীয়, পাল্টে যাবে মানচিত্র’

soudi mapইয়েমেনের আনসারুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরবকে অকল্পনীয় জবাব দেয়া হবে এবং ইয়েমেনের জনগণ মধ্যপ্রাচ্যের মানচিত্রই পাল্টে দেবে। আনসারুল্লাহর তথ্য বিষয়ক কমিটির সদস্য নাসরউদ্দিন আমের এসব কথা বলেছেন।

সৌদি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজেরা নিজেদের সীমান্তে শত্রু তৈরি করলেন এবং আপনারা যে আগ্রাসন চালাচ্ছেন আমরা তা কখনোই ভুলব না।”
তিনি বলেন, সৌদি বাদশার আগ্রাসী সিদ্ধান্তের জবাব যুদ্ধের ময়দানে দেয়া হবে এবং আগামী কয়েক দিনের মধ্যে এমন সব অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যে, সৌদি আরবসহ গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে। তিনি বলেন, সৌদ রাজ পরিবারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে ইয়েমেন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে-এটা উপলব্ধি করেই রিয়াদ এ আগ্রাসন শুরু করেছে।

গত বুধবার থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

পাকিস্তানের চেয়েও ভয়ংকর বাংলাদেশ : তসলিমা

toslimaমৌলবাদের দিক থেকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশ ভয়ংকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

রাজধানীর তেজগাঁতে দিনদুপুরে এক ব্লগারকে কুপিয়ে হত্যার খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, বাংলাদেশকে আমি মিনি পাকিস্তান বা পাকিস্তান বলি না। আমি বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও ভয়ংকর দেশ বলি। বাংলাদেশে মৌলবাদের অবাধ চাষ হয়। ফলনও বাম্পার। পাকিস্তানে মৌলবাদ নানাভাবে দমন করা হয়। পাকিস্তানে মৌলবাদী খুনীরা ধরা পড়ে এবং জেলে যায়। বাংলাদেশে মৌলবাদী খুনীদের ইচ্ছে করেই ধরা হয় না।

তাদের কোনো শাস্তিও দেওয়া হয় না। পাকিস্তানে বাংলাদেশের মতো মুক্তচিন্তক আর যুক্তিবাদীদের এক এক করে হত্যা করা হচ্ছে না। একসময় বাংলাদশে আর কোনো মুক্তচিন্তক অবশিষ্ট থাকবে না। কিন্তু পাকিস্তানে থাকবে। পাকিস্তানের মুক্তচিন্তকরা একসময় তাদের দেশটা যেন বাংলাদেশ হয়ে না যায়, তার চেষ্টা করবে।

গত ২৬ ফেব্রুয়ারি গ্রন্থমেলা থেকে ফেরার পথে ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখেক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় পুলিশ এখনো তেমন অগ্রগতি দেখাতে পারেনি। ওই ঘটনার ৩০ দিন পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াশিকুর রহমান বাবু নামের এক ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়।

দক্ষিণ বেগুনবাড়ীর বাসা থেকে কর্মস্থল মতিঝিল ফারইস্ট ট্রাভেল এজেন্সি অফিসে যাচ্ছিলেন তিনি। এর কিছুক্ষণ পরেই রাস্তায় তিনজন তাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় আশপাশের লোকজন ও টহলরত পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া করে দুজনকে আটক করে। অভিজিৎ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও ওই মামলায় তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।

তিস্তার বদলা আত্রেয়ীর ওপর নিচ্ছে বাংলাদেশ

atreeiআত্রেয়ী নদীতে বাঁধ দিয়ে তিস্তার বদলা নিচ্ছে বাংলাদেশ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও বালুরঘাটের মধ্যে যাওয়া আত্রেয়ী নদীর জলস্রোত কমে যাওয়ার কারণ সম্পর্কে এমনটাই মনে করছেন ভারতের পরিবেশবিদ ও নদী বিশেষজ্ঞরা।

ইতিহাস প্রসিদ্ধ এই নদী দক্ষিণ দিনাজপুরের প্রাণ রেখা। নদীর দুই পাড়ের বিস্তীর্ণ অঞ্চলে কুমারগঞ্জ পতিরাম চকভৃগু ও বালুরঘাটের মত জনবসতি গড়ে উঠেছে। প্রতি বছর বিশেষ করে খরার মরসুমে জেলার অন্যান্য নদী গুলি শুকিয়ে গেলেও আত্রেয়ী কিন্তু পানি পূর্ণ থাকতো। সম্প্রতি এই নদীর জলস্রোত একেবারেই কমে গিয়েছে। পানিস্তর কমে যাওয়ার এই ব্যাপারটি সর্বপ্রথম নজরে এসেছে আত্রেয়ীর মৎসজীবী ও দুইপারের কৃষিজীবী মানুষদের। যারা জীবনযাত্রার সমস্ত কিছুই আত্রেয়ীর পানির ওপর নির্ভর করে।

