রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সকল রপ্তানি পণ্যে শূন্য দশমিক ৮ শতাংশ কর নির্ধারণ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকসহ সকল রপ্তানি পণ্যের ওপর আগের হারে অর্থাৎ শূন্য দশমিক ৮ শতাংশ উৎসে কর নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিপিজিএমইএ।

রাজধানীতে সন্দেহভাজন আইএস সদস্য আটক

is aরাজধানীর বনানী থেকে ইসলামিক স্টেট এর সদস্য সন্দেহে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকের নাম মুনতাসির আল সাকের। তাকে বনানীর ডিওএইচ এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আটক মুনতাসিরের বাসা থেকে তিনটি ল্যাপটপ, একটি কম্পিউটারের সিপিউ, তিনটি মোবাইল সেট, দু’টি হার্ডডিস্ক ও একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে ২১টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

কৃষ্ণ পদ রায় বলেন, মুনতাসির আল সাকের বাংলাদেশের আইএসআই প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি ইন্টারনেটের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করে নিজের বাসায় প্রশিক্ষণ দিতেন।

কৃষ্ণ বলেন, আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে জ্ঞিাসাবাদ করলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

মহেশপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

bsfঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে ।

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মিরজান শেখের ছেলে। আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর হোসেনের চাচা ইউনুছ আলী জানান, রোববার রাতে তার ভাতিজাসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। ফেরার পথে জাহাঙ্গীর বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফ তাকে নির্যাতন করে মহেশপুরের ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তার অন্য সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান,  ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হন জাহাঙ্গীর। পরে তার মৃত্যু হয়। তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নতুন রূপে সাদিয়া জাহান প্রভা

prova8সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নতুন একটি নাটকের কাজ শুরু করছেন এই অভিনেত্রী।

নাটকটিতে একজন রাস্তার ফুলওয়ালী হিসেবে দেখা যাবে তাকে। ‘মেট্রোপলিটন প্রেম’ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

এই প্রসঙ্গে প্রভা জানান, কাজটি অনেক বেশি চমৎকার। চরিত্রটি করতে গিয়ে খুব একটা কষ্ট করতে হয়নি। তবে একটাই কষ্ট ছিল- খুব সকাল বেলা উঠে ফুলের আড়তে যেতে হয়েছিল। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল আসে।

তিনি আরো বলেন, সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল বাসে উঠে ফুল আর কবিতা ছিটিয়ে দিতে হয়েছে শাহবাগের রাস্তায়। এটা আমার জন্য মজার অভিজ্ঞতা।

পরিচালক জানান, টেলিছবিটি রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে। এতে একজন কবির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে।

মৌ-নোবেলের ফাইনালি লাভ

nobel mouনোবেল ও সাদিয়া ইসলাম মৌ হলেন দর্শকের স্বপ্নের জুটি। চার বছর পর আবার একফ্রেমে হাজির হতে যাচ্ছেন তারা। আসন্ন রোজার ঈদের একটি নাটকে অভিনয় করেছেন দুজনে। নাম ফাইনালি লাভ। লিখেছেন ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।

এখানে নোবেলকে ঈষান ও মৌকে দেখা যাবে নন্দিনী চরিত্রে। গল্পে ঈষান একজন সংগীত পরিচালক। আর নন্দিনী পেশায় ফ্যাশন ডিজাইনার। দীর্ঘ আট বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের মধ্যে। কিন্তু দু’জনই ক্যারিয়ার গড়া নিয়ে এতো ব্যস্ত ছিলো যে এই সম্পর্কটাকে উপেক্ষা করেছে।

বন্ধুরা বারবার জোর করলেও বিয়ে করার কথা তারা একেবারেই ভাবার সময় পায়নি। কিন্তু দু’জনের মধ্যে তিক্ততা এমন এক পর্যায়ে চলে যায় যে, শেষ পর্যন্ত তারা এই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এরপর শুরু হয় নতুন ঘটনা।

উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন জায়গায় এরই মধ্যে নাটকটির চিত্রায়ন হয়েছে। এটি প্রচার হবে আরটিভিতে।

নাটকটি নিয়ে নির্মাতা কৌশিক বলেন, তিন বছর আগে এ নাটকের পরিকল্পনা করেছিলাম। কিন্তু নানা কারণে করা হয়নি। অবশেষে নোবেল ও মৌকে এক ফ্রেমে তুলে ধরার সুযোগ পেরে আমি আনন্দিত। কাজটি করায় তাদেরকে ধন্যবাদ।

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই

ershaddজাতীয় পার্টি ছাড়া দেশে এখন আর কোনো দল নেই বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের কাছ থেকে দেশের মানুষ মুক্তি চায়। এ দেশের মানুষ দুই দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোর্তুজা আবেদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

জিটিভিতে বাংলাদেশ-ভারত সিরিজ

gtvআগামী ১০ জুন থেকে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ভারত’ হোম সিরিজ। সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি।

