সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

বিতর্কিত মহারাজের ‘খাঁটি মুসলিম’ দাবি

আন্তর্জাতিক ডেস্ক : ‘আমি খাঁটি মুসলিম।’ এমন দাবি করলেন বিজেপির বিতর্কিত সংসদ সদস্য সাক্ষী মহারাজ।
 
 
 
 

খালেদা জিয়া পরাজিত সৈনিক : তোফায়েল

সচিবালয় প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন পরাজিত সৈনিক। তিনি হেরে গেছেন।

২০৫০ সালে পাঁচজনে একজন প্রবীণ থাকবেন

নিজস্ব প্রতিবেদক : ২০৫০ সাল নাগাদ দেশে প্রতি পাঁচজনে একজন প্রবীণ থাকবে বলে জানিয়েছে ফোরাম ফর দ্য রাইটস অব এল্ডারলি, বাংলাদেশ (এফআরইবি)।

অ্যাকর্ড ও অ্যালায়েন্স গলার ফাঁস : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইউরোপের পোশাক আমদানিকারক ও ট্রেড ইউনিয়নের জোট- অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে আমাদের দেশে তৈরি পোশাক খাতের উন্নয়নের জন্য স্বাগত জানিয়েছিলাম।

বাজেটে চারটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে চারটি প্রধান চ্যালেঞ্জের কথা বলেছে বিশ্বব্যাংক।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

বলিউডের ৯ জন ওয়ান হিট ওয়ান্ডার

one hitতারা এসেছিলেন। ছবি হিট করিয়েছিলেন। তারপর হারিয়ে গেছেন। বলিউডের কয়েকজন ‘হিট’ নায়ক-নায়িকার কথা হচ্ছে। প্রথম ছবিতে বক্স অফিস কাঁপিয়ে তারপর দুয়েকটা ফ্লপ দেওয়ার পর যাঁরা হারিয়ে গেছেন দর্শকের স্মৃতি থেকে।

নীচে সেরকমই শুরুতে চমক জাগিয়ে পরে নিভে যাওয়া ৯ জন ‘ওয়ান হিট ওয়ান্ডার’-এর কথা।

কুমার গৌরব
কুমার গৌরবকে মনে পড়ে? ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’ ছবির সেই মিষ্টি নায়ক অনেক কিশোরী-তরুণীর ঘুম কেড়ে নিয়েছিলেন। রাহুল দেববর্মনের সুরে ‘তেরি ইয়াদ আরাহি হ্যায় সুপারহিট হয়েছিল গৌরবের লিপে। কিন্তু প্রথম ফিল্মে আশা জাগিয়ে তারপর সঞ্জয় দত্তের সঙ্গে ‘নাম’ বা সঞ্জয় গুপ্তার পরিচালনায় ‘কাঁটে’ ছবিতে অভিনয় করলেও দর্শকদের নজর কাড়তে ব্যর্থ হন গৌরব। শেষে বলিউডের তারকাদের ভিড়ে গৌরবের নাম হারিয়ে যায়।

রাহুল রায়
‘আশিকি’ সিনেমার কথা কেই বা ভুলতে পারে? সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করা সেই সিনেমায় নজর কেড়েছিল রাহুল রায়ের অভিনয়। পনেরো বছর আগের সেই সিনেমার আবেদন এখনও দর্শকমনে সমান প্রাসঙ্গিক। কিন্তু হারিয়ে গেছেন ছবির নায়ক রাহুল রায়। ‘আশিকি’ ছবির পরে আর একটিও উল্লেখযোগ্য কাজ নেই রাহুলের।

