শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিহারে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

bojropatভারতের বিহার রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজ্যের কোসি এলাকায় ১৩ জন এবং পাটনা ও এর পার্শ্ববর্তী এলাকায় আরো দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মাধুবনি, দারহাঙ্গা ও পুর্নিয়া জেলার ব্যাপক অংশের পাশাপাশি নালন্দা, জেহানাবাদ ও মুনজার জেলায় বজ্রবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও প্রচণ্ড বাতাসে গাছপালা উপড়ে গেছে। বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। আকস্মিক ঝড়-বৃষ্টিতে গম ও ভুট্টা ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে

সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর

rajnathসীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি ও ছিটমহল বিনিময় চুক্তি অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী রাজনাথ সিং।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর ও বাংলাদেশের পানবাড়ি বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পানবাড়ি বিওপি পরিদর্শনকালে  বিজিবির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজার রহমান, সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী ও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কয়েকটি ছিটমহল পরিদর্শন করেন।

এ সময় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ছিলেন ভারতীয় শিলিগুড়ি বিজেপির সাংসদ আলা ওয়ালিয়া, বিএসএফ মহাপরিচালক নীতিশ কুমার ঝাঁসহ ভারতীয় পুলিশ ও বিএসএফের অন্যরা উপস্থিত ছিলেন।

তার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ি বিওপি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলের লোকজন দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন।

ছিটমহলবাসীরা ৭৪ এর চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় চুক্তি বাস্থবায়নের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

ব্লগার ওয়াশিকের দাফন সম্পন্ন

oshikurসোমবার সকালে ঢাকার তেজগাঁয়ে সন্ত্রাসীদের চুরিকাঘাতে ব্লগার ওয়াশিকুর রহমান তুষার বাবু ওরফে ওয়াশিক বাবু নিহত হওয়ার একদিন পর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের নোয়াবাড়ির টিপু সুলতানের একমাত্র ছেলে।

ওয়াশিকুরের মৃত্যুর খবর উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকে ওয়াশিকের বাড়িতে আত্মীয়স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। পরিবারের লোকজনদের চলছে শোকের মাতম। ঘটনার পর থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন।

নিহত ওয়াশিকের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ জানান, ওয়াশিক খুন হওয়ার পর তার জাতীয় পরিচয় সূত্র ধরে তেজগাঁ থানা পুলিশ সকাল সাড়ে ১১টায় তাদেরকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ছুটে যান থানায়। সেখান থেকে পুলিশি কার্যক্রম সম্পন্ন করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের উপস্থিতিতে তার লাশ গ্রহণ করেন পরিবারের লোকজন। ভোর চারটায় গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে আসার পর সকাল সাড়ে নয়টায় স্থানীয় দাইগড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম জানাজায় ইমামতি করেন। পরে ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের আবদুল করীম হাজী বাড়ীর  (নোয়াবাড়ী) পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নিহতের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ জানান, আমরা যতদূর জানতে পেরেছি, মূলত লেখালেখির কারণেই তাকে হত্যা করা হয়েছে।

একমাত্র বোন আসরাফী সুলতানা সিমু কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, ২০ বছর আগে আমরা মা হারাই, বাবা আমাদের ভাই-বোন দুজনকে কোলেপিঠে অনেক কষ্টে মানুষ করেছেন।
ছোট বেলা থেকেই তার ভাই ওয়াশিক বাবু খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না, শুনেছি ব্লগে একটু লেখালেখি করত, এজন্য জঙ্গি সংগঠনের কেউ এ হত্যা করতে পারে। এ ছাড়া আমার ভাইয়ের কোন শত্রু ছিল না।

স্থানীয় এলাকাবাসী জানান, ওয়াশিকুর রহমান ২০০৪ইং সালে রামগঞ্জ উপজেলার ৫নম্বর চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি, তেজগাঁও কলেজ থেকে এইচ এস সি, জাতীয় বিশ্ব বিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টার্স পাশ করে ঢাকাস্থ মতিঝিল ফারইস্ট ট্রাভেলস অ্যাভিয়েশনে কর্মরত ছিলেন। তার আচরণ খুব ভালো ছিল, তার সঙ্গে কখনও  কারো মতনৈক্য হয়নি। এ রকম ছেলেকে মেরে ফেলা মেনে নেয়া কষ্টকর।