বাংলাদেশ-ভারত হোম সিরিজের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দর্শকদের জন্যে সবগুলো খেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে জিটিভি।

এদিকে চ্যানেলটি বাংলাদেশ-ভারত হোম সিরিজের গুরুত্বপূর্ণ অংশের হাইলাইটসের পাশাপাশি ক্রিকেট বিষয়ক বিশেষ টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ প্রচার করবে। মারিয়ার উপস্থাপনায় স্টেডিয়াম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াররা। এছাড়াও শ্রাবণ্য’র উপস্থাপনায় ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং সামিয়া’র উপস্থাপনায় ‘ক্রিকেট’ হাইলাইটস নামে আরও দুটি অনুষ্ঠান প্রচার করবে জিটিভি।

আগামী ১০ জুন বুধবার প্রথম এবং একমাত্র টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। ১৮ জুন প্রথম ওয়ানডে, ২১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ছয় বছরের সবগুলো খেলার সম্প্রচার স্বত্ব লাভ করেছে জিটিভি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-ভারত হোম সিরিজের সবগুলো খেলা প্রচার করবে চ্যানেলটি।

রুহুল কবির রিজভীর রিমান্ড শুনানি বুধবার

rizvi19নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড শুনানি বুধবার ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে বুধবার এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার এ মামলাটি দায়ের করেন।

দুর্নীতিই বিনিয়োগে যুক্তরাষ্ট্রের প্রধান বাধা

us departmentবাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চোখে এখনো বহু বাধা রয়েছে। বিনিয়োগের পর্যাপ্ত খাত এবং তরুণ ও কর্মঠ শ্রমশক্তি থাকা সত্ত্বেও এখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ অনুপস্থিত।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স প্রকাশিত ‘২০১৫ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্টে’ এমন পর্যবেক্ষণ দেয়া হয়েছে।

বিনিয়োগে বাধার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত আর্থিক সুবিধা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং দুর্নীতি। এছাড়াও রয়েছে বিতর্কিত জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা।

যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এখনো গুরুতর প্রতিবন্ধকতা হিসেবেই রয়ে গেছে। সরকার প্রকাশ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করার কথা বলছে। তবে সম্প্রতি দুদকের ক্ষমতা খর্ব করে আইন পাসে সংস্থাটির ভূমিকা সীমিত হয়েছে।

কার্যকর বিরোধ নিষ্পত্তি পদ্ধতির অনুপস্থিতি এবং বিচারিক পদ্ধতির ধীর গতির কারণে চুক্তিগুলোর বাস্তবায়ন ও বিরোধ নিষ্পত্তির বাধাকে বিদেশি বিনিয়োগে বাধা হিসেবে বিবৃতিতে তুলে ধরা হয়েছে।

গত ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিতর্কিত ওই জাতীয় নির্বাচনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে চলতি ২০১৫ সালে প্রথম তিন মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতা ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। এই সহিংসতা ও অনিশ্চয়তা বিনিয়োগ ও ব্যবসায়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে এবং উদ্বেগের সৃষ্টি করেছে। তবে ২০১৫ সালে দেশটি প্রবৃদ্ধি পূর্বাভাস ৬ শতাংশের ওপরেই রয়েছে।

জনসংখ্যার নিরিখে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। এখানে বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, ওষুধ, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, অবকাঠামো এবং এর পাশাপাশি শ্রমঘন শিল্প হিসেবে বিবেচিত তৈরি পোশাক ও চামড়া প্রক্রিয়াজাত খাতে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

তবে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি কিছুটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে দাবি করে বিবৃতি বলা হয়েছে, যদিও এ ধরনের বৈষম্য ব্যাপকভিত্তিক নয়, তবুও বাংলাদেশ সরকার স্থানীয় শিল্পকে অহরহ পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এবং সেখানে কিছু বৈষম্যমূলক নীতি ও আইনকানুন বিদ্যমান রয়েছে।

নিবন্ধন বিষয় বাংলাদেশে একটি ঐতিহাসিকভাবে ঝামেলাপূর্ণ দিক এবং জমি স্বল্পতা দেশটিতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরেকটি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা যেতে পারে।

হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা

hns schoolমেধা তালিকার ভিত্তিতে নয়, ভর্তি পরীক্ষার মাধ্যমেই রাজধানীর হলিক্রস, নটরডেম ও সেন্ট জোসেফ কলেজ উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ‍পারবে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবির সোমবার মেধা তালিকার ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ সার্কুলার তিন কলেজের ক্ষেত্রে স্থগিত করে দেন।

ফলে এ তিন কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সারাদেশে উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য ১ জুন শিক্ষা মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে। এই সার্কুলারের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাহকোর্টে পৃথক তিনটি রিট করেন এ তিন কলেজের অধ্যক্ষ।

আদালতে কলেজের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল।