বুধবার, অক্টোবর ৭, ২০২৬

চাপ থাকার পরও বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার : উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সরকার গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও জানান তিনি।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে এই উপদেষ্টা বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।

জ্বালানি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে। ৭০ টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না।

রমজান ও গরমে লোডশেডিং হবে না : বিদ্যুৎ উপদেষ্টা

আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে এই উপদেষ্টা বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।

জ্বালানি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে।
৭০ টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সরকার গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি জানিয়ে ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।

কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক, তখনই দেখবেন আপনি একা: পরীমনি

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময়েই নিজের অনুভূতির কথা এ মাধ্যমে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় এবার এই নায়িকা শেয়ার করলেন নিজের এক নতুন অভিজ্ঞতার কথা।

এক ফেসবুক পোস্টে পরী লিখেন, ‘এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা ১ জন হয়ে ১০০ জনের কাজ/ দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে।
আপনি যেমন থাকেন সবার হয়ে…। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।’

সবার জীবনে এই সময়টা আসা দরকার উল্লেখ করে এই নায়িকা আরো লিখেন, ‘প্রত‍্যেকটা মানুষের জীবনে এই সময়টা আসা দরকার।
যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না, ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব, এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।’

সবশেষে পরী লিখেন, ‘এখানে একবার আপনি উতরে গেলেন, তো কে ঠেকায় আপনাকে আর…।’

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি পরীমনি এবার মন দিয়েছেন ব্যবসাতেও।
মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সব পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এই চিত্রনায়িকা। ফেসবুকে এখন নিয়মিত তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

‘ছাভা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ মোদি

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে মাত্র ৭ দিনেই প্রায় আড়াইশ কোটি আয় তুলে নিয়েছে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘ছাভা’ সপ্তম দিনে ভারতে ২১.৫ কোটি টাকা আয় করেছে। যার ফলে ৭ দিনে ভারতে সিনেমাটির আয় এখন ২৪২ কোটি টাকা।

এদিকে ‘ছাভা’ দেখে সিনেমার টিমকে প্রশংসায় ভরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষা দিবসে মারাঠা আবেগে শাণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বাইসহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।
’

এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ‘ছাভা’কে করমুক্ত করার আবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি সিনেমার ঐতিহাসিক উপস্থাপনা প্রশংসা করেছেন। ফড়নবিশ বলেন, ‘ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে খুব ভালো ছবি তৈরি হয়েছে। যদিও আমি সিনেমাটি দেখিনি, তবে প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে এতে ইতিহাস বিকৃত করা হয়নি।
’

ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও।
শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা।

ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।

সোশ্যাল মিডিয়া নিয়ে বিরক্ত, ক্ষোভ ঝাড়লেন প্রীতি জিনতা

সোশ্যাল মিডিয়ার সুবাদে বর্তমানে অবাধ বাকস্বাধীনতা উপভোগ করছেন নেটিজেনরা। কখনও লাগামছাড়া, বেফাঁস কথা, আবার কখনও বা কুৎসিত মন্তব্য করে বসেন এ মাধ্যমে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও নিস্তার নেই সেসব থেকে।

নেটিজেনদের এই অবাধ ‘বাকলীলা’ দেখে বেজায় বিরক্ত প্রীতি জিনতা।
নেটিজেনদের ‘সবক’ শেখানোর জন্য তিনিও ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে বেছে নিলেন সেই সোশ্যাল মিডিয়াকেই। নেটিজেনদের কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী।

প্রীতি জিনতা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে? সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন? কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়।
হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতবাসী কিংবা গর্বিত হিন্দু বলে জাহির করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।’

এরপরই অভিনেত্রীর আরো সংযোজন, ‘এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি ওকে বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি।
আর হ্যাঁ, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না। বুঝলেন?’

বিদেশী প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তার পোস্টে অন্তত তেমন ইঙ্গিতই পাওয়া যায়।

চুপিসারে বিয়ে করলেন নার্গিস ফাখরি!

দীর্ঘদিনের সঙ্গী ও যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ‘হাউজফুল’ অভিনেত্রী নার্গিস ফাখরি। আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও, অভিনেত্রীর উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বলি ব্লাইন্ডস এন্ড গসিপ নার্গিস ও টনির বিয়ের উদযাপনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে। যেখানে একটি মাল্টি-টায়ার্ড ওয়েডিং কেকের ছবি আছে।
কেকটি দম্পতির আদ্যক্ষরের পাশাপাশি ‘Happy Marriage’ শব্দটি দিয়ে সুন্দরভাবে সজ্জিত। আরেকটি ছবিতে ‘NF’ এবং ‘TB’ নামের আদ্যক্ষর লেখা একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়া অনুসারে, গত সপ্তাহান্তে বিবাহটি অনুষ্ঠিত হয়েছে এবং নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান হয়।

নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইস ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একইসঙ্গে, তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে নিয়েছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসাথে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্তযাপন করছেন।

নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সাথে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।

প্রসঙ্গত, নার্গিস এবং টনি প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন।
ধারণা করা হয়, কাশ্মীরে জন্মগ্রহণকারী টনি বেগের সঙ্গে তার ডেটিং শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। সম্প্রতি দুবাই বেড়াতে গিয়েছিলেন তারা। টনি সেই সময় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিও শেয়ার করেছেন, যেখানে নার্গিসকেও দেখা গেছে।

নার্গিস ফাখরিকে আগামীতে দেখা যাবে ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ১’ এবং ‘হাউজফুল ৫’ ছবিতে।

বিচ্ছেদের পরও অসুস্থ সায়রার পাশে এ আর রহমান

গেল বছরের শেষের দিকে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘটে সায়রা বানুর। এই খবরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগৎ। বিচ্ছেদের পর রহমানের সঙ্গে নাম জড়ায় তার টিমের বেসিস্টের। পরকীয়ার গুঞ্জন রটতেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু।

পথ আলাদা হওয়া মানেই একে অপরের নামে নিন্দা, কাদা ছোড়াছুড়ি বা মুখ দেখাদখি বন্ধ নয়, এমনটাই যেন আরও একবার প্রমাণ করলেন এই প্রাক্তন দম্পতি।

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সায়রা। তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন তা সোশ্যাল মিডিয়ায় জানালেন তার আইনি পরামর্শদাতা বন্দনা শাহ।

সেখানেই উল্লেখ রয়েছে স্বস্ত্রীক সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি সহ সায়রার প্রাক্তন স্বামী এ আর রহমানের নাম, যারা কঠিন সময়ে তার পাশে ছিলেন।

সায়রা রহমনের বিবৃতি দিয়ে বন্দনা লিখেছেন, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন।
যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও বলেছেন, ‘লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালোবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।’

উল্লেখ্য, এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন সায়রা বানু। ২০২৪-এ দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এ আর রহমান ও সায়রা।

মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জন সম্ভব হবে না : প্রধান উপদেষ্টা

বিশ্বের প্রতিটি জাতি-গোষ্ঠীকে মাতৃভাষার গুরুত্ব বোঝার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সব জাতি-গোষ্ঠী মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জিত হবে না বলে মনে করেন তিনি। এছাড়া পৃথিবীর কোনো ভাষাকেই বিলুপ্ত হতে দেওয়া উচিত নয় বলে জানান তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মানুষের পরিচয়ের মূলেই মাতৃভাষা রয়েছে। সবাইকে নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে। অন্যথায় থ্রি জিরো তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে না। কারণ কাউকে পেছনে রেখে এগুলো বাস্তবায়ন করা যাবে না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, মাতৃভাষাতেই অভ্যন্তরীণ অভিব্যক্তির যথার্থ প্রকাশ হয়। জুলাই অভ্যুত্থানসহ বাংলাদেশ নির্মাণের ইতিহাসে মাতৃভাষার বহিঃপ্রকাশ রয়েছে। ভাষায় জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে। এর ফলেই জাতিগুলোর মধ্যে এত বৈচিত্র্য দেখা যায়।

সরকারপ্রধান বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। ব্যক্তি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেওয়া যাবে না।

এ সময় তিনি উচ্চ শিক্ষার প্রসারে ভাষার প্রতিবন্ধকতা তুলে দেওয়ার দাবি জানান। ইউনেস্কো পৃথিবীর প্রতিটি মাতৃভাষার সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

দেশে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে আজ শুক্রবার দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

বিএনপি মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর।
দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। প্রায় তিন সপ্তাহ বিদেশ সফর শেষে তিনি আজ দেশে ফিরলেন।

স্বাধীনতা দিবসে ভুল বানানে তোপের মুখে, ভাষা দিবসে ফের বার্তা মধুমিতার

গেল বছর স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে গিয়ে বানান ভুল করে তোপের মুখে পড়েছিলেন মধুমিতা সরকার।

এরপর আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফের শুভেচ্ছাবার্তা দিলেন মধুমিতা। একটি ভিডিওতে অভিনেত্রী বলেন, “বাংলা ভাষা, আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা।
সবাইকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। বাংলাতেই হোক প্রেম।”

এই পোস্টে মধুমিতাকেও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

এর আগে গেল বছরে বাংলায় লেখা সেই পোস্টে মধুমিতা লিখেছিলেন, “স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।”

সেই লেখা দেখার পর ঋদ্ধি সেন এক পোস্টে লিখেছিলেন, “স্বাধীনতা ‘দিবেস’? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে।”

যদিও কিছুক্ষণের মধ্যেই এই পোস্ট ফেসবুক থেকে সরিয়ে দিয়েছিলেন ঋদ্ধি সেন। কিন্তু ততক্ষণে পোস্ট দুটির প্রতিচ্ছবি (স্ক্রিনশট) ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।