শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

অর্থনীতিতে নোবেল জিতলেন ক্লডিয়া গোল্ডিন

অর্থনীতিতে এই বছরের নোবেল পুরস্কার জিতেছেন ক্লডিয়া গোল্ডিন। আজ সোমবার বিকেলে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। ক্লডিয়া গোল্ডিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
গত সোমবার (২ অক্টোবর) থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। আগেই ঘোষণা করা হয়েছে, শান্তি, সাহিত্য, চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।
এই বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ইরানের মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদি। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে নার্গেসের লড়াই এবং সবার জন্য মানবাধিকার আর স্বাধীনতাকে উন্নীত করার জন্য তাকে নোবেল দেওয়া হয়।
এ বিষয়ে অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেছেন, নার্গেস মোহাম্মদি স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তিনি নারীদের দৃষ্টির বাইরে থাকা এবং তাদের শরীর ঢেকে রাখার নিয়মের বিরুদ্ধে লড়াই করে এ সম্মাজনক পুরস্কার পান।
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন নরওয়ের লেখক জন ফসে। নরওয়েজিয়ান এ লেখক তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য এ সম্মাজনক পুরস্কার পান। এ বিষয়ে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, তার লেখা নাটক ও গদ্য বোবাকেও কণ্ঠ দেয়।
রসায়নে নোবেল বিজয়ী তিনজন হলেন, মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
এর আগে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।

তুরস্কের বিমান হামলায় কুর্দি নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত

A Civil defence member reacts at a damaged site after an airstrike in the besieged town of Douma, Eastern Ghouta, Damascus, Syria February 9, 2018. REUTERS/Bassam Khabieh - RC1DA9BBDA30

কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার ভোরে তুরস্কের বিমান হামলায় কুর্দি নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা জানায়, হাসাকেহ প্রদেশের আল-মালিকিয়েহ শহরের উপকণ্ঠে আশায়িশ নামে পরিচিত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে তুরস্কের চালানো বিমান হামলায় ১১ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।
কুর্দি বাহিনী এক বিবৃতিতে এ হামলার কথা জানিয়ে বলেছে, এতে ‘আমাদের বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে।’
খবর এএফপি

মার্কিন প্রতিনিধিদের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে, তাদের কথাবার্তা পজিটিভ মনে হয়, বায়াস মনে হয়নি।
আজ সোমবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপিসহ বিভিন্ন দল যা বলেছে, আমরা জবাবে তাদের জানিয়েছি। আইনের ভুল ব্যাংখ্যা ও তথ্যের সঠিকতা নিয়েও জানিয়েছি। এমন এমন গুজব তারা ছড়িয়েছে, তার জবাব তো আমাদের দিতেই হয়।
ওবায়দুল কাদের বলেন, তারা এখানে মধ্যস্থতা করতে আসেনি। একটা অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায়, আমরা বলেছি, এটা আমরাও করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ মূল্যায়নের জন্য এসেছে। অন্যান্যদের মতো আমাদের সঙ্গে বসেছে। নির্বাচন নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছি। ৮২টি সংস্কার শেখ হাসিনার সরকার করেছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শেখ হাসিনার অঙ্গীকার জানিয়েছি।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ।

গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি ঢাকায় পৌছায়। রোববার (৮ অক্টোবর) থেকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
সফরের তৃতীয় দিন সোমবার সকালে বিএনপির সঙ্গে, এরপর আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে তারা।
গত শনিবার বিকেলে এবং রাতে দুই ভাগে প্রতিনিধি দলের সদস্যর ঢাকায় এসে পৌঁছান। প্রতিনিধি দলে সাতজন সদস্য রয়েছেন। প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে এ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে। প্রতিনিধি দলটি এক সপ্তাহ ঢাকায় অবস্থানকালে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযোগে আটক ৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৮৬৩ পিস ইয়াবা, ২২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৪৭.২ গ্রাম হেরোইন, ৪০ বোতল দেশিমদ, ৩৫ বোতল ফেন্সিডিল ও ৩৭৫ বোতল হুইস্কি জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটকর করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (৯অক্টোবর) ভোর ৩টা ও ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত দুই রোহিঙ্গা হলেন, ২নং ক্যাম্পের বাসিন্দা ছানা উল্যাহ (২৭) ও ৭নং ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৩৬)। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ভোর রাতে ২নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী অস্ত্র মাহমুদুল হকের বসতঘরে সামনে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত ছানা উল্যাহ ২নং ক্যাম্পের বাসিন্দা। এছাড়া আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে ৭নং ক্যাম্পে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসী রাতে একটি চায়ের দোকানে গুলি চালায়। এ গুলিতে ওই ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন ঘটনাস্থলে নিহত হন।
ওসি আরও বলেন, এক ঘণ্টার ব্যবধানে সন্ত্রাসী গ্রুপের গুলিতে ওই দুজন নিহত হন। নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। নিহত দুজনের বুক, পেট এবং কোমরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

