বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি : তামান্না

“নিজের শরীরকে প্রতিদিন ধন্যবাদ জানাই”- এই কথাটি শুনে অবাক হবেন না, কারণ বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজেই জানালেন তাঁর এই হৃদয়স্পর্শী নিয়মের কথা। দীর্ঘদিন ধরে শরীরচর্চা, আত্মবিশ্বাস ও ‘সেলফ-লাভ’ নিয়ে যাঁরা লড়ছেন, তাঁদের কাছে এই বার্তা এক অনুপ্রেরণা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন—“আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময়, আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই।
শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।”

এই স্বীকারোক্তি শুধু এক তারকার নয়, বরং নিজের শরীর, মন ও সৌন্দর্য নিয়ে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক রূঢ় বার্তা।

তামান্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন ‘ছিপছিপে শরীর’ মানেই ‘সুন্দর’। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান কেবল শরীরের মাপে আটকে থাকে না।
“একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভালো অনুভব করাতো না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করত না,”— মন্তব্য তামান্নার।

তামান্নাকে সম্প্রতি দেখা গেছে ‘সিকান্দর কা মুকাদ্দর’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।

করোনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরো ১৫ জন রোগী।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭৪ জনের কাছ থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০১–এ দাঁড়িয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে ২৯ হাজার ৫০২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
আর করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮০০–এ পৌঁছেছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর ২০২৩ সালের মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন.১-এ আক্রান্ত রোগী শনাক্ত হন। দ্রুত ছড়ানোর কারণে জেএন.১-কে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ‘সত্যিকার অর্থেই একটা টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে’ বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (১৩ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরপরই গাড়িতে উঠে তারেক রহমান প্রথম টেলিফোনে কথা বলেন বিএনপির মহাসচিবের সঙ্গে।

মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রায় দুই ঘণ্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি উৎকন্ঠা সঙ্গে অপেক্ষায় করছিলো। আমি যে কথাটি আগেই বলেছিলাম এই বৈঠকটি টার্নিং পয়েন্ট হতে পারে। ঠিক তাই হয়েছে।
বৈঠকের একটা যৌথ ঘোষণা দেয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, আমাদের দুই নেতার বৈঠকটি ছিলো অত্যন্ত সৌহার্দপূর্ণ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। যে বিষয়গুলো আলোচনা হয়েছে, তার মধ্যে প্রধান ছিলো নির্বাচন ইস্যু। সেই নির্বাচন ইস্যুতে তারেক রহমানের যে প্রস্তাব, এপ্রি্লে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয়, বিধায় এগিয়ে নিয়ে আসা। সেই সেক্ষেত্রে গোটা জাতি আনন্দের সাথে লক্ষ্য করল, প্রধান উপদেষ্টা এটাতে (ফেব্রুয়ারি) সম্মত হয়েছেন।
তারা ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। এর মাধ্যমে তারেক রহমান আবার প্রমাণ করলেন, তিনি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো, তা তার মধ্যে রয়েছে। সেটা তিনি প্রমাণ করেছেন। আল্লাহর রহমতে বৈঠকটি সফল হয়েছে।

তিনি বলেন, চতুর্দিকে একটা অনিশ্চিয়তা ছিলো।
অনেকে অনেক কথা বলছিলেন। আজকে দুই নেতা প্রমাণ করলেন যে, বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময়ে ঐক্যবদ্ধ হতে পারে এবং নেতারা নেতৃত্ব দিতে পারেন। অতীতে যেসমস্ত ছোটখাটো কথা-বার্তা হয়েছে সেগুলোকে ভু্লে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতিদ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে যে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। সেই নির্বাচনে সুষ্ঠুভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্খা সেটা পুরুণ করতে পারি এবং ১৫ বছরেরে এই ফ্যাসিস্টদের ধবংস করা ধবংসস্তুপের মধ্যে যে কাঠামো সেই কাঠামোকে নতুন করে একটা গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তরীত করতে পারি। এই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা প্রায় ১৫ বছর পরে গণতন্ত্রের উত্তরণে আমরা একটা সুযোগ পাচ্ছি। ট্রানজিশন টু ডেমোক্রেসি সেই পথে আমরা নিশ্চিত এগিয়ে যাচ্ছি।

গণতন্ত্র একটি দিনের বিষয় নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়। এটা একটা কালচার সেই কালচার আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সারাক্ষণ আমাদের মধ্যে বকাবকি, গালিগালজ, সোশ্যাল মিডিয়াতে বকাবকি, ওমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পূনর্গঠনের জন্য নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও আমাদের নেতা তারেক রহমানের স্বপ্ন, যেসমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করি।

এ সময় আরো উপস্থিত ছিএলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা রিয়াজ উদ্দিন নসু প্রমূখ।

