স্বপদেই থাকছেন সুজন
ক্রীড়া ডেস্ক : রোববার গুঞ্জন ওঠে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন।
ক্রীড়া ডেস্ক : রোববার গুঞ্জন ওঠে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে রোববার সংঘর্ষে ১৯ জঙ্গি ও সাত সেনা সদস্য নিহত হয়েছেন।
অর্থনৈতিক প্রতিবেদক : ‘অ্যাক্রেডিটেশন: স্বাস্থ্য ও সামাজিক সেবায় সহায়তা করে’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার পালিত হবে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস।
বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তিস্তার বিষয়ে মনমোহন সিংয়ের চেয়ে নরেন্দ্র মোদি একটু এগিয়েছেন। নরেন্দ্র মোদি বলেছেন, একটা কিছু হলেও হয়ে যেতে পারে। ভারতীয় রাজনীতিতে ফেডারেশন আছে। অনেকগুলো রাজ্য নিয়েই তাদের এগিয়ে যেতে হয়। তিস্তাসহ সকল অভিন্ন নদীর বিষয়ে একটা ব্যবস্থা হবে।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোমবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তিস্তার বিষয়ে এখনও সমাধান হয়নি। সে ক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে যুক্তরাষ্ট্রীয় রাজনীতি আছে। যুক্তরাষ্ট্রীয় মানে ফেডারেল পলিটিক্স। এটা আমাদের মতো নেশন, ওয়ান স্টেট-ইউনিটারি ফর্ম অব গভমেন্ট না। তাদের যেহেতু প্রচুর স্টেট রয়েছে, তাই স্টেটগুলোর স্বার্থও দেখতে হয়।
তাই তাদের এ যুক্তরাষ্ট্রীয় রাজনীতির বাধা অতিক্রম করেই যেতে হবে। মনমোহন সিংয়ের চেয়ে নরেন্দ্র মোদি কিছুটা এগিয়েছেন। তিনি মমতা ব্যানার্জীকে বাংলাদেশে নিয়ে আসতে পেরেছেন। আমি আশা করি তাদের অভ্যন্তরীণ রাজনীতি বেড়াজাল মুক্ত হয়ে যাবে এবং তিস্তাসহ সমস্ত অভিন্ন নদীগুলো নিয়ে সমস্যার একটা সমাধান হবে।
সাবেক এ মন্ত্রী বলেন, সীমান্ত চুক্তির মাধ্যমে ভারত তাদের ঐকমত প্রকাশ করেছে। আমাদের দেশেও একটি ঐকমত্যের রাজনীতির প্রকাশ ঘটেছে। যারা ভারতবিরোধী রাজনীতি করছে তারাও ভুল-ত্রুটি বুঝে সীমান্ত চুক্তিসহ যে কয়টি চুক্তি হয়েছে তাতে ঐকমত প্রকাশ করেছে। এটা দু’দেশের জন্য বিশেষ করে আমাদের জন্য মাইলফলক।
তিনি বলেন, এতদিন আমরা যে অনৈক্যের রাজনীতি করেছি তাতে ক্ষতি ছাড়া লাভ হয়নি। এখন যদি আমাদের বোধ হয় যে জাতীয় স্বার্থে বৃহৎ প্রতিবেশীর সাথে আঞ্চলিক, উপ-আঞ্চলিক উন্নয়নের স্বার্থে ঐকমত হওয়া ছাড়া দ্বিমত হওয়ার সুযোগ নেই। নতুন রাজনীতির প্রাক্কালে বিএনপি প্রতিনিধি দলের বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন ছিল। রাজনৈতিক ভাষাও অনেক সংযত ছিল।
সুরঞ্জিত বলেন, এটি যদি আমরা মনে করি বাংলাদেশ এবং ভারত বর্ষের বন্ধুত্ব তা নয়, এ অঞ্চলের সকল দেশগুলোর মধ্যেই উপ-আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা বিরাজ করছে। দু’টি পোর্ট মংলা এবং চট্টগ্রামের মাধ্যমে বিশাল অর্থনৈতিক কার্যক্রম চালু হবে। এ অর্থনীতি উন্নতি এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় আরও গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাবে।
প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন বাতাবরণ সৃষ্টি হলো। সারা পৃথিবীর গণমাধ্যমে এ নিয়ে মুখর। এখন আর পশ্চিমে নয়, যত পারো পূবেও তাকাও। কারণ পূবই এখন সমৃদ্ধির চাবিকাঠি। আগামীতে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ প্রশস্থ হয়েছে।
সুরঞ্জিত বলেন, অতীতের কোনো সরকার পারেনি নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারতসহ সকলের সঙ্গে কানেকটিভিটি করতে। আমরা নেপাল এবং ভুটানের সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করতে পারব। সেটিতে অংশগ্রহণ করে বিশাল অংশের বিদ্যুৎ আমাদের দেশের অর্থনীতিতে বিনিয়োগ করতে পারব। দীর্ঘকালীন বিদ্যুৎ সমাধানের জন্য এটি একটি পথ।
সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সরকারি খাদ্য গুদামে চলতি মওসুমের চাল সংগ্রহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের সালাম মোড়লের ছেলে লিয়াকত মোড়ল রিফাত (১৬) নামের এক কিশোর ৩০ মে থেকে নিখোঁজ রয়েছে।
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব লক্ষমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ এর প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাফিজুর রহমান বলেন, বাজেট বাস্তবায়নের অন্যতম শর্ত হচ্ছে সুশাসন। আমি বিশ্বাস করি, সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব।
তিনি বলেন, শুধু বিনিয়োগ নির্ভর হলে দেশের উন্নয়ন হবে না। শিল্প উন্নয়ন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব। তাই দেশের উন্নয়নের জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার।
হাফিজুর রহমান আরও বলেন, দেশে কর্মসংস্থান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। যার বাস্তব প্রমাণ সাগরে হাজার হাজার অভিবাসী মানুষ।
বাজেট বাস্তবায়নে সরকারের দক্ষতা প্রমাণ করতে রাজস্ব কর আদায়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সাবেক সভাপতি মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহামুদুর রহমান, সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আফুরিয়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল।
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নারী উদ্যোক্তা বিউটি পার্লার ব্যবসায়ী শাহজাদি ফারজানা ওরফে ববি হত্যা মামলায় প্রধান আসামী মজিবর রহমান লিখনকে ফাঁসি ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।