রাজধানীতে আইএসের সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার জঙ্গি সদস্যের নাম ফাইয়াস ইসমাম খান (২৪)।
নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার জঙ্গি সদস্যের নাম ফাইয়াস ইসমাম খান (২৪)।
রাজশাহী সরকারি কলেজ থেকে পুলিশ ছয়টি ককটেল উদ্ধার করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
চার ম্যাচে নিষেধাজ্ঞার খড়গে চিলিতে চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে কাটা পড়লেন ব্রাজিল অধিনায়ক নেইমার।রাহাত সাইফুল : মুক্তি দিতে আর বাধা নেই রকিবুল আলম পরিচালিত নগর মাস্তান সিনেমাটি।
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আগের মতো স্বয়ংক্রিয়ভাবে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একযোগে বেতন স্কেল কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পুলিশ লাইন কোয়াটারে সাত মাসের একটি কন্যা সন্তান রেখে পুলিশ কনস্টেবল হেলাল পার্ভেজের স্ত্রী শান্তা বেগম (২৪) সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নজরদারির ব্যবস্থা করতে যাচ্ছে সরকার।
ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সহজে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচে নিজেদেরকে ফেবারিট ভাবছে না বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ছয়টি শিরোপা জেতার রেকর্ড রয়েছে আর্জেন্টিনার। ব্রাজিলের সামনে সুযোগ ছিল ষষ্ঠ শিরোপা জিতে আর্জেন্টিনার পাশে বসার।
নিজে হাতে ইটের টুকরো দিয়ে দেওয়ালে তিনটা দাগ টানা৷ সেটাই নাকি উইকেট! সাতক্ষীরার তেঁতুলিয়ার গরিব ঘরের ছেলের উইকেট কেনার পয়সা কোথায়? সেই হাতে আঁকা উইকেটই বছর নয়ের ছোট্ট রোগা প্যাংলা ছেলেটার চাঁদমারি৷
ফাইভস্টার বল হল বাংলাদেশে ভারী প্লাস্টিক বল৷ সেই ফাইভস্টার হাতে গলি ক্রিকেটে জীবন শুরু করা বছর কুড়ির মুস্তাফিজুর রহমানই এখন বাংলাদেশের নতুন তারা৷ সাতক্ষীরার সাত রাজার ধন৷
অভিষেকেই ভারতকে শুইয়ে দেওয়া মুস্তাফিজের তবু স্বপ্নপূরণ হয়নি৷ এমনিতে প্রচন্ড লাজুক৷ প্রথম ওয়ান ডে খেলে উঠে প্রেস কনফারেন্সে তার গলা প্রথম সারিতে বসেও কানে আসছিল না৷
একটা একটা করে প্রশ্ন উড়ে আসছে, আর মুস্তাফিজ গুটিয়ে যাচ্ছেন অধিনায়ক মাশরাফির আড়ালে৷ মাশরাফিকে বাধ্য হয়ে বলতে হলো, ‘আমাকে জিজ্ঞাসা করেন৷’
বল হাতে পড়লেই সেই মুস্তাফিজই আবার অন্য রকম৷ সামনে মুখে রা কাড়েন না৷ কিন্ত্ত ঘনিষ্ঠ মহলে মুস্তাফিজ লুকোননি তার স্বপ্নের কথা৷ থুড়ি না পূর্ণ হওয়া স্বপ্নের কথা!
