বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

শান্তি চুক্তি বাস্তবায়ন না হলে অসহযোগ আন্দোলন: সন্তু লারমা

sontu larmaপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তি চুক্তি বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ নেয়া না হলে পার্বত্য চট্টগ্রামে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে।

শনিবার রাজধানীর সুন্দরবন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ১৭ বছর পূর্তি হবে। এই উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সন্তু লারমা বলেন, পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। দেশের সামগ্রিক স্বার্থে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে চুক্তি বাস্তবায়ন।

তিনি বলেন, আর বিলম্ব না করে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের যে কোনো অনাকাঙিক্ষত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

সন্তু লারমা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পার্বত্য (শান্তি) চুক্তি বাস্তবায়নে আগামী ২০১৫ সালের ৩০ এপ্রিলের মধ্যে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময়ের মধ্যে চুক্তি বাস্তবায়ন না হলে ওই বছরের ১ মে থেকে সরকারের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে।

নাজমুল হুদার নতুন দল ঘোষণা

nazmul hudaবিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আবারো নতুন একটি রাজনৈতিক দল ও জোটের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) ও জোটের নাম বাংলাদেশ জাতীয় জোট।

শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের আইনি চেম্বারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই নতুন দলের ঘোষণা দেন।

নতুন এই জোটের নাম ঘোষণা করলেও তাতে কোন কোন দল অন্তর্ভুক্ত হবে তা জানাননি নাজমুল হুদা।

এর আগে বিএনপি থেকে বহিষ্কারের পর ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেছিলেন। পরে নিজের গড়া ওই দল থেকেও তিনি বহিষ্কার হন।

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার এফভি বন্ধন শনাক্ত

seaগভীর বঙ্গোপসাগরে বসুন্ধরা গ্রুপের জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ফিশিং বোট এফভি ‘বন্ধন’ সাইড স্ক্যান সোনারের মাধ্যমে শনাক্ত করেছে নৌবাহিনী। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ট্রলারটি শনাক্ত করা হয়।

শুক্রবার ভোরে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এফবি বন্ধন ডুবে যায়। এ ঘটনায় এখনো ২৬ জন নিখোঁজ রয়েছেন।

ওইদিন একটি মৃতদেহ ও জীবিত ২ জনকে উদ্ধারের পর আর কোনো মৃতদেহ কিংবা জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

এদিকে নিখোঁজ নাবিকদের সন্ধানে শনিবারও চট্টগ্রামের এ কে খান ঘাটে ভিড় করেছেন স্বজনরা। উদ্ধারকারীদের তৎপরতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন উদ্বিগ্ন স্বজনরা।

হবিগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

hasina1প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে পৌঁছেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি হবিগঞ্জেরর বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছান।

প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। বিবিয়ানা প্রকল্প ৩ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং গ্যাসক্ষেত্রের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে প্রধানমন্ত্রী হবিগঞ্জ জেলা সদরে যাবেন। সেখানে তিনি হবিগঞ্জ জেলা স্টেডিয়াম ও নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন করবেন।

পরে প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালসহ ২৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকাল ৩টায় হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন।

এদিকে দীর্ঘ ১৪ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে আসায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দলের নেতাকর্মীদের মাঝে।

কুমিল্লার পথে খালেদা জিয়া

khaleda kishorganjকুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন, ২০ দলীয় জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার সকাল সোয়া ১০টার দিকে গাড়িবহর নিয়ে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এবং সারাদেশে বর্তমান সরকারের অব্যাহত গুম-খুন, অত্যাচার-নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে বিকালে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া।

পল্টন, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও, দাউদকান্দি হয়ে দুপুরে কুমিল্লায় পৌঁছবেন তিনি।

কুমিল্লা জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম ও দুপুর খাবার খেয়ে বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা শহরের টাউন হল মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে শহরের টাউন হল মাঠে কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা শুরু হবে। এতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের স্থানীয়সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।

‘প্রথম ধাপে ১৭ হাজার পুলিশ নিয়োগ’

assadujzamআইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়াতে প্রথম ধাপে ১৭ হাজার পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৫০ হাজার পুলিশ নিয়োগের অংশ হিসাবে এ নিয়োগ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এর আগে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে গত ফেব্রুয়ারিতে  এক অনুষ্ঠানে ধাপে ধাপে ৫০ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪০ হাজার অপরাধীর তথ্য সম্বলিত ‘ক্রিমিনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ এর উদ্বোধন করে মন্ত্রী বলেন, যখনই কোন অপরাধী ধরা পড়বে তখনই ডাটাবেজে তথ্য মিলিয়ে আগের সব রেকর্ড পরীক্ষা করা হবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গেও এই ডাটাবেজ সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অপরাধী মিথ্যা তথ্য দিলেও ধরা পড়বে। অপরাধীদের তথ্য সম্বলিত এই ডাটাবেজে দেশের ৬৭টি কারাগারের মধ্যে ৬৪ কারাগারে ফৌজদারি আইনে দণ্ডপ্রাপ্ত বন্দিদের তথ্যও এই ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে।

অনুষ্ঠানে  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, আইজি প্রিজন ব্রিগেডিয়ার  জেনারেল ইফতেখারুল আলমসহ পুলিশ ও র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিড়াল খাওয়া বন্ধে পিটিশন!

