রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

লিঙ্গ পরিবর্তনকারী মানবী এখন উইমেন্স কলেজের অধ্যক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : তাকে বলা হয় ভারতের প্রথম লিঙ্গ পরিবর্তনকারী। ছিলেন পুরুষ, রূপান্তরিত হয়ে হলেন নারী। তিনি এখন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উইমেন্স কলেজের নতুন অধ্যক্ষা।

ব্যারিস্টার ফখরুলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের কপি ফাঁসের সঙ্গে জড়িত তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন  ট্রাইব্যুনাল।

মুন্সীগঞ্জে র‌্যাব সদস্যের আত্মহত্যা

rabমুন্সীগঞ্জ: জেলার শ্রীনগরে র‌্যাব-১১ এর ভাগ্যকুল শাখার এক সদস্য মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছেন। তার নাম নাম তাজুল ইসলাম। তিনি পুলিশের এএসআই।

র‌্যাব ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ভেতরে একটি বাথরুমে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এএসআই তাজুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

এ ঘটনায় র‌্যাব-১১ ভাগ্যকুল (মুন্সীগঞ্জ) ক্যাম্পের এসআই আল মাহমুদ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘দেশে গণতন্ত্র আছে এবং থাকবে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, দেশে গণতন্ত্র আছে এবং থাকবে।

এক ঘণ্টার সাজা খাটলেন ডা. জাফরুল্লাহ

zaforulllahব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালের ঘোষিত এক ঘণ্টার সাজা খাটলেন গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রায় ঘোষণার দেড় ঘণ্টা পর দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়ান জাফরুল্লাহ। একটা ৫০ মিনিট পর্য ন্ত সেখানে দাঁড়িয়ে থেকে দণ্ড ভোগ করেন তিনি।

বুধবার সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এক ঘণ্টার দণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে আদেশ দেন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় আদালত অবমাননার মামলায় তাকে এই সাজা দেয়া হয়।

এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

রায় অনুযায়ী, জাফরুল্লাহকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়।

তবে আদেশ দিয়ে ট্রাইব্যুনাল উঠে যাওয়ার পর আসামির কাঠগড়ায় যেতে রাজি হননি জাফরুল্লাহ। উপস্থিত পুলিশ সদস্যরা জাফরুল্লাহকে আসামির কাঠগড়ায় উঠতে বললেও তিনি তাতে রাজি হননি। পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার গিয়ে তাকে আদালতের আদেশের কথা জানালে তিনি ওই আদেশ পড়ে তারপর তা পালন করবেন বলে জানান। বেলা ১২টা ৪০ মিনিটে জাফরুল্লাহকে আদেশের লিখিত অনুলিপি পড়তে দেয়া হয়। আদেশের প্রায় দেড় ঘণ্টা পর তিনি ১২টা ৪৯ মিনিটে কাঠগড়ায় গিয়ে অবস্থান নেন। ট্রাইব্যুনালের আদেশ অনুসারে, ওই সময় থেকে এক ঘণ্টা পর তার এ-সংক্রান্ত দণ্ডের মেয়াদ শেষ হয়।

বিবৃতিদাতা অপর ২২ জন বিশিষ্ট নাগরিককে আদালত অবমাননার এই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আদেশে ট্রাইব্যুনাল বলেন, অন্য ২২ অভিযুক্ত ব্যক্তির বিবৃতি আদালতের জন্য অবমাননাকর হলেও প্রথমবার বিবেচনায় তাদের ক্ষমা করা হলো। তবে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আগেও আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম চলেছে। তাই তাকে দণ্ড দেয়া হলো।

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় ২৩ বিবৃতিদাতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই অভিযোগের বিষয়ে গত ১৪ মে শুনানি শেষ হয়। বুধবার আদেশ দিলেন ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দেন। মানবাধিকারকর্মী খুশী কবির পরে বিবৃতি থেকে নাম প্রত্যাহার করে নেন। ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ বিবৃতিদাতার কাছে তাদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান। পরে বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ বিবৃতিদাতাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।

বাকি ২৩ জনের বিরুদ্ধে গত ১ এপ্রিল ট্রাইব্যুনাল আদালত অবমাননার রুল দেন।

জাপার এমপি বাবলার কার্যালয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার ব্যক্তিগত কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সালমান শাহর প্রতিবেদন ২০ জুলাই

salman shahচিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম নুরু মিয়া এ দিন ধার্য করেন।

মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। র‌্যাব পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল না করায় পুনরায় এ দিন ধার্য করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডে অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।

চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।

২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত। এর পর প্রায় ১২ বছর মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল।

২০১৪ সালের ৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতের বিচারক বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

২০১৪ সালের ২১ ডিসেম্বর সালমান শাহর মা নীলুফার চৌধুরী ছেলের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন বলে আবেদন করেন।

২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নীলুফার চৌধুরী ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের নারাজির আবেদন দাখিল করেন।

নারাজি আবেদনে উল্লেখ করা হয়েছে, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন তার ছেলে সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। আদালত নারাজি আবেদনটি মঞ্জুর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্তভার প্রদান করেন।

মোদির সফর নিয়ে আমেরিকার বলার মতো কিছু নেই

ratkeভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, মোদির বাংলাদেশ সফর নিয়ে বলার মতো কিছু নেই তাদের।

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময়  মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানানো হয়।

তবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেফ রাতকে বলেন, “আমরা সব সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতি দেখতে চাই।”

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরের সময় নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছিলেন। সে সময় বাংলাদেশ প্রসঙ্গেও দুই নেতা কথা বলেছিলেন জানিয়ে এক সাংবাদিক জানতে চান, জেফ রাতকে কি মনে করেন যে, মোদির এই সফরের পর বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও শক্তিশালী গণতন্ত্রের দিকে এগোবে?

জবাবে জেফ রাতকে বলেন, “বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বলার মতো আসলে কিছু নেই আমার কাছে। তবে অবশ্যই এই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ককে আমরা সমর্থন করি। কিন্তু এর চেয়ে বেশি আর কিছু নেই। এই সফর সম্পর্কে বলার মতো কোনো মন্তব্য নেই আমার কাছে।”

ব্রিফিংয়ে মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলমানদের সম্পর্কে কোনো তথ্য আছে কি না তা জানতে চান এক সাংবাদিক।

জবাবে জেফ বলেন, “আমরা ১৫০ অভিবাসী নিয়ে সচেতন আছি, সম্ভবত শিগগিরই এদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। এই অভিবাসীদের বিষয়ে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে। আমরা বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন মানবিকতার পথ সহজ ও অবাধ করে দেয়। সেই সঙ্গে তারা যেন ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গীকার অনুযায়ী এই অভিবাসীদের গ্রহণ করে। আমরা এটাও বুঝি যে বাংলাদেশ ও মিয়ানমার সরকার এসব আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করে এই অভিবাসীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করবে।  এই বিষয়ে আমার কাছে আপাতত এটুকুই বলার আছে।”

বাংলাদেশের মানুষ অনেক ভাগ্যবান: বার্নিকাট

barnicutপ্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশ অনেক দিক থেকে সমৃদ্ধ। তাই এদেশের মানুষ অনেক ভাগ্যবান। আবার কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষের জীবনে বিপর্যয়ও ডেকে আনে।

বুধবার সকালে গাইবান্ধার ফুলছড়িতে স্কুল খাদ্য প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি বলেন, স্কুল খাদ্য প্রকল্পের কারণে দরিদ্র পরিবারের সন্তানরা স্কুলমুখি হবে। এসময় বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ক্রিস্টা রাডার, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের মিনিস্টার কাউন্সিলর স্কট সিলিন্ডার ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত গাইবান্ধার কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিসংঘের খাদ্য কর্মসূচির আওতায় স্কুল খাদ্য প্রকল্প পরিদর্শন করেন এবং নিজহাতে শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেন।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যা

kabi nazrulময়মনসিংহ: ত্রিশালে একটি ছাত্রাবাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম হিরণ মল্লিক (২৬)।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।

হিরণ মল্লিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন। তার বাড়ি যশোর জেলার নয়াপাড়া গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের এক ছাত্রাবাসে থাকত।

ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হিরণ মল্লিক নিজ কক্ষের বাথরুমের ভেতরে গলায় ফাঁস দেয়। এ সময় ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।