বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আট মাসে ১৯৩টি মামলার অনুমোদন দিয়েছে দুদক

২০১৪ সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গত আট মাসে ১৯৩টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে ৩০৪টি চূড়ান্ত প্রতিবেদন দাখিল ও ৩৩৮টি চার্জশিটও অনুমোদন করেছে দুদক।

বুধবার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো. মাকসুদুল হাসান খান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।image_98630_0

দুদক সচিব বলেন, গত আট মাসে দুদকে ৬৬৪০টি অভিযোগ জমা পড়ে কমিশন। কমিশনের তফসিলভুক্ত না হওয়ায় ৫৮০৩টি আভিযোগ বাদ পড়ে এবং যাচাই বাছাই শেষে ৬৯১টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়।

তিনি বলেন, ৬৯১টি মধ্যে যাচাই বাছাই শেষে অনুসন্ধানের জন্য গৃহীত প্রতিবেদনের সংখ্যা ৭৬টি বলে তিনি জানান। এর মধ্যে গত আট মাসে মামলা নিষ্পত্তি সংখ্যা ১২৩টি সাজা হয়েছে ৪৪টি এবং খালাস সংখ্যা ৭৯টি।

এ সময় তিনি বলেন, গত আগস্ট মাসে মামলা দায়েরের মধ্যে উল্লেখযোগ্য হলো সম্পদ বিবরণীতে সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মাহবুবুর রহমানসহ একই অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও কক্সবাজার-৪ এর সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলার অনুমোদন করে কমিশন।

এছাড়া আগস্ট মাসে ১৭টি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন এবং এসব মামলায় ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

পাত্র তিনি একেবারেই ভালো নন!

হ্যাঁ, কথা হচ্ছে নবাব সাইফ আলি খানকে নিয়েই। পাত্র যে তিনি একেবারেই সুবিধার নন, তা নিজেই সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন। কোথায়? কীভাবে? আসছি সেই কথায়। তার আগামী ছবি মিস্টার চালু-তে এক ম্যানিপুলেটিভ ওম্যানাইজারের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে।image_98619_0

সাজিদ খানের হামশকল-এর ভয়াবহ পরিণতির এবার ছবি বাছার ক্ষেত্রে তিনি বেশ সচেতন হয়ে পড়েছেন। তাই পরবর্তী ছবি হিসেবে বেছে নিয়েছেন এই ডার্ক কমেডি। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রীতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার।ছবিটি পরিচালনা করবেন রিমাকাগতি। সাইফের বিপরীতি এই প্রথম দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।ইতিমধ্যে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়ে দিয়েছেন তিনি।

আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। তবে কোনও বিদেশি লোকেশন নয়, পুরো ছবির শ্যুটিং হবে মুম্বাই এবং গোয়াতেই। এবার অপেক্ষা শুধু দেখার নবাবের সঙ্গে তার রসায়ণ বক্স অফিসে ফের কামাল দেখাতে পারে কিনা!- ওয়েবসাইট।

দিনে ১৪ বোতল!

খবরেই থাকছেন তিনি৷ তা সে যেকোনো ভাবেই হোক৷ ‘অ্যাকটেরিক্স অ্যান্ড ওবেলিক্স’-এর ওবেলিক্স, ফরাসি চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত অভিনেতা জেরার্ড দেপারদিউ৷ এর আগে কর বাঁচানোর জন্য ফ্রান্স থেকে পাততাড়ি গুটিয়ে রাশিয়ার নাগরিকত্ব নিয়েছিলেন তিনি৷ তা নিয়ে একচোট বিতর্কের পর এবার নিজের জীবনযাত্রা নিয়ে আর একচোট ‘যাত্রা’ই করলেন তিনি৷image_98620_0

