সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

দুই নেত্রীকে মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যানের চিঠি

  1. cenetমার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান বাংলাদেশের দুই প্রধান দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে পাঠানো ঐ চিঠিতে বর্তমান অচলাবস্থার অবসানে তাদেরকে সংলাপে বসার আহবান জানিয়েছেন।

রাজপথে সংঘাত হানাহানি বন্ধ করে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে সংলাপ শুরু করার আহবানও জানিয়েছেন সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেজ।

তার এই চিঠিটি ১০ জানুয়ারি শুক্রবার প্রকাশিত হয়। বাংলাদেশের প্রধান দুই দলের নেত্রীদের কাছে পাঠানো ঐ চিঠিতে বাংলাদেশের গার্মেন্টস খতে শ্রমিকদের জীবন মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছেন।

সন্ধ্যায় কার্যালয়ে যাবেন খালেদা

020আজ সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যদিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা বিরাজ করছিল তা কেটে যাবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর ওই কার্যালয়ে গিয়েছিলেন খালেদা। পর কয়েক দফা বের হওয়ার চেষ্টা করা হলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে খলেদা জিয়া কার্যালয়ে যাচ্ছেন না। নির্বাচনে পর দিন তার বাসার সামনে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হলেও তিনি গণমাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় খালেদা জিয়া কার্যালয়ে যাবেন। সাড়ে ৭টায় সেখানে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন তিনি।

নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে গত ২৯ ডিসেম্বর গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচির পর খালেদার গুলশানের বাড়ি ও কার্যালয়ে পুলিশ পাহারা বাড়ানো হয়। নির্বাচনের পরপরই তা প্রত্যাহার করা হয়।

গণজাগরণ মঞ্চের রোড মার্চ মালোপাড়ায়

ganoসাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বানে গণজাগরণ মঞ্চের রোড মার্চ অভয়নগরের চাপাতলা মালোপাড়ার পৌঁছেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মালোপাড়ায় পৌঁছান গণজাগরণ মঞ্চের কর্মীরা। সেখানে তারা মালুপাড়ার মন্দিরে একটা অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন।

এ সময় মঞ্চে বক্তব্য রাখেন- ডা. ইমরান এইচ সরকারইমরান, লাকি আক্তার, বাপ্পা দিপ্ত বসু, সামসুর ইসলাম সুমন, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক বাবু প্রমুখ।

বক্তব্য শেষে তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন।

গণজারণ মঞ্চের যশোরের অন্যতম সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার দাস জানান, সকাল সাড়ে ১১টার দিকে তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়ার পৌঁছেছেন। মালুপাড়ার মন্দিরে একটা অস্থায়ী মঞ্চে বক্তব্য তাদের কয়েকজন বক্তব্য দেন। তারপর তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।

সেখানে তারা একটি সংহতি সমাবেশও করবেন। এরপর সেখান থেকে ফিরে যশোর শহরের চিত্রামোড়ে বিকেল সাড়ে তিনটায় তাদের গণসমাবেশ করার কথা রয়েছে।

এর আগে গণজাগরণ মঞ্চের কর্মীরা শহরের খাজুরা বাসস্ট্যান্ডে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে তারা পৌঁছান। সেখান থেকে তারা সরাসরি রাতযাপনের জন্যে বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র ডরমেটরিতে যান।

মঞ্চের কর্মীদের বহরে ৮টি বাস, ৮টি মাইক্রোবাস ও পুলিশের দুটি পিকআপ ভ্যান রয়েছে। বহরে চার শতাধিক কর্মী রয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি ভোট শেষে সন্ধ্যায় অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। হামলায় ২০/২৫টি বাড়িসহ দোকানপাট ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

দিল্লিতে মার্কিন কূটনীতিককে বহিষ্কার

deদেবজানি বিতর্কে ভারত-মার্কিন বিরোধ তুঙ্গে উঠেছে। দেবজানিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়ার পর পাটকেলটি হিসেবে এবার এক মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।