বিবেক মুশরান
সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ ছবিতে নবাগত বিবেকের আবির্ভাব আশা জাগিয়েছিল। সুদর্শন এই নায়ক শুধু দর্শকদেরই মন মাতাননি, বক্স অফিসেও ‘সওদাগর’কে সুপারহিট করে তুলেছিলেন। কিন্তু অভিনয়ক্ষমতা ছাড়াও নানাধরনের চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিতে চাওয়ার অভাব বিবেককে সুপারস্টার হওয়ার দৌড় থেকে ছিটকে দেয়। শোনা যায়, যশ চোপড়ার ‘ডর’ ছবিতে তাকে শাহরুখের চরিত্রটি অফার করা হয়েছিল, কিন্তু বিবেক তা ফিরিয়ে দেন। সম্ভবত বিবেকের জীবনে ওটাই ‘ঐতিহাসিক ভুল’।

গ্রেসি সিং
‘লগন’ ছবিতে আমির খানের বিপরীতে গ্রেসির নরম সৌন্দর্যের আবেদনে মুগ্ধ হয়েছিল তামাম দুনিয়া। অস্কার মনোনীত এই ছবির পরে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে সঞ্জয় দত্ত-আরশাদ ওয়ারসির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন গ্রেসি। কিন্তু ওখানেই শেষ- তারপরে গ্রেসির কেরিয়ারে আর একটিও উল্লেখযোগ্য ছবি নেই।

ভাগ্যশ্রী
‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে নায়ক সালমান খানের সঙ্গে সঙ্গে নায়িকা ভাগ্যশ্রীও আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন। প্রথম ছবিতেই সাড়া জাগানো এই নায়িকা অনায়াসেই থাকতে পারতেন বলিউডের প্রথমসারির নায়িকাদের তালিকায়। কিন্তু অসাধারণ প্রতিশ্রুতিবান অভিনেত্রী হয়েও ভাগ্যশ্রী কেরিয়ারের বদলে বিয়ে করে সংসার করায় মন দিলেন, এবং শর্ত দিলেন একমাত্র নিজের স্বামীর বিপরীতেই অভিনয় করবেন। কাজেই পরপর তিনটি ফ্লপ সিনেমা উপহার দিয়ে ভাগ্যশ্রী বিদায় নিলেন বলিউডের ভাগ্যাকাশ থেকে।

ভূমিকা চাওলা
‘তেরে নাম’ ছিল সলমনের ব্লকবাস্টার হিট সিনেমা। নবাগতা নায়িকা হিসাবে ভূমিকা চাওলা নজর কেড়েছিলেন প্রথম ছবিতেই। মিষ্টি চেহারার সুন্দরী এই অভিনেত্রী এরপরে কয়েকটি ছবিতে অভিনয় করলেও দর্শকমহলে সেভাবে সাড়া জাগাতে পারেনি কোনোটাই।

আমিশা প্যাটেল
‘কহো না প্যার হ্যায়’ ছবিতে আবির্ভাব হয়েছিল আমিশা প্যাটেল-হৃত্বিক রোশন জুটির। হৃত্বিক বলিউডে নিজের জায়গা করে নিলেও আমিশা প্যাটেল বলিউডকে আর একটাও হিট দিতে পারেননি। ‘গদর- এক প্রেমকথা’ সিনেমা হিট হলেও সেখানে সানি দেওলকে ছাপিয়ে আমিশার উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। আর তারপরে আমিশা প্যাটেল শুধু ‘কহো না…’-র স্মৃতি হয়েই রয়ে গেলেন দর্শকের মনে।

সোনাল চৌহান
ইমরান হাশমির বিপরীতে ‘জন্নত’ ছবিতে আলাদা করে সোনালকে দর্শকের ভালো লাগলেও পরে বলিউড মনে রাখেনি তাকে। সোনালও দু-একটি ফ্লপ ছবি উপহার দিয়ে শেষঅবধি বলিউডের নায়িকাদের ভিড়ে হারিয়ে গেছেন।

সহিংসতার শিকার নারীদের জন্য পুলিশের হেল্পডেস্ক চালু হচ্ছে

police help deskদেশে সহিংসতার শিকার নারীদের জন্য আজ থেকে একটি হেল্পডেস্ক চালু করছে পুলিশ।

