শনিবার, অক্টোবর ১০, ২০২৬

রণবীর কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে তারকা স্ত্রী আলিয়া ভাট এবং একমাত্র কন্যা রাহাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন এই তারকা। তবে এর মাঝেই হঠাৎ অভিনেতার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি।

অভিযোগকারীর দাবি, ধর্মীয় আবেগে আঘাত করেছেন রণবীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীরের বড়দিন উদযাপনের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা গেছে, বুধবার (২৭ ডিসেম্বর) থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয়। এ সময় তার সঙ্গে ছিলেন দুই উকিল আশিষ রাই এবং পঙ্কজ মিশ্র।

জানা গেছে, প্রতি বছর বড়দিন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় কাপুর পরিবারে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মেয়ে রাহা এবং পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন আলিয়া-রণবীর।

মূলত সেই অনুষ্ঠানের এক ভিডিওতে দেখা যায়, একটি কেকের উপর মদ ঢেলে আগুন ধরাচ্ছেন রণবীর। সঙ্গে তাদের সকলকে ‘জয় মাতাজি বলতে শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হতেই ব্যাপক ক্ষেপে যান নেটিজেনদের একাংশ।

নেটকারিগরদের ভাষ্যমতে, অভিনেতা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। আর এ কারণেই রণবীরের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন সঞ্জয়। তবে অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি অভিনেতার বিরুদ্ধে।

সূত্র : হিন্দস্তান টাইমস

‘জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে’

জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোনো দলকে চোরাগোপ্তা হামলা করতে হতো না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপি লুটপাটের দল। হাওয়া ভবন হয়েছে লুটপাটের জন্য। যারা নিজেরা লুটপাট করে অন্যদের কীভাবে বলে? তারা আন্দোলনের পথ হারিয়ে পথ হারা পথিকের মতো। কখন যে কি বলে, কি করে তাদের কথায় জনগণ কান দেয় না।

তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি লিফলেট দিচ্ছে এবং ভোটারদের অনুৎসাহিত করছে, ভয়ভীতি দেখাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, কারও আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে, এই মুহূর্তে না পারলেও নির্বাচনে পর ঠিকই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অস্বাভাবিকভাবে কারও আয় দৃষ্টিকটু মনে হলে সেটা তো এই মুহূর্তে সরকারের করণীয় নেই। এখন সরকার রুটিন ওয়ার্ক করছে। সময়মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন।

প্রার্থীদের নিয়ে টিআইবির রিপোর্টের কথা উল্লেখ করে করা এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সামগ্রিকভাবে দেশের আয় বেড়েছে। গত ১৫ বছরে বাজেট বেড়েছে ১২ গুণ, মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ। বাংলাদেশ এখন ৩৩তম অর্থনীতির দেশ। মানুষের আয় তো বাড়বে।

প্রার্থীদের আয় বেড়েছে অনেকের—এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি এভাবে প্রার্থীর সম্পর্কে বলতে চাই না। কিছু বলার থাকলে পরবর্তী সময়ে কোনো ফোরামে সুযোগ হলে অবশ্যই বলব।

এ সময় উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শাখাওয়াত হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরায়জী প্রমুখ।

সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? এদের শাস্তি অবধারিত।ইতোমধ্যেই মামলা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন।

মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়? এমন প্রশ্নও করেন শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন।

স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু এবং একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ। এসময় বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের ওপর ভিত্তি করে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

হজ নিবন্ধনের সময় আরও বাড়ল

২০২৪ সালে যারা পবিত্র হজ পালন করতে চান তাদের আগামী ১৮ জানুয়ারি মধ্যে নিবন্ধন করতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এসময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, হজ নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছিল।

এদিকে সরকারিভাবে ২০২৪ সালে হজে যেতে সাধারণ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে লাগবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

এ ছাড়া বেসরকারি পর্যায়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা, যা ২০২৩ সালের সাধারণ হজ প্যাকেজের চেয়ে ৮৩ হাজার ২০০ টাকা কম। আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

দেশের ২০ হাজার ৭৭৩ জন ভোট পর্যবেক্ষণ করবেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২০ হাজার ৭৭৩ জন নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোট পর্যবেক্ষণকারীদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। এসব পর্যবেক্ষক সংস্থার কতজন পর্যবেক্ষক কোন আসনের কোন জেলার কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শরিফুল আলম আরও বলেন, ইসি সচিবালয় থেকে শুধুমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। এ ছাড়া অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।

বিয়ের আগেই ‘হানিমুনে’ আদিত্য-অনন্যা

আদিত্য রয় ও অনন্যা পাণ্ডে। বলিউডের বর্তমান সময়ের আলোচিত প্রেমের জুটি। যদিও তারা এখনও এ বিষয় মুখ খুলেননি। তবে তাদের রোম্যান্সের বিষয়টি কারোই অজানা নয়। অভিনেতা চাঙ্কি পাণ্ডেকন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের ‘নাইট ম্যানেজার’। এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই নতুন বছর একসঙ্গে কাটাতে উড়াল দিলেন এ জুটি।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন বলিউডের আলোচিত দুই তারকা। দুজনকে একান্ত সময় কাটাতে উড়াল দিলেন দেশের বাইরে। আর তাইতো নেটিজেনরা বলছেন, বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এ জুটি।