ভিসা জালিয়াতি ও ভুল তথ্য প্রদানের অভিযোগে শুক্রবার ভারতীয় কূটনীতিক দেবজানি খোবরাগাড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মার্কিন গ্র্যান্ড জুরি। তবে কূটনীতিক হওয়ায় তাকে বিচার প্রক্রিয়া থেকে রেহাই দিয়ে দেশে ফিরতে নির্দেশ দেয় মার্কিন প্রশাসন। আর তারই জবাব হিসেবে নাকি এবার দেবজানিরই সম মর্জাদার এক মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে দিল্লি।
একটি সূত্র জানায়, দেবজানি সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগেই ওই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে দিল্লি। ডিরেক্টর পদমর্যাদার ওই কূটনীতিককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে পাল্টা কূটনীতিক বহিষ্কার নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। তবে নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ধারণা করা হচ্ছে মার্কিনিরাও একটি কড়া জবাবই দেবে দিল্লিকে।
উল্লেখ্য, এর আগে দেবযানির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয় ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে। গৃহকর্মীর ভিসা আবেদনে মজুরি নিয়ে ভুল তথ্য উপস্থাপন এবং চুক্তি অনুযায়ী তাকে পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে গ্রেপ্তার করা হয় দেবযানিকে। তিনি নিউইয়র্কে ভারতীয় উপদূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল হিসেবে কাজ করছিলেন।
বলা হয় যে, সেসময় পুলিশ তাকে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে নিয়ে যায় এবং বিবস্ত্র করে তল্লাশি করে। একইসঙ্গে তাকে চোরাকারবারি ও যৌনকর্মীদের সঙ্গে এক সেলে থাকতে দেয়া হয় যা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ভারতে।
ওই ঘটনায় ভারতও নিজেদের কঠোর অবস্থান ব্যক্ত করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনীতিকদের সুযোগ সুবিধা কমিয়ে দেয়া হয়। এছাড়া দেবযানিকে অপমানের জন্য প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
যদিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বিষয়টির জন্য ফোন করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তারপরও দেশটি ক্ষমা চাইবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bhasina১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন তিনি।

এবারে মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হবে।

লে-আউট প্ল্যান অনুযায়ী বরাদ্দ প্রদানযোগ্য স্থাপনার সংখ্যা ৪৭১টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নের সংখ্যা ৯৬টি, মিনি প্যাভিলিয়ন ৪৯টি, স্টলের সংখ্যা ৩১৬টি এবং রেস্তোরা ১০টি।
গতবারের তুলনায় এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কমেছে ৩৫টি। ১৮তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় মোট স্টল ছিল ৫০৬টি। দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ১২টি দেশের ৩১টি বিদেশী প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রদর্শনী করে।

উল্লেখ্য, সাধারণত পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়। তবে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেলা শুরুর তারিখ আগেই ঘোষণা দিয়ে পেছানো হয়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়িয়ে যেতে মূলত মেলা পেছানো হয়েছে।

হাস্যোজ্জ্বল এরশাদ শপথ নিলেন, কথা বললেন না

sasনানা জল্পনা কল্পনার পর অবশেষে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই সংসদ ভবন চত্বর ত্যাগ করেন।  সিএমএইচ থেকে তিনি জাতীয় সংসদ ভবনে ঢোকেন। শপথ নেয়ার পর তাকে আবার সিএমএইচ এ নেয়া হয়।

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থেকে এমপি নির্বাচিত হওয়া এরশাদ শনিবার দুপুর ১২টার কিছু আগে সংসদ ভবনে যান। বেলা সোয়া ১২টার দিকে সংসদ ভবন থেকে বেরিয়ে যান এরশাদ, তবে সাংবাদিকের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।

শনিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার নিজ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। স্পিকারের কক্ষে এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। কক্ষে ঢুকেই এরশাদ স্পিকারকে সালাম দেন।

গত বৃহস্পতিবার জাতীয় পার্টি সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ৩১ জন এমপি শপথগ্রহণ করেন। বাকি ছিলেন কেবল এরশাদ ও নারাণগঞ্জের নাসিম ওসমান। ঐ দিন এরশাদের শপথ নেয়ার কথা থাকলেও পরে উপস্থিত না থাকায় তার শপথ হয়নি। শুক্রবার এরশাদের শপথ নেয়ার কথা ছিল।

গত বেশ কিছু দিন ধরে তিনি ক্যান্টনমেন্টে সিএমএইচে ‘চিকিৎসাধীন’ রয়েছেন। শনিবার সেখান থেকেই তিনি জাতীয় সংসদ ভবনে আসেন।

জানা গেছে এরশাদের সঙ্গে সরকারের কয়েকটি শর্ত নিয়ে দেনদরবার চলছিল বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তবে এব্যাপারে কেউই মুখ খুলছেন না।