ওবেলিক্স-এর জাদু পানীয় পান করার অধিকার নেই, সেই খামতি বোধহয় ব্যক্তিগত জীবনে মিটিয়ে নিচ্ছেন তিনি৷ তার দাবি, তিনি নাকি রোজ কম করে হলেও ১৪ বোতল ওয়াইন খান৷ তবে এটা শুধু ওয়াইন৷ এ ছাড়াও রয়েছে অন্যন্য মদ-ও৷ আর তার পরেও নাকি তার কোনও সমস্যা নেই৷ এমনকী ২০০০ সালে যে চিকিৎসক তার বাইপাস অপারেশন করেন, তার সঙ্গে নাকি এ বিষয় নিয়ে কথাও বলে নিয়েছেন তিনি৷ মাদক থেকে সরে আসার সময় তিনি ডিপ্রেশনে চলে যান, আর তখনই সুরার প্রতি এই আকর্ষণ জন্মায় বলে জানিয়েছেন তিনি৷ ‘সকালে ঘুম থেকে উঠেই এক বোতল শ্যাম্পেন বা এক বোতল রেড আয়াইন৷ তারপর আবার এক বোতল’, দিন শুরুর হিসাব দিয়েছেন দেপারদিউ৷ যখনই কোনো খাবার মুখে তোলেন, ওয়াইন সঙ্গেই থাকে৷ এইভাবে বিকেলের মধ্যেই পেটে চলে যায় ১৪ বোতল ওয়াইনের কাছাকাছি৷ তারপর হুইস্কি আর ভডকা চলতে থাকে বলে নিজের পানাভ্যাস সম্পর্কে দাবি তার৷ ডিপ্রেশনে যাওয়ার হাত থেকে বাঁচাতে তার হাতে কেউ কেন কোনো ভালো বই তুলে দিল না, এ প্রশ্ন তুলেও অবশ্য হাসাহাসি শুরু হয়েছে বিভিন্ন মহলে৷- ওয়েবসাইট।

হঠাৎ অজ্ঞান তুরিন আফরোজ

হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। বুধবার সকালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথার পরই তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে এ ঘটনা ঘটে।

পরে তাকে সাংবাদিক ও আইনজীবীরা গাড়িতে তুলে দেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।image_98624_0

এর আগে রায়ের প্রতিক্রিয়ায় তুরিন আফরোজ বলেন, “আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পেলে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমার কারণ বোঝা যাবে।”

তুরিন বলেন, “আমরা এখনো পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। তা না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এটি হাতে পেলে বুঝতে পারব কোন কোন জায়গায় আরো তথ্য- প্রমাণ দেয়ার দরকার ছিল।”

সাঈদীর সাজা কমার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “সর্বোচ্চ শাস্তি আমাদের প্রত্যাশিত ছিল। তবে আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।”

৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা এবং রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।image_98617_0

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া শুক্রবার সরকারের ‘জুলুম’ থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে মাওলানা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান এবং শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

কর্মসূচিগুলো গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় এবং শান্তিপূর্ণ উপায়ে পালনের জন্য দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ছাত্র, শিক্ষক, ধর্মপ্রাণ মুসলমান, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা।

গুজরাট থেকে উত্তরপ্রদেশে হাওয়াবদল দেখল বিজেপি

‘আচ্ছে দিন’ এলো । বিরোধীদের জন্য।

লোকসভা ভোটের মাত্র চার মাসের মাথাতেই ঘোর দুর্দিন দেখল বিজেপি৷ উত্তরপ্রদেশে লাভ জিহাদের হুঙ্কার তোলা মোদির দল কোনো দাগই কাটতে পারেনি, এমনকি চ্যালেঞ্জের মুখে পড়ে গেল বিজেপির শক্ত ঘাঁটি গুজরাট-রাজস্থানও৷ জন্মদিনের ঠিক আগের দিন এমন ‘উপহার’ স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুব আনন্দে রাখবে না৷ কারণ এই ফলকে শুধু রাজ্যস্তরের নেতাদের ব্যর্থতা বলে দায় ঝেড়ে ফেলতে পারবেন না নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি৷ তাই এই ফল প্রশ্ন তুলে দিল তাদের কৌশল নিয়েও৷image_98618_0