এদিকে বন্ধু সারা আলি খানের সঙ্গে কফি উইথ করনের এক এপিসোডে হাজির হয়েছিলেন অনন্যা। ওই অনুষ্ঠানে সারা আলি বলেন, ‘অনন্যার কাছে নাইট ম্যানেজার (আদিত্য অভিনীত সিরিজ) রয়েছে, আমার নেই’।

এমন সময় তারা দুজন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন, এই সুযোগটাই কাজে লাগালেন নেটিজেনরা। তারা মেতে উঠলেন নানা মন্তব্যে, আলোচনা আর সমালোচনায়। অধিকাংশ নেটিজেনের প্রশ্ন, বিয়ের আগেই হানিমুন, সম্পর্ক টিকবে তো?।

প্রসঙ্গত, কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০২২ সালে। এরপর শুরু হয় প্রেমের গুঞ্জন। এই গুঞ্জনের মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। ফের নতুন বছরে একান্ত সময় কাটাতে দেশ ছাড়লেন তারা।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৪৩৬ পিস ইয়াবা, ১৯৭.২ গ্রাম হেরোইন ও ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

নৌকায় ভোট দিলে কুয়াকাটা হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র : এমপি মহিব

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান এমপি বলেছেন, পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, শের-ই বাংলা নৌ ঘাঁটি, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে কলাপাড়া-কুয়াকাটায়। এসব উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বুধবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে দলমত নির্বিশেষে আমি আপনাদের সেবা করেছি। করোনা মহামারী ও দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। আমি এমপি থাকাকালীন কলাপাড়ায় ভূমিদস্যুতা, দখল, শালিস বানিজ্য, সিন্ডিকেট ছিল না। ছিল না কোন সন্ত্রাসী বাহিনী। মানুষ নিরাপদে ব্যবসা বানিজ্যসহ শান্তিতে বসবাস করতে পেরেছে।
মহিববুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকই একমাত্র প্রতীক। এর বাইরে আর কোন মার্কা নেই। যারা আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের বিরুদ্বে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তারা আওয়ামী লীগের কেউ নয়। নৌকার বিপক্ষে গিয়ে যারা ষড়যন্ত্র করছে নির্বাচনের পর তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিবেন।’
তিনি কুয়াকাটাবাসীকে উদ্দেশ্য করে বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তর করতে মাস্টারপ্ল্যান তৈরির কাজ শেষ পর্যায়। নৌকায় ভোট দিলে মাস্টারপ্লান বাস্তবায়িত হবে। কুয়াকাটা-কলাপাড়ায় গড়ে উঠবে শিল্পাঞ্চল। মানুষ অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হবে। তাই নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান তিনি।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে নৌকার নির্বাচনী এ পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলর তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, কাউন্সিলর আবুল হোসেন প্রমূখ। কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত এ পথসভা ব্যাপক মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়। সভা শুরুর আগে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নৌকা প্রতীকের মিছিল নিয়ে সভাস্থলে এসে সমবেত হয়। উপস্থিত কর্মী সমর্থকদের বেশির ভাগই ছিলেন নারী। সবাই উপস্থিত নারী পুরুষ ভোটাররা সকলেই নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

৩১ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর (রোববার)। আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে। ওইদিন থেকে এ দুই স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।
বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

বলিউডে অভিষেকেই বাজিমাত জয়ার

২০২৩ শেষের পথে। কড়া নাড়ছে নতুন বছর। এমন সময়ে আমরা মেতে উঠি নানা ধরনের হিসেব নিকেশে। বছরটা কেমন গেল? কি ছিল এ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি। শোবিজ ইন্ডাস্ট্রিতেও সালতামামি ইস্যুটি বহু পুরনো। সারা বিশ্বের বিনোদন জগতের হাল হকিকত এক নজরে দেখার সুযোগ পাওয়া যায় এ সময়।
এই যেমন, ২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফর্মেন্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে গৌরবের সঙ্গে জায়গা করে নিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। যার হিন্দি অভিষেক হয়েছে গত ৮ ডিসেম্বর, ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে। আর বলিউডে অভিষেকেই বাজিমাত করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
‘কড়ক সিং’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত ছবিটিতে জয়া আহসানের বিপরীতে আছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তবে জয়া আহসান নিজের জায়গায় বাজিমাত করেছেন। বিভিন্ন রিভিউ ঘেঁটে সেটা স্পষ্ট জানা গেছে।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয় ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফর্মেন্স’ শিরোনামের একটি প্রতিবেদন। সেখানেই প্রথম এবং বড় ছবিটি রাখা হয়েছে জয়া আহসানের। সঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারতো; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।’
এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।
উল্লেখ্য, ‘কড়ক সিং’ একটি থ্রিলার ছবি। এতে পঙ্কজ-জয়ার সঙ্গে আরও আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবতুর মতো তারকা। আইএমডিবি-তে ছবিটির রেটিং ১০-এর মধ্যে ৭ দশমিক ২।