রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সালমানের ‘কিক আউট’র প্রতিক্রিয়া জানালেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে বলিউডের ব্যবসা সফল সিনেমাগুলোর একটি ছিল কিক। সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন সালমান খান এবং জ্যাকুলিন ফার্নান্দেজ।

যে কারণে ঢাকা আসেননি মোদির নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখনই বিদেশে যান, তার সঙ্গে থাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

টেকনাফে ৩ ‘মানবপাচারকারী’ আটক

teknafকক্সবাজারের টেকনাফে থেকে তিন ‘মানবপাচারকারীকে’ আটক করেছে পুলিশ।

তারা হলেন-টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার জাহেদ হোসন (২৮), কুয়াইনছড়ি পাড়ার মো. আব্দুল্লাহ (৩৫), বাহারছড়া নোয়াখালী পাড়ার মো. আলম (২৮)।

বুধবার রাতে টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপ, কুয়াইনছড়ি পাড়া ও বাহারছড়া নোয়াখালী পাড়ায় আলাদাি অভিযান চালিয়ে তাদের আটক করা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে বুধবার রাতে সাবরাং শাহপরীর দ্বীপ, কুয়াইনছড়ি পাড়া ও বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হচেছ বলে জানান তিনি।

রাজধানীতে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় একটি বাসায় প্রবেশ করে গৃহবধুর মুখে কাপড় গুজে দিয়ে ও হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার ও মালামাল ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

৯৯ বছরের দুঃখ ঘুচবে চিলির?

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার প্রথম আসর বসেছিল ১৯১৬ সালে। সেবার চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্টে শেষ করেছিল চিলি।

চীনে সু চি ও জিনপিং বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়বে না বরং কমবে

khokonঢাকা দক্ষিন সিটি করপোরেশন মেয়ন মোহাম্মদ সাঈদ খোকন বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়বে না বরং কমবে। এ জন্য আমরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে ঢাকা দক্ষিণের জনগুরুত্বপূর্ণ স্থান রেল স্টেশন, লঞ্চঘাট, সোহরাওয়ার্দী উদ্যান ও বিভিন্ন পার্ক বিনামূল্যে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।

মেয়র বলেন, প্রতিটি বাড়িতে আবর্জনা রাখার ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে। আর মানুষের যাতে কষ্ট না হয় সেই জন্য বর্ষা মৌসুমে রাস্তা রিপিয়ারিংয়ের কোনো কাজ করা হবে না।

জাসদ নেতা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জাসদের মহানগর সমন্বয় কমিটি সভাপতি মীর হোসাঈন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যুর অভিযোগ

boraigram

নাটোরের বড়াইগ্রামে স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

জানা যায়, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লানুর বাবুর বাবা ও সাবেক সিভিল সার্জন ডা. সাবের হোসেন (৭৩) বুধবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সাবেরের মৃত্যু হয়।

সাবের হোসেনের প্রথম স্ত্রী সফুরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী সম্পূর্ণ সুস্থ ছিলেন। মমতাজ বেগমের (সাবের হোসেনের দ্বিতীয় স্ত্রী) শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে সাবের মারা গেছেন।’

পরবর্তীতে সাবের হোসেনের চাচাতো ভাই আবদুল কাদের বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মমতাজ বেগমের নামে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) এমরান হোসেন জানান, সাবের হোসেনের মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহ রয়েছে। বিষয়টি তারা লিখিতভাবে থানায় অবহিত করেছেন। এ বিষয়ে সুরাহা করতে বৃহস্পতিবার মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

চট্টগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সিটি নির্বাচনের অনিয়ম তদন্ত না হওয়া লজ্জাজনক

gibsonবৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, সম্প্রতি বাংলাদেশের তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণে যে অনিয়মের অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত না হওয়া লজ্জাজনক।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত বছর ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাটাও ছিল দুর্ভাগ্যজনক।