রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

পিন্টুর জন্য দোয়া মাহফিল শুক্রবার

pintuশুক্রবার বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপরসহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব জানা যায়।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে ওই দোয়া মাহফিলে শরিক হতে অনুরোধ করা হয়েছে ওই বিবৃতিতে।

জোট সরকারের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠনের চূড়ান্ত সময়সীমা পার হওয়ার ঠিক আগ মুহূর্তে বুধবার তিনি এ ঘোষণা দেন।

এর আগে জোটচুক্তির জন্য  মন্ত্রিসভার পদ নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে চরম ডানপন্থি ইহুদি হোম পার্টির কয়েক ঘণ্টাব্যাপী দর কষাকষি হয়।

সমঝোতা হওয়ার পর হোম পার্টির নেতা নাফতালি বেন্নেত বলেন, ‘এখন ইসরায়েলের একটি সরকার আছে।’

তবে নতুন জোট সরকারে কোন দলের কে কোন পদ পেয়েছেন তা তাৎক্ষিণকভাবে প্রকাশ করা হয়নি।

নির্বাচনে সহজ জয়ের পর জোট ধরে রাখতে প্রায় দুইমাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নেতানিয়াহু। কিন্তু চলতি সপ্তাহে সাবেক এক জোটসঙ্গী নেতানিয়াহুকে ছেড়ে চলে গেলে বিপদে পড়েন তিনি।

ইসরায়েলি আইন অনুযায়ী বুধবার মধ্যরাত পর্যন্ত নতুন সরকার গঠনের শেষ সময় ছিল। এর প্রায় দুইঘণ্টা আগে উগ্রজাতীয়তাবাদী ইহুদি হোমের সঙ্গে চুক্তিতে পৌঁছতে সক্ষম হয় নেতানিয়াহুর লিকুদ পার্টি।

পরে ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভিলিনের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় নেতানিয়াহু জানান, তিনি সরকার গঠন করতে সক্ষম হয়েছেন এবং যত শিগগির সম্ভব এই সরকারের কাঠামো সংসদে উপস্থাপন করবেন।

ইসরায়েলের নতুন এই জোট সরকারে লিকুদ পার্টির সঙ্গী হিসেবে আছে ইহুদি হোম, চরম রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম, মধ্যপন্থি ছোট দল শাস পার্টি ও কুলানু।

লিকুইদের নেতৃত্বে ক্ষমতাসীন হতে যাওয়া এ জোটের নিয়ন্ত্রণে পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৬১টি আসন আছে।

ময়মনসিংহে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

ময়মনসিংহে ধোবাউড়া, হালুয়াঘাটে ও ফুলপুরে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ধোবাউড়া উপজেলার গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দেলোয়ার হোসেন (১০) ও বেবিকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোশাররফ হোসেন (১৪), হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামের কৃষক জমশেদ আলী (৫০) ও কুড়ুয়াপাড়া গ্রামের রুবেল (৩২) এবং ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দমারভিটা গ্রামের নৌকার মাঝি কফিল উদ্দিন (৬০)।

ধোবাউড়া থানার ওসি আব্দুল হক জানান, সকাল সাড়ে নয়টার দিকে আকস্মিক বর্জ্রপাতে ওই দুই ছাত্র মারা যান এবং আহত হন তিনজন। হতাহতরা সকলেই বাড়ির বারান্দায় ও উঠানে ছিল। আহতদের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান আহম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বর্জপাতে দুইজনের মৃত্যু হয় এবং আহত হন তিন জন।

ধারা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি জানান, হতাহতরা সকলেই বাড়ির আঙিনা ও মাঠে কাজ করছিল।
ফুলপুর থানার ওসি মো. মাজহারুল হক জানান, দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে ধনারভিটা গ্রামের নৌকার মাঝি কফিল উদ্দিন মারা যান।

আহতরা হলেন হালুয়াঘাট উপজেলার বড় খালেরপাড় গ্রামের নুরজাহান (৩০), গাঙ্গিনারপাড় গ্রামের আইমনা খাতুন (২৮) ও কিসমত নড়াইল গ্রামের আইছিন আক্তার (১১) এবং ধোবাউড়া উপজেলার কান্দাপাড়া গ্রামের রহিমা খাতুন (৮), চারুয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন (৩২) ও পঞ্চনন্দপুরের হারুন অর রশিদ (৪৫)।

গাড়িতে তুলে নিয়ে যুবককে গণধর্ষণ ৩ নারীর

rape boyদক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ত্রিশ বছরের এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে তিন নারী।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসায় ফিরতে রাতে গাড়ির জন্য পোর্ট এলিজাবেথের কাওজাখেলের কাছে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ওই যুবক। হঠাৎ একটি কালো বিএমডব্লিও তার গা ঘেঁষে এসে দাঁড়ায়। গ্লাস নামিয়ে একটি অস্ত্র ওই যুবকের কপালে তাক করে এক নারী। সঙ্গে সঙ্গে আরেক নারী যুবকটিকে ইশারা করে গাড়িতে উঠার জন্য।

