শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কামারুজ্জামানের রিভিউ শুনানি রোববার পর্যন্ত মুলতবি

kamruzzamanএকাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি ৫ এপ্রিল (রোববার) পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আপিল বিভাগ।
রিভিউ আবেদনের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি চেয়ে মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদিন তুহিন উপস্থিত ছিলেন।
গত ৯ মার্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করা হয়।
এর আগে গত ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে ৪৪টি যুক্তি দেখিয়ে তার আইনজীবীরা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ করেন। ৪৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৭০৪ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়। পরে ৮ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রিভিউ আবেদনটি শুনানির দিন ধার্য করতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ একাত্তরে বৃহত্তর ময়মনসিংহে বদর বাহিনীর প্রধান কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় দেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।

এইচএসসি পরীক্ষা : নিরাপত্তায় ১৪০ প্লাটুন বিজিবি মোতায়েন

bgbএইচএসসি পরীক্ষায় নিরাপত্তার জন্য ১৪০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মুহসিন রেজা।

তিনি জানান, ১ এপ্রিল এইচএসসি পরীক্ষায় নিরাপত্তার জন্য ১৪০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ১০ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। ঢাকার বাইরে বুধবার সকাল থেকে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৬৭ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আরও ৬৯ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

এদিকে অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বৃহস্পতিবার দেশব্যাপী ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ ছাড়া বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করবে জোটটি।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল পালিত হবে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে কেবল ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে।

মঙ্গলবার বিকেলে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এই ঘোষণা দিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।

‘২০ দলের গুম হওয়া নেতা-কর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত, কারান্তরীণ শীর্ষ নেতা-কর্মীসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি, গণগ্রেফতারসহ মামলা-হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের  অধীনে জাতীয় সংসদ নির্বাচনের’ দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে এ রাজনৈতিক অস্থিরতা ও সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

মেহেরপুরে বিএনপি- জামায়াতের আটক ১৭

arrest28বিএনপি-জামায়াতের ১৭ জন কর্মী সমর্থককে আটক করেছে মেহেরপুর পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার মেহেরপুর সদর থানা পুলিশ আটজন,  গাংনী থানা পুলিশ ছয়জন ও মুজিবনগর থানা পুলিশ তিনজনকে আটক করেছে।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলের ডাকা চলমান অবরোধ ও হরতালে নাশকতায় আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শ্রীলংকাকে নিষেধাজ্ঞার হুমকি আইসিসির!

srilanka22অনেকদিন ধরেই সমস্যার মধ্য দিয়ে চলছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছে সে দেশের সরকার। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরই নতুন করে ঝামেলা শুরু হয় লংকান বোর্ডে। গুঞ্জন উঠেছে, এসএলসির ওপর আবারও হস্তক্ষেপ করতে যাচ্ছে দেশটির সরকার। এমন খবরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের সতর্কবার্তা পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
সোমবার রাজনৈতিকভাবে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের দায়িত্ব অস্থায়ী অন্তর্বর্তী কমিটির ওপর ন্যস্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যেটি আইসিসির নিয়ম-কানুনের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আইসিসির পক্ষ থেকে শ্রীলংকাকে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করা হয়। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের বিষয়টি নজরে এলে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, যদি সত্যি সত্যিই বোর্ডের ওপর সরকারিভাবে হস্তক্ষেপ করা হয়ে থাকে, তবে তারা নিষেধাজ্ঞার মুখে পড়বে। রিচার্ডসন বলেন, ‘মিডিয়ার খবরে জানতে
পারলাম, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাজকর্ম পরিচালনার জন্য দেশটির সরকার অন্তর্বর্তী কমিটি গঠন করতে যাচ্ছে। যদিও তাদের বোর্ডের পক্ষ থেকে এর সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি তারা এটি করে, তবে সেটি আইসিসির ২ নম্বর অনুচ্ছেদের ৯-এর (খ) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে। ফলে তারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কবলে পড়বে।’
আইসিসির ২ নম্বর অনুচ্ছেদের ধারা ৯-এর (খ)-তে বলা হয়েছে, ‘যদি কোনো দেশের সরকার সে দেশের ক্রিকেট বোর্ডের ওপর ওপর হস্তক্ষেপ করে, যেমন_ কাউকে সরকারিভাবে সিলেকশন ও ম্যানেজমেন্ট কমিটিতে নিয়োগ দেওয়া হয় বা কোচ নিয়োগ দেওয়া হয় অথবা বোর্ডের স্টাফ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়, তবে সে দেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধ বা তাদের সদস্যপদ বাতিল করার ক্ষমতা আইসিসির নির্বাহী বোর্ডের থাকবে।

উত্তরে আনিসুল ও তাবিথ আওয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

anisul tabithঢাকা সিটি উত্তরে যাচাই বাছাইয়ের পর মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালের মনোনয়নপত্রকে  বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার বেলা পৌনে ১১ টার দিকে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়।

ঢাকা ‍উত্তরে ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

bobi hajjajঢাকা সিটি উত্তরে যাচাই বাছাইয়ের পর ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চসিক নির্বাচনে মঞ্জুর-নাসিরসহ আট জনের মনোনয়ন বৈধ

munju nasirচট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাসির উদ্দিন ও বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমসহ আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এছাড়া মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় পাঁচ প্রার্থীকে অসঙ্গতি পূরণের সময় দেয়া হয়েছে।

ঢাকা দক্ষিণে আব্বাস ও খোকনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

abbas khokonমনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর ঢাকা সিটি দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

রংপুরে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

arrest28বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের ৮৬ তম দিনে রংপুরে পাঁচ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে চারজন বিএনপি এবং একজন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে পীরগাছা থেকে দুই বিএনপি কর্মী এবং কোতয়ালী থেকে দুই বিএনপি ও একজন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেহাজতে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।

আব্দুল আওয়াল মিন্টু ও পিন্টুর মনোনয়নপত্র বাতিল

mintu pintuঢাকা সিটি উত্তরে যাচাই বাছাইয়ের পর মেয়র পদে বিএনপি সমর্থক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু ও ঢাকা সিটি দক্ষিণে বিএনপি নেতা নাছির উদ্দিন পিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকালে এ ঘোষণা দেওয়া হয়েছে।