রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ফরিদপুরে দম্পতি খুনের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

fashi25ফরিদপুরের বহুল আলোচিত বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় করা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ.বি.এম নিজামুল হক মঙ্গলবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মো. সুজন বেপারী ও মো. নজরুল ইসলাম। মীর মো. তানভীর রহমান খসরুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে খসরুকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রায় ঘোষণা করার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন- মো. মাহাফুজুর রহমান লিখন, মো. ওসমান গনি ভূইয়া ও তাছলিমা ইয়াসমিন দিপা।

আসামিপক্ষে ছিলেন- মো. জামাল উদ্দিন খন্দকার ও মো. ফারুক আহমেদ।

এ মামলায় বিভিন্ন সময় ২১ জন সাক্ষী দিয়েছেন।

২০১৫ সালের ২৬ এপ্রিল রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করে ও ২০১৫ সালের ২৯ এপ্রিল আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর হতে ২৬ অক্টবরের মধ্যে যেকোনো সময়ে ফরিদপুর কোতয়ালী থানাধীন গৈজদ্দীন মুন্সীর ডাঙ্গী সাকিন এলাকার বৃদ্ধ মীর সামছুল হক ও তার স্ত্রী নার্গিস নাহার বেগমের বাড়িতে প্রবেশ করে ধারালো দা ও ছোরা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত দম্পত্তির ছেলে মীর মো. কামরুল আহসান মাসুদ ফরিদপুর কোতয়ালী থানায় অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি র‌্যাব-৮ এর এ.এস.পি কামাল উদ্দিন তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ পাঠানো হয়।

২০১৪ সালের ১৯ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

যেভাবে খুন হলেন ব্লগার অনন্ত

ananto bijoyসিলেট নগরীর সুবিদবাজার নূরানি দিঘিরপাড় এলাকায় মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে সন্ত্রাসীরা কুপিয়ে তাকে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যেভাবে খুন হলেন:

অনন্ত বিজয় দাশ সুবিদবাজার নূরানি ১৩/২ নম্বর বাসায় থাকতেন। তার বাবার নাম বীন্দ্র কুমার দাশ। পূবালী ব্যাংক ঝাওয়া বাজার শাখার কর্মকর্তা ছিলেন অনন্ত। সকাল পৌনে ৯ টার দিকে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। সিলেট-সুনামগঞ্জ রোডে আসা মাত্র চার জন মুখোশধারী সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে।

চা বিক্রেতা সুবহান আলী বলেন, ‘অনন্ত বিজয় দাশ সিলেট-সুনামগঞ্জ রোডে আসা মাত্র চার জন মুখোশধারী সন্ত্রাসী তাকে ধাওয়া করে। এ সময় তিনি মেইন রোড থেকে সুবিদবাজার তার বাসার দিকে দৌঁড় দেন। তবে বেশি দূর তিনি যেতে পারেনি। নূরানি দিঘিরপাড় এলাকায় যাওয়ার পর তাকে কুপিয়ে পালিয়ে যায় মুখোশধারী ওই চার সন্ত্রাসী।’

ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক অনন্তকে মৃত ঘোষণা করেন।

অনন্ত বিজয় দাশের বড় বোন পঞ্চ তপাদার বলেন, ‘আজ সকালে পূবালী ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে অনন্ত বাসা থেকে রওনা দেয়। হঠাৎ করে আমরা খবর পাই তাকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে এবং তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আমরাও হাসপাতালে ছুটে যাই।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম জানান, হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। তবে কেন, কারা খুন করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

প্রসঙ্গত, অনন্ত বিজয় দাশ মুক্তমনা লেখক ও ব্লগার ছিলেন। বিভিন্ন সময় তিনি বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। এ নিয়ে তার কয়েকটি বই রয়েছে। এগুলো হলো- পার্থিব, ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা, ভাবনা (সম্পাদিত), সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব ও জীববিবর্তন সাধারণ পাঠ।

গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান মনস্ক লেখক অভিজিত রায়ের একটি বইয়ের ভূমিকা লিখেছিলেন অনন্ত। এ ছাড়া ‘যুক্তি’ নামের একটি পত্রিকা সম্পাদনা করতেন।

ব্লগে লাখালেখি করতে গিয়ে অনন্ত বিজয়কে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়েছে। মৌলবাদীরা টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার সহযোগীদের দাবি।

গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ বলেন, ‘অনন্ত বিজয় দাশ মুক্তমনা ব্লগে লেখালেখি করতেন।  সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। এসময়  কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

ভূমিকম্পে কাঁপল সারাদেশ

earthquickরাজধানীহ দেশের বিভিন্ন স্থানে আবারো ভূকম্পন হয়েছে। মঙ্গলবার দুপুর একটা ৯ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

