শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

প্রায় ১৯ বছর পর হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসার ঘোষণায় নড়েচড়ে বসেছিলেন সিনেমাপ্রেমীরা। ছবিটির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তারা। ‘হেরা ফেরি ৩’ সিনেমার মধ্য দিয়ে আবারও পর্দায় হাজির হবার কথা ছিল অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, তিনি এই ছবিটি করছেন না। হেরা ফেরি ৩ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য পরেশ এই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন।

সূত্র বলছে, ছবিটির নির্মাতা এবং পরেশ রাওয়ালের মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্স হওয়ায় অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ছবিটি করবেন না।

এই খবরে সিলমোহর দিয়ে পরেশ রাওয়াল নিজেই জানান বিষয়টা সত্যি। ‘বাবু ভাইয়া’ আর হেরা ফেরি ৩ এর অংশ থাকছে না। এই খবর প্রকাশ্যে আসার পরই বিরক্ত পরেশ রাওয়ালের অনুরাগী এবং এই ছবির দর্শকরা।

এমন খবরে এক অনুরাগী মন্তব্য করেন, ‘পরেশ রাওয়াল যদি এই ছবিতে না থাকেন তাহলে তো ছবিতে আর কোনও মজাই থাকবে না।
’ কেউ আবার লেখেন, ‘পরেশ রাওয়াল না থাকলে হেরা ফেরি ৩ বানানোর কোনও দরকার নেই।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘যদি এই খবরটা সত্যিও হয় অক্ষয় কুমার ঠিক ওকে ফিরিয়ে আনবেন।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘হেরা ফেরির কোনও সিক্যুয়েল ওকে ছাড়া ভাবাই যায় না। ওকে ফিরিয়ে আনুন প্লিজ।’

জানিয়ে রাখা ভালো, প্রিয়দর্শনের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ না করতে চাইলেও পরেশ রাওয়াল একই পরিচালকের ‘ভূত বাংলো’ ছবিতে কাজ করছেন।
সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার এবং টাবু। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।

ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মাওলানা ভাসানী নব্বই বছর বয়সে যে ফারাক্কা লং মার্চ করেছেন আমরা সেটা আদায় করব। সেটার জন্য ভারতের সঙ্গে চুক্তি আবার করছি। দরকার হলে যদি আমরা ঠিক মতো না পাই, তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাব।’

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় যোগদানের আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিয়ে নয়, এবার ‘লিভ ইন’ করতে চান সামান্থা!

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর অনেকটাই ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। ভুগছিলেন মায়োসিস নামে বিরল এক রোগেও। সবকিছু মিলিয়ে জীবনে নানা চরাই উৎরাই পার করেছেন এই দক্ষিণি অভিনেত্রী। তবুও মনোবল হারাননি।
নিজেকে সামলে আপন মনে এগিয়ে চলেছেন।

এরমধ্যেই খবর, নতুন প্রেমে পড়েছেন সামান্থা। শোনা গেছে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে চলছে জল্পনা। তাদের দুজনকে একসঙ্গেও দেখা গেছে।

তবে জানা গেছে, এখনই বিয়ে নয়। তাঁরা নাকি লিভ ইন অর্থাৎ একত্রবাস করবেন! এই সম্পর্ক নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ, কেউই। তবে সামান্থার শেয়ার করা একটি ছবি জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে।

এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা।
এবার সামান্থার এক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছেন, চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। সেই সূত্রের কথায়, সামান্থা ও রাজ এবার একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা। ওদের একত্রবাস করার ইচ্ছে ছিল। সেই দিকেই এগোচ্ছেন তারা।

সামান্থার আগে শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজের।

এদিকে ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগের ঘনিষ্ঠতাই নাকি ছিল বিচ্ছেদের কারণ। তার পরে সেই শোভিতাকেই বিয়ে করেন নাগ। অন্য দিকে বিবাহবিচ্ছেদের পরে বেশ বিষণ্ণ হয়ে পড়েছিলেন সামান্থা। তাই তার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কবে ফের প্রেমে পড়বেন সামান্থা? অবশেষে অপেক্ষার অবসান।

‘সবার আগে বাংলাদেশ’ নীতি প্রতিষ্ঠা করতে হবে : সালাহউদ্দিন আহমেদ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফাকে রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বসেডর।
’

