বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ম্যাথিউসের আউট চেতনার পরিপন্থী : আসালাঙ্কা

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজ দল। আর এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথম টাইম আউট হলেন লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেটের ইতিহাসে আউট হয়ে রেকর্ডবুকে জায়গা করেছেন এই লঙ্কান অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে ২৫তম ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন তিনি। যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। ফলে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার। এসবের মাঝে সময় গড়াতে থাকে, ফলে টাইগার অধিনায়ক সাকিব আবেদন করলে আম্পায়াররা আউট ঘোষণা দেন।
এইদিকে এ ঘটনার পরপরই বিষয়টির পক্ষে-বিপক্ষে তর্ক শুরু করে দিয়েছেন সাবেক বর্তমান ক্রিকেটাররা। প্রথম ইনিংস শেষে এই বিষয়ে কথা বলেছেন লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কা। এ আউটটিকে ক্রিকেটের চেতনার পরিপন্থী বলছেন শ্রীলঙ্কার ক্রিকেটার চারিথ আসালাঙ্কা। প্রথম ইনিংস শেষে এই ব্যাটার বলেন, ‘যে উপায়ে ম্যাথিউসকে আউট করা হয়েছে সেটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’

জয়ের জন্য যা দরকার মনে হয়েছে করেছি : সাকিব

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া টাইগারদের জন্য এই ম্যাচটিও ছিল গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না সাকিবদের কাছে। দিল্লীতে দুই দলের এ ম্যাচে ছড়িয়েছে উত্তাপ। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টইমড আউট করায় উত্তেজনা ছড়িয়েছে, যা মাঠের বাইরেও আলোচনা-সমালোচনা তৈরি করেছে। এদিকে ম্যাচ জয়ের টাইগার অধিনায়ক বলেছেন, যুদ্ধ জয়ের জন্য যা করা উচিত বলে মনে হয়েছে তাই করেছেন।
বাংলাদেশের বিপক্ষে ২৫তম ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন তিনি। যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। ফলে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার। এসবের মাঝে সময় গড়াতে থাকে, ফলে টাইগার অধিনায়ক সাকিব আবেদন করলে আম্পায়াররা আউট ঘোষণা দেন।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের জয়ের পর সাকিব বলেন, ‘এটা আইনে আছে। আমি জানি না এটা ঠিক নাকি বেঠিক। মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি। আমার একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমাকে দলের জয় নিশ্চিত করতে হতো। সে জন্য যা দরকার তা করব। ঠিক নাকি বেঠিক, এ নিয়ে বিতর্ক হবে। যদি আইনে থাকে, তাহলে আমার এই সুযোগগুলো নিতে আপত্তি নেই।’
ম্যাথিউস যখন হেলমেট বদল করছিল তখন টাইগারদেরই একজন তাকে এমন আউটের ব্যাপারে জানিয়েছেন বলেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের একজন ফিল্ডার এসে বলেছে যে এই মুহূর্তে আবেদন করলে সে আউট হবে। তখন আমি আবেদন করি। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেছেন আমি সত্যিই আবেদন করছি কী না, আমি আবেদন ফিরিয়ে নেব কি না। আমি বলেছি, না, যদি নিয়মে থাকে, যদি আউট হয়, তাহলে আমি আবেদন করছি। ঠিক এটাই হয়েছে।’
এদিকে ম্যাথিউসককে টাইমড আউট করা নিয়ে যে উত্তাপ ছড়িয়েছিল মাঠে তা সাকিবকে আরও ভালো খেলে অনুপ্রেরণা যুগিয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘হ্যাঁ, এটা সাহায্য করেছে। লড়াই করার তাড়না বাড়িয়ে দিয়েছে। আমি ৩৬, লড়াইটা সাধারণত সব সময় আসে না। আজ এটা একদিক থেকে সাহায্য করেছে।’

১২ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

১২ পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ, খুলনা নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপকমিশনার আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হলো।
যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এবার ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার করছে দ. আফ্রিকা

ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে ‘ইঙ্গিত’ দিতে ইসরায়েল থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটি।
প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মন্ত্রী খুম্বুদজো এনতশাভেনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তেল আবিবে নিযুক্ত সব কূটনৈতিক কর্মীকে পরামর্শের জন্য প্রিটোরিয়ায় ফিরে যেতে বলা হবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেননি। খবর রয়টার্সের
গাজায় ‘নির্বিচারে’ বেসামরিকদের উপর হামলা ও ‘হত্যাযজ্ঞের’ পরিপ্রেক্ষিতে সৃষ্ট উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর। কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে ছেন সাউথ আফ্রিকান পররাষ্ট্রমন্ত্রী।
যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নিযুক্ত নেই। এক সংবাদ সম্মেলনে নালেদি প্যান্ডর বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে শিশু ও নিরপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন। তাছাড়া আমরা মনে করি, সারাবিশ্ব থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর মধ্যেই দক্ষিণ আফ্রিকার এমন উদ্বেগের ইঙ্গিত দেওয়া গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের অবর্ণনীয় নিপীড়নের ঘটনাকে ১৯৯৪ সালে অবসান ঘটা বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার সঙ্গে তুলনা করেছে।
গত মাসে কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সংঘাতে লিপ্ত উভয়পক্ষকে অস্ত্র সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একই সময়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সৈন্য মোতায়েনে জাতিসংঘের প্রতি অনুরোধ জানায়।