সহকারী পুলিশ মহাপরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, এই হেল্পডেস্কের মাধ্যমে সহিংসতার শিকার নারীরা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারবে এবং এক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে নারী পুলিশ সদস্যরা।

এর মাধ্যমে পুলিশ তাদের আইনগত সহায়তার পাশাপাশি সাময়িকভাবে আশ্রয়েরও ব্যবস্থা করবে বলে জানিয়েছেন মি. ইসলাম। এমনকি মেডিকেল সহায়তার ব্যবস্থাও পুলিশ করবে যাবে বলে জানিয়েছেন তিনি।

তবে যেহেতু নারী পুলিশ সদস্যরাই সহায়তা করবে, এই হেল্পডেস্ক চালিয়ে যাবার জন্য কি পর্যাপ্ত নারী পুলিশ সদস্য কি পুলিশ বাহিনীতে আছে?

নজরুল ইসলাম বলেছেন , “এই লেভেলে একজন করে সাব ইন্সপেক্টর দেয়ার মতো অবস্থা রয়েছে প্রতি থানায়। কিন্তু সব থানায় যদি দুজন করে সাব ইন্সপেক্টর রাখা যায় তাহলে আমরা ২৪ ঘণ্টা এই সার্ভিস দিতে পারবো। এই বিষয়ে আমরা কাজ করছি”।

নারীরা যাতে সাহায্যের জন্য পুলিশের কাছে সাহায্যের জন্য যায়, সেজন্যে সাধারণ মানুষকে এতে সম্পৃক্ত করার একটি প্রকল্পও রয়েছে।

পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের মনোভাব পরিবর্তনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক নজরুল ইসলাম।

জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিলের সহায়তায় এ প্রকল্পের প্রথম হেল্পডেস্কটি আজ উদ্বোধন হবে জামালপুরে।–বিবিসি

যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা উচ্চ পর্যায়ের বৈঠক

usa veneযুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যকার রাজনৈতিক সংকট নিরসনে হাইতিতে রোববার এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির একজন কাউন্সেলর থমাস শ্যানন, ভেনেজুয়েলার ন্যাশনাল এ্যাসেম্বলির প্রধান দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে বৈঠক করেন।
ভেনেজুয়েলার কর্মকর্তাদের টুইটার বার্তা থেকে জানা যাচ্ছে উভয় দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছে।

রোববারের বৈঠকে মি. শ্যানন এবং মি. ক্যাবেলো দুই দেশের সম্পর্ক উন্নয়নে একত্রে কাজ করার ব্যপারে সম্মত হন বলে জানা যাচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে, যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার নমনীয় মনোভাব দেখে এমন একটি বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছিলেন সংবাদদাতারা।

সম্প্রতি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর রাজনীতিক দিয়োসদাদো ক্যাবেলোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তদন্ত করছে ওয়াশিংটন।

মি. ক্যাবেলো সেই অভিযোগ অস্বীকার করলেও, সেই প্রেক্ষাপটেই রোববারের ওই বৈঠক আয়োজন করা হয় বলে জানা যাচ্ছে।

এর আগে এপ্রিলে, কারাকাসে আরেকটি বৈঠক হয়, যেখানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেন মি. শ্যানন।

বছরের শুরুতে, ভেনেজুয়েলা যুক্তরাষ্টের মদদে এক সামরিক ক্যু’র অভিযোগে, দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর নির্দেশ দিলে দু’দেশের সম্পর্কের চরম অবনতি হয়।

জবাবে, যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলাকে নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা দেয়। – বিবিসি

কলকাতায় কঙ্কাল: অনর্থের মূলে কি অর্থই

মেয়ের মৃত্যুর কথা কি জানতেন না বৃদ্ধ বাবা?