গাইবান্ধায় পেট্রোলবোমাসহ আটক ৬

pettrol bomaগাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪টি পেট্রোলবোমাসহ ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটকরা হলেন,সাঘাটার ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার এলাকার আকবরের ছেলে শাহীন (৪০), তার ছোট ভাই শরিফ (২৮) ও বাবু (২৫), একই এলাকার জলিল (৪৫),কালা ফারুক (২৫) ও খাজা মিয়া (২২)।
মঙ্গলবার সকালে ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার এলাকায় শাহীনের বাড়িতে বৈঠকের সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে তাদেরকে আটক করে। পরে পুলিশ এসে শাহীনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি পেট্রোলবোমা উদ্ধার করে।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল জানান,শাহীনকে এর আগেও বিভিন্ন মামলায় সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শাহীনের নেতৃত্বে মূলত একটি বাহিনী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে তার বাড়ি ঘেরাও করে তাদেরকে আটক করেছে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) মো. জহুরুল হক জানান,স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়েছে। পেট্রোলবোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে, তদন্ত শেষে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

টেকনাফ সীমান্তে মিয়ানমারের ১৫ নাগরিক আটক

tecnafকক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ১৫ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হ্নীলা বিওপি চৌকির নায়ক সুবেদার লিয়াকতের নেতৃত্বে নাফ নদীর সীমান্তের জালিয়াপাড়া এলাকা থেকে অনুপ্রবেশকালে মিয়ানমারের ১৫ নাগরিককে আটক করা হয়।
তিনি জানান, আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের স্বদেশে পুশব্যাক করার প্রস্তুতি চলছে।

ওবামাসহ ৩১ রাষ্ট্রনায়কের ব্যক্তিগত তথ্য ফাঁস ই-মেলে

rastronayokই-মেল বিভ্রাট। আর তার জেরে সংকটে নরেন্দ্র মোদী-সহ ৩১ রাষ্ট্রনায়ক। রাষ্ট্রানায়কদের যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। গত বছর জি-২০ সম্মেলনের সময় বিশ্বের মোট ৩১জন রাষ্ট্রপ্রধানের নাম, ঠিকানা, জীবনীপঞ্জি, পাসপোর্ট নম্বর-সহ যাবতীয় তথ্য অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরে সংগৃহীত ছিল। ৩১ রাষ্ট্রনায়কের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রমুখ রয়েছেন।

বিভ্রান্তি ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের এক কর্মী। তিনি একটি ই-মেল তার সহকর্মীকে পাঠানোর সময় রাষ্ট্রনায়কদের তথ্যগুলি যুক্ত করে দিয়েছিলেন। সেই সহকর্মী তখন ব্রিসবেনে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন। অস্ট্রেলিয়া অভিবাসন দফতরের দাবি, ওই কর্মী ইচ্ছাকৃতভাবে এ কাজ করেননি। ভুলবশত হয়ে গিয়েছে। কিন্ত রাষ্ট্রনায়কদের ব্যক্তিগত তথ্য, যা একান্তভাবেই গোপনীয়, তা কী করে অন্য ই-মেলের সঙ্গে চলে যায়, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত নরেন্দ্র মোদির পাসপোর্ট নম্বর বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিয়ার বিতর্কে ওয়ার্ন, আনন্দে নগ্ন ফকনার

wornবিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম৷ আর শেন ওয়ার্ন ফিরে পেলেন ‘পুরোনো’ ফর্ম৷

অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলের হয়ে বিজয়ী ক্রিকেটারদের ইন্টারভিউ নিতে গিয়ে সবাইকে একটা ‘কমন’ প্রশ্ন করে ফেললেন৷ ‘কত’টা পান করবে? কত’টা বিয়ার খেয়ে সেলিব্রেট করবে? তোমরা কি বিয়ার ভালোবাসো? ড্রিঙ্কস, এনিওয়ান?’ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব অস্ট্রেলিয়ানরাও৷ বিশ্বকাপ জেতার পর শুধু বিয়ার পানের উপরই বেশি জোর দেওয়ায় নিন্দায় সরব অনেকে৷ আবার কেউ কেউ হাল্কা ভাবেই নিয়েছেন বিষয়টি৷ তারা নিছক মজাই করেছেন ওয়ার্নকে নিয়ে৷

তবে টিমের কে কী ভাবে পান করেছেন, বা কী ভাবে সেলিব্রেট করলেন, তার কিছুটা বর্ণনা অবশ্য পাওয়া গিয়েছে ব্র্যাড হ্যাডিনের থেকে৷ যেখানে হ্যাডিন দারুণ মজা করে বর্ণনা দিয়েছেন, কে কী করেছেন৷ যেমন কোচ ড্যারেন লেম্যান৷

হ্যাডিনের কথায়, ‘আমি আপনাদের জন্য একটা ছবি এঁকে দেব৷ আমাদের কোচ বিশ্বকাপের ট্রফিটাকে জড়িয়ে ধরে শুয়েছিল৷’ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ জেমস ফকনার সম্পর্কে হ্যাডিনের মন্তব্য, ‘জেমস ফকনার তো ওর জামা-প্যান্ট খুলে ফেলেছিল৷ কাউকে বলবেন না যেন৷’ আবার জোশ হ্যাজেলউডের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘জোশ হ্যাজেলউড তো ৩০ বছরে একবারও মাতাল হয়নি৷ এটাই সমস্যা৷ ওকে আমরা মাতাল করতে পারিনি৷ যারা পান করতে চায়, তাদের সঙ্গে ওর থাকাটা যেন দুঃস্বপ্ন৷’

সোমবার সকালে হ্যাডিনের এই সব মন্তব্য করা আগেই, ওয়ার্নকে নিয়ে অবশ্য মেতে উঠেছিল সোশ্যাল মিডিয়া৷ অতীতে অনেক সময়ই ওয়ার্নকে দেখা গিয়েছে বিয়ারের গ্লাস বা বোতল হাতে কোনো জয় সেলিব্রেট করতে৷ সে রকম কিছু হবে মনে করেই ওয়ার্ন জিজ্ঞাসা করছিলেন প্রশ্নটা, মনে করছেন অনেকে৷ কেউ ব্যঙ্গ করেছেন, ‘ওয়ার্ন সব সময়ই বিয়ারের স্পনসর৷’ কারও মত, ‘ওয়ার্নের জন্য এটাই সেরা সময় একটা বিয়ারের কোম্পানি খোলার৷’ প্রশ্ন শুনে বেশিরভাগ ক্রিকেটারই হাসছিলেন৷

যারা দলবদ্ধ ভাবে এর আগে শেষবার পান করেছিলেন গত অক্টোবরে৷ ফিল হিউজকে যে দিন ম্যাক্সভিলে সমাধিস্থ করা হয়, সে দিন ক্লার্ক-ম্যাক্সওয়েলরা হিউজের স্মৃতিতে পান করেছিলেন৷ পঞ্চম বিশ্বকাপ জয়ে যে সুযোগ আবার পেয়ে গেলেন স্টার্ক-জনসনরা৷

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম প্রার্থী এগিয়ে

buhariনাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন বিরোধী দলীয় প্রার্থী মুহাম্মাদু বুহারি।

সোমবার পর্যন্ত ভোট গণনায় দেখা যায় তিনি নয়টি রাজ্যে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথন জয়ী হয়েছেন তিনটিতে। এখন পর্যন্ত পুরো ভোট গণনা শেষ হয়নি।