কোনোকিছু বুঝে উঠার আগেই গাড়িতে তুলে নিয়ে একটি নির্জন স্থানে গিয়ে ওই যুবটিকে ধর্ষণ করে গাড়িতে থাকা তিন নারী। পরে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে গাড়িটি হাওয়ারে বেগে উধাও হয়ে যায়।

এদিকে বুধবার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজা হচ্ছে ধর্ষক ওই তিন নারীকে।

জনতার অভিযাত্রায় খালেদাকে গ্রেফতারের দাবি

shajahannবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। জনতার অভিযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে গ্রেফতার করুন।

আজ বৃহস্পতিবার সকালে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে সিলেট অভিমুখে জনতার অভিযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন শাজাহান খান।

মন্ত্রী বলেন, আন্দোলনের নামে খালেদা জিয়া ও তাদের দোসর জামায়াত যাদের হত্যা করেছে, তাদের পরিবারের দাবি খালেদাকে গ্রেফতার করুন। নিহতদের পরিবার ও জনতাকে উদ্ধুদ্ধ করতে এবং খালেদার গ্রেফতার দাবিতে শাহজালালের পবিত্র ভূমি সিলেট অভিমুখে আজকের এই জনতার অভিযাত্রা। বঙ্গবন্ধু শিখিয়েছেন যেখানে জনতার ঐক্য সেখানে বিজয় অর্জন সম্ভব।

এ অভিযাত্রায় জনতা উদ্ধুদ্ধ হয়ে খালেদা জিয়া ও তাদের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, এ অভিযাত্রা শুধু মানুষ হত্যার বিরুদ্ধে নয়, স্বাধীনতাবিরোধী চক্র, ষড়যন্ত্রকারী যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে জনতাকে উদ্ধুদ্ধ হবে। যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের রায় কার্যকর ও বিচার শেষ করতে সরকারকে চাপ প্রয়োগেও জনতা এগিয়ে আসবে।

সিলেট অভিমুখে যাত্রা শুরু করা এ অভিযাত্রায় নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার, হবিগঞ্জ ও মৌলভীজারে সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দাবিতে ২২-২৪ মে উত্তরবঙ্গে, ১০ জুলাই আদমজীতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

খালেদার জন্য যারা তদবির করবেন তারা দেশের শত্রু

enu24মানুষ পোড়ানোর মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রেহাই দেওয়ার জন্য যারা তদবির করবেন তারা দেশ ও গণতন্ত্রের শত্রু বলে বিবেচিত হবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পুরানা পল্টন মুক্তি ভবনের মৈত্রী হলে জাতীয় মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিক ফেডারেশন।

হাসানুল হক ইনু বলেন, মানুষ পোড়াবেন আর মামলা হবে না এটা কি মামা বাড়ির আবদার। মানুষ পোড়ানোর মামলা থেকে খালেদা জিয়াকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, এখন দেশে খালেদা জিয়ার কোনো কর্মসূচি নেই, তাই মানুষও পুড়ে মরছে না। কিন্তু তিনি যখন কর্মসূচি দিয়েছিলেন তখন রাজপথে মানুষ পুড়ে মরেছে।

ইনু বলেন, খালেদা জিয়া হচ্ছেন জঙ্গিবাদের রানী। তিনি ক্ষমতায় আসলে দেশ তেঁতুল হুজুর ও রাজনৈতিক মোল্লাদের হাতে ইজারায় চলে যাবে। যার‍া জঙ্গিবাদ ও তেঁতুল হুজুরদের সঙ্গে রাজনীতি করে তাদেরকে ছুড়ে ফেলে দিতে হবে।

জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এম দেলোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের কার্যকরী সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আমিরুল হক আমির প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি নির্বাচনে অনিয়মে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

high courtঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

তিনি জানান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, তিন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আগামী রোববার রিটটির শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

জঙ্গি কর্মকাণ্ড অঙ্কুরেই শেষ করতে হবে : প্রধানমন্ত্রী

hasina1দেশে জঙ্গি কর্মকাণ্ড যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড ‘অঙ্কুরেই’ যেন শেষ করা হয়।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন।

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সহিংসতাকে জঙ্গিবাদী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইভটিজিং ও এসিড সন্ত্রাস যখন শুরু হয় তখন কঠোর শাস্তি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ঠিক একইভাবে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে নইলে এ সন্ত্রাস নিয়ন্ত্রণ করা যাবে না।

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি হওয়াটা কূটনৈতিক সাফল্য। এ খ‍াতের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

