রবিবার, অক্টোবর ৪, ২০২৬

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। একই সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধেও।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

আইনি নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওই সব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে।

এতে অভিযোগ করা হয়, বাংলাদেশের নামিদামি সেলিব্রেটি এবং শোবিজ মডেল ও তারকা তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে টাকার বিনিময়ে বিভিন্ন অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রমোট করছেন। অনেক ডাক্তার নিজেদের ভিউ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং সামগ্রীর বিক্রয়ের জন্য অশ্লীল ভিডিও এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে।

অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে নোটিশে জানানো হয়েছে।

কক্সবাজারে নতুন হল, শুক্রবার থেকে চলবে ‘বরবাদ’ ও ‘জংলি’

কক্সবাজারকে বলা হয় আধুনিক পর্যটননগরী। সমুদ্রসৈকত ছাড়া সেখানে এখন পর্যন্ত অন্য কোনো বিনোদনকেন্দ্র নেই। তবে নতুন খবর হলো, বিনোদনের জন্য কক্সবাজারে চালু হচ্ছে নতুন সিনেমা হল। কক্স থ্রিডি নামের এই সিনেমা হল গত ঈদের আগেই যাত্রা শুরু করেছে।
তবে পরীক্ষামূলকভাবে, সেখানে চীনা ভাষার চলচ্চিত্র চলেছে। আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্স থ্রিডি।

প্রথম দিনেই এই সিনেমা হলে চলবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বরবাদ’ ও সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘জংলি’। এরই মধ্যে সমুদ্র শহরে পোস্টার টানানো হয়েছে।

সিনেমা হল সংশ্লিষ্টরা বলছেন, একজন চীনা ব্যক্তির উদ্যোগে সুগন্ধা পয়েন্টের কাছে এই সিনেমা হলটি চালু করা হয়েছে। এই হলে একই সঙ্গে একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা সম্ভব।

এই সিনেমা হলের সিইও মিস্টার ওয়াং। তিনি বলেন, ‘আমি এই দেশের মানুষকে ভালোবেসে ফেলেছি।
এ দেশের সংস্কৃতি বেশ উন্নত। তাই এখানে আমি চীন দেশের সংস্কৃতি ও এ দেশের সংস্কৃতির একটা মেলবন্ধন করার জন্য বিনোদনের এই উদ্যোগ নিয়েছি। আশা করি দীর্ঘ সৈকতের এ শহরে আমার উদ্যোগ সফল হবে।’

কক্স থ্রিডিতে কর্মরত অলি বলেন, ‘এখানে মূলত থ্রিডি, ফোর ডি, ফাইভ ডি চলচ্চিত্রগুলোই প্রদর্শন করা হবে। এখানে মোট ২২টি কক্ষ রয়েছে, যার আসন সংখ্যা ১ হাজারের বেশি।
দিন-রাত ২৪ ঘণ্টা সিনেমা প্রদর্শন করতে সক্ষম আমরা। আমার দুজন চায়নিজ বস রয়েছেন, তারাই মূলত উদ্যোগী হয়ে পর্যটননগরীতে বিনোদনের জন্য এই সিনেমা হল গড়ে তুলেছেন।’

বার্সার ট্রেবল পুরণে বাধা ইন্টার এবং মাদ্রিদ

মেস কে উন ক্লাব অথাৎ মোর দ্যান এ ক্লাব বলা হচ্ছিলো ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্লাবের কথা। ফুটবল ডি ক্লাব বার্সেলোনা। ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল বার্সেলোনা যেনো হান্সি ফ্লিকের আন্ডারে বদলে গেছে সেই ২০১৫ সালের মতো। বার্সার এই সিজনে ট্রেবলের দেখা পেতে হলে উতরাতে হবে কিছু জিনিস।