পাশাপাশি লোকসভা নির্বাচনে কংগ্রেস নির্বাচনী ইতিহাসের সব চেয়ে খারাপ ফল করার পরও, তাদের ঘুরে দাঁড়ানো যথেষ্টই তাত্পর্যপূর্ণ৷ যেমন তাত্পর্যপূর্ণ সমাজবাদী পার্টির ফল উত্তরপ্রদেশে৷ এই জয় এল এমন একটা সময়ে, যখন একের পর এক ধর্ষণের ঘটনায় রীতিমতো কোণঠাসা ছিল সমাজবাদী পার্টির সরকার৷ ধর্ষণ বিতর্ক ও পারিবারিক কলহের জেরে জেরবার অখিলেশের রাজনৈতিক দক্ষতা নিয়ে যখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল৷

এ কথা ঠিক, ৩৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল দিয়ে কেন্দ্রীয় সরকারের সাফল্য-ব্যর্থতার যাচাই করার সময় এখনও হয়নি৷ তা হয়তো সব ক্ষেত্রে ঠিকও নয়৷ কিন্ত্ত তা সত্ত্বেও মোদি ম্যাজিক ম্লান হয়ে যাওয়ার প্রশ্নটা যে উঠছে, তার কয়েকটি কারণ আছে৷ তিরিশ বছর পর বিজেপি যে একক ভাবে কেন্দ্রে সরকার গঠন করতে পারল, তার পিছনে ছিল মোদির অভূতপূর্ব জনপ্রিয়তা৷ লোকসভার ফল দেখে মনে হচ্ছিল, বিজেপির অশ্বমেধের ঘোড়া রোখা ভোট-ময়দানে প্রায় অসম্ভব৷ কিন্ত্ত ফের এক বার প্রমাণ হল রাজনীতিতে ‘অসম্ভব’ বলে কিছুই নেই৷ কারণ, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তিন দফায় উপনির্বাচন হল৷ প্রথমে উত্তরাখণ্ডে৷ সেখানে তিনটির মধ্যে তিনটিতেই বিজেপি হেরেছে৷ তার পর বিহার, মধ্যপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে, যেখানে বিহারে লালু-নীতীশ-কংগ্রেস জোটের কাছে হেরে যায় বিজেপি৷ মধ্যপ্রদেশেও কংগ্রেস একটি আসন ছিনিয়ে নেয়৷ এবার উত্তরপ্রদেশ, রাজস্থান ও গুজরাটে হার৷ এর মধ্যে অধিকাংশই বিজেপির-ই আসন৷ যে বিধায়করা সাংসদ হয়েছেন, তাদের শূন্যপদে ভোট হয়েছিল৷ তার অনেক আসনই কিন্ত্ত ধরে রাখতে পারল না মোদির দল৷

তবে, প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে যাতে আঁচড় না পড়ে, সে জন্য বিজেপি নেতারা সারা দিন ধরেই বলেছেন, এটা নেহাতই বিধানসভার উপনির্বাচন৷ এগুলি একেবারে স্থানীয় বিষয়কে কেন্দ্র করে হয়৷ দলের মুখপাত্র শাহনওয়াজ হুসেনের বক্তব্য, ‘বিধানসভার কয়েকটি উপনির্বাচনের ফলাফল দেখে দেশের রাজনৈতিক গতিবিধির বিচার হয় না৷’ উত্তরপ্রদেশ বিজেপির প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ীর দাবি, ‘নির্বাচনে এ রকম হতেই পারে৷ তার মানে এই নয় যে, ২০১৭ সালে উত্তরপ্রদেশে যখন বিধানসভা নির্বাচন হবে, তখন এই ফলাফলই হবে৷ সেখানে আমরা জিতবই৷ আর এই হারের দায়টা স্থানীয় নেতাদের৷’ কিন্ত্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সাফ কথা, ‘এর আগে অন্য কোনো সরকারের আমলে, প্রথম একশো দিনের মধ্যেই এতখানি প্রতিষ্ঠান বিরোধী ভোটদানের প্রবণতা হয়নি৷’