তেলের উত্তোলন বাড়াবে না সৌদি আরব-রাশিয়া

ইউক্রেন যুদ্ধের জেরে তেলের বাজারে মন্দাভাব শুরু হওয়ার পর বাজার ভারসাম্যপূর্ণ রাখতে চলতি বছরের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন হ্রাসের যে পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব ও রাশিয়া, তা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
আজ সোমবার পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্বের শীর্ষ দুই তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশ। জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলোর জোট ওপেক প্লাসেরও নেতৃত্বে রয়েছে এ দুটি দেশ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ফলে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসে হু হু করে বাড়ছিল অপরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়ামের দাম।
কিন্তু একই সঙ্গে ডলারের দামও বাড়তে থাকায় বিশ্বের অধিকাংশ দেশ জ্বালানি তেল ক্রয় কমিয়ে দেয়। ফলে তেলের বাজারে মন্দাভাব শুরু হয় এবং লোকসানের শিকার হতে থাকে তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলো।
এ পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত জানায় রাশিয়া। সে সময় এক বিবৃতিতে রাশিয়া বলেছিল, এখন থেকে প্রতিদিন তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে দেশটি। রাশিয়া এই ঘোষণা দেওয়ার প্রায় দেড় মাস পর সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয় নিজেদের দৈনিক তেলের উত্তোলন ১ কোটি ব্যারেল থেকে ৯০ লাখে নামিয়ে আনার ঘোষণা দেয়।

সোমবার এক বিবৃতিতে সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তেলের উত্তোলন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই দেশটির। সৌদি আরবের এই বিবৃতি দেওয়ার কিছু সময় পর এক বিজ্ঞপ্তিতে চলতি বছর শেষ হওয়া পর্যন্ত তেলের উত্তোলন বৃদ্ধি না করার ঘোষণা দেয় রাশিয়াও।
আগামী ২৬ মে ভিয়েনায় বৈঠক রয়েছে ওপেক প্লাসের। ধারণা করা হচ্ছে, আগামী ২০২৪ সালে তেলের উত্তোলন বাড়ানো হবে কি না, সেবিষয়ক সিদ্ধান্ত হবে ওই বৈঠকে।
খবর রয়টার্স।

গাজাকে দুই অংশে বিভক্ত করে ফেলার দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা গাজাকে কার্যত দুই ভাবে বিভক্ত করে ফেলেছে।
সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সেনারা গাজায় প্রবেশ করে উপকূল পর্যন্ত পৌঁছে গেছে এবং কার্যতভাবে তারা গাজা উপত্যকাকে দুই ভাগ করে ফেলেছে। একটি হচ্ছে উত্তর গাজা এবং আরেকটি দক্ষিণ গাজা।

এর আগে তিনি বলেন, সেনারা গাজার শহরটিকেও ঘিরে ফেলেছে।
হাগারি বলেন, ইসরায়েল এখনো গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যেতে বাসিন্দাদের জন্য একটি ‘করিডর’ খোলা রেখেছে।
ইসরায়েল ঘোষণা করেছে তারা হামলা আরো জোরদার করবে এবং গাজা উপত্যকা এবং গাজা শহর ঘিরে স্থল অভিযানও আরও শক্তিশালী করা হবে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখনো পর্যন্ত ১০ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এরই মধ্যে তুরস্কে পৌঁছেছেন। ওই এলাকায় কূটনৈতিক সফরের অংশ হিসেবে তিনি তুরস্কে গেলেন। তিনি যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনার দিকে জোর দিচ্ছেন।

এর আগে বাগদাদে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আঞ্চলিক নেতাদের উচিত গাজায় মানবিক বিরতির প্রস্তাবকে ‘স্বাগত’ জানানো।
ইসরায়েল অবশ্য বলেছে, কোন ধরনের বিরতিতে সম্মত হওয়ার আগে তারা জিম্মিদের বিষয়ে অগ্রগতি চায়।
গাজা উপত্যকায় থাকা বিবিসির প্রতিবেদকের মতে, রবিবার রাতে চালানো বিমান হামলা এ পর্যন্ত হওয়া হামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি তীব্র ছিল।
গাজায় চিকিৎসাসামগ্রী দিচ্ছে জর্ডান
গাজায় প্যারাস্যুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে জর্ডান।
জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ জানিয়েছেন, তাঁর দেশের বিমান বাহিনী গাজা উপত্যকায় স্থাপিত জর্ডানের মাঠপর্যায়ের হাসপাতালে জন্য জরুরি চিকিৎসা ও ওষুধ সহায়তা পাঠিয়েছে। বিমান থেকে এসব সহায়তা ছুড়ে ফেলা হয় বলে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোষ্টে বলা হয়, গাজায় যারা আহত হয়েছে তাদের সহায়তা করা তার সামরিক বাহিনীর দায়িত্বের অংশ।
তিনি বলেন, তার ভাষায় জর্ডান তারা ফিলিস্তিনি ভাইদের সহায়তায় সবচেয়ে শক্তিশালী সমর্থক হয়ে থাকবে।
এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনের মানবাধিকারকর্মী আহেদ তামিমি গ্রেপ্তার