রাজধানীতে আতঙ্কে মানুষ বহুতল ভবন থেকে নিচে নেমে আসে।

দিল্লী, পশ্চিমবঙ্গ, বিহারসহ ভারতে বেশি কিছু জায়গায়ও ভূকম্পন অনুভূত হয়। সেখানে মাত্রা ছিল ৬ দশমিক ৯।

খালেদা জিয়ার ভাতিজা বাবুর ইন্তেকাল

dethhবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চাচাতো ভাইয়ের ছেলে, ফেনীর ফুলগাজী উপজেলা জাসাস সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার বাবু (৩৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

বাবু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার হার্টে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার বাবা গোলাম মোস্তফা নিলু উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। সন্ধ্যা ছয়টায় ফুলগাজীর গ্রামের বাড়ীর সামনে জানাযা শেষে মজুমদার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আমেরিকায় আঘাত হানতে পারবে চীনের পরমাণু ক্ষেপণাস্ত্র

china kচীনের কয়েক ডজন পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র প্রায় সমগ্র আমেরিকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। নতুন এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা দফতরের চীনা সামরিক বাহিনী বিষয়ক ২০১৫ সালের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের প্রায় সবখানেই চীনের পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারবে। বিজনেস ইনসাইডার নামের একটি ওয়েবসাইট এ খবর দিয়েছ।

মার্কিন প্রতিরক্ষা দফতরের এ প্রতিবেদনে চীনের সামরিক পরিকল্পনা, আধুনিকায়ন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সিএসএস-৪ হল চীনের সবচেয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। পরমাণু বোমাবাহী সিএসএস-৪ দিয়ে  ফ্লোরিডা অঙ্গরাজ্য ছাড়া আমেরিকার সব জায়গায় আঘাত হানা যাবে।

বেইজিংসহ সমগ্র চীনের গ্রামীণ এলাকার ভূগর্ভস্থ সাইলোগুলোতে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। চীনে এ জাতীয় ৫০ থেকে ৬০টি সাইলো রয়েছে। আমেরিকার অব্যাহত উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে চীনও নিজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিকায়ন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার আইএসআর নামের কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দিকে চীন কিছুটা নজর রেখেছে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে নিজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে।

এ ছাড়া,   চীনের সামরিক বাহিনী ৪২ হাজার ড্রোন বানাচ্ছে বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।- আইআরআইবি

অস্ত্রসহ ৪ ভুয়া ডিবি সদস্য আটক

arrest28ডিবি পুলিশ পরিচয় দেয়া চারজনকে একটি পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া এবং একটি মাইক্রোবাসসহ গাজীপুরে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। জয়দেবপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আটককৃতরা হলেন-পিরোজপুরের জিয়ানগর থানার রামচন্দ্রপুর এলাকার শাহাদাত হোসেন (৩০), সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্বপাড়া এলাকার রাজ মুকেশ (২৪), চট্টগ্রামের সন্দ্বীপ থানার কালাপানিয়া এলাকার নুরুল আফসার (৩৮) ও ফরিদপুরের ভাঙ্গা থানার দেওয়া এলাকার ইকবাল (৩৮)।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ঢাকা বাইপাস সড়কের ভোগড়া নাওজোর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অবশেষে মিললো সালাউদ্দিনের সন্ধ্যান, স্ত্রীকে সালাউদ্দিনের ফোন

salahuddin8বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে বিএনপি।

দলের চেয়ারপার্সনের মিডিয়া উইং-এর একজন কর্মকর্তা মঙ্গলবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভারতের আসাম রাজ্যের মেঘালয় থেকে টেলিফোন করে সালাউদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে কথা বলেছেন।

বিস্তারিত আসছে….

লাদেন সংক্রান্ত প্রতিবেদনকে মিথ্যা বলল হোয়াইট হাউজ

whitehouseসাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেনকে হত্যা অভিযানের বিষয়ে পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সেইমোর হার্শ’এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট দৈনিক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন।

তিনি বলেন, হার্শের নিবন্ধের কোনো কথাই ঠিক নয়। অবশ্য বিন লাদেনকে হত্যার ঘটনা মার্কিন বারাক ওবামার দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে নিবন্ধে হার্শ যে দাবি করেছেন তার সরাসরি কোনো জবাব দিতে অস্বীকার করেন হোয়াইট হাউজ মুখপাত্র।