মুস্তাফিজ জানিয়েছেন, বিরাট কোহলিকে ফেরানোই তার লক্ষ্য৷ কোহলির উইকেটটাই তার কাছে সবচেয়ে দামি৷
কেন? সে ব্যাখ্যাও তুলে ধরতে দ্বিধা করেননি৷ মুস্তাফিজুরের মতে, কোহলিই এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাট৷ তাই সেই উইকেটটা চাই-ই৷
এমনিতে দুটো আন্তজার্তিক ম্যাচে মুস্তাফিজের ঝুলিতে শাহিদ আফ্রিদি, রোহিত শর্মার উইকেট৷ তবে সন্ত্তষ্ট হওয়ার বান্দা তিনি নন৷ লম্বা রেসের ঘোড়া৷
মাশরাফির গলায় মুস্তাফিজকে নিয়ে অনেক আশা, ‘আমি ওকে নেটে দেখেই বুঝেছিলাম ওর কাটারগুলো খেলা একেবারে অসম্ভব৷ যেন স্পিনারদের থেকে বেশি টার্ন করাতে পারে৷ কে কী মনে করেন জানি না, আমার মুস্তাফিজের উপর বিশ্বাস ছিল৷ সে জন্য প্রথম ওভারটাই ওর হাতে তুলে দিয়েছিলাম৷’
মুস্তাফিজ পেরেছেন৷ সামনে অনেক লম্বা পথ৷ তবে তিনি পারবেন বলেই মনে করছে বাংলাদেশের ক্রিকেট মহল৷ প্লাস্টিক বল থেকে টেনিস বলে খেলতে খেলতে যে ছেলে শুরুতেই ভারত, পাকিস্তানের মতো টিমকে উড়িয়ে দিতে পারে, তিনি এখানেই থামার পাত্র নন৷
শুক্রবার দুপুরে সোনারগাঁও টিম হোটেলের বাইরে দেখা হল বাংলাদেশের ম্যানেজার খালেদ মাহমুদের সঙ্গে৷ তিনি কিন্ত্ত মুস্তাফিজুরের উঠে আসাকে বাংলাদেশ ক্রিকেটের বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করতে নারাজ৷
হাল ফ্যাশনের সানগ্লাসটা মাথার উপরে তুলতে তুলতে খালেদের সাফ কথা, ‘আমাদের দেশের ক্রিকেটে জুনিয়র ক্রিকেটারদের তুলে নিয়ে আসার একটা প্রক্রিয়া আছে৷ মুস্তাফিজুর সেই সিস্টেমেরই অংশ৷ আরও অনেক জুনিয়র ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে এসে চমকে দিতে পারে৷’
স্পট ফিক্সিং কাণ্ডের পরও পাকিস্তানের পেসার মুহম্মদ আমেরই আদর্শ বাংলাদেশের ‘ছোট বাঘ’-এর৷ অনুচ্চ স্বরে শোনা গেল, ‘আমি তো শুধু ওর বোলিং ফলো করি৷ আর কিছু নয়৷’
আবার ম্যাচে নিজের স্লোয়ারগুলো দেওয়া নিয়ে অদ্ভুত এক গল্প শোনালেন, ‘নেটে বিজয় ভাই (এনামুল হক) আমাকে স্লোয়ারটা দিতে বলেছিল৷ ওর ব্যাটিং প্র্যাক্টিসের জন্য৷ আমি ওকে ওই ডেলিভারিতে আউট করেছিলাম৷ তারপর থেকেই ম্যাচে ওটা চেষ্টা করি৷’
নিজের সেজো ভাইয়ের বাইকে চেপে ৪০ কিলোমিটার দূরে প্র্যাক্টিসে যেতেন মুস্তাফিজ৷ তাই বড় সাফল্যের দিনে সেজো ভাইয়ের কথাই সবচেয়ে বেশি মনে পড়ছিল৷ ভোলেননি পেস বোলিং প্রতিযোগিতা থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ন’উইকেট নেওয়ার স্মৃতি৷
মুস্তাফিজুরের সহজ সরল অভিব্যক্তি মনে করিয়ে দেবে ভারতের পশ্চিমবঙ্গের পেসার মুহম্মদ সামির প্রথম জীবনের কথা৷ সাহসপুর গ্রামে উইকেটের পিছনে খাটিয়া লম্বা করে রেখে বোলিং প্র্যাক্টিস করতেন সামি৷ আজ ভারতের অন্যতম সেরা পেসার৷
নিজে হাতে উইকেট আঁকা লিটল স্টারের জন্য এখন তেমনই স্বপ্ন দু’চোখে আঁকছেন বাংলাদেশের মানুষ৷
রূপক বসু: ভারতীয় সাংবাদিক