সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

প্রোমোশনে স্বচ্ছন্দ শ্রদ্ধা

53554_image_129519_0বলিউডের অন্য তারকারা যা-ই বলুন না কেন, ফিল্ম-প্রোমোশনে কোনো বিরক্তি নেই তার। তিনি শ্রদ্ধা কাপুর। পেশা অভিনয় হলে প্রোমোশনের কাজ নিয়ে বেশ ঝামেলায় পড়েন অধিকাংশ স্ক্রিন ব্যক্তিত্ব। কিন্তু শ্রদ্ধা কাপুর প্রোমোশনের কাজ বেশ পছন্দই করেন। তার আগামী ছবি এবিসিডি ২এর প্রোমোশনে জানালেন, এই কাজটা কখনও কখনও ক্লান্তিকর হলেও, এর মাধ্যমেই ভক্তদের এবং মিডিয়ার চটজলদি প্রতিক্রিয়া টের পাওয়া যায়।” মানুষের সঙ্গে এভাবে যোগাযোগ করতে তার ভালো লাগে।

রেমো ডিসুজা পরিচালিত এবিসিডি ২তে বরুণ ধবনের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা। ২০১৩-এর ছবি ‘এবিসিডি ছিল কয়েক জন নাচিয়ের কাহিনি। তার সিক্যুয়েলেও সেই স্পিরিটটা থাকছে পুরোমাত্রায়। ১৯ জুন এই ছবিটি মুক্তি পাচ্ছে।

ক্রিস্টেন স্টুয়ার্টের গার্লফ্রেন্ড!

53559_indexটুয়ালাইট খ্যাত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছেন। তার গার্লফ্রেন্ডের নাম অ্যালিসিয়া কারগিল। এদিকে মেয়ের গার্লফ্রেন্ড খুঁজে পাওয়ায় ভীষণ খুশি ক্রিস্টেন স্টুয়ার্টের মা জুলস।

২৫ বছর বয়সি তারকা স্টুয়ার্ট এর আগে তার টুয়ালাইট সহ অভিনেতা রবার্ট প্যাটিসনের সঙ্গে  পাঁচ বছর প্রেম করেছেন। এরপর তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট কার্গিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে। সম্প্রতি ডেইলি মিররকে তাদের প্রেমের ব্যাপারটি নিশ্চিত করেছেন স্টুয়ার্টের মা জুলস।

এ বিষয়ে জুলস বলেন, তার (ক্রিস্টেনের) গার্লফ্রেন্ড থাকাতে অসুবিধার কি? সে খুব খুশি। সে আমার মেয়ে এবং আমি তার মা, সে জানে আমি কি পছন্দ করি। আমি তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করেছি। তাকে পছন্দও হয়েছে। তাকে মেনে না নেওয়ার কি আছে? সে খুব সুন্দর।

স্টুয়ার্টের আরো একটি গোপন বিষয় জানিয়েছেন জুলস। ক্রিস্টেনের নাকি নেকড়ের প্রতি আকর্ষণ রয়েছে। সেটিও নাকি টুয়ালাইট সিনেমার আগে থেকেই। ক্রিস্টেন নেকড়ে পুষতেনও এবং তার বর্তমানে চারটি নেকড়ে আছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান জেব বুশ

jeb bushযুক্তরাষ্ট্রের যে আলোচিত বুশ পরিবারের দুইজন দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই একই পরিবারের আরেকজন বুশ এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন।

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ নিজ শহর মিয়ামিতে সোমবার এক র্যা লিতে বলেন, প্রেসিডেন্ট হলে, তার ভাষায় দেশটির বর্তমান দুরবস্থা ঘোচাবেন বলে তিনি।

এর আগে তার বাবা জর্জ বুশ এবং ভাই জর্জ ডব্লিউ বুশ দুজনই দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী এমন আভাস আগেই পাওয়া যাচ্ছিল।

শুরুতেই তিনি নিজের নামের প্রভাবশালী অংশ ‘বুশ’ বাদ দিয়ে শুধু ‘জেব’ নিয়ে প্রচারণা শুরু করেছেন।

নিজের শহর মিয়ামিতে এক র্যালিতে সোমবার মি. বুশ, তার ভাষায় দেশটির বর্তমান দুরবস্থা ঘোচানোর জন্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

