রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ছিটমহলবাসীরা যেন অত্যাচারিত না হন: প্রধানমন্ত্রী

51918_hasina-9ছিটমহলবাসীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, তাদের ওপরে কেউ যাতে কোনো ধরনের অত্যাচার না করেন সেটি দেখতে হবে। তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়।

এ জন্য প্রশাসনের কর্মকর্তাদের, জন প্রতিনিধিদের ছিটমহল এলাকায় যেতে নির্দেশ দিয়েছেন তিনি।

সচিবালয়ে টাঙ্গাইল ও পঞ্চগড়ের মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাচালে তিনি এ নির্দেশ দেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি।

মালয়েশিয়ায় উদ্ধারকৃতদের ৫৫৫ জনই বাংলাদেশি

52038_Manob_Pachar_bg_478398260মালয়েশিয়া উপকূলে সোমবার উদ্ধার হওয়া হাজারোধিক অভিবাসীর মধ্যে ৫৫৫ জনই বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বাকিদের মধ্যে ৪৬৩ জন রোহিঙ্গা বলেও নিশ্চিত করেছে তারা।

সোমবার সকালে দেশটির লংকাবি দ্বীপের সমুদ্র সৈকতের কাছ থেকে তিনটি বড় নৌকা থেকে ওই অভিবাসীদের আটক করে স্থানীয় কোস্টকার্ড ও পুলিশ। নৌকা তিনটিতে মোট এক হাজার ১৮ অভিবাসী ছিলেন।

লংকাবি পুলিশের পুলিশ প্রধান হারিথ কম আবদুল্লাহ বলেন, তিনটি নৌকা থেকে উদ্ধার হওয়া এই ১০১৮ অবৈধ অভিবাসীর মধ্যে ৫৫৫ জনই বাংলাদেশি। আর ৪৬৩ জন রোহিঙ্গা এবং বাকিরা এ অঞ্চলেরই কোনো দেশের বাসিন্দা। এদের মধ্যে আবার ৯৯ জন নারী ও ৫৪ জন শিশু।

হারিথ আবদুল্লাহ জানান, অবৈধভাবে মালয়েশিয়ার মাটিতে পা রাখা এই লোকদের শিগগির অভিবাসন অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য মতে, চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাড়ি জমিয়েছে, অথবা লাশ হয়েছে।

সোমবার মালয়েশিয়ান কর্তৃপক্ষের এ খবরের পাশাপাশি ইন্দোনেশিয়াও জানিয়েছে, এদিন দেশটির উত্তর-পশ্চিম উপকূলের আচেহ প্রদেশের জলসীমায় পৌঁছানো একটি বড় নৌকা থেকে বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসীকে উদ্ধার করে স্থানীয় কোস্টকার্ড ও পুলিশ। বঙ্গোপসাগরের ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবারের কাছাকাছি আচেহ ভূখণ্ডের অবস্থান।

প্রদেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগের প্রধান বুদিওয়ান সংবাদমাধ্যমকে বলেন, উদ্ধার এ ৪০০ অভিবাসীর মধ্যে মায়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশিরা রয়েছেন। তবে, এদের মধ্যে কতোজন রোহিঙ্গা ও কতোজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি বুদিওয়ান।

এর আগে, রোববার (১০ মে) আচেহ উপকূলে ম্যানতাং পুনতংগামী দু’টি নৌকা থেকে ৬০০ রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ। এদের আটকের কথা নিশ্চিত করেন জাকার্তায় নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি চিফ অব মিশন স্টিভ হ্যামিল্টন। তিনি জানান, নারী ও শিশুসহ একটি নৌকায় ৪৩০ জন ছিল, আরেকটিতে ছিল ৭০ জন।

সম্প্রতি মানবপাচারকারীদের হাতে জিম্মি হয়ে বাংলাদেশিসহ অভিবাসীদের প্রাণ হারানোর ঘটনায় পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় চলছে। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এই দালালদের দৌরাত্ম্য ঠেকাতে এরই মধ্যে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। কিন্তু প্রশাসনের কড়া পদক্ষেপের মধ্যেই ইন্দোনেশিয়া উপকূলে দফায় দফায় অভিবাসী উদ্ধারের খবর আসছে।

