সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

এই বাংলাদেশ ৯৬’র শ্রীলঙ্কা নয়

haruthওয়ানডেতে বাংলাদেশ এখন ধারাবাহিক ক্রিকেট খেলছে। টানা জয়ের মাঝে রয়েছে টাইগাররা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালও খেলে এসেছে মাশরাফি বিন মর্তুজার দল। অতীতের তুলনায় একটু ভিন্ন লেভেলেই মূল্যায়িত হচ্ছে বাংলাদেশ।

এক ভারতীয় সাংবাদিক তো ১৯৯৬ সালে শ্রীলঙ্কা দলের সঙ্গেই তুলনা করে বসলেন বর্তমান বাংলাদেশ দলের সঙ্গে। তখনই ওয়ানডেতে দারুণ খেলছিল লঙ্কানরা। পরে বিশ্বকাপও জিতে যায় তারা। সম্প্রতি ওয়ানডেতে বাংলাদেশও অসাধারণ ক্রিকেট খেলছে। টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে আবার শ্রীলঙ্কান। শনিবার মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই লঙ্কানকেই বলা হয়, ১৯৯৬ সালের শ্রীলংকা ও বর্তমান বাংলাদেশের তুলনা করতে।

হাথুরুসিংহে বলেন, “তুলনা করা কঠিন। কারণ ১৯৯৬ সালে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা অনেক অভিজ্ঞ দল ছিল। এটা (বাংলাদেশ) তরুণ দল। বাংলাদেশকে আরও অনেক দূর যেতে হবে। কিন্তু এটা আমি আপনাদের বলতে পারি, এই দলে অনেক বিশ্বমানের ক্রিকেটার আছে। পাঁচ বছর পর তাদের সামর্থ্য নিয়ে আমরা কথা বলতে পারবো।”

ঝালকাঠিতে টমটম উল্টে নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী টমটম গাড়ি উল্টে মো. মোসলেম (৬০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। স্কুল শিক্ষকসহ আহত হয়েছেন পাঁচজন।

গম আমদানি নিয়ে কথাবার্তা ভিত্তিহীন: খাদ্যমন্ত্রী

kamrulখাদ্য অধিদপ্তরে নিম্নমানের গম আমদানি বিষয়ে যেসব কথাবার্তা হচ্ছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি শনিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বিবৃতিতে বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গম যেসব গুদামে রয়েছে, সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে ১৫টি গুদামের গমের নমুনা এসে পৌঁছেছে। এগুলো পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ১৫টি গুদামের গমের নমুনা পরীক্ষার ফলাফল জানা যাবে। তখনই এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

খাদ্যমন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলার অবকাশ নেই। আমাদের সৎ সাহস আছে বলেই নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি। নষ্ট গম কাউকে জোর করে দেয়া হবে না। প্রয়োজনে এগুলো ধ্বংস করা হবে।”

গম আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, গুদামে গমের মজুত কমে যাওয়ায় ইউক্রেন থেকে আড়াই লাখ টন গম আমদানির উদ্যোগ নেয়া হয়। সব কার্যক্রম সম্পন্ন করার পরও গম আমদানিতে বিলম্ব হতে থাকে। ইতিমধ্যে মজুত ৬৮ হাজার মেট্রিক টনে চলে আসে। মজুত তলানিতে চলে আসায়, অন্য দেশ থেকে গম আমদানির জন্য টেন্ডার দেয়া হয়। ব্রাজিল এই টেন্ডারে অংশ নেয়। তাদের সর্বনিম্ন দর হওয়ায় ক্রয় কমিটি ব্রাজিল থেকে গম আমদানির অনুমতি দেয়। তাদের গম আসার পর এর নমুনা মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করে জাহাজ থেকে গম খালাসের অনুমতি দেয়া হয়। নমুনা পরীক্ষার সময় দেখা গেছে, আমদানি করা গমগুলো দেখতে একটু লাল এবং ছোট দানা হলেও খাবার অনুপযুক্ত নয়।

