রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

নেপালে ৪.৬ মাত্রার ভূমিকম্প

nepal earthবিধ্বস্ত নেপালে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এবার শক্তিশালী নয়, মাঝারি মাত্রার। রোববার সকাল ১১টা ২ মিনিটে ৪.৬ মাত্রার এ কম্পন অনুভূত হয় রাজধানী কাঠমাণ্ডুসহ দেশের বিভিন্ন জেলায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার সূত্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্ধুপালচক জেলা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের পর এ নিয়ে ৩০১ বার আফটার শকে কেঁপে উঠলো নেপাল। প্রাকৃতিক বিপর্যয়ে এখনো অবধি প্রায় নয় হাজার জনের মৃত্যু হয়েছে নেপালে।

ফোনালাপ ফাঁস হওয়ায় বিব্রত জেনারেল মাহবুব

mahbub24বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও যুবদল নেতা এ্যাডভোকেট রইস উদ্দিন রইসের কথোপকথন ফাঁস হওয়ায় উভয়েই বিব্রত অবস্থায় পড়েছেন।

জেনারেল মাহবুব এ ব্যাপারে কোনো কিছু বলতে না চাইলেও রইস বলেছেন, আমাদের মধ্যে যে ফোনালাপ ফাঁস করা হয়েছে তা খণ্ডিত অংশ।

ফোনালাপ প্রসঙ্গে জেনারেল মাহবুব রবিবার সকালে বলেন, এটি নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক না। আমি বেড রুমে আছি, রেস্ট রুমে আছি, অথবা টয়লেটে আছি।

তিনি বলেন, এটা (ফোনালাপ) নিয়ে কেউ কিছু করে ছেড়ে দিবে, তা নিয়ে কোনো বক্তব্য নেই। এটা নিয়ে আমেরিকাতে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। লো মেন্টালিটি, লো কালচার- এটাই বক্তব্য আর কোনো কথা নেই।

রইসের সঙ্গে আপনার নিয়মিত কথা হয় কী না এমন প্রশ্নে তিনি বলেন, আই ডু নট নো এনিথিং, আই ডু নট নো এভরি বডি। এ বিষয়ে ঘাবলা আছে। এটি নিয়ে কোনো ডিসকাস করতে চাচ্ছি না।

এদিকে, যুবদল নেতা রইস দাবি করেন, জেনারেল মাহবুবের সঙ্গে তার নিয়মিত কথা হয়। তবে যে ফোনালাপ ফাঁস হয়েছে তা একদিনের নয়। খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, আমরা কি আত্মসমালোচনাও করতে পারবো না? আমরা প্রায়ই কথা বলি। তবে যা প্রকাশ হয়েছে তা পুরোপুরি আমাদের কথা নয়। ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।

জেনারেল মাহবুব ও রইসের মধ্যে ২১ মিনিট ৫২ সেকেন্ডের একটি গোপন কথোপকথন প্রকাশ করে বাংলা লিকস নামে একটি ইউটিউব চ্যানেল। তাদের আলোচনায় উঠে আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের বিভিন্ন দুর্বল দিকসহ নরেন্দ্র মোদির ঢাকা সফর ও প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ না করার প্রসঙ্গও।

বণিকবার্তার প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : চার বছর পেরিয়ে পঞ্চমবর্ষে পদার্পণ করল দৈনিক পত্রিকা বণিকবার্তা। পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানাল দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

তিস্তা না, ভারত থেকে ৪৪ নদীর পানি আসবে

Mozammalমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শুধু তিস্তা কেন, ভারত থেকে ৪৪ নদীর পানিই আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ পানি আসবে। কিভাবে পানি আসবে, কিভাবে এটা করতে হবে সেটা তিনিই ভাল জানেন।