৩ নম্বর রবিনসন স্ট্রিটের তিনতলার বিভিন্ন ঘর থেকে উদ্ধার হওয়া একের পর এক চিরকুট ঘেঁটে ক্রমে এই ধারণাই দৃঢ় হচ্ছে গোয়েন্দাদের মনে৷ বুধবার গভীর রাতে অরবিন্দ দের অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের পাঁচ দিনের মাথায়, রোববার এমনই ইঙ্গিত মিলেছে লালবাজার সূত্রে৷ ৭৭ বছরের অরবিন্দ মেয়ে দেবযানীর মৃত্যুর খবর অনেক পরে পেয়েছিলেন বলেও বিভিন্ন সূত্র মারফত জেনেছে পুলিশ৷ আর এই তথ্যই ধন্দ আরও বাড়িয়ে দিচ্ছে তদন্তকারীদের৷ কারণ সম্পত্তি বিক্রির জন্য সলিসিটর সুবীর মজুমদারের সঙ্গে গত ৮ জুন অরবিন্দ দেখা করেছেন, তখনও ছেলেমেয়ে দু-জনের কথাই বলেছিলেন বৃদ্ধ৷ সংবাদমাধ্যমের কাছে এ কথা বলেছেন খোদ সুবীরই৷ সে ক্ষেত্রে দেবযানীর মৃত্যু ঠিক কবে হয়েছে, ৩ নম্বর রবিনসন স্ট্রিটের বাড়িতেই (পাভলভ হাসপাতালে চিকিত্সােধীন পার্থ দে বারবার যা দাবি করেছেন) তার মৃত্যু হয়েছে কিনা অথবা দেবযানীর মৃত্যুর খবর অরবিন্দ কবে জেনেছিলেন, সে সব নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে শেক্সপিয়র সরণি থানা৷

দেবযানীর মৃত্যু প্রসঙ্গে পার্থ যে সব কথা পুলিশকে বলেছেন, তাকে কেন্দ্র করেও নতুন ধোঁয়াশা তৈরি হচ্ছে তদন্তকারীদের মনে৷ সেই সঙ্গে পার্থ-দেবযানীর কাকা অরুণ রোববার যে ভাবে জিজ্ঞাসাবাদে একের পর এক কথা বলেছেন, তাতেও বিস্মিত হতে হয়েছে পুলিশকে৷ পার্থ ও অরুণের স্ববিরোধী বক্তব্য সন্দেহ আরও বাড়িয়েছে লালবাজারের৷ পার্থ প্রকৃতই মানসিক ভারসাম্যহীন ছিলেন নাকি সচেতন ভাবে তাকে ধীরে-ধীরে বিকারগ্রস্ত করে তোলা হয়েছিল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ৷

তবে রবিনসন স্ট্রিট থেকে উদ্ধার হওয়া কঙ্কাল দেবযানীরই কি না, ঘটনার পাঁচদিন পরও সে ব্যাপারে নিশ্চিত হচ্ছে না পুলিশ৷ শুধু তাই-ই নয়, পার্থ ওই বাড়িতে সময় কাটাতেন বলে দাবি করলেও তিনি অন্য কোনো জায়গায় থাকতেন কি না স্পষ্ট নয় তা-ও৷ দেবযানী যে আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন, সেটির সঙ্গে কথা বলার ব্যাপারে অবশ্য এখনই কিছু ভাবেনি লালবাজার৷ অরবিন্দ যে আত্মহত্যা (যদি সত্যিই তার মৃত্যু আত্মহত্যা হয়ে থাকে) করতে পারেন, এমন কোনো ইঙ্গিত তিনি কখনও পাননি বলেও দাবি পার্থ-দেবযানীর কাকার৷ অরবিন্দর আত্মহত্যার পিছনে কারও প্ররোচনা অথবা ‘শক’ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ আচমকা মেয়ের ‘মৃত্যু’র খবর জানতে পেরেও তিনি আত্মঘাতী হয়ে উঠতে পারেন, এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ এ দিকে, ওই বাড়িতে কোনো ফাঁকা জায়গা আছে কি না, শুরু হয়েছে তার খোঁজও৷ দেবযানীর মৃতদেহ অন্য কোথাও লুকিয়ে অনেক পরে অরবিন্দকে জানানোর মতো ঘটনা ঘটে থাকতে বলেও মনে করছেন কেউ-কেউ৷ দেবযানীর নাম করে পার্থ চিরকুট লিখতেন অথবা লিখতে ‘বাধ্য’ হতেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে এই সম্ভাবনাও৷