তিনি বলেছেন, দেশের অবস্থা এখন খুব খারাপ। আর এ অবস্থা পরিবর্তনে তিনি নিজে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান।

র্যা লিতে দেয়া ভাষণে ওয়াশিংটনের তথাকথিত এলিটদের সমালোচনা করে বলেন, পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত এমন একজনের যিনি দেশটির বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বদলে দেবেন।

তিনি বলেছেন, দেশটির ইতিহাসের সবচেয়ে ধীর অর্থনৈতিক গতি, ঋণের বোঝা বৃদ্ধি এবং মধ্যবিত্ত নাগরিকদের ওপর ব্যপক করের বোঝা বাড়ানোর জন্য দায়ী বর্তমান সরকার।

এ অবস্থা পরিবর্তনে নিজের নির্বাহী দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশকে বিশ্বের সেরা অর্থনীতিতে রূপান্তর করবেন, এমন প্রতিশ্রুতি দেন।

ভাষণের একটি অংশ তিনি স্প্যানিশ ভাষায় দেন, যা কিনা বলা হচ্ছে, একটি জাতীয় ইস্যুর অনুষ্ঠানের ক্ষেত্রে বিরল ঘটনা।

এই নিয়ে রিপাবলিকান দলের এগারোজন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিলেন।

যদিও মতামত জরিপকারী প্রতিষ্ঠানগুলো বলছে এখনো পর্যন্ত কারোই তুমুল জনপ্রিয়তা রয়েছে এমনটি বোঝা যাচ্ছে না।

মাত্র কদিন আগেই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। – বিবিসি

মহেশপুরে বজ্রপাতে নিহত ১

53564_downloadঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের কোলা গ্রামে বজ্রপাতে জয়নাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় জামাল উদ্দিন (২২) নামের আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জয়নাল উদ্দিন ওই গ্রামের আইনাল উদ্দিনের ছেলে ও আহত জামাল উদ্দিন আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যে মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল জয়নাল ও জামাল।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় জয়নাল এবং জামাল আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিবন্ধন করে সাংবাদিকদের পরিচয়পত্র দেওয়ার চিন্তা

image_129689_0সারা দেশের সাংবাদিকদের নিবন্ধন করে পরিচয়পত্র দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

সোমবার রাজধানীর তোপখানা রোডে প্রেস কাউন্সিলের সভাকক্ষে সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এ কথা বলেছেন।

কাউন্সিলের চেয়ারম্যান বলেন, নিবন্ধনের পর সাংবাদিকদের তালিকা কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান  বলেন, তিনি যখন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যাচ্ছেন তখন সাংবাদিকদের পক্ষ থেকে এমন দাবি উঠছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। এ বিষয়ে নব গঠিত কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী শীত মৌসুমে সম্প্রচার আইন ও কমিশন আসছে। যুক্তরাজ্যের আদলে এটি করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ‘আগুন সন্ত্রাসী’ উল্লেখ করে বলেন, গণতন্ত্র রক্ষা করার জন্য ‘আগুন সন্ত্রাসী’, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের নির্মমভাবে দমন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, প্রেস কাউন্সিলের সদস্য প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খান, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। এর আগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া।

প্রেস কাউন্সিল আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৯ জন সাংবাদিক অংশ নেন।

অভয়নগরে ধর্ষিত স্কুল ছাত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ

53565_Jossreঅভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা করায় বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আগুন দেওয়ার কথা লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে বাঘুটিয়া গ্রামের দিনু মোল্যার বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে বাড়িতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। এ ঘটনায় বসতবাড়ি রক্ষা করলেও গোয়াল ঘরটি পুরোপুরি পুড়ে গেছে।

ওই পরিবারের চতুর্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে আটক করে পুলিশ।

এরপর থেকে প্রভাবশালী একটি মহল তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমনকি ভয়ে ভিকটিমকেও তারা বাড়িতে আনতে পারেনি। ইতোমধ্যে, ওই পরিবারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

সরে গেল হিমালয়!

