বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আওয়ামী লীগ সরকার গ্রামীণ উন্নয়নে কাজ করে : পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গ্রামীণ উন্নয়নে কাজ করছে। সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে গ্রামে বেশী উন্নয়ন করছেন। ২০০৯ সালে নৌকা প্রতিক নিয়ে আসার পর জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ বিশ্বাস করে আমাকে নির্বাচিত করেছেন এর জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আমি সকল লোভ লালসার উর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করে গিয়েছি। তিনি বলেন, আমি কাজে কোন কার্পন্য করিনি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় সমানভাবে কাজ করেছি। জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতাল অবরোধ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।
১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর শহরের ছিক্কা এলাকার কৃতি সন্তান সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মাহতাব উল হাসান সমুজের উদ্যোগে আয়োজিত নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য হাজি আনহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আব্দুল করিম।
জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য আলহাজ মাহতাব উল হাসান সমুজ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সদস্য আকমল খান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েখ আহমদ, শিক্ষিকা ফাহিমা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল হোসাইন, গীতা পাঠ করেন সকাল রায় গল্প।
এ সময় ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমরান আলী, সহ-সভাপতি আব্দুল খালিক, সদস্য মো: নেছাওর মিয়া, মো: জালাল মিয়া, আবুল কালাম আখন, মোছা: মাহমুদা বেগম, মোছাঃ সুমী বেগম, সদস্য সচিব প্রধান শিক্ষক রূপক কান্তিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

১০-১৫ বছর পর বিএনপি-জামায়াত নামে কোনো দল থাকবে না : জয়

বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী দশ থেকে পনেরো বছর পরে দেশে বিএনপি-জামায়াত নামে কোনো দল থাকবে না।
সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে শনিবার (১৮ নভেম্বর) সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সপ্তমবারের মতো দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয় এবারের আয়োজনে।
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের আগে আগেই বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস শুরু করে। এর সমাধানও তরুণদের হাতে, দেশের জনগণের হাতে। ভোটে আগুন সন্ত্রাসীদের বর্জনই এর সমাধান।
তিনি বলেন, যারা জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন। ১০ থেকে ১৫ বছর পর দেশে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না।
তিনি বলেন, কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে উসকানি দিচ্ছে। বিশেষ করে বিদেশিরা। নির্বাচন শেষ হয়ে গেলে তাদের উসকানি বন্ধ হয়ে যাবে।

৫ গোলে বিধ্বস্ত আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে পরাজয়ের পর পেছনে ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে। এরপর টানা জয়ে শিরোপা ঘরে তোলার পাশাপাশি বিশ্বকাপ পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও টানা চার জয় পায়। তবে শুক্রবার (১৭ নভেম্বর) উরুগুয়ের কাছে ঘরের মাঠে পঞ্চম ম্যাচে ২-০ গোলে হেরে বসে লিওনেল মেসিরা।
জাতীয় দলের পরাজয়ের ঠিক ২৪ ঘণ্টা পরই এশিয়ার দেশ জাপানের কাছে বিধ্বস্ত হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দল। শনিবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জাপান ও আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দল। ম্যাচটিতে আলবিসেলেস্তেদের ৫-২ গোলে হারিয়েছে জাপানের অনূর্ধ্ব ২৩ দল।
ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক জাপান। তবে ৪ মিনিট পর ২২ মিনিটের মাথায় গোল পরিশোধ করে সমতায় ফিরে আর্জেন্টিনা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। তবে বিরতির পর মাঠে ফিরেই গোলের দেখা পায় আগামীর মেসি-ডি মারিয়ারা।
কিন্তু লিড বেশি সময় ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচের ৬৬ মিনিটে সময়তা ফেরার পর ৭৫, ৮১ ও ৮৮ মিনিটে গোল করে শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি। এতে লজ্জার পরাজয়ের স্বাদ পায় লাতিন ফুটবলের অন্যতম সেরা দেশটি।

