সোমবার, অক্টোবর ৫, ২০২৬

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় আরো আছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম গেব্রিয়েসাস, ডেমি মুরসহ বাঘা বাঘা ব্যক্তি।

তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে।

অর্থনৈতিক খাতসহ ড. ইউনূস এ স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় বাংলাদেশি জাতি যখন আশাবাদী, তখন ড. ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথপ্রদর্শক।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্রঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টাইমের জন্য লেখা এক প্রবন্ধে ইউনূসের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তিনি শুধু অর্থনৈতিক বিপ্লব ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে।

গাজায় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ইসরায়েলের

গাজায় অনির্দিষ্টকাল ধরে সেনা রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল করেছে সেসব অঞ্চল থেকে সরে যাচ্ছে না। বুধবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানান তিনি। খবর আল জাজিরার।

তিনি বলেন, সেনাবাহিনী গাজা— একইসঙ্গে লেবানন এবং সিরিয়ার এসব নিরাপত্তা অঞ্চলে, যেগুলো ইসরায়েল এবং শত্রুদের অঞ্চল থেকে ইসরায়েলি কমিউনিটিকে ভাগ করেছে, সেখানে অস্থায়ী অথবা স্থায়ীভাবে থাকবে।

গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল। এরপর গাজার বিস্তৃত অঞ্চল (প্রায় অর্ধেক) দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এছাড়া গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা থাকলেও; দখলদার ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

এরসঙ্গে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির আরো বড় একটি দখল করে নেয় তারা।

তিনি আরো বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য কোনো আন্তর্জাতিক মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না। ‘হামাসের উপর চাপ বাড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে : প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল।
মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’

পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। এ রহস্য উদঘাটন করতেই হবে।
’

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তদন্ত কমিশন।

কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন।
আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।’

‘আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার জন‍্য যোগাযোগ করেছেন,’ বলেন তিনি।

কমিশন প্রধান আরো বলেন, ‘আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি।
ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না।’

‘এটা যেন একটা পলাশীর পুনরাবৃত্তি। এটার শিকড় আমাদের খুঁজে বের করতে হবে,’ বলেন তিনি।

কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, ‘এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা-কর্মচারীকেও সরানো হয়নি। কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন, এ টি কে এম ইকবাল।

বিটিভি এর লাইভে রানা মিয়া

বাংলাদেশ টেলিভিশান প্রতিবছরের এর মত এবারও বাংলা নতুন বছর ১৪৩২ এর ১৪ এপ্রিল ২০২৫, ১ লা বৈশাখে নববর্ষ পালন করলো।

বাংলাদেশ টেলিভিশন সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছিল তাদের বিশেষ অনুষ্ঠানমালা। ১লা বৈশাখের উপর ভিত্তি করে মনমুগ্ধকর দেশীয় নৃত্য, কবিতা আবৃত্তি ও গান দিয়ে সাজানো ছিল লাইভ অনুষ্ঠানটি। বাংলাদেশ টেলিভিশনের এই পহেলা বৈশাখের লাইভ অনুষ্ঠানটির সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর দায়িত্বে ছিলেন রানা মিয়া। তার সুচারু তত্ত্বাবধানে এবং নিখুঁত শব্দ ধারণ ছিল প্রশংসনীয়। লাইভ সাউন্ড ব্যালেন্সিং এ তিনি নৈপুণ্যতার স্বাক্ষর রেখেছেন ১৪ এপ্রিলের পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠানে । লাইভ চলাকালীন সময়ে রানা মিয়ার সাথে কথা বলে জানা গেল, তিনি দেশীয় প্যাড percution মিউজিকের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ পারদর্শী । সুন্দর ভাবে সাউন্ডের যথাযথ ব্যালেন্স করাই তার প্রধান কাজ। তিনি এর আগেও বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের কাজে অংশগ্রহণ করেছিলেন। তার কাজের ক্ষেত্রগুলি ছিল, মহিলা অধিদপ্তর, নারী ও শিশু মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইত্যাদি। প্রাইভেট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ এর লাইভ সাউন্ড ব্রডকাস্টিং এর কাজ করেছেন বিভিন্ন ইভেন্টে । দেশীয় মিউজিকের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কাজটিও তার কাছে নেশার মতন। তিনি বলেন, ভালো কিছু কাজ করার প্রত্যাশায় আমার এ পথ চলা।

এবার আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির হিন্দুকুশ এলাকায় প্রথমে ৬ দশমিক ৪ মাত্রা জানালেও, পরে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে জানান। আজ বুধবার ভোরে এই ভূমিকম্পের আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আজ বুধবার ভোরে আফগানিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।
এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ (৭৫ মাইল) কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বহু বাসিন্দা জানিয়েছেন, তারা ভোরের দিকে কম্পন টের পেয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দক্ষিণ ও মধ্য এশিয়াজুড়ে সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পের আঘাত হেনেছে। কয়েকদিন আগেই মায়ানমারে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প, যাতে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে তিব্বত ও বিকালে নেপালেও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স

গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন: নেতানিয়াহুকে ম্যাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, গাজায় বেসামরিক মানুষের দুর্দশা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং যুদ্ধবিরতিই একমাত্র পথ যার মাধ্যমে পণবন্দিদের মুক্তি সম্ভব।

