মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

এবার দিলশানকে গুনতে হচ্ছে জরিমানা

dilshan0নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় দায়ে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশানকে। আইসিসির ম্যাচ রেফারির এলিড প্যানেল এ শাস্তি দেন।

সোমবার নিউজিল্যান্ড ও শ্রীলংকার ম্যাচটি ছিল দু’দলের সেমিফাইনালে যাওয়ার বাঁচা-মরার লড়াই। লঙ্কান এই অভিজ্ঞ ব্যাটসম্যান ১২ বলে ৮ রান করে আউট হন। ম্যাচের চতুর্থ ওভারে ট্রেন্ট বল্টের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তবে গ্লাবসে বল লাগেনি বলে আম্পায়ারের কাছে আবেদন করেন দিলশান ।

এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। আইসিসির নির্দিষ্ট ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো অবৈধ। তাই ৩৭ বছর বয়স্ক এ ওপেনারের বিরুদ্ধে ম্যাচ আম্পায়ার রোড টোকার ও আলিম দারসহ রিজার্ভ আম্পায়ারও অভিযোগ আনেন।

সোমবার সকালে আইসিসি’র ম্যাচ রেফারির এলিট প্যানেল দিলশানের শাস্তি অনুমোদন করে। এ ঘটনা নিয়ে শুনানির প্রয়োজন নেই বলে জানান তারা। তবে ডান-হাতি এ ব্যাটসম্যান যদি শাস্তি ভঙ্গ করে তবে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা আরোপ করা হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

চুম্বন দৃশ্যের অভিনয় করতে গিয়ে ঠোঁট রক্তাক্ত করে ফেলল এমা ওয়াটসন

ema watson0নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় দায়ে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশানকে। আইসিসির ম্যাচ রেফারির এলিড প্যানেল এ শাস্তি দেন।

সোমবার নিউজিল্যান্ড ও শ্রীলংকার ম্যাচটি ছিল দু’দলের সেমিফাইনালে যাওয়ার বাঁচা-মরার লড়াই। লঙ্কান এই অভিজ্ঞ ব্যাটসম্যান ১২ বলে ৮ রান করে আউট হন। ম্যাচের চতুর্থ ওভারে ট্রেন্ট বল্টের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। তবে গ্লাবসে বল লাগেনি বলে আম্পায়ারের কাছে আবেদন করেন দিলশান ।

এ সময় আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। আইসিসির নির্দিষ্ট ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো অবৈধ। তাই ৩৭ বছর বয়স্ক এ ওপেনারের বিরুদ্ধে ম্যাচ আম্পায়ার রোড টোকার ও আলিম দারসহ রিজার্ভ আম্পায়ারও অভিযোগ আনেন।

সোমবার সকালে আইসিসি’র ম্যাচ রেফারির এলিট প্যানেল দিলশানের শাস্তি অনুমোদন করে। এ ঘটনা নিয়ে শুনানির প্রয়োজন নেই বলে জানান তারা। তবে ডান-হাতি এ ব্যাটসম্যান যদি শাস্তি ভঙ্গ করে তবে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা আরোপ করা হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

hsc examআগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আজ বুধবার সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবার মোট শিক্ষার্থীর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ২৪ হাজার ১৭১, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ সাত হাজার ৫৫৭, কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ চার হাজার ৬৬৯ ও ডিআইবিএসে ৪ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

মন্ত্রী বলেন, লিখিত পরীক্ষা শেষ হবে ৫ জুন। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু হয়ে শেষ হবে ১৬ জুন।

মন্ত্রী আরো বলেন, ২০১২ সালে শুধু বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২০১৩ সালে বাংলা প্রথম পত্রসহ মোট ৭টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে- বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র।

ফের কারাগারে মুফতি হান্নান

Mufti_1কঠোর নিরাপত্তার মধ্যে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নানকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে ।

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয় তাকে। এর আগে সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় হান্নানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম তাকে মেডিসিন বিভাগে পাঠান। সেখানে পরীক্ষা-নিরিক্ষা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে হান্নানকে ফের কাশিপুরে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক মো. সুমন বলেন, হান্নানের সিটি স্ক্যান, আরবিএস পরীক্ষা করে দেখা গেছে, সবকিছু স্বাভাবিক আছে।

উল্লেখ্য, ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের বিচার চলছে। এছাড়া বোমা হামলার বেশ কয়েকটি মামলার আসামি তিনি।

পঞ্চম ধাপে ৫৩ শতাংশ ভোট জালিয়াতি

ewg4উপজেলা নির্বাচনের ৫ম ধাপে ৫৩ শতাংশ ভোট জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতির হার ৫৩ শতাংশ। এছাড়া ৫০ শতাংশ ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে, ৭৬ শতাংশ ভোটারকে ভয়ভীতি দেখানো হয়েছে। একইসঙ্গে ২০ শতাংশ ভোটারকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে, ৫৯ শতাংশ পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ৩৮ শতাংশ পর্যবেক্ষককে গণনা পর্যবেক্ষণ করতে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’-এর পরিচালক মো. আবদুল আলীম বলেন, ‘এবারের পর্যবেক্ষণে বিবেচনার বিষয় ছিল ভোটকেন্দ্র প্রস্তুতকরণ, খোলার সময়কাল, ভোট গ্রহণ কার্যক্রম, ভোট গ্রহণ কার্যক্রমের সমাপ্তি ও ভোট গণনা এবং কেন্দ্রের ভেতরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ।’