বুধবার মাঝরাত ও বৃহস্পতিবার সকালে পার্থ পুলিশকে জানিয়েছিলেন, মে মাসে তার জন্মদিনে অরুণরা তার বাড়িতে এলে তিনি তাদের তাড়িয়ে দেন৷ পুলিশের দাবি, অরুণ ও তার ছেলে অর্জুন এ দিন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সে দিন অরবিন্দদের বাড়িতে গিয়েছিলেন তারা৷ জন্মদিনের কেক কাটা থেকে শুরু করে সে দিনের বেশ কিছু দৃশ্যের কথা এ দিন তদন্তকারীদের জানিয়েছেন অরুণ৷ সুবীরও গত শুক্রবার ‘এই সময়’-কে জানান, জন্মদিনে আসার আমন্ত্রণ জানিয়ে তাকে মোবাইলে ফোন করেছিলেন পার্থ৷ কিন্ত্ত পরে অরবিন্দ তাকে সাফ বলে দেন, পার্টিতে আসতে হবে না৷ সে ক্ষেত্রে পার্থ সত্যি কথা বলছেন না তার কাকা অরুণ, সে সম্পর্কে নিশ্চিত হতে চাইছে পুলিশ৷ এ দিন এই সংশয়ের প্রশ্নের উত্তরে অরুণ বলেছেন, ‘প্রমাণ হয়ে গেল জন্মদিনের পার্টিতে আমি গিয়েছিলাম৷’ কিন্ত্ত কী ভাবে তা প্রমাণ হল অথবা কেনই বা তার প্রমাণ করার চেষ্টা, সে নিয়ে কিছু বলেননি তিনি৷

পুলিশের দাবি, এ দিনের জিজ্ঞাসাবাদে অরুণ জানিয়েছেন, আমেরিকায় থাকাকালীন মস্তিস্কে কোনো গুরুতর সমস্যা হয় পার্থর৷ তার ভাইপো ‘অ্যান্টি-ডিপ্রেসান্ট ড্রাগ’ বা মানসিক অবসাদরোধী ওষুধ খেতেন বলেও জানিয়েছেন অরুণ৷ যদিও পার্থ জেরায় পুলিশকে তেমন কথা জানাননি৷ ছেলে সম্প্রতি সেই ওষুধ খাওয়া থামিয়ে দেয় বলেই পার্থর শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হচ্ছিল, অরবিন্দ তাকে এ কথা জানিয়েছিলেন বলেও দাবি করেন অরুণ৷ যদিও মেয়ে দেবযানীর ব্যাপারে অরবিন্দ তাকে কিছু বলেছিলেন কি না, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি৷ তার দাবি, বুধবার গভীর রাতেই তিনি প্রথম দেবযানীর কঙ্কালের কথা জানতে পারেন৷ এবং দেবযানীর এই অস্বাভাবিক মৃত্যুর খবর জানতে পেরে তিনি অত্যন্ত শোকাহত হয়েছেন বলে তদন্তকারীদের জানিয়েছেন অরুণ৷