রাজনৈতিক দলকে সহনশীল হতে হবে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু প্রতিটি রাজনৈতিক দলকে একে অপরের প্রতি সহনশীল হতে হবে।
শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ‘মানবাধিকার সুরক্ষায় প্যানেল আইনজীবীগণের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, দেশের সব রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের একে অপরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি সব মানুষের মানবাধিকার রক্ষায় প্যানেল আইনজীবীদের কাজ করার আহ্বানও জানান।
আসামিদের পায়ে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে ওবায়দুল হাসান বলেছেন, শুধুমাত্র ভয়ংকর আসামিদের আদালতের অনুমতি নিয়ে ডান্ডাবেড়ি পরানোর কথা আমরা একটা রায়ে বলে দিয়েছি। ডান্ডাবেড়ি পরানো না থাকার কারণে কিছুদিন আগে আদালত থেকে আসামিদের পালিয়ে যেতে দেখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা। এসময় আরও উপস্থিত ছিলেন— সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান প্রমুখ।

নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

দুটি টেস্ট খেলতে এ মাসেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরির কারণে এ সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এক মাসের ছুটি নিয়েছেন সহঅধিনায়ক লিটন কুমার দাস। তাই নেতৃত্বের দায়িত্ব পড়েছে নাজমুল হোসেন শান্তর কাঁধে।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর অনুষ্ঠিত হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে টাইগারদের অধিনায়কের ভার শান্তর কাঁধে। শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিটেক বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী।
জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল। এক মাসের ছুটি দেয়া হয়েছে। সে পরিবারকে সময় দিতে চায়। যদিও প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। সে বারবার ছুটির কথা বলছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টটি শুরু হবে ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। এরপর ৩টি ওয়ানডে ও সমানসংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে যাবে টাইগার বাহিনী।

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দক্ষিণ আফ্রিকা

গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আল-জাজিরা জানিয়েছে, দেশটিতে ইসরায়েলি দূতাবাস বন্ধ করতে সংসদে একটি বিল উত্থাপন করবে বিরোধী দল ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)। আর তাতে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
বিলটি পাস হলে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দেশটি।
এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় যে ধরনের নৃশংসতা চালাচ্ছে, তাতে আমরা আতঙ্কিত। তাদের হিংস্রতা ক্রমেই ভয়াবহ দিকে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দেশটি।

আবার অস্কারের মঞ্চ সামলাবেন জিমি কিমেল

আবার অস্কারের সঞ্চালনার দায়িত্ব পেলেন সঞ্চালক-কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস বুধবার এই ঘোষণা করেছে।
২০২২ সালে উইল স্মিথের সেই চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের জায়গায় দায়িত্ব পালন করেন কিমেল।
সে বছর অস্কার শোটি প্রায় ১৮.৭ মিলিয়ন দর্শকদের কাছে তুমুল দর্শকপ্রিয়তা পায় যা ২০২০ সালের কোভিড মহামারীর পর থেকে সবচেয়ে বেশি দর্শকপ্রিয় বলা যায়। তাই এবারও কিমেলের উপরেই আস্থা রাখছেন অস্কার কতৃপক্ষ। এর আগে ২০১৭ এবং ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।
চতুর্থবারের মতো অস্কার সঞ্চালনার দায়িত্ব পেয়ে কিমেল একটি বিবৃতিতে জানান, ‘ঠিক চারবার অস্কার সঞ্চালনা করার স্বপ্ন আমি সব সময় দেখেছি।’
এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে শীর্ষে আছেন বব হোপ, যিনি একা বা সহসঞ্চালক হিসেবে ১৯ বার অস্কারের মঞ্চ সামলেছিলেন। তারপরেই রয়েছেন বিলি ক্রিস্টাল যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন।