আবদুল আলীম বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটদানের গড় হার ৬৩ দশমিক ৭ শতাংশ বলা হলেও পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা মনে করি, জাল ভোট ও অনিয়মের কারণে এই পরিসংখ্যানে ভোট প্রদানের প্রকৃত হারের প্রতিফলন ঘটেনি।’

ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, ‘প্রথম দফায় উপজেলা নির্বাচনে মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফা থেকে পরিস্থিতির অবনতি ঘটে। তৃতীয় দফায় সহিংসতার মাত্রা বেড়ে যায়। চতুর্থ দফায় নতুন নতুন কৌশল করে জাল ভোট দেওয়া হয় ও সহিংসতার ঘটনা ঘটে। সর্বশেষ পঞ্চম দফায় সহিংসতা কম হলেও জাল ভোট দেওয়ার জন্য অভিনব কৌশল প্রয়োগ করতে দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘লক্ষ্মীপুর সদর উপজেলায় তিনটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সের মধ্যে আগে থেকে বিপুলসংখ্যক ব্যালট পেপার ভরা ছিল। ওই বাক্সগুলো ভোট গ্রহণে ব্যবহার করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর সদর, সাতক্ষীরা সদর ও টাঙ্গাইল উপজেলায় বেশ কিছু ভোটকেন্দ্রে ভোটারদের কক্ষের ভেতরে নিয়ে গিয়ে আঙুলে কালি লাগানো হয়। এরপর তাদের ভোট দিতে বাধা দিয়ে চলে যেতে বলা হয়। এর কারণ জানতে চাইলে ভোটারদের বলা হয়, তাদের ভোট দেওয়া হয়ে গেছে। অন্যদিকে বেলকুচি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এক প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে প্রবেশ করে নিজেরাই সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেন।’

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য ছিল উদ্বেগজনক বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য হারুন অর রশীদ, এ এইচ এম নোমান প্রমুখ।

হজে যেতে পারবে না লাইবেরিয়া ও গিনির মুসলমানরা

laiberiya_gini_hajjআফ্রিকার দুটি দেশ লাইবেরিয়া এবং গিনির মুসলিম সম্প্রদায়ের জন্য হজ ও ওমরাহ ভিসা ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দেশ দুটিতে মরণব্যাধি ইবোলা জ্বর ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার পত্রিকাটির প্রতিবেদনে জানায়, ‘লাইবেরিয়া ও গিনিতে ঘাতক ভাইরাস এবোলা ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন প্রাণ হারানোরও খবর পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ দুটি দেশের মুসলমানদের হজ ও ওমরাহ ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
 
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি মিশনগুলোর প্রতি এ সংক্রান্ত যথাযথ নির্দেশনা প্রেরণ করেছে বলেও ওই কর্মকর্তা জানান।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এখন অব্দি দেশ দুটিতে ভ্রমণের ওপর কোনো সতর্কতা জারি করেনি।
 
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা জ্বরে ইতিমধ্যে ৭৮ জন মারা গেছে। এছাড়া আরো বেশ কয়েকজন এতে আক্রান্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এছাড়া লাইবেরিয়ার বেশ কয়েকজন এতে আক্রান্ত হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার পর কমপক্ষে দু জনের দেহে এ রোগের ভাইরাস পাওয়া গেছে। হু আশঙ্কা করছে, প্রতিবেশী সিয়েরালিওনেও রোগটি ছড়িয়ে পড়তে পারে।

সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ছে না

cng7সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, এখন ভাড়া বৃদ্ধি করবো না, বিদ্যমান ভাড়াই বলবৎ থাকবে।

বৈঠকে ঐক্য পরিষদ অটোরিকশার ইকোনমি লাইফ ১১ থেকে ১৫ বছর করার দাবি জানায়।

যোগাযোগ মন্ত্রী বলেন, বুয়েটের সুপারিশ অনুযায়ী অটোরিকশার ইঞ্জিন ওভারহেলিং,নতুন সিট কাভারসহ অনুমোদিত ওয়ার্কশপ থেকে যান্ত্রিক পরীক্ষা করতে হবে। অটোরিকশা যাতে নির্ধারিত ভাড়ায় মিটারের চলাচল করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী জানান, বুয়েটের শর্ত বাস্তবায়নে মালিক সমিতি থেকে চারজন প্রতিনিধি ও বিআরটিএ থেকে তিনজন প্রতিনিধি নিয়ে মোট সাতজনের একটি কমিটি করা হবে।

