কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির চিকিৎসক নয়ন দে প্রথম আলোকে জানান, আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।.আহত শিক্ষার্থীদের মধ্যে আছেন ইমন হাসান (২৩), আরিফ হোসেন (২৩), সফিকুল ইসলাম (২৩), মালিহা আক্তার (২৩), জাওয়াত (২৩), ফেরদৌস (২৩), মিলি আক্তার (২৩), মিনহাজ উদ্দিন (২৩), মরুছালিন আক্তার (২৩), তাছলিমা আক্তার (২৩), হুমায়রা আক্তার (২৩), মিলা আক্তার (২৩), মিনা আক্তার (২৩), নিসা আক্তার (২৩), তানজিনা আক্তার (২৩), সাদিয়া আক্তার (২৩), তাসফিয়া আক্তার (২৩), আরিফুল ইসলাম (২৩), রাজিব মিয়া (২৩), জান্নাতুল মাওয়া (২৩), মারিয়াম (২৩), তানহা আক্তার (২৩), সাইদুর রহমান (২৩) ও নাজমুল হাসান (২৩)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী জাওয়াতের বাবা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।.দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।প্রেম দাস, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) .দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।
