সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

মোদির বক্তব্য জাতিসংঘে উত্থাপন করবে পাকিস্তান: সারতাজ আজিজ

image_129719_0ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য জাতিসংঘে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক-এর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও উচ্চ শিক্ষা বিষয়ক প্রধানদের বৈঠক উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান সারতাজ আজিজ।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ১৯৭১ সালে পাকিস্তান ভাঙার ক্ষেত্রে ভারত ভূমিকা পালন করেছে বলে ঢাকায় দেয়া বিবৃতিতে মোদি স্বীকার করেছেন।

সারতাজ আজিজ বলেন, পাকিস্তান এ বিষয়টি জাতিসংঘ তুলবে। এ ছাড়া, নয়াদিল্লির শর্ত মেনে ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনাও বাতিল করে দেন তিনি। সারতাজ আজিজ বলেন, কাশ্মির ও পানি সমস্যার বিষয় না থাকলে ভারতের সঙ্গে আলোচনার কোনো মানে হয় না।

তিনি আরো বলেন, উত্তেজনাবিহীন সম্পর্ক চাইছে পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানবিরোধী যুদ্ধবাদী বৈরীনীতি গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। সারতাজ আজিজ দাবি করেন, পাকিস্তান বিরোধী বক্তব্যের ভিত্তিতে ভারতীয় নেতারা নির্বাচনে লড়েন।–আইআরআইবি

ডা. জাফরুল্লাহর জরিমানা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া ৫ হাজার টাকা জরিমানার আদেশের কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

চাঁদ দেখা কমিটির সভা বুধবার

image_129720_0পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মতিউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বুধবার হিজরি ১৪৩৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে বুধবার রাত থেকেই তারাবীহ নামাজ শুরু হবে। অন্যদিকে বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস শুরু হবে শুক্রবার। এক্ষেত্রে বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবীহ নামাজ পড়া শুরু হবে।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ও ৯৫৬৩৩৯৭ ফ্যাক্স নম্বর বা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মাগুরায় ৩৫টি হাত বোমা উদ্ধার

image_129725_0শহরের দরি মাগুরা আল-আমিন ট্রাস্টের একটি পরিত্যাক্ত কক্ষ থেকে ৩৫টি হাত বোমা উদ্ধারের দাবি করেছে মাগুরা গয়েন্দা পুলিশ।

মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, সোমবার রাত ১২টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসাবে শহরের দরি-মাগুরা আল-আমিন ট্রাষ্ট এ অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত কক্ষ থেকে বাজার করা দুইটি সিমেন্টের ব্যাগে ভর্তি ৩৫টি হাত বোমা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

দিল্লির রাস্তায় সালমান-কারিনা রোমান্স!

বিনোদন ডেস্ক : চারিদিকে ব্যস্ত মানুষের ভীড়। কিন্তু কাউকেই তোয়াক্কা করছেন না সালমান খান এবং কারিনা কাপুর। দিল্লির রাস্তায় রোমান্সে মেতে উঠেছেন এ দুই তারকা।

বুধবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টার হরতাল আহ্বান

image_129709_0বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার পর এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

বিবৃতিতে তিনি বলেন- “আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার সরকারি ষড়ন্ত্রের প্রতিবাদে, তিনিসহ আটক জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতা-কর্মীর মুক্তির দাবীতে ১৭ জুন বুধবার সকাল ৬টা থেকে ১৮ জুন বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসী ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া আলী আহসান মোহম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড মঙ্গলবার সকালে বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করে। এই বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মিয়ানমারে উদ্ধার অভিবাসীর মধ্যে ৩৭ বাংলাদেশি শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে আরো ৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।

পাকিস্তানে ৯ জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের বিভিন্ন কারাগারে মঙ্গলবার ভোরে নয়জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। আসামিরা সবাই হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিলেন।

এবার রমজানেও প্রতিদিন ‘রোজাদার’

বিনোদন ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে একুশে টেলিভিশন প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার।

বার্সেলোনা ৬-২ রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক : শিরোনাম দেখে কি চমকে উঠেছেন? ভাবছেন, এই ম্যাচ আবার কবে হলো? যেখানে স্কোরলাইন বার্সেলোনা ৬-২ রিয়াল মাদ্রিদ!