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সেমিনারের আয়োজন করে। কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার নগরীর সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের ইতিহাস, সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিলোপ করে একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস।
এই যে চোরতন্ত্রের ওয়ারিশি ব্যবস্থা, আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত করেছে। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রবঞ্চনামূলক যে সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে, তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বের মধ্যে দুনীর্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘সে কারণে শেখ হাসিনার সময়ে একটি অবৈধ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত সহস্র জীবন দিতে হয়েছে।
জনতার রক্তের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটিকে উর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ- এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।’

বিকেল ৪টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, রাজনৈতিক বিশ্লেষক ও ডিডব্লিউ একাডেমির প্রভাষক ড. মারুফ মল্লিক, বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, চিন্তক ও সম্পাদক রেজাউল করিম রনি, এ এম জেড হাসপাতালের চিকিৎসক ডা. সায়েম মোহাম্মদ, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার, শিখো’র প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ড. তৌফিক জোয়ার্দার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাবী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সেমিনারে আলোচকরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তারা বলেন, ‘কর্মসংস্থানের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
মাতৃভাষার পাশাপাশি আরো ২/৩টি বিদেশি ভাষা শিখতে হবে। ইন্টারনেট ব্যয় হ্রাস, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৩টায় খুলনা সাকির্ট হাউজ ময়দানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠানের কথা রয়েছে। প্রথমে সমাবেশটি নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক দুর্ভোগ ও লোক সমাগমের বিষয়টি মাথায় রেখে সমাবেশ স্থল পরিবর্তন করা হয়।

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শ্রীলঙ্কায় শাকিব খান

এখন শেষ মুহূর্তের শুটিং চলছে আসন্ন ঈদের সিনেমা ‘তাণ্ডব’। আশি ভাগ অংশের দৃশ্যধারণ শেষ বলেই জানা গেছে। তবে বাকি রয়েছে সিনেমার একটি গান ও ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্যের কিছু অংশ।

এতে অংশ নিতে আজ শুক্রবার সকালের একটি ফ্লাইটে দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দেন সিনেমাটির নায়ক শাকিব খান।
তার সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরাও।

জানা গেছে, শ্রীলঙ্কায় এক সপ্তাহ থাকবেন শাকিব। শুটিং শেষ করে আগামী সপ্তাহেই ফিরে আসবেন দেশে।

এদিকে খবর, দু-একদিনের মধ্যে সিনেমাটির অফিশিয়াল টিজার উন্মুক্ত করা হবে।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। এতে আরও অভিনয় করছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেন প্রমুখ। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেয়েছে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলের রোমঞ্চকর ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে গোল দুটি করেন আশিকুর রহমান ও নাজমুল হুদা ফয়সাল। অন্যদিকে নেপালের হয়ে ব্যবধান কমান সুজন দঙ্গল।
সর্বশেষ অনূর্ধ্ব-২০ আসরে এই নেপালকে হারিয়েই যুব চ্যাম্পিয়নশিপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামী রোববারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। শেষ চারের অন্য ম্যাচে আজ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে মালদ্বীপ।

অরুণাচলের গোল্ডেন জুবেলি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হওয়ার পথেই ছিল।
কেননা ৭৩ মিনিট পর্যন্ত কোনো দলই জালের দেখা পাচ্ছিল না। সঙ্গে বেশ কিছু আক্রমণ প্রতিহত করে দুই দলের গোলরক্ষকই নিজেদের বীরত্ব দেখান। শেষ পর্যন্ত অবশ্য জাল অক্ষত রাখতে পারেননি দুই গোলরক্ষকই। তবে হাসি মুখে মাঠ ছেড়েছেন বাংলাদেশের গোলরক্ষক ইসলামই হোসেন।

ম্যাচের ৭৪ মিনিটে সোনার হরিণ খ্যাত গোলের দেখা মেলে। নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নার কিকে শুধু মাথাটাই ছোঁয়ান আশিকুর রহমান। তাতে বল ঠিকই জাল খুঁজে নেয়। ৭ মিনিট পর এবার লিড দ্বিগুণ করেন অধিনায়ক ফয়সাল। ৮১ মিনিটে সতীর্থ মোহাম্মদ মানিকের কাছ থেকে বল পেয়ে তা জালে জড়াতে ভুলেননি ফয়সাল।

দুই গোলে পিছিয়ে থেকে শেষ দিকে গোল কমানোর সুযোগ পেয়েছিল নেপাল। তবে ৮৬ মিনিটের সময় সামনে এসে তা হতে দেননি ইসমাইল। ফিরতি মিনিটে অবশ্য জালকে অক্ষত রাখতে পারেননি তিনি। বক্সের মধ্যে থেকে জোরাল শটে ঠিকই স্কোর লাইন ২-১ করেন দঙ্গল। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সালাহ উদ্দিন শাহেদের নেওয়া শটটা অবশ্য আটকিয়ে দেন নেপালের গোলরক্ষক। ব্যবধান আর বাড়াতে না পারলেও শেষে ঠিকই হাসিমুখে মাঠ ছেড়েছেন বাংলাদেশের যুবারা।

এর আগে ম্যাচের ১৭ মিনিটে লিড নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল নেপাল। তবে অবিশ্বাস্য এক সেভ করে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক ইসমাইল হোসাইন। সতীর্থর কাছ থেকে পাওয়া বলে অনেকটা চিপ শট নেন সুজন দঙ্গল। নেপালের ফরোয়ার্ডে নেওয়া শট দ্রæতই লাফ দিয়ে বলের দিক পরিবর্তন করে দেন গোলবার ছেড়ে এগিয়ে আসা ইসমাইল।

৫ মিনিট পর বাংলাদেশও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে বাংলাদেশের গোলরক্ষকের মতোই বীরত্ব দেখিয়ে রিফাত কাজীর শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন নেপালের গোলরক্ষক ভক্ত বাহাদুর পারিয়ার।

অন্যদিকে ম্যাচের ৩০ মিনিটে কপাল পোড়ে দঙ্গলের। বক্সের বাইরে থেকে তার নেওয়া দুর্দান্ত শটটা গোলরক্ষককে বিট করলেও ডান প্রান্তের পোস্টে লাগায় নেপালকে লিড এনে দিতে পারেননি তিনি। ৩৬ মিনিটে নাজমুল হুদা ফয়সালের শট ঠেকিয়ে নেপালকে আরেকবার রক্ষা করেন গোলরক্ষক পারিহার। পরে আর কোনো আক্রমণ থেকে গোল না হলে বিরতিতে যায় দুই দল।

প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির ৫% খরচে সম্মত হচ্ছে নেটো সদস্যরা: মার্কো রুবিও

চলতি বছরের জুনে অনুষ্ঠেয় নেটো সম্মেলনের আগেই প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করার লক্ষ্যে সব নেটো সদস্য দেশ সম্মত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (১৫ মে) ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, ছয় সপ্তাহ পর আমরা এমন এক সম্মেলনের দিকে যাচ্ছি যেখানে প্রায় প্রতিটি নেটো সদস্যই ২ শতাংশ বা তার বেশি ব্যয় করছে। সদস্যদের অনেকেই ৪ শতাংশ এর বেশি ব্যয় করছে।
তবে আগামী দশকের মধ্যে সবাই ৫ শতাংশ লক্ষ্যে পৌঁছাতে সম্মত হতে যাচ্ছি।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সালে তার প্রথম মেয়াদের শেষ দিকে নেটোতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় কমিয়ে দেন। এছাড়া তিনি বারবার অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র নেটোর জন্য অতিরিক্ত ব্যয় করছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের এই দাবিকে সমর্থন জানিয়েছে বার্লিন।
নেটো সদস্যদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানি চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছিল, ২০২৪ সালে নেটোর ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে তারা।

এ বছর নেটোর শীর্ষ সম্মেলন আগামী ২৪ ও ২৫ জুন নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে।

অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই : নজরুল ইসলাম

দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে এবং তা মোকাবেলার জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই বিষয়টি অন্তর্বর্তী সরকারও বোঝে। তবে একটি পক্ষ তাদের প্রভাবিত করার চেষ্টা করছে।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, ‘ইসি নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছে। বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির যারা বিরোধিতা করছে, তারা কোন যুক্তিতে পেছাতে চায়? ঐকমত্যের মাধ্যমে জুন-জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না।

বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, ‘তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয়। এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে।’

নজরুল ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার লড়াইয়ে বিজয়ী হওয়ার পরের সরকার। এই সরকারের নেতৃত্বে লড়াইয়ে বিজয়ী হইনি।
দীর্ঘদিন ধরে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তারই ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসকের পতন হয়েছে।’

একই অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘সরকারের গুরুদায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।’

তিনি বলেন, করিডর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে।
এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া।