রানের পাহাড় গড়ছে সফরকারী পাকিস্তান

paki6 misমধ্যাহ্ন বিরতির পর দিনের দ্বিতীয় সেশনে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। তবে, এখন পর্যন্ত দলকে কোনো সফলতা এনে দিতে পারেনি টাইগাররা। স্বাগতিকদের রানের পাহাড়ের নিচে চেপে রাখতে চাইছে সফরকারীরা। আর টাইগাররা চাইছে দ্রুতই ঘুরে দাঁড়াতে।

ব্যাটিং উইকেটে রয়েছেন দুই সেট ব্যাটসম্যান আজহার আলি এবং আসাদ শফিক। এ দু’জন আরও ১৪৫ রান যোগ করেছেন।

ক্যারিয়ার সেরা রান করে ক্রিজে অপরাজিত থেকে ব্যাট করছেন আজহার আলি (১৯১ রান) এবং তাকে সঙ্গ দিচ্ছেন আসাদ শফিক (৭৮ রান)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ৪ উইকেট হারিয়ে তুলেছে ৪৬৮ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৪২৮ রান সংগ্রহ করে।

দলীয় ৩২৩ রানে ব্যাটিং শুরু করা পাকিস্তান স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না করতেই দলপতির উইকেট হারায়। প্রথম সেশনের দ্বিতীয় ওভারে কোনো রান না করতেই সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন মিসবাহ (৯ রান)। মোহাম্মদ শহীদের আগের ওভারে (দিনের শুরুর ওভার) কোনো রানই তুলতে পারে নি পাকিস্তানি ব্যাটসম্যানরা।

দ্বিতীয় দিন দ্বিতীয় ওভারে বল করতে এসে ঘূর্ণি জাদুতে মিসবাহ উল হককে বোল্ড করে দুর্দান্ত সূচনা করেন সাকিব আল হাসান। গ্যালারিভর্তি দর্শকরা আশায় বুধ বাঁধেন দিনটা হয়তো হতে যাচ্ছে টাইগারদের। কিন্তু পেস তারকা শাহাদাত হোসেনের অনুপস্থিতি ও স্পেশালিস্ট বোলারের স্বল্পতা দুশ্চিন্তায় ফেলে দেয় টাইগার অধিনায়ক মুশফিককে।

এর আগে প্রথম দিন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান ও আজহার আলি তালুবন্দি হয়েও নো বলের কল্যাণে প্রাণ ফিরে পান। প্রথম টেস্টে জীবন পাওয়া দুই পাকিস্তানি ব্যাটসম্যানই সেঞ্চুরি তুলে নিয়ে শক্ত অবস্থানে নিয়ে যান দলকে।

প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় তিন ইউকেট হারিয়ে ৩২৩ রান। আজহার ১২৭ রানে অপরাজিত ছিলেন। এই সেঞ্চুরিয়ানকে সঙ্গ দিয়ে দ্বিতীয় দিন ব্যাট হাতে নামেন ৯ রান করা মিসবাহ উল হক।

টেস্টের প্রথম দিন দলীয় ৫৮ রানের মধ্যে দুই ওপেনার আউট হলেও ইউনিস খান ও আজহার আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ২৫০ রানের পার্টনারশিপে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় সফরকারীরা।

ইউনিস ১৪২ বল মোকাবেলায় ৯টি চার ও এক ছক্কায় টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে, ১০টি চারের সাহায্যে আজহারের শতকটি আসে ২১২ বল থেকে।

ইনিংসের ২৩তম ওভারে এবং পাকিস্তানের দলীয় ৫৮ রানের মাথায় দুই উইকেট পড়ে গেলেও আর উইকেটের দেখা মিলছিল না স্বাগতিক বোলারদের। তবে, ইনিংসের ৮৫তম ওভারে মোহাম্মদ শহীদের বলে শুভাগত হোমের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরত যান ১৪৮ রান করা ইউনিস। আউট হওয়ার আগে তিনি ১৯৫ বল মোকাবেলা করে তিনটি ছয়ের পাশাপাশি ১১টি চার হাঁকান।

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, যুবকের কারাদণ্ড

eyaba23কক্সবাজারের টেকনাফের নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে লেদা বিওপি চৌকির সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে হ্নীলা নয়াপাড়া স্লুইস গেট সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের এ ইয়াবা উদ্ধার করা হয়।
৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি জওয়ানরা নাফনদী এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা আপাতত ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে। পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।
যুবকের কারাদণ্ড: টেকনাফে ইয়াবাসহ আটক মো. আকবর (৩২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আকবর টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়া এলাকার মৃত হারুনের ছেলে।
দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার মো. আবুল কাশেম জানান, বুধবার বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাসে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ কাশেমকে আটক করা হয়। পরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাশেমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।