হারের যে কারণ বিজেপি-ঘনিষ্ঠ কাঞ্চন গুপ্তেরা মনে করেছেন তা হল, মোদি বিপুল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন৷ কিন্ত্ত একশো দিনে সেই প্রতিশ্রুতির রূপায়ণ সম্ভব নয়৷ এই প্রত্যাশা পূরণ না হওয়াতেই এই শোচনীয় ফল৷ তবে, মানুষের মনে যাতে তা নিয়ে ক্ষোভ তৈরি না হয়, সেটা দেখা সংগঠনের কাজ৷ সংগঠন সেটা করতে পারেনি৷ দ্বিতীয় যে বিষয়টি বিজেপির নেতারা ঘনিষ্ঠমহলে স্বীকার করছেন, জিনিসের দাম এবং পাকিস্তান নীতি, এই দুইয়ের জন্যও মানুষের মোহভঙ্গ হয়েছে৷ এর মোকাবিলা করতে গিয়ে উত্তরপ্রদেশে চরম যে পন্থা নেন অমিত শাহ, তা হল লাভ জিহাদ৷ তবে মুজফ্ফরনগর দাঙ্গা বিজেপিকে যে বিভাজনের সুবিধা পাইয়ে দিয়েছিল, তা কিন্ত্ত দিতে পারেনি হিন্দু-মুসলিম ভাগের এই অঙ্ক৷ আর মায়াবতী না লড়লেও কোনো দলিত ভোটই পায়নি বিজেপি৷ পাশাপাশি, সন্দেহ নেই, এই ফলে মৃতপ্রায় কংগ্রেস কিছুটা চাঙ্গা হবে৷ কিন্ত্ত কংগ্রেসের এই জয় কিন্ত্ত সোনিয়া-রাহুলকে বাদ দিয়ে৷ কারণ, তারা তো দেশের বাইরেই ছিলেন৷ এই জয় তাই রাজ্য নেতাদেরই সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, ‘উপনির্বাচন হল উপনির্বাচন৷ আসল ভোট নয়৷ এরপর মহারাষ্ট্র ও হরিয়ানায় যখন বিজেপি প্রবল ভাবে জিতবে, তখন আমরা দেখাব যে, জনতা আমাদের সঙ্গে আছে৷’

সামনের মাসে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ফের ঘুঁটি উল্টে ‘সুনমো’ আসতেই পারে৷ কিন্ত্ত সে জন্য এই উপনির্বাচনের ব্যর্থতা মোদি-অমিতকে প্রশ্নের মুখে দাঁড় করাবেই৷ কারণ সাফল্য হলে তা কেন্দ্রীয় নেতৃত্বের, আর ব্যর্থতার দায় শুধুই আঞ্চলিক নেতাদের, তা কিন্ত্ত বিজেপির মতো নিয়মানুবর্তী দলে মানায় না৷ তাই এক মাসে রণকৌশল বদলে মোদি ম্যাজিক ফের সজীব হয়ে ওঠে কি না, সে দিকেই থাকবে নজর৷- ওয়েবসাইট।

গণজাগরণ মঞ্চের কর্মীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিল পুলিশ

রাজধানীর শাহবাগে অবস্থান নেয়া গণজাগরণ মঞ্চের কর্মীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান এবং টিয়ারশেলও নিক্ষেপ করে। এতে বিভক্ত মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।image_98615_0

মঙ্গলবার রাত থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেয়। যুদ্ধাপরাধ মামলায় বুধবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের পর ইমরানের সমর্থকরা রাস্তার ওপর বসে পড়েন ও বিভিন্ন স্লোগান দেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের পিটিয়ে এবং জলকামানের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয়। গণজাগরণ মঞ্চের কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়ে। প্রায় ১০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। ইমরানসহ বেশ কয়েকজন কর্মী কিছুটা আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রায় ঘোষণার আগে ইমরানের নেতৃত্বে একটি মিছিল টিএসসি চত্বর হয়ে হাইকোর্টের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে শাহবাগে ফেরত আসে। তখন ইমরান এইচ সরকার বলেন, রায় আশানুরূপ না হলে তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান নেয়া হবে।

রায় মেনে নিচ্ছি, তবে খারাপ লাগছে: আইনমন্ত্রী

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “আমি আদালতের এ রায় মেনে নিচ্ছি। তবে যে অপরাধে তিনি খালাস পেয়েছেন তাতে মানসিকভাবে আমার খারাপ লাগছে।”image_98614_0

বুধবার নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ ব্যাপারে কিছু করা যায় কি না, সেটা খতিয়ে দেখা হবে।’