জেলার পরিবেশ প্রেমীরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে সীমান্তের ওপারে বাংলাদেশের মোহনপুরা এলাকায় বড়সর বাঁধ তৈরি করে আত্রেয়ীর পানি আটকে দেওয়া হয়েছে। কংক্রিটের তৈরী ওই বাঁধ ইন্টারনেটে গুগল ও স্যাটেলাইট সার্চেও নজরে এসেছে। দক্ষিণ দিনাজপুরের সমজিয়া সীমান্ত থেকে মাত্র ১৪০০ মিটার দুরে দিনাজপুর-ফুলবাড়ি সড়কের উপর তৈরি মোহনপুর ব্রিজের ঠিক ওপাশে আত্রেয়ীর উৎস বরাবর বাঁধটি তৈরি করে জলস্রোত আটকে দেওয়া হয়েছে। যে কারণেই সীমান্তের এই দিকে নদীর জলস্রোত নেই বললেই চলে। মোহনপুরের বাঁধটি পরিবেশবিদদের রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে।

বালুরঘাট মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপিকা বিউটি দাস জানিয়েছেন নদীর উৎস মুখে বাঁধ দেওয়ায় আত্রেয়ীর বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের অংশে পানিপ্রবাহ একেবারেই কমে গিয়েছে। যা ভৌগলিক ও পরিবেশগত দিকে দিয়ে খুবই চিন্তাজনক ব্যাপার। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে অবশ্যই আলোচনার প্রয়োজন রয়েছে।

পরিবেশপ্রেমী তথা শিক্ষক তুহিনশুভ্র মন্ডল জানিয়েছেন আত্রেয়ীর পানিস্রোত কমে যাওয়ার কারণ স্যাটেলাইটের ক্যামেরার মাধ্যমে খুঁজতে গিয়ে তারা প্রথম মোহনপুরের ওই বাঁধটি লক্ষ করেছেন। এব্যাপারে দৃষ্টি আকর্ষণের জন্য ওই ছবি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের পরিবেশমন্ত্রীকে মেইলের মাধ্যমে লিখিত ভাবে জানানো হয়েছে। তিস্তার পাশাপাশি আত্রেয়ীর ব্যাপারেও দুই দেশের মধ্যে আলোচনার দরকার বলেও তিনি জানিয়েছেন।

খালেদা জিয়া ২ এপ্রিলের মধ্যেই ঢাকার প্রার্থী চূড়ান্ত করবেন

khaledaaঢাকার দুই সিটিতে বিএনপি কাদের সমর্থন দেবে তা আগামী ২ এপ্রিলের মধ্যেই চূড়ান্ত করবেন খালেদা জিয়া। একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে সরকার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করছে কিনা সেদিকে লক্ষ্য রাখছেন তিনি।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা জানান সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী।

খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, সিটি নির্বাচনে বিএনপি এখনো কোন প্রার্থীকে সমর্থন দেয়নি।

এর আগে সোমবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটের দিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন।

এ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

জন্ম থেকেই শিশুর মাথায় লেখা ‘১২’, মানে খুঁজতে ব্যস্ত ওয়েব বিশ্ব

child12আর পাঁচজনের মতোই ও  পৃথিবীর আলো দেখতেই খুশিতে মেতে উঠেছিল পরিবার। কিন্তু আর সবার চোখ এড়িয়ে গেলেও  মার চোখেই প্রথমে ধরা পড়ে ব্যাপরটা। শিশুটির কপালে দেখা যায় দুটি চিহ্ন। ঠিক যেন ইংরেজিতে   লেখা ১ আর ২ । দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের শিশু হানরু ভান নিয়েকেরকে-র কপালে দেখা যায় ১২ সংখ্যাটি। গত বছর ১১ নভেম্বর জন্ম হয় তার। ডাক্তাররা বলছেন, এরকম ঘটনা অবাক করা হলেও বিরল নয়। শিশুটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এই জন্ম চিহ্ণ (‘বার্থ মার্ক’)।

শিশুটির ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়েব বিশ্বে রীতিমত তোলপাড় শুরু হয়ে  যায়। শিশুর কপালে লেখা ‘১২’ চিহ্নের  মানে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। অনেকেই বলতে থাকেন, ১১ তারিখ জন্ম নেওয়া শিশুর কপালে ‘১২’ চিহ্ন মানে সে একদিন আগেই আগামীকালের কথা বলে দিতে পারে। কেউ কেউ আবার বলতে শুরু করেন , আন লাকি থারটিনের আগে ‘লাকি বয়’ হিসাবেই ইশ্বর শিশুটিকে পাঠিয়েছেন। টুয়েলভকে পারফেক্ট নম্বর বলে কেউ কেউ আবার বলছেন এই শিশুটি আসলে ‘পারফেক্ট বেবি’

পরিবারের কাছে তো বটেই, পাড়া, রাজ্য , দেশের গণ্ডি ছাড়িয়ে ওয়েব বিশ্বে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে হানরু। তবে  ১২ সংখ্যার মানে খুঁজতে নানা মুনির নানা মতে  রীতিমত মাথা গুলিয়ে যাওয়ার জোগাড়।