লা-লীগায় বর্তমানে টেবিল টপার বার্সেলোনা। ৩৩ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট মিয়ে আছে টেবিলের শীর্ষে। অন্যদিকে একই ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৬৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। এখনো স্পষ্ট নয় কে হবে এবারের লা-লীগা টাইটেল হোল্ডার।
বার্সার যদি পচা শামুকে পা না কাটে তাহলে রিয়ালের বিপক্ষে জিতেই বার্সা করবে লা-লীগা জয়ের পর বুনো উল্লাস। আগামী ১১ মে লা-লীগার গুরুত্বপুর্ণ ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সা সেই ম্যাচ বার্সা জিতে গেলেই কোনো বাধা থাকবে না লা-লিগার জন্য।

লা-লীগার পর আসে কোপা দেলরে। দীর্ঘ ১১ বছর পর কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে বার্সা এবং রিয়াল।
আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে এই মৌসুমের শেষ দুই ম্যাচে বার্সার বিপক্ষে তিক্ত স্বাদ আছে কর্তোয়া এম্বাপ্পেদের। এবারের কোপার ফাইনালে বার্সার বিপক্ষে অনেকটা সেই আগের স্মৃতি নিয়েই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

মৌসুম শেষেই লেস্টার সিটি ছাড়ছেন কিংবদন্তি ভার্ডি

সম্পর্কটা হয়তো আরো দীর্ঘ হতো। কিন্তু একটা ধাক্কা সব শেষ করে দিল। তাই লেস্টার সিটির সঙ্গে সম্পর্কটা ছিন্নই করতে হচ্ছে জেমি ভার্ডিকে। দীর্ঘ ১৩ বছরের পথচলা থামানোর ঘোষণা আজ দিয়েছেন ক্লাবটির কিংবদন্তি।

প্রিমিয়ার লিগ থেকে লেস্টার সিটির অবনমন হওয়ার পরেই এই ঘোষণা দিলেন ভার্ডি। মৌসুম শেষেই প্রিয় ক্লাব ছাড়বেন বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী স্ট্রাইকার। বাস্তবতাকে মেনে নিয়েই সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় অধিনায়ক বলেছেন, ‘হতাশা নিয়েই লেস্টার সিটির ভক্তদের জানাচ্ছি যে, দিনটা আজ এসে গেছে। যদিও আমি জানতাম কোনো একদিন আসবেই।
অবশেষে দিনটি এসেই গেছে। যা মনে করে আমি বিধ্বস্ত। তবে মনে করি, বিদায় বলার এটাই সঠিক সময়।’

বিদায় বেলায় লেস্টার সিটিতে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেছেন ভার্ডি।
সঙ্গে জানিয়েছেন, ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও সব সময় লেস্টার তার হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে। ইংল্যান্ডের ফরোয়ার্ড বলেছেন, ‘ক্লাবের হয়ে কাটানো ১৩ বছর অবিশ্বাস্য ছিল। অনেক উত্থানের সঙ্গে পতনও ছিল। তবে সাফল্যের হারই বেশি। আমাদের হৃদয়ের বিশাল এক জায়গাজুড়েই থাকবে লেস্টার।

২০১২ সালে লেস্টারে যোগ দেন ভার্ডি। যোগ দেওয়ার ৪ বছরের মাথায় ইতিহাসের সাক্ষী হন তিনি। ক্লাব ইতিহাসে ২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় লেস্টার সিটি। লেস্টারের রূপকথার গল্প লেখার মৌসুমে কোচ ক্লদিও রানিয়েরির তুরুপের তাস ভার্ডিই ছিলেন। ২৪ গোল করে চ্যাম্পিয়নের মৌসুমে লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। পরে ২০২১ সালে ক্লাবের প্রথমবার এফএ কাপ জয়ের নায়ক ছিলেন এই ফরোয়ার্ড।

দীর্ঘ ১৩ বছরে লেস্টারের হয়ে ৪৯৬ ম্যাচ খেলেছেন ভার্ডি। গোল করেছেন ১৯৮টি। যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। সঙ্গে ৬৯ গোলে সহায়তাও করেছেন ক্লাবের কিংবদন্তি। এর মধ্যে লিগে ১৪৩ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আসন্ন ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরবর্তীতে দুই দেশের আলোচনার ভিত্তিতে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন ইসাক দার।