মঙ্গলবারই পুর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

সাবেক সেনাশাসক বুহারি অল প্রগেসিভ কংগ্রেস (এপিসি) দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি তার নিজ রাজ্য কাটসিনায়  ১৩ লাখ ৪৫ হাজার ৪৪১ ভোট পেয়েছেন। অন্যদিকে জনাথন পেয়েছেন মাত্র ৯৮ হাজার ৯৩৭ ভোট।
এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওইও রাজ্যে বুহারি পেয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৬২০ ভোট।  অন্যদিকে প্রেসিডেন্ট জনাথন পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৩৭৬ ভোট।

ওসান রাজ্যে  বুহারি পেয়েছেন ৩ লাখ ৭২ হাজার ২০ ভোট এবং জনাথন পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৩১৯ ভোট।

জিগাওয়া রাজ্যে বুহারি পেয়েছেন ৮ লাখ ৮৫ হাজার ৯৮৮ আর জনাথন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯০৪ ভোট।

কগি রাজ্যে বুহারি পেয়েছেন ২,৬৪,৮৫১ এবং  জনাথন ১,৪৯,৯৮৭ ভোট।

তবে তারাবা রাজ্যে জনাথন পেয়েছেন ২,১৮,৯০৫ এবং বুহারি ১,৬৮,৬৪৬ ভোট।

নাসারাওয়া রাজ্যে জনাথন ২,৭৩,৪৬০ এবং বুহারি ২,৩৬,৮৩৮ ভোট।

একিতি রাজ্যে জনাথন ১,৭৬,৩৫০ এবং বুহারি ১,২০,৩০৮ ভোট।

নাইজেরিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলোতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন বুহারি। অন্যদিকে খ্রিস্টান ও সংখ্যালঘু উপজাতি অধ্যুষিত এলাকায় জয় পাচ্ছেন জনাথন।

নাইজেরিয়ার আইন অনুসারে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি এবং ৩৬টি রাজ্যের দুই তৃতীযাংশ রাজ্যে অন্তত ২৫ ভাগ ভোট পেতে হবে। অন্যথায় দ্বিতীয় দফা নির্বাচন হবে।

আইসিসিতে আপিল করেছে বাংলাদেশ

icc bcbমেলবোর্নে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চের ২০ তারিখই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সূজন।

১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড এবং পাকিস্তানি আম্পায়ার আলিম দারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ১০৯ রানে পরাজয় বরণ করে। স্পষ্টতই ওইদিন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল আম্পায়াররা। যা নিয়ে ক্রিকেট বিশ্বে নিন্দার ঝড় ওঠে।

ওই ম্যাচের পরই ক্ষোভে ফেটে পড়ে পুরো বাংলাদেশ। ক্ষোভ প্রকাশ করেন আইসিসি প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালও। ওই সময়ই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আইসিসির কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে।

নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, এর একদিন পরই (২০ মার্চ) বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ওই ম্যাচে আম্পায়ারদের সন্দেহজনক সিদ্ধান্তগুলোর বিষয়ে অভিযোগ করা হয়। এতদিন বিষয়টা জানানো হয়নি কেন?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা আমরা আইসিসি পর্যবেক্ষণের জন্য (অবজারভেশণ) দিয়েছি। আশা করছি আইসিসির পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত আসবে। এরপরই মিডিয়ায় জানাবো আমরা।

উল্লেখ্য, মেলবোর্নে বিতর্কিত আম্পায়ারিং বিষয়ে আইসিসিতে আপিল করার জন্য মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোটে ইউনূস আলী আকন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, ক্রিকেট টিমের ম্যানেজার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি লিগ্যাল নোটিশ পাঠান।

ওই নোটিশে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে আইসিসিতে আপিল করতে হবে। নয়তো, তিনি আপিল করার জন্য আদালতের নির্দেশনা চেয়ে রিট পিটিশন করতে বাধ্য হবেন।

কামারুজ্জামানের রিভিউ শুনানি বুধবার

kamruzzamanমানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের ঘোষিত রায়ের রিভিউ শুনানি কাল বুধবার।

আজ মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় এই মামলাটি শুনানির জন্য বুধবারের কার্যতালিকায় রাখা হয়েছে।