মঙ্গলবার এই ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ম্যাখোঁ লিখেছেন, “গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার। মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া উচিত নয়।” তিনি উল্লেখ করেন, জাতিসংঘের তথ্যানুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ পৌঁছেনি, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, “ফ্রান্স সব পণবন্দির মুক্তি এবং হামাসকে নিরস্ত্র করে দুই-রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আবারও জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি ছাড়া বাকি পণবন্দিদের মুক্তি সম্ভব নয়। হামাসকে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইসরায়েলের প্রস্তাব ও হামাসের প্রতিক্রিয়া

হামাস জানিয়েছে, ইসরায়েল ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যার আওতায় সব পণবন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের দাবি, এর বিনিময়ে হামাসকে অস্ত্র পরিত্যাগ করতে হবে—যা হামাস মানতে রাজি নয়।

ফ্রান্সের সম্ভাব্য স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্রকে

গত সপ্তাহে ম্যাখোঁ বলেছিলেন, আগামী জুনে জাতিসংঘের সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তার মতে, “ফ্রান্স স্বীকৃতি দিলে অন্য দেশগুলোও তা অনুসরণ করতে পারে।” তবে ইসরায়েল বলেছে, এখনো সেই স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। নেতানিয়াহুর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এই স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।”

লেবাননে সহিংসতা ও জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘ জানিয়েছে, হেজবোল্লার সঙ্গে ২৭ নভেম্বর যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আস-খিতান বলেন, “এই সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গত চার মাস ধরে ইসরায়েল লেবাননের বিভিন্ন পরিকাঠামোর ওপর হামলা চালিয়েছে। এসব হামলায় বাড়িঘর, চিকিৎসাকেন্দ্র, রাস্তা এবং অন্তত একটি ক্যাফে ধ্বংস হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করেই আক্রমণ চালিয়েছে।

অবশ্য, যুদ্ধবিরতির পরও লেবাননে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জাতিসংঘের তথ্যমতে, প্রায় ৯২ হাজার মানুষ এখনো গৃহহীন অবস্থায় রয়েছেন।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৭ শতাংশের নিচে

চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমতে কমতে ৬ শতাংশে নেমেছে। যা গত মাসে অর্থাৎ জানুয়ারিতে ছিল ৭ শতাংশের ঘরে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, গত ২১ বছরের মধ্যে ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার সর্বনিম্ন।
২০০৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ এ খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশের নিচে নেমেছিল।

এতে আরো দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি শেষে (ফেব্রুয়ারি’২৪-ফেব্রুয়ারি’২৫) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ। যেখানে অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগের মাসেও (জানুয়ারি) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।

এদিকে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ দেখিয়েছেন ব্যাংক নির্বাহীরা। তারা বলছেন, নতুন বিনিয়োগ তেমন নেই। সুদহার বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছেন। এ ছাড়া ব্যাংক খাত থেকে ভুয়া কম্পানি তৈরি করে অর্থ লোপাটের প্রক্রিয়াও বন্ধ হয়েছে।
এসব কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এত কম দেখাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি শেষে দেশের বেসরকারি খাতে ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৮৩ কোটি টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ স্থিতি ১৫ লাখ ৭৬ হাজার ৯১৪ কোটি টাকা ছিল। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ।

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরো ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় ১ হাজার ৬৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৩০২ জন। বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপে এখনও ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে। ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় এসব দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

এদিকে ১১ জিম্মির মুক্তির বিনিমিয়ে গাজায় ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়েছে। জবাবে বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

যুদ্ধবিরতি চুক্তিতে যেতে এখনো নিজেদের মূল দাবিতে অটল রয়েছে হামাস। তাদের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নিতে হবে।

এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, ইসরায়েলকে শত্রুতা সম্পূর্ণ বন্ধ করতে হবে, হামাসের এই দাবি যুদ্ধবিরতির প্রস্তাবে পূরণ হয়নি। এ ছাড়া নতুন প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে।

এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা

হাউজ অব দ্য ড্রাগনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী এমা ডি’আর্সি। দর্শকপ্রিয় সিরিজটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্তরা। তবে এরইমধ্যে আরেক সুখবর দিলেন এমা। এবার সুপারস্টার টম ক্রুজের সঙ্গে একফ্রেমে দেখা যাবে এ অভিনেত্রীকে।

অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর আসন্ন চলচ্চিত্রে দেখা যাবে এমা ও টম ক্রুজকে। যার শুটিং চলছে যুক্তরাজ্যের পাইউড স্টুডিওসে।

টমের সঙ্গে অভিনয়ের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন-কে নিশ্চিত করেছেন এমা। তিনি বলেছেন, “আলেহান্দ্রো এবং টমের মতো অসাধারণ ও নিখুঁত শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
তারা দুজনেই নিজেদের কাজের ক্ষেত্রে মাস্টার এবং তাদের একসাথে কাজ করতে দেখা এক বিশাল সৌভাগ্যের বিষয়।”

গত ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ঘোষণা দিয়েছিল যে গঞ্জালেজ ইনারিতুর নতুন চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। এতে গনজালেস ইনারিতু আবারও তার ‘বার্ডম্যান’ চলচ্চিত্রের সহ-লেখক আলেকজান্ডার ডিনেলারিস এবং নিকোলাস জিয়াকোবোনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এবং এবার সাবিনা বিয়ারম্যানও চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি : খোদা বকস

মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, ‘এই আইন আছে বলে ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তা-ও তো নয়। বেআইনি কাজ তো না।
’

আজ মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

খোদা বখস চৌধুরী বলেন, ‘প্রচলিত আইনে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। হাইকোর্টে এটা নিয়ে বিচার চাচ্ছে, আমরা জবাব দেব।
’

ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরানোর সঙ্গে মেঘনা আলমের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটা একটা নরমাল প্রসেস। পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।’