প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন জন্য প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মত দেন প্রধান উপদেষ্টা।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়।
শেষ হয়েছে ৩টা ৩৫ মিনিটে। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেস উইং জানায়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।
সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান বলে জানিয়েছে প্রেস উইং।

দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।

ইরানে ইসরাইলি হামলা নিয়ে যা বললো জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে একজন মুখপাত্র বলেছেন, ‘তিনি (গুতেরেস) ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীন তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলি হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন।’

মুখপাত্র আরও বলেন,

মহাসচিব উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং যেকোনো মূল্যে গভীর সংঘাতে ডুবে যাওয়া এড়িয়ে চলতে বলেছেন।

এদিকে ইসরাইলের সামরিক অভিযানের পর এবার পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটিতে ইসরাইলি সামরিক অভিযানের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেছেন,

ভোরবেলায় ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কলুষিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে আগের থেকেও স্পষ্টভাবে তার বর্বর স্বভাব প্রকাশ করেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।

ইরানের রাজধানীজুড়ে আবারও বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন তেহরানের বাসিন্দারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, তেহরানে নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, শহরের ওপর দিয়ে বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলির শব্দও শোনা যাচ্ছে।

এর আগে ভোরে প্রথম দফায় হামলার পর ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে হতাহতের খবরও পাওয়া গেছে।

টটেহামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক

ইউরোপা লিগ জয়েও চাকরি টেকেনি অ্যাঞ্জ পোস্তেকোগলুর। ক্লাবের হতাশাজনক লিগ পারফরম্যান্সের দায়ে তাকে বরখাস্ত করার পর, টটেনহাম হটস্পার নতুন কোচ হিসেবে ব্রেন্টফোর্ড বস থমাস ফ্রাঙ্ককে নিয়োগ দিয়েছে। ক্লাব নিশ্চিত করেছে, ডেনিশ এই কোচ স্পার্সদের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।

স্পার্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘থমাস ফ্রাঙ্ক একজন আধুনিক ও উদ্ভাবনী কোচ, যার খেলোয়াড় ও দল গঠনের দারুণ রেকর্ড রয়েছে।
সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, তার নেতৃত্বে দল প্রস্তুতি নেবে –সেই প্রত্যাশাই আমাদের।’

থমাস ফ্রাঙ্কের সঙ্গে ব্রেন্টফোর্ড থেকে আরো তিনজন কোচ টটেনহামে যোগ দিচ্ছেন— জাস্টিন কোক্রেন (সহকারী কোচ), ক্রিস হাসলাম (পারফরম্যান্স প্রধান ও সহকারী কোচ), জো নিউটন (বিশ্লেষক)। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসছেন আন্দ্রেয়াস জর্জসন (সহকারী কোচ)।

ব্রেন্টফোর্ড ক্লাবও আবেগঘন বার্তায় বিদায় জানিয়েছে তাদের দীর্ঘদিনের কোচকে।
২০১৬ সালে সহকারী কোচ হিসেবে যোগ দেওয়া ফ্র্যাঙ্ক ২০১৮ সালে প্রধান কোচের দায়িত্ব নেন।

ব্রেন্টফোর্ডের ফুটবল পরিচালক ফিল জাইলস বলেন, ‘ডিন স্মিথের জায়গায় থমাস আসার পর থেকেই সে ক্লাবের ভবিষ্যৎ ভিশন বুঝে নিয়েছিল। ওর মেধা, কোচিং দক্ষতা ও আবেগীয় বুদ্ধিমত্তা ক্লাবকে বদলে দিতে বড় ভূমিকা রেখেছে।’

হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় জানিয়ে ইরানকে রুবিওর পাল্টা হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি হামলার জবাবে যদি ইরান আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালায়, তবে তার পরিণাম ভালো হবে না। তিনি জোর দিয়ে বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় এবং ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।

রুবিও বলেন, ‘আমরা ইরানে হামলার সঙ্গে জড়িত নই এবং আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে থাকা আমেরিকান বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা। স্পষ্ট করে বলছি, ইরান যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা জনবলের ওপর আঘাত না হানে।
’

এর আগে ইসরায়েল ঘোষণা দেয়, তারা ইরানে হামলা চালিয়েছে। ওই সময় তেহরানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেন, ইসরায়েলের উচিত এমন হামলা না চালানো।

ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল যদি এখন হামলা চালায়, তবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সমঝোতার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা নষ্ট হয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, এই আলোচনায় একটি শান্তিপূর্ণ সমাধান খুবই কাছাকাছি ছিল। রবিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রুবিও জানান, ‘ইসরায়েল আমাদের জানিয়েছে, তাদের আত্মরক্ষার স্বার্থেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।’ তবে তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের এই হামলার প্রতি কোনো সমর্থন বা বিরোধিতা প্রকাশ করেননি।
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসন আমাদের বাহিনী রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন এবং আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।’

সূত্র : এএফপি

ইসরাইলি হামলায় ইরানের পরমাণু স্থাপনাতে বিস্ফোরণ, দুই বিজ্ঞানী নিহত

ইসরাইলি হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ফিরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেরাঞ্চি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় নিহত হয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালেও ফিরেদুন আব্বাসি এক হামলা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন।

এদিন ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর, বিশেষ করে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজে বিস্ফোরণ ঘটে। ইরানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নাতানজ পরমাণু স্থাপনাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, এই হামলার চূড়ান্ত জবাব দেওয়া হবে।

হামলার পরে ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানীয় কমান্ডার ও ক্ষেপণাস্ত্র কারখানাকেও হামলার নিশানা করা হয়েছে।
এই হামলার নাম দেওয়া হয়েছে ‘রাইজিং লায়ন’ বা ‘জেগে ওঠা সিংহ’। পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইল জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইসরাইলের ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্তে রয়েছি।’ এদিকে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সতর্ক রয়েছে এবং ইরানের শীর্ষ নেতারা একটি জরুরি নিরাপত্তা বৈঠকে মিলিত হয়েছেন।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প

ইরানের ওপর ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার সকালে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার সকাল ১১টায় ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক করবেন।

এর আগে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
‘আত্মরক্ষার পদক্ষেপ’ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করলেও তাদের নিজস্ব সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

তাদের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া দুজন সিনিয়র বিজ্ঞানী নিহত হয়েছেন।

স্মিথের রেকর্ডের দিনে নায়ক রাবাদা

নতুন এক রেকর্ডের চূড়ায় গিয়ে বসেছেন স্টিভেন স্মিথ। তবে তাঁর দল অস্ট্রেলিয়া প্রতিপক্ষের ওপর চড়ে বসতে পারেনি। বরং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস হেরে ব্যাটিং পাওয়া দলটি প্রথম দিনের চা বিরতি থেকে ফেরার সময়ও কোণঠাসাই ছিল। গত রাতে এই প্রতিবেদন লেখার সময় কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ৫৬.৪ ওভারে ২১২ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া।

স্মিথকেও নামতে হয়েছিল শুরুর বিপর্যয়ের মধ্যেই। শুরুতেই জোড়া আঘাত হানেন কাগিসো রাবাদা। উসমান খাজাকে (০) ফেরানোর পর ক্যামেরন গ্রিনকেও (৪) দ্রুত তুলে নেন এই প্রোটিয়া ফাস্ট বোলার। ১৬ স্মিথের রেকর্ডের দিনে নায়ক রাবাদারানেই ২ উইকেট হারানোর মতো বিপর্যয়ের মধ্যে নেমে ইনিংস মেরামতের চেষ্টায় এই টেস্টে ওপেনার বনে যাওয়া মার্নাস লাবুশেনকেও (১৭) বেশিক্ষণ পাশে পাননি স্মিথ।
রাবাদার পর এবার জোড়া আঘাত হানেন মার্কো ইয়ানসেনও। লাবুশেনের পর মধ্যাডিগ্রিভোজের বিরতির ঠিক আগে ট্রাভিস হেডকেও (১১) উইকেটের পেছনে কাইল ভেরেইনার ক্যাচ বানান এই পেসার। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়াও।

বিরতি থেকে ফেরার পর বো ওয়েবস্টারের সঙ্গে স্মিথের জমে যাওয়া জুটি আবার স্বপ্ন দেখাতে থাকে অস্ট্রেলিয়াকে।
রাবাদাকে পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে ফিফটি পুরো করা স্মিথ পরের বলে সিঙ্গল নিয়ে নতুন এক চূড়াও ছুঁয়ে ফেলেন। ক্রিকেট তীর্থ লর্ডসে সফলতম সফরকারী ব্যাটার এখন তিনিই। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার সময় স্যার ডন ব্র্যাডম্যান (৫৫১) ও স্যার গ্যারি সোবার্সের (৫৭১) চেয়েও পিছিয়ে ছিলেন তিনি। তাঁদের তো বটেই, আগের সেরা ওয়ারেন বার্ডসলিকেও (৫৭৫) ছাড়িয়ে যান ওই সিঙ্গলেই। তবে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে রুখে দাঁড়ানো স্মিথও (৬৬) ফিফটির পর টেকেননি বেশিক্ষণ।
এইডেন মারক্রামের অফস্পিনে তিনি পথ হারানোর পর এক ওয়েবস্টারই যা লড়ার লড়েছেন। ৭২ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তিও ঘনিয়ে এনেছেন রাবাদাই। ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার, সঙ্গী ইয়ানসেনের ৩ শিকার ৪৯ রানে।