হতাশা বাড়ালেন সানি লিওন

sunny25সর্বশেষ ছয় মাসে ‘পিকে’ ছাড়া বলিউড চলচ্চিত্রে বড় কোনো সাফল্য নেই। দুই-একটা সিনেমা লগ্নি ‍তুলে এনেছে, তবে তা উল্লেখ করার মতো নয়।

অথচ হলিউড সিনেমা ‘ফাস্ট এ্যান্ড ফিউরাস ৭’ ও ‘এ্যাভেঞ্জার্স : এইজ অব অলট্রন’ দারুণ ব্যবসা করেছে ভারতে। এর মধ্যে প্রথমটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। যা মাশালা চলচ্চিত্রের সাম্রাজ্য বলিউডে হতাশা বাড়িয়েছে।

এ দিকে সানি লিওন অভিনীত এডাল্ট কমেডি ‘কুচ কুচ লোচা হ্যায়’ মুক্তি পেয়েছে শুক্রবার। প্রত্যাশা ছিল সানির শরীরী জাদু সিনেমাটিকে টেনে নিয়ে যাবে। কিন্তু প্রথমদিনের আয় প্রত্যাশার ধারে-কাছেও যায়নি।

বক্স অফিসে প্রথম দিনেই সানি লিওন-রাম কাপুর জুটির চলচ্চিত্রটি মুখ থুবড়ে পড়ে। আয় করে মাত্র ৮০ লাখ রুপি। দ্বিতীয় দিনে সে অংক বাড়েনি। ১৫ কোটি রুপি বাজেটের ‘কুচ কুচ লোচা হ্যায়’ এভাবে এগুলে প্রথম উইকএন্ডে আয় করবে সর্বোচ্চ সাড়ে ৩ কোটি রুপি। যদি অলৌকিক কিছু না ঘটে সানির এ সিনেমাকে ভরাডুবির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।

অন্যদিকে একইদিন মুক্তি পাওয়া দীপিকা পাড়ুকোন, ইরফান খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘পিকু’ খানিকটা ভাল অবস্থায় রয়েছে। প্রচলিত মাশালা ধারার বাইরে নির্মিত চলচ্চিত্রটি প্রশংসিত হলেও মাঝারি মানের হিট হবে আশা করা হচ্ছে। তবে এ সিনেমার বাজেট কম নয়, ৩২ কোটি রুপি। চলচ্চিত্রটি ২ দিনে আয় করেছে ১২ কোটি রুপি। রবিবারে তা ২০ কোটির ঘর ছাড়িয়ে যাবে।

মাসখানেক মধ্যে মুক্তি পাবে অনুরাগ কাশ্যপের ‘বোম্বে ভেলভেট’, জয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ও মোহিত সুরির ‘হামারি আধুরি কাহানি’। অনেক হাই প্রোফাইল তারকা অভিনয় করেছেন এ তিনটি চলচ্চিত্রে। বলিউড এখন তাকিয়ে আছে চলচ্চিত্রগুলোর দিকে।

সাতক্ষীরায় ১২ ঘণ্টায় গ্রেফতার ৬৪

arrest28জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের কর্মীসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদ হোসেন  জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াত-শিবিরের সাতজন কর্মী রয়েছেন। অন্যদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ছুটি মেলেনি, কারখানার টয়লেটে সন্তান প্রসব

child10ছুটি না পাওয়ায় কারখানার টয়লেটের ভেতরে সন্তান প্রসব করেছেন এক নারী শ্রমিক। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও নবজাতকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার অ্যাপেক্স ফুটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার কয়েকজন শ্রমিক জানায়, কালিয়াকৈর উপজেলার ওই কারখানার লাস্টিং সেকশনে কাজ করেন নারী শ্রমিক হামিদা আক্তার। তিনি অন্তঃসত্ত্বা থাকায় গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি কারখানার লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়ার কাছে ছুটির আবেদন করেন।