শুল্ক ইস্যু নিয়ে ট্রাম্প-ভারতের পাল্টাপাল্টি দাবি

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি দ্রুত নাকচ করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর স্থানীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এখনো আলোচনা চলছে এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। তিনি জানান, যেকোনো বাণিজ্য চুক্তি হবে পারস্পরিকভাবে লাভজনক এবং উভয় দেশের স্বার্থরক্ষায় কার্যকর।’

একদিন আগেই দোহায় এক ব্যবসায়িক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, দিল্লি এমন একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে তারা শুল্ক আরোপ করবে না।

ট্রাম্প আরো বলেন, তিনি অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছেন যে, ভারতে উৎপাদন নিয়ে তার আপত্তি রয়েছে, কারণ ভারত বিশ্বের ‘সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর একটি’।

তিনি বলেন, ‘তারা আমাদের বলেছে, তারা শুল্ক ছাড়াই আমাদের পণ্য নিতে চায়। আমি টিম কুককে বলেছি, ভারতে তুমি যত কারখানা গড়ো না কেন, আমাদের তাতে আগ্রহ নেই। ভারত নিজেরাই সামাল দিক।
’ তবে ভারত সরকার জানিয়েছে, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বরং এখনও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং কোনো পক্ষই এখনো কিছু নির্দিষ্ট করে বলেনি।

এই পটভূমিতে ভারতের বাণিজ্য বিশ্লেষক অজয় শ্রীবাস্তব বলেন, ‘যেহেতু ট্রাম্প ভারতের উচ্চ শুল্ককে বাণিজ্য ঘাটতির জন্য দায়ী করে আসছেন, তাই ভারত হয়তো ‘জিরো ফর জিরো’ নীতি গ্রহণ করতে পারে। অর্থাৎ গাড়ি ও কৃষি পণ্য বাদে ৯০ শতাংশ মার্কিন রপ্তানির ওপর শুল্ক শূন্য করা যেতে পারে।
তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকেও সমানভাবে শুল্ক কমাতে হবে।’

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন গত এপ্রিলে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়। এই স্থগিতাদেশ শেষ হবে আগামী ৯ জুলাই। এর আগেই দিল্লি একটি চুক্তি সম্পন্ন করতে চায়। অন্যদিকে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন দ্বিপাক্ষিক শুল্ক কমাতে একমত হয়েছে।
চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ এবং কিছু মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৯০ বিলিয়ন ডলার। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ এখনো প্রায় ৪৫ বিলিয়ন ডলার। ভারত ইতিমধ্যে বারবন হুইস্কি, মোটরসাইকেলের মতো কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে। তবে কৃষিখাতে ছাড় দেওয়ার সম্ভাবনা কম, কারণ এটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল।

বহু বছর দ্বিধার পর ভারত এখন বাণিজ্য চুক্তি নিয়ে অনেক বেশি আগ্রহী। সম্প্রতি ভারত যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে, যেখানে হুইস্কি ও গাড়ির মতো পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে। এর আগে ভারত ইউরোপের চারটি দেশের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি চুক্তি চূড়ান্ত করতে এ বছর মধ্যেই ভারত জোর প্রচেষ্টা চালাচ্ছে।

সূত্র : বিবিসি

সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রোনালদো

টানা তৃতীয় বছরের মতো ফোর্বস ম্যাগাজিনের ‘বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের’ তালিকার শীর্ষস্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই মৌসুমে তার মোট আয় দাঁড়িয়েছে ২৭৫ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১৫ মিলিয়ন ডলার বেশি।

এই আয়ের পরিমাণ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। শুধু সাবেক বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদারই ২০১৫ সালে ৩০০ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালে ২৭৫ মিলিয়ন ডলার আয় করে রোনালদোর ওপরে রয়েছেন।

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের আল নাসরে যোগ দেন। সেখানে বেতন ছাড়াও মাঠের বাইরের বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আয় করতে থাকেন। বর্তমানে তার সোশ্যাল মিডিয়া অনুসারীর সংখ্যা ৯৩৯ মিলিয়নেরও বেশি।

এদিকে এনবিএ তারকা স্টিফেন কারি ১৫৬ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

ব্রিটিশ মুষ্টিযোদ্ধা টাইসন ফিউরি তিনি ১৪৬ মিলিয়ন ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে আছেন। তার আয়ের বড় অংশ এসেছে নেটফ্লিক্সের রিয়েলিটি শো ও মাল্টার পর্যটন বোর্ডের সঙ্গে চুক্তি থেকে।

রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তালিকায় আছেন পঞ্চম স্থানে। তার বাৎসরিক আয় ১৩৫ মিলিয়ন ডলার।