অরবিন্দ ও তার একটি জয়েন্ট অ্যাকাউন্টের কথা পুলিশকে বলেছেন অরুণ৷ এই ব্যাপারটিও ভাবিয়েছে পুলিশকে৷ ওই জয়েন্ট অ্যাকাউন্টের তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তেও৷ মা শান্তিদেবীর মৃত্যুর পর ভাড়াটের মাসিক ভাড়ার টাকা ওই অ্যাকাউন্টেই জমা পড়ত বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ৷ একটি অংশ পেতেন অরবিন্দ, আরেকটি অংশ পেতেন অরুণ৷ কে, কত অংশ পেতেন তা এখনও স্পষ্ট নয়৷ তবে পার্থ, দেবযানী ও অরবিন্দর চারটি অ্যাকাউন্টে যে লাখ ১২ টাকা রয়েছে, খোঁজ চলছে তার ‘সোর্স’-এর৷ তবে এটিএম থেকে অরবিন্দই নিয়মিত টাকা তুলতেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ৷ ওই বাড়িতে কাজ করতে আসা এক ইলেকট্রিশিয়ান, চালক-সহ চার ব্যক্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা৷ তিনটি মোবাইলের মধ্যে যেটি সুইচড অফ ছিল, সেটিও পার্থর বলেই তদন্তে জেনেছে পুলিশ৷

সাতক্ষীরার তালায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ৩ জন গুলিবিদ্ধ

crossfireপুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের হযরত পাড়ের পানের বরজে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ চার রাউণ্ড ককটেল, ছয় রাউণ্ড বন্দুকের গুলি ও তিনটি রামদা উদ্ধার করেছে। গুলিবিদ্ধ তিনজনকে সাতক্ষীরা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধরা বলছেন, পুলিশ তাদের বাড়ি থেকে তুলে এনে গুলি করেছে।

গুলিবিদ্ধরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাটি গ্রামের সোবহান শেখের ছেলে কালাম শেখ ( ৩৪ ), পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের আমানউল্লার ছেলে সাদ্দাম হোসেন ( ২২ ) ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা সদরের জাকির হোসেনের ছেলে জিল্লুর রহমান ( ২১) ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রেজাউল ইসলাম দাবি, একদল ডাকাত ডাকাতির উদ্দেশে উপজেলার মাগুরা গ্রামের হযরত পাড়ের পানের বরজের মধ্যে জড়ো হয়েছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে পুলিশ রোববার রাত ১২টা ১০ মিনিটে সেখানে পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়ে ডাকাতরা এ সময় পুলিশও পাল্টা ১৫ রাউণ্ড গুলি ছোঁড়ে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ তিন ডাকাতকে উদ্ধার করে।

স্থানীয় লোকজন তাদের ডাকাত বলে শনাক্ত করে বলে দাবি পুলিশের। পরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল, তিনটি রামদা ও ছয় রাউণ্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয় বলেও দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, গুলিবিদ্ধ কালাম শেখের বিরুদ্ধে তালা থানায় নয়টি মামলা রয়েছে। তবে অন্য দুজনের বিরুদ্ধে কী অভিযোগ আছে তা অনুসন্ধান বরা হচ্ছে। তাদের ডাকাতির উদ্দেশে কালাম শেখ ভাড়া করে নিয়ে আসে বলে দাবি ভারপ্রাপ্ত কর্মকর্তার।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পরিমল কুমার বিশ্বাস জানান, রোববার দিবাগত রাত একটা ১০ মিনিটে গুলিবিদ্ধ তিন জনকে পুলিশ পাহারায় হাসপতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন তিন জনেরই বাম পায়ের হাঁটুতে গুলি লেগেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, তাকে তার নানার বাড়ি থেকে রোববার সন্ধ্যায় পুলিশ তুলে এনে গভীর রাতে চোখে কালো কাপড় বেঁধে বাম পায়ের হাঁটুতে গুলি করেছে। একইভাবে বাড়ি থেকে রোববার সন্ধ্যায় তুলে এনে গভীর রাতে বাম পায়ের হাঁটুতে গুলি করার অভিযোগ করেন জিল্লুর রহমান।

পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক আকরাম হোসেন বাদি হয়ে সোমবার সকালে থানায় একটিমামলা দায়ের করেছেন।