এর আগে এক প্রতিক্রিয়ায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, “সর্বোচ্চ আদালত সমস্ত সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়ে রায় দিয়েছেন। আপিল বিভাগের রায় সবাইকে মেনে নিতে হবে।”

শিক্ষিকাদের মারধরে ৮ শিক্ষার্থী হাসপাতালে

রাঙামাটির বাঘাইছড়িতে শিক্ষিকাদের বেদম মারধরে অসুস্থ হয়ে পড়েছে পঞ্চম শ্রেণীর আট শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে মারিশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাত এগারটায় আহত আট শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডা. রুবেল।image_98606_0

আহতরা হলো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী- শান্তা আক্তার (১১), সীমা আক্তার (১১), মুন্নি আক্তার (১০), খাদিজা আক্তার (১১), সারিহা আক্তার (১১) মোঃ সজীব (১০), আব্দুল্লাহ আল নোমান (১২) ও মাহমুদুল হাসান রাকিব (১০)।

আহত শিক্ষার্থী ও তাদের অবিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ের একজন শিক্ষিকার প্রেম করার খবর কয়েকজন শিক্ষার্থী জেনে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার সময় শুনে ফেলেন সংশ্লিষ্ট শিক্ষিকা।

এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে তার অপর তিন সহকর্মীকে ঘটনাটি জানিয়ে বিদ্যালয়ে ধর্ম ক্লাস চলাকালীন সময়ে উক্ত শিক্ষার্থীদের ডেকে মাঠে দাঁড় করিয়ে বাশেঁর কঞ্চি দিয়ে বেদম মারধর করেন।

পরে বিদ্যালয় ছুটি দেয়ার পর বাসায় ফিরে কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে অভিভাবকরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এই প্রতিবেদককে মোবাইলে জানান, কোনো  অপরাধ না করলেও শুধুমাত্র প্রস্রাব করার কথা শুনে বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা চাকমা, রানু ম্যাডাম, তাইবুন্নেচ্ছা ম্যাডাম ও কানিস ম্যাডাম মিলে বাঁশের কঞ্চি দিয়ে বেদম পেঠায়।

এসব কথা কাউকে বললে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেয়া হবে বলেও কোমলমতি শিক্ষার্থীদের শাসিয়ে দেয়া হয়েছে বলে জানায় ওই শিক্ষার্থী ও তার অভিভাবক।

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার কাছে মোট আটজন শিশু ভর্তি হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এদিকে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আজিজুল হকের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন,“বিষয়টি  শুনেছি। অফিসার পাঠিয়ে খোঁজ নেয়া হবে।”

এ ব্যাপারে মারিশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি চাকমা ও সংশ্লিষ্ট শিক্ষিকাদের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত নম্বর গুলো বন্ধ পাওয়া যায়।

শুক্রবার নওয়াজের ‘বিদায় দিবস’: ইমরান খান

পাকিস্তানের চলমান আন্দোলনের প্রধান নেতা তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আগামী শুক্রবার হবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য বিদায়ের দিন। ওই দিন রাজধানী ইসলামাবাদে জনসমুদ্র তৈরি করা হবে এবং শ্লোগান উঠবে ‘যাও নওয়াজ যাও’।image_98611_0

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া জনতার উদ্দেশে দেয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেছেন।

গত নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইমরান খান। এরই এক পর্যায়ে রাজধানী অভিমুখে গত ১৪ আগস্ট লং মার্চের ডাক দেন তিনি এবং তারপর থেকে ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে পিটিআই। তার সঙ্গে যোগ দিয়েছেন তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি। গত কয়েকদিন ঐক্যবদ্ধ এ আন্দোলন একটু স্তিমিত হলেও আবার জোরদার করেছেন ইমরান খান।

এদিকে, সেনা সমর্থন নিয়ে আন্দোলন করার কথা অস্বীকার করেছে পিএটি। গতকাল আদালতে দলের পক্ষে আইনজীবী আলী জাফার বলেন, কেউ যদি এমন কথা বলেন যে, পিএটি সেনাসমর্থন নিয়ে আন্দোলন করছে তাহলে তা হবে ‘রাজনৈতিক পাপ’। সূত্র: আইআরআইবি