গোল নেই এমবাপ্পের পায়ে

লিওনেল মেসি ও নেইমার দল ছাড়ার পর পিএসজির আক্রমণভাগে একা হয়ে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। মৌসুমের শুরুটা পিএসজির ভালো না হলেও ছন্দে ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। কিন্তু হঠাৎ করেই পারফরম্যান্সে ছন্দপতন ঘটেছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের। পিএসজির শেষ চার ম্যাচেই জালের দেখা পাননি তিনি।
এ নিয়ে খুব একটা চিন্তিত না হলে কিছুটা অদ্ভুত লাগছে পিএসজি কোচ লুই এনরিকের কাছে।
এ মৌসুমে ৯ ম্যাচে আট গোলের পরেও এমবাপ্পের পারফরম্যান্সে ঘাটতি দেখছেন অনেকে। গোল পেলেও মাঠে তাঁর উপস্থিতি তেমন প্রভাব রাখতে পারছে না। তারউপর পিএসজির সবশেষ চার ম্যাচেই গোল করতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচেও নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে। আর গতকাল রাতে রেনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের রাতে গোলহীন ছিলেন তিনি। এছাড়া মার্সেই ও নিসের বিপক্ষেও ছিলেন গোলহীন। সবশেষ গোল করেছিলেন চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পেনাল্টি থেকে।
তবে এমবাপ্পের গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন পিএসজি কোচ লুই এনরিকে,‘কিলিয়ান গোল করতে পারেনি কিন্তু মৌসুমের শুরু থেকেই সে উঁচু পর্যায়ে আছে। মাঠে সে ভালো কিছু করছে। সতীর্থদের জন্য সুযোগ তৈরি করছে। এটা ঠিক যে, তাঁর গোল না পাওয়া আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে। কিন্তু সে আমাদের আক্রমণভাগের প্রাণ।’

আট ম্যাচে চার জয়, তিন ড্র ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে পিএসজি। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোনাকো।

গাজার কাছে ইসরায়েলের এক লাখ রিজার্ভ সেনা

গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জোনাথন কনরিকাস নামের ওই মুখপাত্র বলেন, আমরা ১ এক লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছি। চলমান সংঘাতে মাত্র একদিনে তেল আবিবের গুরিয়ান বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরায়েলি দেশত্যাগ করেছেন।
এখনো হাজার হাজার মানুষ ইসরায়েল ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করছেন বলে জানা গেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। ১৯৪৮ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে জন্ম হয় ইসরায়েলের। এরপর গত ৭৫ বছরে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ইহুদিবাদী ইসরায়েলকে।
হঠাৎ করে এত বড় আকারের হামলা দেখে— চমকে গেছে ইসরায়েলসহ বিশ্বের সব দেশ।
ইসরায়েলের সেনাবাহিনীর জোনাথন কনরিকাস নামের ওই মুখপাত্র বলেন, আমাদের কাজ হলো এই যুদ্ধের শেষ করা এবং ইসরায়েলের নাগরিকদের জন্য হামাস যেন হুমকি না হতে পারে তা নিশ্চিত করা। ইসরায়েলি সেনারা এখন তাদের সীমানায় ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক ও নজিরবিহীন হামলার জবাবে ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছে দেশটি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকাকে ‘জনমানবশূন্য দ্বীপে’ পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন। নেতানিয়াহুর এ হুঁশিয়ারির মধ্যেই সম্ভাব্য স্থল অভিযানের জন্য গাজা সীমান্তে বিপুল অস্ত্রশস্ত্র ও সৈন্য সমাবেশ শুরু করেছে ইসরায়েল। এতে গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। সেই সঙ্গে আশঙ্কা দেখা দিয়েছে গাজার বাসিন্দাদের আবারও এক ভয়ানক মানবিক সংকটের মুখে পড়ার।
গত শনিবার ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালান গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা।
মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস। এ হামলা ঘিরে দুই পক্ষের মধ্যে শুরু হওয়া লড়াইয়ে ইতিমধ্যে কয়েক শ ইসরায়েলি ও ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দী করেছে হামাস। ৫০ বছর আগে ‘ইয়ম কিপ্পুর’ যুদ্ধের (১৯৭৩ সালে ৬ দিনের আরব–ইসরায়েল যুদ্ধ) পর এমন রক্তক্ষয়ী হামলার মুখে দ্বিতীয়বার পড়েনি ইসরায়েল।

