বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

জনগণের নিরাপত্তায় সব কিছু করবে সরকার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

assadujzamস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জনগণের নিরাপত্তার জন্য সরকার সব কিছু করবে। বৃহস্পতিবার সকালে র‌্যাব হেড কোয়ার্টার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাটা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণকে নিরাপদ ও শান্তিতে রাখতে জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো।

তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্বাবলম্বী ও মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাটা প্রযুক্তিকে ব্যবহার করে অনায়াসে, স্বাচ্ছন্দ্যে অপরাধীদের বিরুদ্ধে কর্মতৎপরতা কার্যকরভাবে পরিচালিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

taklukaaaআসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আইনগতভাবে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবার যদি কেউ এই পথে হাঁটে, হাত দেয় তাহলে সেই হাত পুড়ে যাবে। তিনি বলেন, পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সার্বিক বিষয় দেখভালের জন্য ২৫ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের রাখা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মিথ্যা প্রচার ও রটনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবার কোচিং সেন্টারগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখা যায় কিনা এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে বিজি প্রেসের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এক দশকেও স্বল্পোন্নত থেকে বেরুতে পারবে না বাংলাদেশ : সিপিডি

cpdস্বল্পোন্নত দেশগুলোর এখনো দুষ্ট চক্রের ফাঁদের মধ্যে রয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। একারণ হিসেবে মানবসম্পদ উন্নয়ন, আর্থিক অবকাঠামো উন্নয়নের দূর্বলতা দায়ি করছে সংস্থাটি। একই সঙ্গে আগামী ১ দশকের বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে পারবে না বলে সিপিডি জানিয়েছে।

বৃহস্পতিবার স্বল্পোন্নত দেশের উপর জাতিসংঘের বাণিজ্য সংস্থা  ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড ডেভেলপমেন্টের( আঙ্কটাড) এলডিসিএস রিপোর্ট -২০১৪ এ এ তথ্য তুলে ধরা হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আঙ্কটাড’র হয়ে বাংলাদেশে সিপিডি রিপোর্টটি প্রকাশ করেছে।

রিপোর্ট পর্যালোচনা করে বাংলাদেশের অবস্থান সর্ম্পকে সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বল্পোন্নতের তালিকা থেকে বের হতে প্রথমে ৬ বছরের জন্য সে দেশকে মূল্যায়ন করা হয়। কারণ দেশটির যে অগ্রগতি, তা কতোটা স্থায়ী না ভঙ্গুর পর্যবেক্ষণ করা হয়। তারপরই সে দেশটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসতে পারে। ২০১৫ সালে যে দেশগুলোকে এভাবে মূল্যায়নের তালিকায় রাখা হয়েছে সেখানে বাংলাদেশের নাম নেই। অর্থাৎ ২০২১ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার সম্ভাবণা নেই। এক দশকেও হবে কিনা সংশয় প্রকাশ করেন তিনি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অগ্রগতি হলেও কিছু ক্ষেত্রে আশঙ্কা দেখছি। ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে আসা সম্ভব। কারণ শুধুমাত্র জাতীয় আয় বৃদ্ধি পেলেই মধ্য আয়ের দেশে পৌঁছা সম্ভব। কিন্তু স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে পারবে না। আসতে হলে মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, রপ্তানীর ক্ষেত্রে একটি পণ্যে নির্ভর হয়ে পড়ছে, এটা অবকাঠামোকে দূর্বলতার দিকে নিয়ে যাচ্ছে। অন্য যেসব সম্ভাবনাময় খাত রয়েছে সেগুলোতে অবকাঠামো সহায়তা দিতে হবে। উৎপাদন খাত আরো সহায়তা দিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সামাজিক সূচকে এগুলোও কর্মসংস্থান ও  আয় সৃষ্টির ক্ষেত্রে পিছিয়ে আছে। মাথা পিছু আয় বাড়লেও দেশজ আয়ে কৃষির আয় কমেছে।

এসময় সিপিডির নিবার্হী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, রিসার্চ পেলো তোফিকুল ইসলাম খান, অতিরিক্ত গবেষক গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

স্বল্প উন্নত ৪৮ টি দেশের উপর এ প্রতিবেদন পরিচালিত হয়েছে এবং একযোগে প্রকাশ করা হয়।

প্রতিবদেন মতে,  স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে রুয়ান্ডা, কম্বোডিয়া এবং বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে এগিয়ে আছে । এরমধ্যে প্রথম তিনটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

২০১৫ পরবর্তী যে উন্নয়ন লক্ষ্যমাত্রা আসতে যাচ্ছে তাতে অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়ন খাতকে জোর দেয়ার তাগিদ দিয়েছে সিপিডি।

হজযাত্রীদের রেজিস্ট্রেশন ১৫ ডিসেম্বর শুরু

hojআগামী বছর ২০১৫ সালে হজে যেতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ২ মাস এগিয়ে আনা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর এই কার্যক্রম শুরু হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, ১৫ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নিবন্ধন করার সময় নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রতারণার অভিযোগে চিহ্নিত ২১টি হজ্জ এজেন্সির লাইসেন্স বাতিল করার পাশাপাশি জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ধর্মমন্ত্রী প্রত্যেক হজযাত্রীর এমআরপি পাসপোর্ট আগে সংগ্রহ করার জন্য বলেন।

লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

latif21বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউনুছ আলী আকন্দ।

আগামী রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিটে বিবাদী করা হয়েছে- জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আব্দুল লতিফ সিদ্দিকিসহ ৪ জনকে।

এর আগে বুধবার এ বিষয়ে একটি লিগ্যান নোটিশ পাঠান এই আইনজীবী।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

দিনাজপুরের ফুলবাড়ী উত্তপ্ত : সড়ক ও রেলপথ অবরোধ চলছে

fulbariদিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির অফিস সরিয়ে নেয়াসহ ৬ দফা দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

তারা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করছেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে  ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া এলাকাবাসী স্বতঃফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়ে অঘোষিত হরতাল পালন করছেন। শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে।

ফুলবাড়ীতে প্রস্তাবিত খনি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই খ- খ- মিছিল নিয়ে ফুলবাড়ীর রাজপথে জমায়েত হতে শুরু করেন এলাকাবাসী।

বিক্ষোভ মিছিলে যোগ দেন ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ফুলবাড়ী পৌর মেয়র মর্তুজা সরকার মানিকের নেতৃত্বে শত শত নারী-পুরুষ।

এদিকে এশিয়া এনার্জি অফিস রক্ষায় সেখানে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার খনি বাস্তবায়নে প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির প্রধান গ্যারিল আই খনি এলাকায় কিছু সুবিধাভোগী স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফুলবাড়ীবাসী বিষয়টি জানতে পেরে এশিয়া এনার্জি কার্যালয় ঘেরাও করে এবং এশিয়া এনার্জি কার্যালয় ও ওই কর্মকর্তার বহনকারী গাড়িসহ ৪টি গাড়ি ভাঙ্গচুর করেন।

পরে শহরের নিমতলা মোড়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। অবরোধ চলাকালে তারা রাস্তার বিভিন্ন মোড়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন।

মারা গেছেন অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ

filip hugeবাউন্সারে আঘাত পাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ মারা গেছেন। বৃহস্পতিবার সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘরোয়া ক্রিকেট খেলায় প্রতিপক্ষের বোলারের বাউন্সারে মারাত্মক আহত হয়ে গত ২ দিন কোমায় থাকার পর মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচ চলাকালীন নিউ সাউথ ওয়েলসের পেসার শন অ্যাবোটের বাউন্সার হিউজের মাথায় এসে লাগে। এ সময় মাঠেই অচৈতন্য হয়ে পড়েন হিউজ। আধা ঘণ্টার মধ্যে দুটি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তায় তাকে সেন্ট ভিনসেন্টের হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার মাথায়।

ফিলিপ হিউজ অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৫ ওয়ানডে খেরেছেন।

রাজধানীতে অজ্ঞান পার্টির ৩১ সদস্য আটক

arrest28রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ৩১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আটককৃতদের কাছ থেকে সিডাঙিনসহ অজ্ঞান করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯০

siriyaa5সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএল অধ্যুষিত রাক্কা শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক সামি আবদেল রহমান জানান, দেশটির উত্তরাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাকা শহরে এ হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বাকিরা সবাই আইএসআইএল’র সদস্য।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর পরপরই প্রাদেশিক রাজধানী রাক্কাতে নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী।

রাকা শহরে উগ্র আইএসআইএল গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী এ শহরটিকে ২০১৩ সালে দখলের পর তারা তাদের রাজধানী ঘোষণা করে।

এ সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তাকফিরি এ গোষ্ঠীর হত্যা-নির্যাতন বেড়েছে বহুগুণ।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। –ওয়েবসাইট।

বাংলাদেশীকে পিটিয়ে আহত করেছে বিএসএফ

bsf28চুয়াডাঙ্গার দামুড়হুদার নাস্তিপুর সীমান্তে রিজা (৩২) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে পিটিয়ে গুরুতর আহত করেছে বিএসএফ। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

রিজা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের নাস্তিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ওপারে বাংলাদেশের জমিতে গম ক্ষেতে সেঁচ দিচ্ছিল বাংলাদেশের নাস্তিপুর গ্রামের কৃষক রিজা, আনারুল, হযরত ও বক্কর।

এ সময় ভারতের নদীয়া জেলার বিজয়পুর ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পর পর তিনটি সাউন্ড গ্রেনেট (হাত বোমা) নিক্ষেপ করে। এতে আতঙ্কিত হয়ে বাংলাদেশী কৃষকরা সকলেই দৌড়ে পালিয়ে আসলেও রিজাকে ধরে নিয়ে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকে বিএসএফ। এক পর্যায়ে রিজা জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে রেখে যায় বিএসএফ।

এদিকে অন্যান্য কৃষকরা গ্রামে এসে বিষয়টি জানালে গ্রামবাসী ও রিজার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়। এরপর দর্শনা মডার্ন ক্লিনিকে ভর্তি করেছে।

এ ঘটনার পর বাংলাদেশী কোন কৃষক সীমান্ত সংলগ্ন মাঠে তাদের ফসলের ক্ষেতে যেতে সাহস পাচ্ছেনা।

এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিনের পরিচালক লে.কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, বিএসএফ’র এ আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার পর সীমান্তে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। পতাকা বৈঠকে এ ঘনার কড়া প্রতিবাদ জানানো হবে।

এ ছাড়াও ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিকভাবে বিএসএফকে ফোন করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।