বাংলাদেশের সফলতার কথা মার্কিন কংগ্রেসম্যানদের জানালেন রাষ্ট্রদূত ইমরান

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অর্জিত বাংলাদেশের অসাধারণ আর্থসামাজিক অগ্রগতি ও সাফল্যগাথা সম্পর্কে তাদের অবহিত করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দূতাবাসের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে রাষ্ট্রদূত ইমরান গত ১৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান কংগ্রেসওম্যান ইয়াং কিমের সঙ্গে এক বৈঠক করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান ইয়াং কিম হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং ইন্দো-প্যাসিফিক বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি আফ্রিকা সংক্রান্ত সাব-কমিটি এবং হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির সদস্য।
কংগ্রেসওম্যান কিমের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি, উন্নত ফার্মাসিউটিক্যাল শিল্প, বৈচিত্র্যময় চামড়াজাত পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রেমিট্যান্স প্রবাহ সম্পর্কে অবহিত করেন।
কংগ্রেসওম্যান কিমের সঙ্গে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকংগ্রেসওম্যান কিমের সঙ্গে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান
তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতাসহ সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্বের বিষয়েও আলোচনা করেন।
ইয়াং কিম সব ক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং যেকোনও গঠনমূলক কাজে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এর আগে রাষ্ট্রদূত ইমরান রিপাবলিকান কংগ্রেসম্যান এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য কেন বাকের সঙ্গে তার ক্যাপিটল হিলের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বৈঠককালে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয় এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বৈঠকে কংগ্রেসম্যান কেন বাক কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে যোগদানের ব্যাপারে তার আগ্রহ জানান।
কলোরাডোর চতুর্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কংগ্রেসম্যান কেন বাক ইন্দো-প্যাসিফিক সংক্রান্ত হাউস ফরেন অ্যাফেয়ার্স সাবকমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ১৪ মিনিট) ভুমিকম্পটি অনুভুত হয়। ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল বলে জানানো হয়েছে।
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা বলেছে ৬ দশমিক ৭। আর এর উৎপত্তিস্থল বলেছে মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, সমতলের ৭৮ কিলোমিটার গভীরে।
ভুমিকম্প পরবর্তী কোনো সুনামি আশা করা হচ্ছে না বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশটির দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও ঘোষক লেনি আরানেগো জানয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে সেখানে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অফিসের ডেস্ক থেকে বেশ কিছু কম্পিউটার ভেঙে পড়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাইকেল রিক্যাফোর্ট নামে এক যাত্রী ভূমিকম্পের সময় ম্যানিলার উদ্দেশ্যে একটি বিমানে উঠতে যাচ্ছিলেন। এ সময় জেনারেল সান্তোস সিটির একটি বিমানবন্দরে যাত্রীদের টারমাকে সরিয়ে নেওয়া হয়েছিল।

শাহরুখের পার্টিতে ডেভিড বেকহ্যাম!

ইউনিসেফের বিশ্বব্যাপী অ্যাম্বাসেডর হিসাবে দিন কয়েক আগেই ভারতে এসেছিলেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। গুজরাটে ইউনিসেফের কাজ সেরে মুম্বাইয়ে পা রাখেন বেকহ্যাম। যদিও শুক্রবার (১৭ নভেম্বর) মুম্বাই ত্যাগ করেন জনপ্রিয় এই ফুটবলার।
তবে বিমান ধরার আগে একটা বিশেষ কাজ করে ফেলেছেন। আর তা হল শাহরুখ খানের বাড়িতে পার্টিতে অংশ নিয়েছেন এই তারকা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মান্নাতে প্রবেশ করেন বেকহ্যাম। সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে। যা দেখে ধারণা করা যায় বেকহ্যামের জন্য ব্যক্তিগত পার্টি রেখেছিলেন শাহরুখ খান। তবে অন্দরের ছবি এখনও সামনে আসা বাকি।
যদিও শাহরুখ কিন্তু একা নন, যিনি নিজ বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন বেকহ্যামকে। এই তালিকায় নাম আছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার ব্যবসায়ী বর আনন্দ আহুজার। এমনকি সোনমের বাড়িতে যাওয়ার আগে একসঙ্গে বসে একটি ম্যাচও দেখেন ডেভিড আর আনন্দ।
পার্টিতে উপস্থিত ছিলেন বহু বলিতারকা। যার মধ্যে নাম রয়েছে মালাইকা আরোরা, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুর, শানায়া কাপুর, মাহিপ কাপুর, কারিশমা কাপুর, স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে শহীদ কাপুর, রীতেশ সিধওয়ানি, ইশা আম্বানি এবং তার ভগ্নিপতি শ্লোকা আম্বানি, স্ত্রী শিবানী আখতারের সঙ্গে ফারহান আখতার ছিলেন।
খবর হিন্দুস্থান টাইমস