কিন্তু তাকে ছুটি না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে বলেন ওই কর্মকর্তা। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তিনি কারখানার ভেতরের একটি টয়লেটে যান। সেখানে যাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন ও বাচ্চা প্রসব করেন।

পরে মা ও নবজাতককে উপজেলার সফিপুর মর্ডান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

কারখানার পরিচালক আজিজুর রহমান জানান, ছুটি না দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ত্রুটি থাকায় আবার পাস করাতে হবে সীমান্ত বিল

shimantoবাংলাদেশ-ভারত সীমান্ত বিলে সামান্য ত্রুটি থাকায় তা সংশোধন করে আবার ভোটাভুটির মাধ্যমে নতুন করে পাস করাতে হবে। সোমবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

সামান্য এই ত্রুটি সরকারের চোখ এড়ালেও ধরা পড়ে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারীর কাছে। ২০১৩ সালে যে বিলটি রাজ্যসভায় পেশ হয়েছিল, তা ছিল ১১৯তম সংবিধান সংশোধন বিল। কিন্তু পাস করার পর তা হয় ১০০তম সংবিধান সংশোধন।

এই পার্থক্যটি সব জায়গায় স্পষ্ট করে নথিভুক্ত করতে হয়। রাজ্যসভায় আলোচনাকালীন সর্বত্র তা করা হলেও ‘শিডিউলিং’-এ বাদ পড়ে যায়। ফলে বিলটি পাস হলেও তা গ্রাহ্য করা সম্ভব নয়। তাই নতুন করে তা করা হবে।

এখানেই সংশয় দেখা যায়। রাজ্যসভার অধিবেশন ১৩ তারিখে শেষ হলেও কংগ্রেস, বাম, জনতা পরিবার ও তৃণমূল কংগ্রেস ঠিক করেছে টানা তিন দিন তারা সরকারি কোনো কাজই করতে দেবে না। সভা অচল রাখবে। কারণ কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি নীতিন গড়কড়ির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

শিল্পপতি গড়কড়ির এক সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৪৮ কোটি টাকা যে ঋণ নিয়েছে, কেন্দ্রীয় অডিট সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) তাতে অনেক অনিয়ম দেখতে পেয়েছে। বিরোধীদের দাবি মন্ত্রিসভা থেকে গড়কড়ির অপসারণ।

বিরোধীদের বক্তব্য, কংগ্রেস আমলে কেন্দ্রীয় অডিট সংস্থার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিজেপি সব সময় কংগ্রেসের মন্ত্রীদের অপসারণের দাবি জানাত। কংগ্রেসকে বাধ্যও করিয়েছে কোনো কোনো মন্ত্রীকে বরখাস্ত করতে।

কংগ্রেসও এ ক্ষেত্রে তাই প্রধানমন্ত্রীকে বাধ্য করাবে সেই একই ব্যবস্থা নিতে। তাই রাজ্যসভা অচল রাখা হবে। তবে বিরোধীরা ঠিক করেছেন, সীমান্ত বিলের জন্যই সোমবার বেলা দুইটায় তারা সভায় মিলিত হবেন এবং সর্বসম্মতভাবে পাস হওয়া সীমান্ত বিলের ভুল শুধরে আবার তা পাস করাবেন।

মাকে ডুডলের শ্রদ্ধা

google mবিশ্ব মা দিবস উদযাপন করছে গুগল। এ উপলক্ষে আজ রোববার একটি ডুডল উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যানিমেশন করা এই বিশেষ ডুডলের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সব মাকে শ্রদ্ধা জানাচ্ছে গুগল।

সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে এবারের বিশ্ব মা দিবসের ডুডলে। মায়েদের এই সহজাত প্রবণতা শুধু মানব জগৎ নয়, প্রাণী জগতেও লক্ষণীয়।