এমন প্রশ্নের জবাবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উপ পরিচালক মাইক মোরেলের বক্তব্য তুলে ধরেন জোশ আর্নেস্ট। মোরেল দাবি করেছেন, হার্শের নিবন্ধের প্রতিটি শব্দই ভুল। এ ছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক পিটার বারগেনের বক্তব্য তুলে ধরেন আর্নেস্ট। বারগেন দাবি করেন, হার্শের নিবন্ধে যে সব সত্য কথা বলা হয়েছে তা নতুন নয় আর নতুন যে সব কথা বলা হয়েছে তা সত্য নয়।

অবশ্য হার্শ বলেছেন, সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেনকে হত্যার অভিযানের বিষয়ে ডাহা মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের ভূমিকাকে বড় করে দেখানো এবং বিন লাদেন বিরোধী অভিযানের কৃতিত্ব নেয়ার জন্য এক্ষেত্রে পাকিস্তানের বিশেষ বাহিনীর ভূমিকার কথা ধামাচাপা দিয়েছেন তিনি।

‘লন্ডন বুক রিভিউ’তে প্রকাশিত এ নিবন্ধে আরো বলা হয়েছে, বিন লাদেনের লাশ সাগরে ফেলে দেয়া হয় নি বরং তাকে আফগানিস্তানে কবর দেয়া হয়েছে। আমেরিকা ও পাকিস্তানের সাবেক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ সব তথ্য দিয়েছেন হার্শ।- আইআরআইবি

সালমানের সমালোচনায় রাবিনা

rabina salmanহিট অ্যান্ড রান মামলায় যেখানে গোটা বলিউড সালমান খানের পাশে, সেখানে উল্টো পথে হাঁটলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সালমান ইস্যুতে তার বিস্ফোরক মন্তব্য, দোষ করলে তো ফল ভুগতেই হবে।

প্রসঙ্গত, মুম্বাইয়ের দায়রা আদালত হিট অ্যান্ড রান মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে অবশ্য বোম্বে হাইকোর্ট তার সাজা স্থগিত রাখে। একইসঙ্গে জামিনও বহাল রাখে।

আর এই প্রসঙ্গে টুইটারে রাবিনা সালমানের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছেন। তিনি সালমানের হিট অ্যান্ড রান ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সমবেদনা জানিয়ে একের পর এক টুইট করেন। পাশাপাশি সালমানকে উদ্দেশ্যে করে বলেন, ‘মারাত্মক ভুল করলে তার মাশুল তাকে সারাজীবনই দিয়ে যেতে হবে। ভগবান ও আইন এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

রাবিনা আরো বলেন, ‘যে যা কাজ করবে তার ফল তো ভুগতেই হবে। এ ব্যাপারে কোনো কিছু বলার আমরা কেউ নই।’

রাবিনার এই মন্তব্যে নিঃসন্দেহে অস্বস্তি বেড়েছে বলিউডে। যদিও এমন মন্তব্যে করলেও দায়রা আদালতের রায়ের আগে বলিউডের অন্যান্য তারকাদের মতো রাবিনাও সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন।

পিকাসোর আলজিয়ার্সের নারী রেকর্ড দামে বিক্রি

pikasoবিশ্ব বিখ্যাত স্পানিস চিত্রশিল্পি পাবলো পিকাসোর একটি ছবি বিক্রি হয়েছে রেকর্ড দামে। তার আঁকা ‘উইমিন অব আলজিয়ার্স’ বা ‘আলজিয়ার্সের নারী’ চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৭৯ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। এর আগে আর কোনো চিত্রকর্ম এত দামে বিক্রি হয়নি।

আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে একই নিলামে একটি ভাস্কর্যও বিক্রি হয়েছে রেকর্ড দামে। ভাস্কর্যটি সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ভাস্কর আলবার্তো জিয়াকমেত্তির।

লুকিং ফরওয়ার্ড টু দ্যা পাস্ট’ অর্থাৎ ‘অতীতের দিকে তাকাও’ শিরোনামে নিলামের আয়োজন করা হয়। এতে ২০ শতকের অমূল্য সব চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পায়। পিকাসোর আলজিয়ার্সের নারী এবং আলবার্তোর ‘পয়েন্টিং ম্যান’ ভাস্কর্য পৃথক বিভাগে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়।

পিকাসোর আলজিয়ার্সের নারী বিক্রি হয় ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে। আর আলবার্তোর পয়েন্টিং ম্যান বিক্রি হয় ১৪ কোটি ১২ লাখ ৮৫ হাজার মার্কিন ডলারে। নিলামের শর্তানুযায়ী ক্রেতাদের নাম প্রকাশ করা হয়নি।

সোমবার নিউ ইয়র্কে এই নিলাম অনুষ্ঠিত হয়। এদিন ৩৫ লট শিল্পকর্ম নিলামে তোলা হয়, যার ৩৪ লটই বিক্রি হয়ে যায় ৭০৬ মিলিয়ন মার্কিন ডলারে।