himaloyউচ্চতার পরিবর্তন না হলেও সরে গিয়েছে হিমালয়৷ চিনের ‘অফিশিয়াল মনিটরিং এজেন্সি’ সূত্রের খবর, প্রায় তিন সেন্টিমিটার সরে গিয়েছে হিমালয়৷ যদিও নেপালের ভূমিকম্পের ফলে বিশ্বের বৃহত্তম পর্বতমালার উচ্চতার কোনো পরিবর্তন হয়নি৷

জানা গিয়েছে, বিগত ১০ বছরে মাউন্ট এভারেস্ট ৪০ সেন্টিমিটার উত্তরপূর্বে সরে গিয়েছে৷ গত ২৫ এপ্রিল থেকে ১২ মে’র মধ্যে এটি প্রায় তিন সেন্টিমিটার সরে গিয়েছে৷ যদিও এই পর্বতের উচ্চতা ৮,৪৮৪ মিটারই রয়েছে৷

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান

53558_Bangladesh1434424040আগামী ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান।

এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে হেরেছে বাংলাদেশ দল।

এরপর আরও দুটি খেলা রয়েছে বাংলাদেশের। একটিতে প্রতিপক্ষ জর্ডান অন্যটিতে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ফুটবল দলের কোচ সাইফুল বারি টিটুর কাছে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চারদিন আগে কিরগিজস্তানের সাথে ম্যাচ হারার পর বেশ সতর্ক বাংলাদেশের খেলোয়াড়েরা।

ওই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আজকের প্রতিপক্ষ তাজিকিস্তানকে মোকাবেলা করতে চাইছেন তারা।

তাজিকিস্তানের বিপক্ষে পাঁচ বছর আগে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ দল।

প্রতিপক্ষ যাতে দ্রুত গোল করতে না পারে সেটাকেই প্রধান কৌশল হিসেবে সামনে রাখছেন কোচ সাইফুল বারি।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবল দলের সাফ গেমস এবং সাউথ এশিয়া গেমসে সাফল্য থাকলেও, বিশ্বকাপের খেলার জন্য প্রাথমিক বাছাই পর্ব পার করতে পারেনি দলটি।

এ প্রসঙ্গে খেলোয়াড় এবং কোচদের প্রশিক্ষণ, তৃণমূল পর্যায়ে ফুটবলের চর্চা, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করেন কোচ সাইফুল বারি টিটু।

নতুন ডাটা সেন্টার বানাচ্ছে ফেসবুক

ffffআয়ারল্যান্ডে নিজেদের নতুন ডাটা সেন্টার তৈরি করতে চলেছে ফেসবুক। সোমবার ফেসবুকের তরফে একথাই জানানো হয়েছে। একই সঙ্গে এই নতুন ডাটা সেন্টারে ফেসবুক তরফে ক্লাউড ডাটা স্টোরের ব্যবস্থাও করা হচ্ছে। ফেসবুক সূত্রের খবর, এখন থেকে ইউরোপের মানুষ নিজেদের লোকাল সার্ভার বা কম্পিউটারের বদলে ফেসবুকের আয়ারল্যান্ড ডাটা সার্ভারে তথ্য জমা করে রাখতে পারবে। তবে ফেসবুকই প্রথম নয় আয়ারল্যান্ডের সহজ টেক্স এবং পরিবেশের কথা মাথায় রেখে বেশিরভাগ তথ্য প্রযুক্তি সংস্থা ছুটছে সে দেশের দিকে।

গত মাসেই অ্যাপেল আয়ারল্যান্ডে ডাটা হাব বানাতে ১.৭ বিলিয়ন টাকা খরচ করেছে। অন্যদিকে গুগল এবং মাইক্রোসফটের নজরও রয়েছে আয়ারল্যান্ডের দিকে।

ন্যায়বিচার পাইনি : মুজাহিদের ছেলে

53561_Calaআলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাফরুর বলেছেন, আপিল বিভাগে আমার পিতা ন্যায়বিচার পায়নি। ট্রাইব্যুনালে ন্যায়বিচার না পাওয়ায় আমরা আপিল করেছিলাম। কিন্তু এখানেও ন্যায়বিচার পেলাম না।

মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে মুজাহিদের ফাঁসি বহাল রাখার পর আপিল বিভাগ থেকে বের হয়ে রায়ের প্রতিক্রিয়ায় আলী আহমদ মাফরুর এ কথা বলেন।

তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।