অ্যানিমেশন করা ডুডলে (http://www.google.com/doodles/mothers-day-2015R)S প্রথমেই দেখা যায়, একটি মা হাঁস তার পাখার নিচে পরম মমতায় আশ্রয় দিচ্ছেন বাচ্চাকে। এর পরই দেখা যায়, একটি সিংহ শাবক কাঁদছে। কান্না শুনে মুহূর্তেই শাবকের কাছে তার মা হাজির। ধারাবাহিকতায় অ্যানিমেশনটি একটি মা খরগোশে রূপান্তরিত হয়। তার কয়েকটি বাচ্চা লাফিয়ে এসে মায়ের সঙ্গে খেলায় যোগ দেয়। সবশেষে অ্যানিমেশনে হাজির হয় মানবশিশু ও তার মা। এতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ছুটে আসছে তার সন্তান। শিশুটির হাতে একটি সূর্যমুখী ফুল। শিশুটি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। মা তার শিশুকে কোলে তুলে আদর দেন।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস। এই দিনে পৃথিবীর প্রতিটি প্রান্তে মায়ের মমতা, ত্যাগ ও মর্যাদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশ্বজুড়ে মা দিবসের বর্ণাঢ্য উদ্যাপন মূলত মার্কিনিরা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবস্টার জংশনের বাসিন্দা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেছেন অনাথদের সেবায়। এই মানুষটি মারা যান ১৯০৫ সালে। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে তাঁর মেয়ে আনা জার্ভিস প্রচার চালাতে শুরু করলেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।

চট্টগ্রামে শিবির নেতাসহ গ্রেপ্তার ১৭১

arrest28চট্টগ্রামের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শিবির নেতাসহ ১৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হাটহাজারী উপজেলার চৌধুরী হাট এলাকার শিবির সভাপতি কুতুব উদ্দিনসহ জামায়াত ও শিবিরের চার নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার হয়েছেন ১৬৭ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই , চুরি-ডাকাতি এবং অবৈধ মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া রোহিঙ্গা ও সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘শনিবার দিন ও রাতভর চট্টগ্রামের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার জামায়াত-শিবির নেতাকর্মীসহ মোট ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, ছিনতাই , চুরি-ডাকাতি এবং অবৈধ মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।’

যেভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন

internet10দেশে প্রথমবারের মতো আজ থেকে চালু হচ্ছে বিনামূল্যে  বেসিক ইন্টারনেট সেবা। সরকারের বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে  তৈরি ওয়েবসাইটের সাথে দেশীয় সংবাদ, ক্রীড়া, কৃষি, ই-কমার্স, অনলাইন মার্কেট প্লেস সাইটও এতে স্থান করে নিচ্ছে। শুরু থেকে ২০টি ওয়েবসাইট ফ্রি দেখা যাবে। পরে আরো ওয়েবসাইটের সাথে যুক্ত হবে।
ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওআরজির গ্লোবাল অপারেটর পার্টনারশিপের ডাইরেক্টর মারক্কু ম্যাকলেইনেন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন। এর আগে আয়োজন চূড়ান্ত করার পরও নানা কারণে ২২ এপ্রিল নির্ধারিত দিনে ফ্রি ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ সফল হয়নি।
মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে  ফেসবুকের ইন্টারনেট সেবাদাতা সম্প্রসারণ বিভাগ ইন্টারনেট ডট ওআরজির উদ্বোধন করবে। পরে অন্য অপারেটররাও এতে যুক্ত হবে বলে আশা করছে  একসেস টু ইনফরশেন (এটুআই) এবং ইন্টারনেট ডট ওআরজি।
অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী জানান, টেকনিক্যাল কারণে ফ্রি ইন্টারনেট সেবা শুরু করাটা পিছিয়ে গেলেও আজ তা চালু হচ্ছে।
এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী জানান, শুরুতে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে দেখা যাবে। পরে পর্যায়ক্রমে সব  পোর্টাল, সাইট এ সেবার আওতায় চলে আসবে।
কেউ যদি ইন্টারনেট ডট অর্গ-এ লগ-ইন করে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থার সেবা পেতে চায়, তাহলে তার কোনো ইন্টারনেট চার্জ লাগবে না। ইন্টারনেট ডট ওআরজিতে সরাসরি না ঢুকে  কেউ যদি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে চায়, তাহলেও এ সেবা বিনা খরচে ব্যবহার করা যাবে।
জানা গেছে, রবি গ্রাহকেরা ইন্টারনেট ডট ওআরজি চালু হওয়ার পর থেকে বিনামূল্যে আকু ওয়েদার, ই-কমার্স সাইট আমার দেশ, জবস সাইট বিডি জবস, অনলাইন মার্কেট প্লেস বিক্রয়, সরকারের মন্ত্রিসভা বিভাগ, ইএসপিএন, ক্রিকইনফো, ফেসবুক, ফ্যাক্টস ফর লাইফ, গার্ল ইফেক্ট, হেলথ প্রায়র, আইসিটি বিভাগ, অনলাইনে নারীর স্বাস্থ্যসেবা মায়া, কৃষিমন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রবির ইন্টারনেট প্ল্যান মাই নেট, প্রধানমন্ত্রীর অফিস, শিাবিষয়ক ওয়েবসাইট শিক্ষক এবং উইকিপিডিয়াসহ আরো অনেক সাইট ব্যবহার করতে পারবেন।