খাদ্য মন্ত্রী বলেন, “পরবর্তীতে খাদ্য অধিদপ্তরের কোটেশন দেখে সন্দেহ হলে আবার পরীক্ষা-নিরীক্ষা করে ৫ ও ৬নং প্যাকেজের এক লাখ টন গম আমদানির আদেশ বাতিল করা হয়। ইতিমধ্যে এসব গমের একটি নমুনা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালে তিনিও স্বাভাবিকভাবেই এসব গম দেখে উষ্মা প্রকাশ করেন।

তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসকেরা সংশ্লিষ্ট গুদাম থেকে নমুনা পাঠাতে শুরু করেছেন। এগুলো পরীক্ষাগারে পরীক্ষা করে ‘শিগগিরই’ প্রকৃত অবস্থা জানা যাবে। সূত্র: বাসস।

মৃতদেহ উদ্ধার, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ঢেউতল গ্রামে জিলু মিয়া ওরফে ঝিমলি (২০) নামে এক হিজড়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

শ্রেণি কক্ষের অভাবে আকাশের নিচে পাঠদান

নরসিংদী প্রতিনিধি : হাতে বই নিয়ে কখনো প্রখর রোদে, কখনো গাছ তলার ছায়ায়, আবার কখনো বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে ক্লাস করছে নরসিংদীর মনোহরদী উপজেলার ৫১নং কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কালকিনি তিন মেছোবাঘ আটক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার নদী উপকূলীয় প্রত্যন্ত অঞ্চল লক্ষীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামে শনিবার সকালে আড়াই  মাস বয়সের তিনটি মেছোবাঘ শাবক আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

রাজশাহী কলেজ চত্বর থেকে ৮টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী কলেজ চত্বর থেকে ৮টি ককটেল উদ্ধার হয়েছে।

শ্রদ্ধা অর্জন করেছে মাশরাফির নেতৃত্ব

mashrafi dhoni২০১৪ সালের শুরুতেও ওয়ানডেতে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে হারের মিছিলে নাম লিখিয়েছিল টাইগারা। ওই বছরের শেষ দিকেই পাশার দান উল্টে যায়। মুশফিককে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্বে আনা হয় মাশরাফি বিন মর্তুজাকে। বলা চলে, যিনি খোলনলচে বদলে দিয়েছেন বাংলাদেশকে।

বছরের শেষ দিকে ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ মাশরাফির হাত ধরে। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানকেও হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। শক্তিশালী ভারতের বিরুদ্ধেও জয় দিয়ে সিরিজ শুরু করলো মাশরাফি বাহিনী।

বাংলাদেশ দলের এই সাফল্যের পেছনে অধিনায়ক মাশরাফির ভূমিকা অনন্য। শুক্রবার টিম হোটেলে মাশরাফির প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার কোচ হাথুরুসিংহের কন্ঠেও পাওয়া গেল একই সুর। মাশরাফির প্রশংসা করে লঙ্কান এই কোচ বলেন, “সে (এই সাফল্যের পেছনে) খুব গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। ও এমন একজন মানুষ, যার দিকে সবাই তাকিয়ে থাকে। ড্রেসিংরুমে তার নেতৃত্ব একটা শ্রদ্ধা অর্জন করতে পেরেছে। সে মাঠে সামনে থেকে নেতৃত্ব দেয়। আমরা যে পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি, তার পেছনে ওর ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ঝিনাইদহে মানব পাচারকারী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় মাছরাইল বিশ্বাস (৫০) নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আক্রমণাত্মক ক্রিকেটেই বাংলাদেশের সাফল্য

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : বাংলাদেশের জাতীয় দলের কোচ মনে করেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলার কারণেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়েছে। ধারাবাহিক জয়ের স্বাদও পাচ্ছে দলটি।