আজ শনিবার আওয়ামী লীগের নাজমুল হাসান এবং জাতীয় পার্টির নাসিম ওসমান শপথ নিতে সংসদে গেছে। তাদের শপথ হবে সংসদের শপথ কক্ষে।

বিরোধী দল গভীর গর্তে পড়েছে: হাছান মাহমুদ

bhasanবন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দল গভীর গর্তে পড়েছে। সে গর্ত থেকে তারা বেরোতে পারবে না।
শনিবার বেলা ১২টার সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
হাছান মাহমুদ বলেন, জনগণ নিয়ে খেলবেন না। জনগণ পাল্টা আক্রমণ করলে গর্ত থেকে বের হতে পারবেন না। আরও গভীর গর্তে  পড়বেন।
তিনি বলেন, এতদিন বিরোধী দল অভিযোগ করেছিল- খালেদা জিয়াকে ঘরে আটকে রেখেছে সরকার। এখন তার বাসায় সবাই যাচ্ছেন। কিন্তু তিনি বেরোচ্ছেন না কেন্? এখন তারা কেন নিরাপত্তা জোরদারের কথা বলছে বলে প্রশ্ন রাখেন তিনি।

পথহারা বিএনপি ঘুরে দাঁড়াতে চায় জিয়ার জন্মবার্ষিকীতে

begumদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি। ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিশ্চুপ হয়ে গেছেন।অস্বাভাবিক পরিস্থিতে অনুষ্ঠিত নির্বাচনের ছয়দিন পার হলেও নেতাকর্মীরা এখনও দিকনির্দেশনাহীন।
সবাই তাকিয়ে রয়েছে বিএনপি চেয়ারপারসনের দিকে। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীও বেশ কয়েক দিন ধরে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। গত বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের ডেকেও কথা বলেননি খালেদা জিয়া । গত প্রায় পাঁচ দিন ধরে খালেদা জিয়ার বাসভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
টানা অবরোধে সাড়া না পেয়ে অনেকটা তড়িঘরি করে শুক্র ও শনিবার অবরোধ প্রত্যাহার করা হয়েছে। কাল থেকে অবরোধ চলার কথা থাকলেও এ নিয়েও দুর্ভাবনায় বিএনপির মধ্যম ও তৃণমূল নেতাকর্মীরা। তবে আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘ঘুরে দাঁড়াতে’ চায় দলটির হাইকমান্ড।
এদিকে, সরকার হার্ডলাইনে যাওয়ায় এখনো আত্মগোপনে রয়েছেন স্থায়ী কমিটির সদস্যসহ প্রায় সর্বস্তরের নেতাকর্মীরা। তাছাড়া ডজন খানেকের বেশি কেন্দ্রীয় নেতাকে কারাগারে আটকে রেখেছে সরকার। বিভিন্ন মামলায় তাদের ফাঁসানো হয়েছে। এ অবস্থায় দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের কাছে একটি ভুল সিগনাল যাচ্ছে। ফলে জেলা-উপজেলার নেতাকর্মীরাও রয়েছেন চরম আতঙ্কে। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার কথা বলার পর বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন করে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢাকার বাইরে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা-উপজেলার কার্যালয়গুলোতে দেখা যায় না নেতাকর্মীদের। অনেক কার্যালয়ে এখন তালা ঝুলছে। দিনের পর দিন জেলা-উপজেলার অফিসগুলোতে কাউকে দেখা যায় না।
গত কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদ ইকবাল। তাঁর ভাই মনিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুখও জেলে রয়েছেন। এ অবস্থায় উপজেলা বিএনপি অফিসে যাওয়ার সাহস কেউ পাচ্ছেন না বলে জানালেন মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আব্বাস উদ্দিন। অন্যত্রও একই অবস্থা।
তবে স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান নেতাকর্মীদের খোঁজ-খবর নিচ্ছেন। দৃশ্যত তিনিই এখন সরব রয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, বিভিন্ন জেলা-উপজেলা থেকে ফোন আসছে। পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। পরবর্তী করণীয় কী হবে তাও জানতে চাওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচন হয়ে যাওয়ার পর নেতা-কর্মীদের মধ্যে হতাশা আসাটা স্বাভাবিক। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না। দলীয় চেয়ারপারসনসহ কেন্দ্রীয় নেতারা জনগণের সামনে আসবেন। জনসম্পৃক্ততা আছে এমন কর্মসূচি দেয়া হবে। তখন সব ঠিক হয়ে যাবে।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে একটি সমাবেশ থেকে নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দ্রুত সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করাই হবে বিএনপির নতুন রূপরেখার মূল লক্ষ্য। তবে এখন পর্যন্ত দলের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে কোনো বৈঠক করতে পারছেন না খালেদা জিয়া।
এ পরিস্থিতিতে টেলিফোনেই নতুন পরিকল্পনা নিয়ে নেতাদের সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নতুন পরিকল্পনার মধ্যে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ঢেলে সাজানো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক টিম গঠন, দলকে জিয়াউর রহমানের আদর্শে ফিরিয়ে আনা, নির্দলীয় সরকারের দাবি আদায়ে বিভিন্ন দল ও মতের মানুষকে নিয়ে বৃহৎ জাতীয় ঐক্য গড়ে তোলা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কাজে লাগানো এবং আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানো ইত্যাদি।
সূত্র জানায়, বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী মনে করেন, বর্তমানে দলটির জিয়াউর রহমানের আদর্শ ও ১৯ দফা কর্মসূচির রাজনীতি থেকে বিচ্যুতি ঘটেছে। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানগুলোতে তার আদর্শে দলকে ফিরে এসে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হবে। পুলিশ অনুমতি দিলে এ উপলক্ষে রাজধানীতে একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির।
দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে আন্দোলন-সংগ্রামে পেতে চান। বিশেষ করে তরুণ নেতাকর্মীদের একমাত্র আশা তারেক রহমান দেশে ফিরে দলের হাল ধরলে সব হতাশা কাটিয়ে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে।
চলতি মাসে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে একটি সংবাদ সম্মেলন করেছেন। আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। বিএনপির তরুণ নেতাকর্মীরা তার আহ্বানে সাড়া দিয়ে হরতাল অবরোধ পালন করছে এমন অভিব্যক্তিও পাওয়া গেছে।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নেতাকর্মীরা যে আন্দোলন করেছেন, তাতে প্রাথমিক বিজয় হয়েছে। নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