আগামী ১০ দিনের মধ্যে এ কমিটি সিদ্ধান্ত নেবে অটোরিকশার ইকোনমি লাইফ বৃদ্ধির বিষয়ে কোন কোন প্রতিষ্ঠান প্রত্যায়নপত্র দেবে। বুয়েটের শর্ত পালন করে প্রত্যায়নপত্র নেওয়ার পরই ইকোনমি লাইফ বৃদ্ধির সুযোগ পাবে বলে জানান ওবায়দুল কাদের।

অটোরিকশার যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে- এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, এজন্য বিআরটিএ নজরদারি করবে।

বজ্রপাতে ৩ কিশোর নিহত

bojroহবিগঞ্জ জেলার মাধবপুরে ভোল্লা গ্রামে ব্রজপাতে ৩ কিশোর নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ভোল্লা গ্রামের রেখা বেগম (১২), কালন বেগম (১০) এবং উত্তর সুরমা গ্রামের তানজিল মিয়া (১৪)।

জানা যায়, বেলা সাড়ে তিনটার দিকে নিহত তিন কিশোর তাদের বাড়ির পাশে খেলা করছিলো। এসময় বজ্রপাতের ঘটনায় ঐ তিন কিশোর মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাদের মাধবপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমিরের পরিবর্তে হৃত্বিক

rittik4এক্সেল এন্টারটেইনমেন্টের টাইম ট্রাভেল ড্রামা ছবিতে আমির খানের পরিবর্তে চুক্তিবদ্ধ হয়েছেন কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন। কয়েক সপ্তাহ আগে, মিরর পত্রিকা এক্সেল এন্টারটেইনমেন্ট এর টাইম ট্রাভেল ড্রামাতে আমির খান অভিনয় করবে না বলে প্রতিবেদন করেছিল।

পারিশ্রমিক দিক থেকে মতের মিল না হওয়ায় আমির ছবিতে অভিনয় করা থেকে সরে দাঁড়ান এবং এখন এই চরিত্রে অভিনয়ের জন্য প্রতিষ্ঠানটি হৃত্বিক রোশনকে চুক্তিবদ্ধ করেছে বলে জানা যায়। তিনি এই ছবিতে হালের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন। দীপিকা এই হার্টথ্রুব অভিনেতা হৃত্বিকের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা যায়।

ছবিটি পরিচালনা করবেন নবীন পরিচালক নিত্য মেহরা। তিনি এর আগে লাইফ অব পাই, ডন, দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

সূত্র মতে জানা যায়, ছবিটি একটি কল্প-বিজ্ঞানভিত্তিক সময় ভ্রমণ ছবি। রোমান্টিক ধাঁচের ছবিটির স্ক্রিপ্ট পড়ে হৃত্বিক মুগ্ধ হন এবং ছবিটিতে অভিনয় করতে সম্মতি জানান।

আমির খানের অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার অনেক আগেই দীপিকা এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

সূত্রটি আরো জানায়, আশা করা হচ্ছে দীপিকা অভিনীত করন জোহরের ‘শুদ্ধি’ ছবির কাজ শেষে আগামী বছর ফেব্রুয়ারিতে বড় বাজেটের এই ছবিটির শ্যুটিংয়ের কাজ শুরু হবে।

হৃত্বিকে ও এক্সেল এন্টারটেইনমেন্টের রিতেশ সিদ্ধানীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বিষয়াটি এড়িয়ে যান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শিগগিরই বাবা হচ্ছেন ধোনি

dhoni87চলতি বছরের জুলাইতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী রাওয়াতের ঘর আলো করে আসছে তাদের প্রথম সন্তান।
সম্ভাবতই আইপিএল স্পট ফিক্সিংয়ে সাক্ষীর জড়িত থাকার অভিযোগ নিয়ে কিছুদিন বেশ চাপের মধ্যেই ছিলেন ধোনি। তবে সম্প্রতি দেশটির সুপ্রীম কোর্টের রায়ে বেশ উৎফুল্ল ভারতের এই সফল। আর সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে নতুন অতিথি আগমনের খবর। এখন যেনো পুরো ভারতীয় ক্রিকেট দলই নতুন অতিথিকে বরণের অপেক্ষায়।

সম্প্রতি ধোনির ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমকে এই খবর জানিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডে’ জানায়- ‘ধোনি এবং সাক্ষীর বিয়ে হয়েছে চার বছর আগে। এবছরের জুলাইতে তাদের সংসারে প্রথম সন্তান আসছে। নতুন সন্তান আগমণের খবরে বেশ উৎফুল্ল এই দম্পত্তি।’

উল্লেখ্য, ধোনি তার ভক্তদের অবাক করে দিয়ে ২০১০ সালের ৪ জুলাই পুরনো বান্ধবী সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন। ওই সময়ে সাক্ষী হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থী ছিলেন। হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থী হওয়ার সুবাদে কলকাতার ‘তাজ বেঙ্গল’ হোটেলে শিক্ষানবীশ হিসেবে কর্মরত ছিলেন।