রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

গাজীপুর নগর ভবনে ভাঙচুর, আহত ১০

gazipur nগাজীপুরে সরকার দলীয় দুই ঠিকাদারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেদের মধ্যে মারামারি ও সিটি করপোরেশন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশন ভবনে এ ঘটনা ঘটে।

মারামারি থামাতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জান্নাতুর রহমান, শওকত আলম, মহিলা কাউন্সিলর আয়েশা খাতুন ও দুই ঠিকাদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিটি কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ ও শওকত আলম জানান, সকাল ১১টার দিকে নগর ভবনের তৃতীয় তলায় ঠিকাদার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া ও ঠিকাদার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহজাহান রিপনকে মারধর করে।

খবর পেয়ে রিপনের ভাই গাজীপুর পৌর ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. আলী লোকজন নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় তারা ঠিকাদার শাহজাহানকে মারধর করে।

এ খবর পেয়ে শাহজাহানের লোকজন লাঠিসোঁটা, লোহার রড নিয়ে নগর ভবনের এসে বিভিন্ন রুমে রিপন ও তার ভাই মো. আলীকে খুঁজতে থাকে।

পরে তারা আলী ও রিপনকে মারধর করে। একপর্যায়ে তারা সিটি করপোরেশন ভবনের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেনের টেবিলের কাচ ভাঙচুর করে।

এ সময় তারা নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের কক্ষের জানালার কাচ, সহকারী প্রকৌশলী এসএম সামসুর রহমান, শহর পরিকল্পনা বিদ ও প্রকৌশল বিভাগের জানালার কাচ ও বিভিন্ন স্থানে থাকা ফুলের টব ভাঙচুর করে

মারামারি থামাতে গিয়ে ওই তিন কাউন্সিলরসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঠিকাদার রিপন ও আলী দাবি করেন, তারা শাহজাহানের নিকট ৪ লাখ ১৭ হাজার টাকা পান। এ ছাড়া মঙ্গলবার সিটি করপোরেশনের দুই ও তিন নম্বর জোনের সিডিউল ক্রয় করেন। পাওনা টাকা চাইতে গেলে এবং সিডিউর কেনার কারণে শাহজাহানের লোকজন তাদের মারধর করেছে।

এ ব্যাপারে ঠিকাদার শাহজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ টঙ্গী থেকে নগর ভবনে ছুটে আসেন।

তিনি জানান, দুই ঠিকাদারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বোচ্চ ৭৫ হাজার, সর্বনিম্ন ৮ হাজার ২শ ৫০

pay commisionজাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশের মাধ্যমে গঠিত পে-কমিশন বহুকাঙ্ক্ষিত রিপোর্ট পেশ করেছে।

এতে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা আর সর্বনিম্ন ৮ হাজার ২শ’ ৫০ টাকা।

বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি জানান, এদিন সকালে তার কাছে পে-কমিশন রিপোর্ট জমা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

এতে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২শ’ ৫০ টাকা করার প্রস্তাবনা রয়েছে। যা আগামীতে বিবেচনার মাধ্যমে চূড়ান্ত হবে।

সাতক্ষীরায় গ্রেফতার ৭০

arrest28জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে বিএনপির একজন এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের পাঁচজন কর্মী রয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

অর্থমন্ত্রীর কাছে নতুন বেতন কাঠামোর সুপারিশ

pay commisionজাতীয় বেতন ও পে-কমিশনের সুপারিশ বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে পর্যবেক্ষণ কমিটি। সুপারিশগুলো প্রয়োজনীয় সংশোধন শেষে আসছে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশন গত বছরের ২১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয়। এর ১০ দিন পর ওই সুপারিশ পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। পরে কয়েক দফা সময় বাড়িয়ে নেয় কমিটি।

সালাহউদ্দিনের ফিরে আসা দীর্ঘ হতে পারে

hasina salauddinস্বামী সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে ভারতে যেতে এখনো ভিসা পাননি হাসিনা আহমেদ। এদিকে পুলিশ তাকে বলেছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে।

বুধবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান হাসিনা আহমেদ।

হাসিনা আহমেদ বলেন, দ্রুত তিনি তার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভারতে যাওয়ার জন্য ভিসা পাননি। ভিসা পেলে দ্রুত সময়েই তারা ভারতে যাবেন।

মঙ্গলবার স্বামীর খোঁজ পাওয়ার পরই ভারতের দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছিলেন হাসিনা আহমেদ। ভিসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওনারা বলেছেন তারা চেষ্টা করছেন।”

হাসিনা আহমেদ বলেন, “পুলিশ বলেছে, ওনার সঙ্গে পাসপোর্ট নেই। তাই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা দীর্ঘ হতে পারে।”

সালাহউদ্দিনকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন কি না জানতে চাইলে হাসিনা আহমেদ বলেন, “সরকারের সহযোগিতা তো সব সময়ই কামনা করে আসছি। সরকারের সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়।”

মঙ্গলবার দুপুরে হাসিনা আহমেদ সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে

suronjitআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বেগম খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে। সালাহ উদ্দিন আহমদের প্রত্যাবর্তনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তিনি অন্তর্ধানে নন, আত্মগোপনে ছিলেন।

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বাকি নেতাদের কোথায় লুকিয়ে রেখেছেন তার দায় দায়িত্ব এখন খালেদা জিয়ার।’

মিথ্যাচারের জন্য খালেদা জিয়াকে গ্রেফতার করুন

maya26গুম হত্যাকাণ্ড নিয়ে যাচ্ছেতাই ভাবে অপপ্রচার চালানোর দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করা উচিৎ বলে মনে করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম।

তিনি বলেছেন, ইলিয়াছ আলীসহ যে সব বিএনপি নেতা ও সাধারন মানুষ গুম হয়েছেন তার জন্য দায়ী বেগম খালেদা জিয়া। তার নির্দেশে এই সব ঘটনা ঘটেছে।

আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে, বাসে আগুন দিয়ে অসংখ্য মানুষ পুড়িয়ে মেরেছেন। অথচ অপপ্রচার চালিয়েছেন সরকারের বিরুদ্ধে। সালাউদ্দিন শিলংয়ে আটক হওয়ার পর বিএনপি নেত্রীর সব ষড়যন্ত্র ফাঁস হয়ে পড়েছে।

সরকার এবং দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়ে তাকে গ্রেফতারের দাবি জানান তিনি। এসময় তিনি বেগম খালেদা জিয়াকে ঘাতক বলে অভিহিত করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সংগঠনটির বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মুকুল চৌধুরী, আওলাদ হোসেন এবং মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতা।

মায়া বলেন, ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। বিএনপি দেশের জন্য এখন ক্ষতিকর।

তিনি বলেন, ১৯৮১ সালে ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে আমাদের তিন বঙ্গকন্যা জয় লাভ করেছে। এ মাসেই ঐতিহাসিক সীমান্ত চুক্তির সমাধান হয়েছে। যে কারণে ঈর্শ্বান্বিত খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১৭ মে নানা কর্মসূচির আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে আলোচনা সভা, সেমিনার, শোভাযাত্রা চলতে থাকবে আগামী সাত দিন। ১৭ মে রয়েছে বিশেষ অনুষ্ঠান। ওই দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

সালাহ উদ্দিনকে আইনি প্রক্রিয়ায় দেশে আনা হবে

assadujamanবিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হবে। সেক্ষেত্রে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্য ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার তেজগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিয়ে তুলে নিয়ে যাননি। র‌্যাব বা পুলিশের কাছে সালাহ উদ্দিন আছে বিএনপির এমন অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে। সালাউদ্দিন সাহেব নিজেই আত্মগোপন করে ছিলেন এবং সবসময় স্থান পরিবর্তন করেছেন।

তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের আইনি প্রক্রিয়া শেষে সালাউদ্দিনকে দেশে ফিরিয়ে এনে আদালতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উভয় দেশের কিছু নিয়ম-কানুন রয়েছে। আর এ ক্ষেত্রে মূখ্য ভুমিকা পালন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাবালিকা নাতনিকে ২ মাস ধরে ধর্ষণ

rape induভারতের সোনাপুরে নাতনি সম্পর্কের এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে।

সম্প্রতি ওই নির্যাতিতার অবস্থা খারাপ হলে বিষয়টি জানাজানি হয়ে পড়ে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নাবালিকার মা।

সোনারপুরের খুড়িগাছি গ্রামের বাসিন্দা ওই নাবালিকা। পাশের গ্রাম গঙ্গা জোয়ারায় ওই প্রৌঢ়ের বাড়িতে সেলাই শিখতে যেত সে। অভিযুক্ত ব্যক্তি ওই নাবালিকার দাদু সম্পর্কীয়।

অভিযোগ, ২ মাস ধরে ওই নাবালিকাকে লাগাতার ধর্ষণ করেছেন ওই প্রৌঢ়। দিনের পর দিন তার ওপর নির্যাতন চালিয়ে ভয় দেখিয়েছেন। এ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ে নির্যাতিতা।

বুঝতে পেরে মেয়েকে চেপে ধরেন মা। সব কথা খুলে বলে মেয়ে। গোটা ঘটনা গ্রামে জানাজানি হতেই এলাকা ছেড়ে পালায় ওই প্রৌঢ়।

সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত ওই প্রৌঢ়ের সন্ধানে তল্লাশি শুরু করেছে সোনাপুরের পুলিশ।

কথিত গুমের কতো সাজানো নাটকই না আছে!

joyবিএনপি যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজের’ ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নিজের ফেসবুক ফ্যান পেইজে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পাঠকদের জন্য পোস্টটি তুলে দেয়া হলো-

বিএনপির সালাহ উদ্দিনকে অবশেষে ভারতে পালিয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে। অন্তর্ধানের পুরো দুইমাসের কোন স্মৃতিই মনে করতে পারছেন না তিনি। সালাহউদ্দিন সাহেবের স্ত্রী যিনি গণমাধ্যমে অনেকদিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে, সাদা পোশাকধারী পুলিশ তার স্বামীকে অপহরণ করেছে, তিনিই আজ খালেদা জিয়ার সাথে দেখা করার পর বলেছেন, সালাহ উদ্দিনের সাথে তার কথা হয়েছে। দেখা যাচ্ছে যে, পুরো ঘটনাটিই আওয়ামী লীগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বিএনপির পূর্বপরিকল্পিত একটি সাজানো নাটক।

এছাড়াও আপনি কিছু মানবাধিকার সংস্থাকে দেখে থাকবেন যেমন অধিকার এবং হিউম্যান রাইটস ওয়াচ, যারা কোনো প্রমাণ এবং তদন্ত ছাড়াই বলে আসছিলো যে তাকে অপহরণ করা হয়েছে। এই পুরো ঘটনা আসলে তাদের ব্যার্থতাকেই প্রমাণ করে দেয়, কারণ সালাহ উদ্দিনের অন্তর্ধান নিয়ে তারা আন্তর্জাতিক গনমাধ্যমে খুব দৃঢ়তার সাথে রিপোর্ট করে আসছিলো।

আমি ভেবে অবাক হচ্ছি, তাদের কথিত ‘গুম’ করার এরকম কতো সাজানো নাটকই না আছে! সরকার কারো উধাও হয়ে যাওয়া এবং লুকিয়ে পড়া নিয়ন্ত্রণ করতে পারেনা। বিএনপি মিথ্যে বলে, সবাই তা জানে। অধিকার এবং হিউম্যান রাইটস ওয়াচও তাদের গ্রহণযোগ্যতা হারালো।