ঐতিহাসিক ৬ দফা দিবসের এক আলোচনা সভায় রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সাথে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে তিনি বলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে। কিভাবে আঙ্গুল বাঁকা করতে হয় তাও নেত্রী জানেন। বার্মা সমুদ্রসীমা নিয়ে আমাদের কথা শুনেনি, কিন্তু আন্তর্জাতিক আইন আছে। সে আইনের মাধ্যমে আমরা আমাদের সমুদ্রসীমা বুঝে পেয়েছি। পানির ক্ষেত্রে ভারত সোজা হলে ভাল, না হলে কি করতে হবে তা বাংলাদেশ সরকার জানে।

আ স ম আব্দুর রব ও শাহজাহান সিরাজের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা সময়ে সরব অসময়ে নীরব। শাহজাহান সিরাজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পল্টনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। কিন্তু তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেন জিয়ার ডাকে যুদ্ধে গেছেন তখন লজ্জার সীমা থাকে না। কোন তলদেশে তারা চলে যাচ্ছেন? গর্ব করে যারা নিজেদের ইতিহাস বলতে পারতো তারা অন্যের কথা বলে।

বঙ্গবন্ধুর ৬ দফার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের অনেকেই ৬ দফা মানেনি। কিন্তু তারা শেষমেষ আওয়ামী লীগ থেকে চলে গেছেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

এটিএন নিউজের পাঁচ বছরপূর্তিতে ওয়ালটনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : পাঁচ বছর পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। দিন শেষে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

মোদির সঙ্গে বৈঠকে খালেদা

modi khaleda7বাংলাদেশে সফররত  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বিকাল চারটার দিকে হোটেল সোনারগাঁওয়ে মোদির স্যুইটে এ্  বৈঠক বসে।

এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান খালেদা জিয়া।

খালেদার সঙ্গে  রয়েছেন বিএনপির  স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ।

রোববার দুপুর ২টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে যাত্রা করেন খালেদা।
দুই দিনের সফরে শরিবার সকালে ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সরকারি বিভিন্ন  কর্মসূচি শেষ করেছেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সুধী সমাবেশে বক্তব্য শেষে সরাসরি বিমানবন্দরে যাবেন মোদি। ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি সন্ধ্যায় ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ স্টুডেন্টদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রদান ও প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারে হৃদয় হত্যার রায়ে ৩ জনের ফাঁসি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকা থেকে হৃদয় মনি (৬) নামের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন জনের ফাঁসির আদেশ প্রদান করেছেন জেলা দায়রা জজ আদালত।

বইয়ের পরিবর্তে ট্যাবের কথা ভাবছে সরকার

nahid26ছাপা পাঠ্যবই বিতরণের পরিবর্তে সরকার শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (৭ জুন) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা ইউনিভার্সিটি আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রথমে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের কথা বলায় অনেকেই পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এখন দেশে সাড়ে ২৩ হাজার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ রয়েছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তির উৎকর্ষতার কোনো বিকল্প নেই। আর তাই আমরা চিন্তা করছি ছাপা পাঠ্যবইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেবো। এসব ট্যাবে পাঠ্যবই ডাউনলোড করে দেওয়া হবে।

এ বছরই সবার হাতে ট্যাব তুলে দেওয়া হয়তো সম্ভব হবে না। তবে ভবিষ্যতে যাতে দেওয়া যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বইয়ের গুরুত্বের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই। প্রযুক্তি ব্যবহার করতে হলেও তা আগে জানতে হবে। না জানলে তো প্রযুক্তি ব্যবহারই করতে পারবে না।

বইমেলার উদ্যোগ নেওয়ায় উত্তরা ইউনিভার্সিটির প্রশংসা করেন শিক্ষামন্ত্রী।  তিনি বলেন, উত্তরা ইউনিভার্সিটির মতো অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও বইমেলার বিষয়ে নজর দিতে পারে। এতে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়বে। বই মানে তো এই না যে, ফেব্রুয়ারি এলেই গোটা চারেক বই কিনলাম। বই সব সময়ের জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান।

সাতদিনব্যাপী এ বইমেলা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।