জানা যায়, আগামী রবিবার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল।
গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছিল, ইসাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।

ইসাক দারের এই সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
যা বিগত ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হওয়ার কথা।

অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ মজুদ করবে

অস্ট্রেলিয়া নতুন কৌশলগত রিজার্ভ হিসেবে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ মজুদ করবে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। চীনের বাইরে দেশগুলো বিরল মৃত্তিকা ও লোভনীয় ধাতু সংগ্রহের জন্য লড়াই করছে। তাই ক্যানবেরা পদক্ষেপ নিচ্ছে।

খনিজ পদার্থের পরাশক্তি অস্ট্রেলিয়ায় ব্যাপক পরিমাণে লিথিয়াম, নিকেল ও কোবাল্ট রয়েছে। এসব ধাতু স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত সব কিছুতে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এই আশীর্বাদের বেশির ভাগই চীনের প্রক্রিয়াকরণ কারখানাগুলোর কাছে কাঁচা আকরিক হিসেবে বিক্রি করা হয়, যা প্রক্রিয়াজাতকৃত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিশ্বব্যাপী সরবরাহের ওপর চাপ সৃষ্টি করে।

অ্যালবানিজ বলেন, অস্ট্রেলিয়া এসব পণ্য মজুদ করা শুরু করবে এবং অন্য প্রধান অংশীদারদের কাছে বিক্রি করার জন্য চুক্তি করবে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ক্রমবর্ধমান অনিশ্চিত সময়ে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের কৌশলগত মূল্য সর্বাধিক করে তোলা নিশ্চিত করার জন্য একটি নতুন পদ্ধতির প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বিশ্বের প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ এবং অস্ট্রেলিয়া যেগুলো সরবরাহ করতে পারে তা নিয়ে আমাদের আরো কিছু করতে হবে।’

রিজার্ভ চালু করার জন্য অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে ১.২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৭৬০ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করবে।

অ্যালবানিজের সরকার ইতিপূর্বে জানিয়েছে, অস্ট্রেলিয়া তার গুরুত্বপূর্ণ খনিজগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় দর-কষাকষির একটি উপায় হিসেবে ব্যবহার করতে পারে।

অস্ট্রেলিয়া লিথিয়াম থাকার দিক থেকে বিশ্বের বৃহত্তম ও নিওডিয়ামিয়ামের মতো স্বল্প পরিচিত বিরল মাটির ধাতুর একটি শীর্ষস্থানীয় উৎস। অন্যদিকে যুক্তরাষ্ট্র, জার্মানি ও জাপানের মতো প্রধান উৎপাদনকারী দেশগুলো চীন ছাড়া অন্য উৎস থেকে এই গুরুত্বপূর্ণ খনিজগুলো পেতে আগ্রহী। জাপানের নিজস্ব গুরুত্বপূর্ণ খনিজ মজুদ রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ধাতু শোধনাগার ও অন্যান্য প্রক্রিয়াকরণ প্রযুক্তিতে বিনিয়োগ করছে।

সূত্র : এএফপি

সাবেক রাষ্ট্রপতির জামাতাসহ ২ কর কমিশনার বাধ্যতামূলক অবসরে

দুই অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান ও মো. শফিকুল ইসলাম আকন্দকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) কর শাখা-২-এর সহকারী সচিব জাকির হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

মাহমুদুজ্জামান কর আপিল অঞ্চল, রাজশাহীর কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন এবং শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১, ঢাকার কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে অবসর প্রদান করা প্রয়োজন বলে মনে করায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসর দেওয়া হলো।
’

তাতে আরো জানানো হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সব সুবিধা পাবেন।

উল্লেখ্য, মাহমুদুজ্জামান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা। কেউ কেউ মনে করছেন, এ কারণেই তাকে অবসরে পাঠানো হয়েছে। আবার কারো মতে, আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল, যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে এর আগে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। এ অভিযোগের কারণে তাকে একবার সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক, বিশ্বখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আজহারি তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আসরে সম্মানিত বিচারক হিসেবে অংশ নেবেন।