২০ দিনের বেশি যুদ্ধ করার সামর্থ্য নেই ভারতের

indian_armyযুদ্ধ ২০ দিনের বেশি স্থায়ী হলে ভারতের পরাজয় নিশ্চিত! কারণ এর চেয়ে বেশি সময় ধরে প্রতিরোধ করার মতো রসদ নেই উদীয়মান এ পরাশক্তির।

খোদ ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো শত্রুদেশের যুদ্ধ বাঁধলে দেশটির সামরিক বাহিনী সেই যুদ্ধ দীর্ঘদিন ধরে চালাতে পারবে না।

ক্যাগের রিপোর্ট বলছে, ভারতের অস্ত্রভাণ্ডারে যা মজুত রয়েছে, তা দিয়ে ২০ দিনের বেশি যুদ্ধ চালানো সম্ভব নয়।

রিপোর্টে সুপারিশ করা হয়েছে, এক্ষেত্রে অস্ত্রভাণ্ডারের এই অপ্রতুলতার দ্রুত মোকাবিলা করতে হবে। এমন পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখতে হবে যাতে অন্তত ৪০ দিন যুদ্ধ চালানো সম্ভব। সামরিক বাহিনীর ভাণ্ডারে যে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, তার ৫০ শতাংশই প্রথম ১০ দিনে শেষ হয়ে যাবে।

এই অবস্থার জন্য রাষ্ট্রায়ত্ত অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের (ওএফবি) অপারগতাকেই দায়ী করা হয়েছে।

শুধু তাই নয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এলসিএ) ‘তেজস’ নিয়ে যে রিপোর্ট পেশ করেছে ক্যাগ, তাও ভারতের জন্য উদ্বেগজনক। বয়স হয়ে যাওয়া রুশ-নির্মিত মিগ যুদ্ধবিমানগুলোকে এই তেজস বিমান দিয়েই প্রতিস্থাপন করতে চলেছে ভারতীয় বিমানবাহিনী। সম্প্রতি, এর জন্য ১৩ হাজার ৩৯০ কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্র।

৬৩-পাতার রিপোর্টে বলা হয়েছে, ‘তেজস-মার্ক ওয়ান’ বিমানটিতে অন্তত ৫৩টি প্রধান ত্রুটি রয়েছে, যা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে বিমানচালকদের সমস্যায় ফেলতে পারে, এমনকি প্রাণঘাতী প্রমাণিত হতে পারে।

ক্যাগ আরও জানিয়েছে, বারবার তেজস প্রকল্পটি বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে বিমানবাহিনীকে বাধ্য হয়ে অন্য বিমানগুলোর অত্যাধুনিকীকরণ করতে হয়েছে। এর ফলে সরকারের ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে।

তবে, ক্যাগের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ভারত নিরাপদ রয়েছে এবং থাকবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা