বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউন নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।

উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল বর্ণ চেনা বা পড়তে ও লিখতে পারার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।

পঞ্চগড়ে শরতের আকাশে হঠাৎ কুয়াশার দেখা

দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে শরতের আকাশে দেখা মিলেছে কুয়াশার। ভোরের আলো ফোটার আগেই মাঠঘাট আর সড়কের ওপর নেমে এসেছে কুয়াশার পাতলা চাদর। যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।আজ মঙ্গলবার ভোর থেকে সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই কুয়াশার চিত্র দেখা গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।.সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খোলা মাঠ, নদীর পাড় আর ফাঁকা সড়কে ঝরছে সাদা কুয়াশা। পথের ঘাস আর ফসলের মাঠে সবুজ আমনখেতে ধানের পাতায় পাতায় জমেছে শিশির।পঞ্চগড়ের প্রকৃতিতে অবশ্য শীতের আগমন অন্য সময়ের তুলনায় কিছুটা আগেই টের পাওয়া যায়। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই এলাকার তাপমাত্রা সাধারণত কম থাকে। ভোরের কুয়াশা আর হিমেল বাতাস তখন বদলে দেয় পুরো জনপদের দৃশ্য। তবে এখনো শীতের সেই তীব্রতা না এলেও প্রকৃতি যেন নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা।.আজ সকালে কাজে যাচ্ছিলেন হোটেল ও রেস্তোরাঁর শ্রমিক মো. মাসুম (৩০)। তিনি বলেন, ‘কয় দিন তকা (থেকে) রাতিত বাড়ি আসার সময় এই রকম কুয়াশা দেখাচু। কিন্তু আজি সকালে কুয়াশা দেখে মনডা কহচে, শীত চলে আইচ্চে।’পঞ্চগড় শহরে সকালে ইজিবাইক নিয়ে এসেছেন মো. সোলেমান আলী (৫০) নামের এক চালক। তিনি বলেন, ‘আজি ভোর থেকে কুয়াশা পচ্ছে। বেলা উঠার পর কমে গেইছে। দিনোত গরমে রহা (থাকা) যায় না। কিন্তু কয় দিন থেকে শেষ রাতিত শীত শীত লাগেছে।’.এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। তিনি বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার দেখা মিলছে। এর মূল কারণ হচ্ছে, শরৎকালের শুরুতেই মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা—দুটোই দেখা যায়। আকাশে বেশি সময় মেঘের অবস্থান থাকে। আবার কখনো তাৎক্ষণিকভাবে আকাশ থেকে মেঘ সরে যায়। এমন পরিস্থিতিতে কুয়াশার মাধ্যমে এই জনপদের মানুষ শীতের আগমনী বার্তা পাচ্ছে।

সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

গণহত্যার বিচার না করায় এবং সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর কারণেই অভিনেত্রী বাঁধনের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত না করে তাদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই আজ ইতালির ভেনিসে জুলাইযোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।

তিনি আরও লেখেন, বিচারহীনতা ও আপসের রাজনীতি বন্ধ করুন। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে, অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তাকারীরা যতটা না বাঙালি ভাই, তার চেয়ে বেশি খুনিদের দালাল বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, যারা আপনাকে (বাঁধন) আক্রমণ করেছে তাদের আপনি ‌‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।

এক ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য: রিজভী

বাঁধনের ওপর হামলা প্রমাণ করে তাদের খুনে মানসিকতা বিন্দুমাত্র বদলায়নি

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পুনর্বিবেচনার আহ্বান ইসলামী আন্দোলনের

বাঁধনকে হেনস্তাকারীরা খুনিদের দালাল-বিবেক বিক্রি করে দেওয়া নরপশু

জনগণকে দেওয়া অঙ্গীকার থেকে বিচ্যুত হয়নি বিএনপি, এটি আমাদের গর্বিত অতীত

সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: শফিকুর রহমান

অসুস্থ জ্বালানি মন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘ওসমান হাদির ফটোকপি’ বললেন মঞ্জু

মম বললেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’

ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১

রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত: বিভাগীয় কমিশনার

জার্মানিতে আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন

জার্মানির মেনডিংয়ে আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সম্মেলনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম শিক্ষার আলোকে বিশ্বে ন্যায়নীতি ও শান্তি স্থাপনের আহ্বান জানানো হয়।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকার সঙ্গে আহমদীয়া জামা’তের পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে আহমদীয়া মুসলিম জামাত জার্মানির ৫০তম বার্ষিক জলসার উদ্বোধন করা হয়। আহমদীয়া মুসলিম জামাত, জার্মানির ন্যাশন্যাল আমির আব্দুল্লাহ ওয়াগিস হাউজার এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০মিনিটে যুক্তরাজ্য থেকে বিশ্ব আহমদীয়া খলিফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.) সমাপনী বক্তব্য দেন।

জার্মানির এই বৃহত্তম মুসলিম সম্মেলনে সমবেত হয়েছিলেন ৪৮ হাজারের অধিক ধর্মপ্রাণ সদস্য। জলসায় বক্তারা পবিত্র কোরআনের অনুপম সৌন্দর্য, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) অতুলনীয় আদর্শ, সন্তান লালন-পালনে পিতামাতার দায়িত্ব এবং ইসলামি অর্থনৈতিক বিশ্বব্যবস্থা বিষয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রখ্যাত আলেমরা বক্তব্য রাখেন। জলসার দ্বিতীয় দিন যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিশ্ব আহমদীয়া খলিফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)।

জলসার সমাপনী বক্তব্যে বিশ্ব আহমদীয়া খলিফা যথাসময়ে নামাজ আদায়, শিরক থেকে নিজেদের মুক্ত রাখা, ঋণ পরিশোধের বিষয়ে মহানবী (সা.)-এর শিক্ষা এবং বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আহমদী মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেন।

শেষে তিনি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। জলসা উপলক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় বিশিষ্ট ব্যক্তি ভিডিও ও লিখিত বার্তা পাঠান।

একমাস আগে যুক্তরাজ্যে অনুষ্ঠিত জলসায় উপস্থিতির সংখ্যা ছিল ৫০ হাজারের অধিক। জার্মানি জলসার উপস্থিতি সংখ্যা ৪৮ হাজারের অধিক।

১৯২২ সালে বাংলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ খান সাহেব মৌলবী মোবারক আলী সর্বপ্রথম জার্মানিতে আহমদীয়া মুসলিম জামাতের পক্ষ থেকে ইসলাম প্রচারক ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২৩ সালে তারই উদ্যোগে বার্লিনে প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর রাখা হয়, যদিও পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মসজিদ নির্মাণ বিলম্বিত হয়।

বাসা থেকে বের হয়ে নিখোঁজ, সকালে কবরস্থানের পাশে মিললো মরদেহ

মৈত্রী এক্সপ্রেস নিয়ে শিগগির সুখবর, যে কোনো সময় চালুর তারিখ ঘোষণা

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা মারা গেছেন

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

সাংবাদিকের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

বাসে ভাড়া নেওয়ার সময় ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা

নিখোঁজ শিশুদের উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

মম বললেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’

ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১

রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত: বিভাগীয় কমিশনার

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়ায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. আদম আলী (৫৫) একই উপজেলার একদন্ত ইউনিয়নের সাতগাছা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

তিনি একদন্ত ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি ছিলেন বলে ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দলটির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন।

ওসি নাজমুল হোসেন জানান, বিকেলে চণ্ডীপাশা সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আদম আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ইউনিয়ন বিএনপি নেতা সেলিম হোসেন বলেন, ‘এর আগেও দুর্বৃত্তরা আদম আলীর ছেলের ওপর হামলা চালিয়েছিল। দলীয় কোন্দল নয়, বরং পূর্ব শত্রুতা বা কোনো ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছি।’

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি নাজমুল হোসেন জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত আদম আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল বলে জানা গেছে।

‘পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়,’ বলেন ওসি।

জবিতে চলচ্চিত্র উৎসবে শিক্ষার্থীদের নির্মিত ২০ সিনেমা

‘আমাদের পর্দায়, আমাদের ছবি’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার- ২০২৬’ চলচ্চিত্র উৎসব। ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের নির্মিত মোট ২০টি চলচ্চিত্র দেখানো হয়। সবশেষে প্রত্যেক নির্মাতাকে সনদ দেওয়া হয়।

চলচ্চিত্র উৎসবে অতিথি ছিলেন সাউন্ড রেকর্ডিস্ট ও ডিজাইনার নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা ও শব্দ ডিজাইনার শারমিন ডোজা, চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতিমা বাশার। উৎসবে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির মেন্টর এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. শাহ্ মো. নিস্তার জাহান কবীর।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। স্বাগত বক্তব্যে প্রফেসর ড. শাহ্ মো. নিস্তার জাহান কবীর বলেন, ‘আমি খুবই বিস্মিত হয়েছি এত স্বল্প সময়ে এত চমৎকার আয়োজন উপহার দিয়েছে প্রোগ্রাম কমিটির ছেলেপেলেরা। আমাদের নানান সংকট থাকলেও সদিচ্ছা ও ডেডিকেশনের কমতি নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ফিল্মগুলো দর্শক মনে ভালো লাগা তৈরি করবে বলে বিশ্বাস করি। আশা রাখতে পারি, আগামীতে এর চেয়ে বিস্তৃত ও ব্যাপক পরিসরে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। আয়োজক সংশ্লিষ্ট সবার প্রতি আমার ধন্যবাদ ও শুভ কামনা থাকবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ফাতিমা বাশার বলেন, ‘এই আয়োজনে দর্শক হিসেবে আমি অত্যন্ত মুগ্ধ। আমার কাছে মনে হয়নি এটি শিক্ষার্থীদের কাচা হাতে তৈরি। অনেক পেশাদার নির্মাণশৈলীর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের নৈপুণ্য দেখাতে পেরেছে। আমি অনেক আশাবাদী ও আনন্দিত।’

সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ বলেন, ‘আজকে আমার মনে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তাদের আসলে কী করতে হবে। আমাদের ফিল্ম শিক্ষার্থীদের সত্যিকার কাজ শুরু হলো এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে। আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে উপস্থিত থাকতে পেরে। আমি আশা করব, শিক্ষার্থীরা এর ধারাবাহিকতা ধরে রাখবে।’

চলচ্চিত্র শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব বলেন, ‘চলচ্চিত্র আন্দোলনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে আপনাদের দায়বদ্ধতা অনেক। কেননা বাংলাদেশের ইতিহাসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় তৎকালীন জগাবাবুর পাঠশালায়। আপনাদের এই ‘৩৫ মিলিমিটার’ চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের বহুমুখী সংকট থাকলেও নিজস্ব প্রতিভা ও শৈলীতে চলচ্চিত্র আন্দোলনকে এগিয়ে নিতে ব্যতিক্রমী ও দৃঢ় ভূমিকা রাখবেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক বলেন, ‘সত্যি বলতে আজকে আমি অনেক আনন্দিত। আমাদের উত্তরসুরীরা ফিল্ম সোসাইটির কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে দেখে খুবই ভালো লেগেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি তাদের রেগুলার কার্যক্রমের মধ্য দিয়ে চলচ্চিত্রের অগ্রযাত্রাকে সুসংগঠিত করতে ভবিষ্যতেও অবদান রাখবে বলে বিশ্বাস করি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সাবেক ট্রেজারার রাগীব শাহরিয়ার সৈকত বলেন, ‘৩৫ মিলিমিটার উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা ও সুস্থ সাংস্কৃতিক অগ্রযাত্রা জোরদার হবে।’

আয়োজক সংশ্লিষ্টদের পক্ষ থেকে মাঈন উদ্দিন আহমেদ বলেন, ‘৩৫ মিলিমিটার-২০২৬ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অল্প সময়ে প্রোগ্রামটি নামিয়েছি। ফলে কিছু ত্রুটি ছিল। আশা করি, দর্শকরা সেসব ত্রুটি উপেক্ষা করে প্রদর্শিত চলচ্চিত্রের নান্দনিকতায় মুগ্ধ হয়েছেন। দর্শকদের অভিব্যক্তি আমাদের আয়োজনের আসল তৃপ্তির জায়গা। ভবিষ্যতেও এই পদক্ষেপ জারি থাকবে।’

যুবায়ের আহাম্মদ সাফিন বলেন, ‘৩৫ মিলিমিটার জবিয়ানদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করার আয়োজন। কাজের গুণগত মান ও পরবর্তী কাজের জন্য প্রয়োজনীয় রসদ জবিয়ান পরিচালকরা এই উৎসব থেকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারেন। প্রোগ্রামের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি সব সময় কাজ করবে।’

সিনেমার দর্শক মেহজাবিন মাইশা বলেন, ‘অনুষ্ঠানের শুরু থেকে সবগুলো শর্টফিল্ম খুব মনোযোগ সহকারে দেখেছি। আমার মনে হলো, ক্যাম্পাসের সিনিয়র-জুনিয়ররা প্রকৃতপক্ষে অনেক ক্রিয়েটিভ। এতদিন তা বুঝতে পারিনি। আজকে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল।’

প্রদর্শিত ‘দ্য সাইলেন্ট উইটনেস’ চলচ্চিত্রের পরিচালক বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য বলেন, ‘ক্যাম্পাসের নবীনতম শিক্ষার্থী আমি। শত শত দর্শকের মাঝে আমার কাজ বড় পর্দায় দেখতে পাওয়া অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই শত শত দর্শকের মঞ্চ আমাকে তাড়িত করবে কোটি দর্শকের জন্য চলচ্চিত্র নির্মাণ করতে। ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি।’

উৎসবের সঞ্চালনায় ছিলেন চলচ্চিত্র শিক্ষার্থী মো. কামরুল হাসান। প্রদর্শনী শেষে সব নির্মাতাকে সম্মানসূচক সনদ তুলে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেফ্রেম’-এর তৃতীয় সংখ্যার ঘোষণা দিয়ে উৎসব শেষ হয়।

বাঁধনকে হেনস্তায় দেশে-বিদেশে শিল্পীদের নিরাপত্তা দাবি, যা বললেন জয়

হৃদরোগে আক্রান্ত অভিনেতা ফজলুর রহমান বাবু কেমন আছেন

বেবি শাওয়ারের ছবি প্রকাশ, মা হওয়ার খবর দিলেন সেই নাফিজা

‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’, বাঁধনের ওপর হামলায় ক্ষুব্ধ মৌসুমী

জবিতে চলচ্চিত্র উৎসবে শিক্ষার্থীদের নির্মিত ২০ সিনেমা

ভুল মন্তব্যে নায়িকা পপির ক্ষোভ, সিনেমা তার কাছে পবিত্র জায়গা

যে কারণে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন শাহাদাত রাসএল

নিজের বোনের জন্য বাঘ, অন্যের বেলায় শূকর হওয়া উচিত নয়: সোহেল রানা

মৃত্যুর আগের দিনটি কীভাবে কাটিয়েছিলেন সালমান শাহ

রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত: বিভাগীয় কমিশনার

তিল-আঁচিল তুলতে আপেল সিডার ভিনেগারের ব্যবহারে হতে পারে ত্বকের ক্ষতি

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

ক্লাসে উপস্থিতিতে উৎসাহ দিতে নোবিপ্রবিতে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু আজ, নেতৃত্বে বাংলাদেশ

বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, জলবায়ু সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থার সংকটের মধ্যেই আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এবারের অধিবেশনের বিশেষ গুরুত্ব হলো—প্রথমবারের মতো বাংলাদেশের খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিয়ে পুরো অধিবেশন পরিচালনা করবেন।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় ৮১তম অধিবেশনের উদ্বোধন হবে। এর আগে স্থানীয় সময় সকাল ১১টায় শেষ হবে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। ৮১তম অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘রিস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন: এ ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল’; অর্থাৎ ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ’। এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে বর্তমান বৈশ্বিক সংকটে জাতিসংঘের কার্যকারিতা ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদ ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের খলিলুর রহমানকে নির্বাচিত করে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালাক্রমিক ব্যবস্থার আওতায় তিনি এ পদে নির্বাচিত হন। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেল।

খলিলুর রহমান তাঁর ছয়টি অগ্রাধিকার নির্ধারণ করেছেন। এর মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু কার্যক্রম, মানবাধিকার ও মানবিক সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল শাসন এবং জাতিসংঘের বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করা।

তিনি বিশেষভাবে যুদ্ধ ও সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ, উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

বিশ্বনেতাদের নজর ২২ সেপ্টেম্বরের দিকে

৮ সেপ্টেম্বর অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বিশ্বনেতাদের বহুল প্রত্যাশিত সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর বিশ্বনেতারা সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন।