জাপার সংসদীয় দলের বৈঠকে হাওলার

vareঅবশেষে জাতীয় পার্টির সংসদীয় বৈঠকে যোগ দিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে তিনি সংসদ ভবনে ঢোকার পথে সাংবাদিকদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
বুধবার বিকেলে চারটায় জাপার সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন জাপার প্রায় সব সাংসদ।
বৈঠকে যোগ দেন- জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

ফেরদৌস ও ওমর সানিকে নিয়ে মৌসুমীর লিডার

samf১০ জানুয়ারি থেকে সুদর্শন নায়ক ওমর সানি ও ফেরদৌসকে নিয়ে প্রিয়দর্শিনী মৌসুমী শুরু করছেন তার অভিনীত নতুন ছবির শুটিং। ছবির নাম ‘লিডার’। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক দিলশাদুল হক শিমুল।
সিক্সথসেন্স নামে নতুন একটি প্রযোজনার ব্যানারে নির্মাণ পরিকল্পিত এ ছবিতে মৌসুমী, ওমর সানি ও ফেরদৌসের সঙ্গে আরো থাকছেন শহিদুল আলম সাচ্চু, সোহেল খান ও আহমেদ শরীফ।
বেশ অনেক দিন পর মৌসুমী নতুন কোনো ছবির শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন। সর্বশেষ তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’র শুটিংয়ে।
ছবির মানের দিকে গুরুত্ব দিতে গিয়ে সিনেমা থেকে অনেকটাই সরে গেলেও এখনো তার ওপর নির্মাতাদের আস্থা ও বিশ্বাস দুটোই আছে। আছে দর্শকদের ভালবাসা। ফলে এখনো মৌসুমী বেশ অনেক ছবিরই প্রধান শিল্পী।
এসব ছবির মধ্যে এফ আই মানিকের ‘সৌভাগ্য’, নইম ইমতিয়াজ নেয়ামুলের ‘এককাপ চা’, জাহিদ হোসেনের ‘লীলামন্থন’ উল্লেখযোগ্য। অচিরেই তিনি শুরু করবেন সোহানুর রহমান সোহান পরিচালিত একটি ছবির কাজ। সব মিলিয়ে বর্তমান চলচ্চিত্রেও যে মৌসুমীর চাহিদা রয়েছে, নতুন ছবি ‘লিডার’র কাজ শুরুর মাধ্যমে তিনি সেটা আবারো প্রমাণ করবেন।