হামাসের হামলায় নিহত ৭ শতাধিক ইসরায়েলী

হামাসের হামলায় ইসরায়েলে সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। আর গাজা ভূখণ্ডে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছে চারশ’র বেশি মানুষ। ইসরায়েলের ভেতরে হামাসের হামলাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিন্দা জানালেও শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসী।
তৃতীয় দিনের মতো সোমবারও গাজায় বিমান হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। রাতভর গাজার সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক ভবনে হামলা হয়। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা তৈরির অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এতে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

হামলার জবাবে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণের শহর আশকেলনে রকেট হামলা হয়েছে। হামাসের শনিবারের হামলার পর ইসরাইলে দক্ষিণাঞ্চলে একটি সংগীত উৎসবের ভেন্যু থেকে অন্তত ২৫০ জনের লাশ পাওয়া গেছে। ওই অঞ্চলে কমপক্ষে এক লাখ রিজার্ভ সেনা নামিয়েছে ইসরায়েল।
এমন পরিস্থিতিতে তেল আবিবকে আশ্বস্ত করে বিমানবাহী রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ ইসরায়েল উপকূলে মোতায়েন করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। হামাসের হামলার ভূয়সী প্রশংসা করে তাদের জন্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসী।
এদিকে, হামাসের হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধু রাষ্ট্রের আলোচনায় শেষ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। একে যুদ্ধাপরাধ বলেছেন ইসরায়েলের প্রতিনিধি।

২৭ বছর পর মুখোমুখি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস

হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দল দু’টির। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের।
বারোদায় আসরের চতুর্থ ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান করেছিলো কিউইরা। জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে ডাচরা। বৈশ্বিক আসরে ঐ একবারই দেখা দুই দলের।
বিশ্বকাপের ঐ ম্যাচের পর ২০২২ সালের মার্চে দ্বিতীয়বারের দেখা হয় নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। তিন ম্যাচই দাপটের সাথে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ব্ল্যাক ক্যাপস বাহীনি।
ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ড। অপরদিকে, হারের বৃত্ত ভাঙতে মাঠে নামবে নেদারল্যান্ডস।
নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস মুখোমুখি পরিসংখ্যান :
১৭-০২-১৯৯৬ : নিউজিল্যান্ড ১১৯ রানে জয়ী, বারোদা
২৯-০৩-২০২২ : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী, মাউন্ট মঙ্গানুই
০২-০৪-২০২২ : নিউজিল্যান্ড ১১৮ রানে জয়ী, হ্যামিল্টন
০৪-০৪-২০২২ : নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী, হ্যামিল্টন
সব মিলিয়ে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস একে অপরের বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছে :
নিউজিল্যান্ডের জয় : ৪টিতে
নেদারল্যান্ডসের জয় : ০
টাই : ০
পরিত্যক্ত : ০

ইসরায়েলে গানের আসরে ফিলিস্তিনিদের হামলায় ২৫০ জন নিহত

ইসরায়েলে একটি গানের অনুষ্ঠানে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে ২৫০ জন নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০০ জনে। খবর বিবিসি
গানের আসরে হামলায় নিহতের বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার হামাস যোদ্ধারা ইহুদিদের গানের অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসব স্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন।
এদিকে জার্মানি একজন নারী দাবি করেছেন, সুপারনোভা উৎসবে যোগ দেওয়ায় তাকে মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছে।
আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক এই হামলার শিকার হয়েছেন।
ইসরায়েলের হামলার পর গাজার হাসপাতালে আহত মানুষের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে ইতোমধ্যে জাহাজ এবং ‍যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।