এই সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বৈশ্বিক নিরাপত্তা, যুদ্ধ-সংঘাত, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।

এবারের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মধ্যে ২৩ সেপ্টেম্বর জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর নিয়ে বৈঠক, ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি নিয়ে উচ্চপর্যায়ের সভা এবং ২৫ সেপ্টেম্বর মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা নিয়ে বৈঠক রয়েছে।

আলোচনায় থাকবে যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা

ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গাজা পরিস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা সামরিক সংঘাত এবারের সাধারণ বিতর্কে বড় জায়গা পেতে পারে। একই সঙ্গে পরমাণু অস্ত্রের বিস্তার ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হবে।

বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কার জাতিসংঘের দীর্ঘদিনের আলোচ্য বিষয়। বর্তমান বৈশ্বিক বাস্তবতার সঙ্গে নিরাপত্তা পরিষদের কাঠামো কতটা সামঞ্জস্যপূর্ণ এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব কীভাবে বাড়ানো যায়—এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাওয়া, ঋণের চাপ, দারিদ্র্য ও বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিও এবারের অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচ্য হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি নিয়ে বিশেষ আয়োজন রয়েছে। এরপর জলবায়ু কার্যক্রম, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উন্নয়ন নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন ইস্যু বিশেষ গুরুত্বপূর্ণ। খলিলুর রহমান তাঁর অগ্রাধিকারেও জলবায়ু সহনশীলতা, ক্ষয়ক্ষতির জন্য তহবিল এবং সমুদ্র ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত অর্থনীতি, রাজনীতি, তথ্যব্যবস্থা ও নিরাপত্তার অংশ হয়ে ওঠায় এর সুশাসনও এবারের জাতিসংঘের আলোচনায় গুরুত্ব পাবে। খলিলুর রহমানের ঘোষিত অগ্রাধিকারের একটি হলো ‘ইনোভেশন উইথ ইনক্লুশন’, যার আওতায় ডিজিটাল গভর্ন্যান্স, এআই এবং ভবিষ্যৎ প্রজন্মের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।

ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার, এআইয়ের সামরিক ব্যবহার এবং প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার বিষয়গুলোও এ আলোচনার সঙ্গে যুক্ত হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিত্ব রয়েছে এবং প্রতিটি দেশের একটি করে ভোট রয়েছে। সাধারণ পরিষদ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি জাতিসংঘের বাজেট অনুমোদন এবং নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

এবারের অধিবেশনের বৈঠকগুলোকে ঘিরে নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্চপর্যায়ের সপ্তাহে বিপুলসংখ্যক বিশ্বনেতা, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির উপস্থিতির কারণে শহরটির নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থায় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে এবারের অধিবেশনে সাধারণ পরিষদের হলে প্রথম আসন পাবে মরক্কো। জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রতি অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর আসন লটারির মাধ্যমে নির্ধারিত হয়; ৮১তম অধিবেশনে মরক্কো প্রথম আসন পেয়েছে এবং এরপর দেশগুলোর নাম ইংরেজি বর্ণানুক্রমে সাজানো হবে।

সব মিলিয়ে যুদ্ধ ও সংঘাতের বিস্তার, জলবায়ু সংকট, অর্থনৈতিক বৈষম্য, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থাহীনতার সময়ে শুরু হচ্ছে জাতিসংঘের ৮১তম অধিবেশন। আর এই অধিবেশনের সভাপতির আসনে বাংলাদেশের খলিলুর রহমান থাকায় আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই মঞ্চে এবার বাংলাদেশের ভূমিকাও বিশেষভাবে নজর কাড়বে।

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে এএফডির ঐতিহাসিক জয়, ইউরোপে কট্টর ডানপন্থার নতুন বার্তা

সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে পুরস্কার

চার মাসের মাথায় ফের উৎপাদন বন্ধ কাফকোর

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিশেষ সুবিধা প্রত্যাহার

মার্কিন বন্ডবাজারে অস্থিরতা, সুযোগ দেখছেন অভিজ্ঞ ট্রেডাররা

ফিফা সার্টিফায়েড ফুটবল টেকনিক্যাল সেন্টার হচ্ছে রামুতে, থাকছে যেসব সুযোগ-সুবিধা

কক্সবাজারের রামুতে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ফিফা সার্টিফায়েড ফুটবল টেকনিক্যাল সেন্টার। সেন্টারটির জমিও বরাদ্দ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৫ দশমিক ২০ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও বাফুফের দেওয়া তথ্যমতে, রামুর রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মৌজায় মহাসড়কের পাশে স্বপ্নতরী বিনোদনকেন্দ্র–সংলগ্ন এলাকায় এই টেকনিক্যাল সেন্টার গড়ে তোলা হবে। প্রায় ৮৮ কোটি টাকা বা ৬ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ায় এখন ফিফার অর্থায়নে নির্মাণকাজ শুরুর পথ খুলেছে। দীর্ঘমেয়াদি ফুটবল উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এখানে জাতীয় পুরুষ ও নারী দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। খেলোয়াড় উন্নয়নের পাশাপাশি কোচিং শিক্ষা ও স্পোর্টস সায়েন্সভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে।.প্রকল্পের আওতায় একাধিক প্রাকৃতিক ও কৃত্রিম ঘাসের মাঠ, আধুনিক জিমনেসিয়াম, চারতলা আবাসিক ভবন, ইনডোর ট্রেনিং সুবিধা থাকবে। এ ছাড়া থাকবে স্পোর্টস সায়েন্স ও মেডিকেল ইউনিট, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ভিডিও অ্যানালাইসিস ল্যাব, কোচিং এডুকেশন সেন্টার, ডাইনিং ও কনফারেন্স সুবিধা। বয়সভিত্তিক দলগুলোর জন্য পৃথক আবাসনের ব্যবস্থাও থাকবে এতে।.জেলা প্রশাসন ও বাফুফের দেওয়া তথ্যমতে, রামুর রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মৌজায় মহাসড়কের পাশে স্বপ্নতরী বিনোদনকেন্দ্র–সংলগ্ন এলাকায় এই টেকনিক্যাল সেন্টার গড়ে তোলা হবে। প্রায় ৮৮ কোটি টাকা বা ৬ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ায় এখন ফিফার অর্থায়নে নির্মাণকাজ শুরুর পথ খুলেছে। দীর্ঘমেয়াদি ফুটবল উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এখানে জাতীয় পুরুষ ও নারী দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। খেলোয়াড় উন্নয়নের পাশাপাশি কোচিং শিক্ষা ও স্পোর্টস সায়েন্সভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে।.বাফুফের কর্মকর্তাদের মতে, কেন্দ্রটি চালু হলে দেশে স্থায়ী ও আন্তর্জাতিক মানের ফুটবল প্রশিক্ষণ অবকাঠামো তৈরি হবে। এতে বিদেশে প্রশিক্ষণের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে খেলোয়াড় তৈরির সুযোগ বাড়বে।.গতকাল দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশন–সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সরকারের পক্ষে স্বাক্ষর করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। পরে প্রয়োজনীয় দলিলপত্র বাফুফে সভাপতির হাতে তুলে দেন জেলা প্রশাসক।.আন্তর্জাতিক মানের এই টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন। জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে এবং তরুণ খেলোয়াড় তৈরিতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।— তাবিথ আউয়াল, সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন.অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তাবিথ আউয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামু উপজেলায় বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ১৫ দশমিক ২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেছে। তিনি বলেন, রামুতে আন্তর্জাতিক মানের এই টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন। জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে এবং তরুণ খেলোয়াড় তৈরিতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.প্রকল্পের পরিকল্পনা বহু আগে হলেও জমি বরাদ্দে জটিলতা দেখা দেয়। বাফুফের দাপ্তরিক তথ্যমতে, ২০২২ সালে ফিফার নির্বাহী কমিটি বাংলাদেশে টেকনিক্যাল সেন্টার নির্মাণ প্রকল্প অনুমোদন করে। এরপর দেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শনের পর কক্সবাজারকে বেছে নেওয়া হয়।প্রথমে রামুর খুনিয়াপালং এলাকায় প্রায় ২০ একর জমি নির্ধারণ করা হয়েছিল। পরে ওই জমি সংরক্ষিত বনাঞ্চলের আওতাভুক্ত হওয়ায় পরিবেশগত আপত্তি ওঠে। ফলে পরিকল্পনাটি বাতিল করে নতুন জায়গা খোঁজা শুরু হয়। দীর্ঘ অনুসন্ধানের পর ২০২৫ সালে রশিদনগরের ধলিরছড়া মৌজায় ১৫ দশমিক ২০ একর খাসজমি চূড়ান্ত করা হয়। আর গতকাল তা হস্তান্তর হলো।.বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হয়েছে। কয়েক দফা ফিফার কাছে সময় বাড়ানোর আবেদন করতে হয়েছে। একপর্যায়ে প্রকল্পটি বাতিল হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছিল। তবে সরকারের সহযোগিতা ও বাফুফের ধারাবাহিক প্রচেষ্টায় প্রকল্পটি ধরে রাখা সম্ভব হয়েছে। কামরুল হাসান আরও বলেন, ‘এখন আমাদের লক্ষ্য দ্রুত নির্মাণকাজ শুরু করে দেশের ফুটবলের জন্য একটি স্থায়ী, আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা।’বাফুফের প্রকল্প কর্মকর্তা তানভির আহমেদ ছিদ্দিকী বলেন, পর্যাপ্ত জায়গা, অনুকূল ভৌগোলিক অবস্থান এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ বিবেচনায় কক্সবাজারকে নির্বাচন করা হয়েছে। মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে যোগাযোগও সহজ হবে।

কক্সবাজারে যাওয়ার পথে খাদে পড়ল বরিশাল মেডিকেলের শিক্ষার্থীবাহী বাস, আহত ২৪

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির চিকিৎসক নয়ন দে প্রথম আলোকে জানান, আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।.আহত শিক্ষার্থীদের মধ্যে আছেন ইমন হাসান (২৩), আরিফ হোসেন (২৩), সফিকুল ইসলাম (২৩), মালিহা আক্তার (২৩), জাওয়াত (২৩), ফেরদৌস (২৩), মিলি আক্তার (২৩), মিনহাজ উদ্দিন (২৩), মরুছালিন আক্তার (২৩), তাছলিমা আক্তার (২৩), হুমায়রা আক্তার (২৩), মিলা আক্তার (২৩), মিনা আক্তার (২৩), নিসা আক্তার (২৩), তানজিনা আক্তার (২৩), সাদিয়া আক্তার (২৩), তাসফিয়া আক্তার (২৩), আরিফুল ইসলাম (২৩), রাজিব মিয়া (২৩), জান্নাতুল মাওয়া (২৩), মারিয়াম (২৩), তানহা আক্তার (২৩), সাইদুর রহমান (২৩) ও নাজমুল হাসান (২৩)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী জাওয়াতের বাবা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।.দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।প্রেম দাস, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) .দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে দুই-একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে তা পূর্ণাঙ্গ রূপ পাবে। টার্মিনালটি পুরোপুরি চালু হলে শাহজালালের যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা প্রায় চার গুণ বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ ২৫০টি এয়ারক্রাফট পরিচালনার অবকাঠামোগত সুবিধা তৈরি হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান বিমানমন্ত্রী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নাম পরিবর্তনের বদলে তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর এই প্রকল্পের রাজস্বে বাংলাদেশের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়েছে।

যাত্রীসেবার মান নিশ্চিতে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমান অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর হাতে লাগেজ পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, ব্যর্থতায় সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জরিমানার ব্যবস্থা থাকবে।

থার্ড টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, উন্নত অবকাঠামোর ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফুটে উঠবে।

পরিদর্শনের সময় বিমানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকি এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। এই ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ।

২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন হয়। তখন বেবিচক জানিয়েছিল ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

বাসা থেকে বের হয়ে নিখোঁজ, সকালে কবরস্থানের পাশে মিললো মরদেহ

মৈত্রী এক্সপ্রেস নিয়ে শিগগির সুখবর, যে কোনো সময় চালুর তারিখ ঘোষণা

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা মারা গেছেন

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

সাংবাদিকের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

বাসে ভাড়া নেওয়ার সময় ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা

নিখোঁজ শিশুদের উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত: বিভাগীয় কমিশনার

তিল-আঁচিল তুলতে আপেল সিডার ভিনেগারের ব্যবহারে হতে পারে ত্বকের ক্ষতি

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

ক্লাসে উপস্থিতিতে উৎসাহ দিতে নোবিপ্রবিতে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’