আন্তর্জাতিক এ আসরে অংশ নিতে আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।

তুরস্কের গাজিয়ান্তেপ শহরে আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিফজ ও কিরাত বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে আনকারায় প্রেসিডেন্ট প্যালেসে প্রতিবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিব এরদোয়ান বিচারক ও প্রতিযোগীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার প্রদান করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে আহমাদ বিন ইউসুফ আজহারি প্রথম বাংলাদেশি হিসেবে তুরস্ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেন।

প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ আগামী (৩ মে) সকালে দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রূপকার কারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর বড় ছেলে।

শাকিব ভাই আমাকে ভীষণ হেল্প করেছিলেন : শখ

আনিকা কবির শখ আজ থেকে ১৫ বছর আগে চলচ্চিত্রে অভিষিক্ত হন। অভিষেক সিনেমায় স্ক্রিন শেয়ার করার সুযোগ পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে। এরপর শখকে আর চলচ্চিত্রে সেভাবে দেখা যায়নি। এমনকি ছোট পর্দা থেকেও শখ হারিয়ে যান, দেখা গেলেও অনিয়মিত।
মাঝেমধ্যে চলচ্চিত্রে ফেরার ইচ্ছা পোষণ করলেও তাকে আর দেখা যায়নি।

তবে প্রথম চলচ্চিত্রের কথা এখনো বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, সেখানেই জানালেন শাকিব খান ভীষণ হেল্পফুল।
অভিনেত্রী শখ বলেন, “শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো।
তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার,তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কিভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে।
আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে’।”

সদ্যঃপ্রয়াত অভিনেত্রী অঞ্জনাও তাকে ভীষণ সহায়তা করেছিলেন বলে এই পডকাস্টে জানান অভিনেত্রী। তবে ওই চলচ্চিত্রে অঞ্জনা ছিলেন কি না তিনি উল্লেখ করেননি।

‘বলো না তুমি আমার’ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অপূর্ব কথাচিত্রের ব্যানারে মোহাম্মদ খোরশেদ আলমের প্রযোজনায় এম বি মানিক পরিচালিত এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও আনিকা কবির শখ।

এ ছাড়া এতে অভিনয় করেছেন নিরব, তমা মির্জা, প্রবীর মিত্র, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে শখ ও তমা মির্জা একসঙ্গে চলচ্চিত্রে অভিষিক্ত হন।

হত্যার হুমকি পেয়েছেন ভারতীয় কোচ

হত্যার হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতের কোচকে মেরে ফেলার হুমকি দিয়ে দুটি বার্তা দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন। এমনটিই জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।

গম্ভীরকে দুই বার মারার হুমকি দেওয়া হলেও বার্তা একই ছিল।
বার্তায় লেখা ছিল, ‘আমি তোমাকে খুন করব।’ প্রথমটি দুপুরে আর দ্বিতীয়টি সন্ধ্যার দিকে পাঠানো হয়। ভারতের সাবেক ওপেনার যেদিন বার্তা পান সেদিনই কাশ্মীরের পেহেলগামে ২৬ জন ব্যক্তি নিহত হন সন্ত্রাসীদের হামলায়।

মৃত্যুর হুমকি পাওয়ার পর দ্রুতই রাজধানী দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানান গম্ভীর।
তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) হার্শা বর্ধন। তিনি বলেছেন, ‘ইমেলের মাধ্যমে হত্যার হুমকি পাওয়া গম্ভীরের বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।’ সঙ্গে তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি।

এবারই প্রথম হুমকি পেয়েছেন গম্ভীর এমনটা অবশ্য নয়, আগেও পেয়েছেন তিনি। ২০২১ সালে তখন বিজেপির সংসদ সদস্য ছিলেন তিনি। গত মঙ্গলবার নিহতের ঘটনায় ৪৩ বছর বয়সী কোচ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘হতাহত হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা। চরম মুল্য দিতে হবে দায়ীদের।’