ফিলিস্তিনের তরুণ মানবাধিকারকর্মী আহেদ তামিমিকে (২২) গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
আজ সোমবার এ কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফিলিস্তিনি বিশিষ্ট মানবাধিকারকর্মী আহেদ তামিমিকে।

পশ্চিম তীরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে ‘নবী সালিহ’ শহরে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দেয়ার অভিযোগে আহেদ তামিমিকে গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
২২ বছর বয়সী আহেদ তামিমি ফিলিস্তিনি নারী লেখক ও মানবাধিকারকর্মী।
এর আগে ২০১৭ সালে আহেদ তামিমিকে আটক করা হয়েছিল। ওই সময় তার ছোট ভাইকেও গ্রেপ্তার করা হয়।

‘বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে’

বর্তমান সরকারের নেতৃত্বে সারাদেশে সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
আজ সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ শাখা এমপিওভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে সরকার।
দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে ত্লোার উপর গুরুত্বআরোপ করে মন্ত্রী বলেন, সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাই অন্যতম হাতিয়ার।
এ সময় মন্ত্রী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে, কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে।

হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও শিক্ষক শাহজাহান সিরাজের সঞ্চালনায় শুকরিয়া সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান লেবু, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরোয়ারর্দী।

গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ : ব্লিনকেন

হামাস-ইসরায়েল যুদ্ধের পর ফিলিস্তিনের গাজা উপত্যকার ভবিষ্যৎ কী হবে, তা ফিলিস্তিনি কর্তৃপক্ষ, অর্থাৎ পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী নির্ধারণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এ জন্য পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকারকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার পশ্চিম তীর অঞ্চল সফরে যান ব্লিনকেন। সেখানে রামাল্লা শহরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় তিনি বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত ইসরায়েল থামবে না এবং যুদ্ধ শেষে ইসরায়েল গাজার দখলও নেবে না। তাই সে সময় পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) জোটকে গাজার দায়িত্ব নিতে হবে।

জবাবে মাহমুদ আব্বাস বলেন, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা মিলেই ফিলিস্তিনের ভূখণ্ড। তাই গাজা সবসময়ই ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং পিএ তার ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে সচেতন।
তবে বৈঠকে তিনি গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বিরতি ঘোষণারও আহ্বান জানিয়েছেন। জবাবে ব্লিনকেন বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিতে রাজি নয়; তবে গাজার জিম্মি ও বেসামরিক লোকজনের স্বার্থে একটি মানবিক বিরতি ঘোষণার জন্য ইসরায়েলকে রাজি করাতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রামাল্লায় বৈঠকের পর মাহমুদ আব্বাস কিংবা অ্যান্টনি ব্লিনকেন, কেউই কোনো ব্রিফিং বা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
মাহমুদ আব্বাস একই সঙ্গে পিএ জোট এবং এই জোটের দল ফাতাহের প্রেসিডেন্ট। ২০০৭ সালের আগ পর্যন্ত গাজা উপত্যকায় পিএ জোটের সরকারই ক্ষমতাসীন ছিল; ২০০৭ সালে গাজায় ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উত্থান ঘটে এবং পিএ জোটকে বিতাড়িত করে তারা উপত্যকার দখল নেয়।

ফলে গত ১৬ বছর ধরে ফিলিস্তিনের দুই অংশে দু’টি আলাদা সরকার ক্ষমতায়সীন রয়েছে—পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতায় রয়েছে পিএ জোট এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে হামাস। উভয়ের মধ্যকার সম্পর্ক চরম বৈরী।
কারণ, হামাস বরাবরই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতায় বিশ্বাসী, অন্যদিকে পিএ আলোচনা, কূটনীতি ও রাজনৈতিক পন্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা চায়।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চলানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে।
খবর রয়টার্স

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি লেবাননের হেজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়টি তুলে ধরেন।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়, লেবানন জানিয়েছে, একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

হাগারি ওই অবস্থার কথা সরাসরি উল্লেখ না করলেও তিনি বলেন, ‘লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী টার্গেট করে হামলা চালিয়েছে আইডিএফ। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ওই হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছিল।’
তিনি আরও বলেন, আইডিএফ সন্ত্রাসীদের অবকাঠামো এবং সন্ত্রাসী দল এবং তাদের যানবাহনকে লক্ষ্য করে আরও বেশ কয়েকটি হামলা চালিয়েছে