cattমানুষ কত কিছুই না খেতে চায়। অনেক ক্ষেত্রে তার যেন বাছবিচার থাকে না! সুইডেনের কয়েকটি এলাকার লোকজন যেমন বিড়াল খায়। তবে বিড়াল-কুকুরের খাদকদের নিবৃত্ত করতে শুরু হয়েছে প্রচারণা। বিড়াল ও কুকুরের মাংস খাওয়া বন্ধে প্রচারণা শুরু করেছে সুইডিশ বন্য প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।

বন্য প্রাণীর মাংস খাওয়া থেকে জনগণকে দূরে রাখতে সুইডিশ সরকারের কাছে হাজারো মানুষের স্বাক্ষরসংবলিত পিটিশন দাখিল করেছে বন্য প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।

প্রাণী অধিকার রক্ষা গ্রুপ ‘এসওএস চ্যাটস নরওয়েগুই’-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা টমি টমেক বলেন, “সুইসদের এক-তৃতীয়াংশ গোপনে বিড়াল-কুকুরের মাংস খাচ্ছে।”

ক্রিস্টমাস ডেতে খাবারের ম্যানুতে বিড়ালের মাংস পরিবেশন করা হয় সুইজারল্যান্ডে। বিভিন্ন উৎসবেও এ প্রাণীর মাংস পরিবেশন করা হয়।

টমেক বলেন, “লুকারনে, অ্যাপেনজেল ও জুরা অঞ্চলের মানুষকে বিড়াল খেতে দেখা যায়।” সূত্র: বিবিসি।

বিড়াল খাওয়া বন্ধে পিটিশন!

বিশ্বকাপে মাশরাফিই অধিনায়ক

mashrafi২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার ধানম-ির নিজ কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান।

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর।

বিসিবির সভাপতি পাপন জানান, আসন্ন বিশ্বকাপে অধিনায়ক থাকছেন মাশরাফিই। এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, মাশরাফিকে বিশ্বকাপে অধিনায়ক না রাখার কোনো কারণ নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখেই জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডে ও টেস্ট অধিনায়কত্ব আলাদা আলাদা করা হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, যদি কোনো কারণে মাশরাফি দলে থাকতে না পারে কিংবা অধিনায়কত্ব করতে না পারে, তাহলে তার পরিবর্তে সাকিব আল হাসানই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

এদিকে, অনেক দিন ধরেই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছিলেন মুশফিকুর রহিম। তবে একই সঙ্গে তিনি উইকেটরক্ষক, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, আবার অধিনায়কও! সব মিলে মুশফিকের ওপর চাপটা বোধ হয় বেশিই হয়ে যায়। তাই বোলার মাশরাফির কাঁধেই নেতৃত্বের ভার দেয়া হয়েছে।

শুক্রবার মুক্তি পাচ্ছে ফরীদির শেষ ছবি

humayonnnআগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির শেষ ছবি ‘এক কাপ চা’। এতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম আফজাল হোসেন।

ছবির প্রযোজক ফেরদৌস জানান, হুমায়ুন ফরীদি আমার প্রিয় একজন অভিনেতা। ‘এক কাপ চা’ ছবির ৩০টি বিশেষ চরিত্রে ৩০ জন বিশিষ্ট অভিনেতা অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, শাকিব খান, দিঘীসহ অনেকে। তাদের মধ্যে ফরীদি ভাইও রয়েছেন। তবে আমার আরেক প্রিয় অভিনেতা এবং ঘনিষ্ঠ মানুষ আফজাল হোসেন তার ব্যস্ততার কারণে এ ছবিতে অভিনয় করতে পারেননি। তাই হুমায়ুন ফরীদির নাম ছবিতে আফজাল হোসেন রাখা হয়েছে। ফেরদৌস বলেন, ছবির নাম ‘এক কাপ চা’ আফজাল হোসেনেরই দেয়া।

তিনি জানান, বাসু চ্যাটার্জির মূল গল্পের কিছুটা পরিবর্তন করতে হয়েছে। কারণ গল্পে চরিত্র ছিল অন্য ধর্মের এবং এতে কলকাতার বিভিন্ন স্থানের নাম উল্লেখ ছিল। তাই চরিত্র এবং স্থানের নাম বদলাতে হয়েছে। ঢাকার বিভিন্ন রাস্তার নাম ব্যবহার করা হয়েছে।

ফেরদৌস বলেন, আমার খুব কষ্ট হচ্ছে। কারণ ছবিটি নিয়ে ফরিদী ভাইয়ের অনেক আগ্রহ ছিল। বাসু চ্যাটার্জি ছিলেন এ অভিনেতার প্রিয় একজন চলচ্চিত্রকার ও লেখক। তাই অধীর আগ্রহে তিনি ছবিটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ২০১০ সালে ছবির শুটিং শুরু হয়। শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে। কিন্তু ফরিদী ভাই নেই। এরচেয়ে বড় কষ্ট আর কী হতে পারে।

হিউজের মৃত্যুতে অস্ট্রেলিয় চিকিৎসকের ব্যাখ্যা

fil hugeচিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন ক্রিকেটার ফিলিপ হিউজ। তার মৃত্যু সম্পর্কে একটি ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রুকনার।

বৃহস্পতিবার সিডনির ভিনসেন্ট হাসপাতালে এক আবেগঘন সংবাদ সম্মেলনে ডা. ব্রুকনার বলেন, ব্যাটিং করার সময় বলটি গিয়ে সরাসরি হিউজের ঘাড়ে আঘাত হানে। এতে তার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। তিনি বলেন,‘বলটি তার ঘাড়ের একপাশে গিয়ে লাগলে তার মেরুদণ্ডের প্রধান ধমনীগুলোর একটির রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এই ধমনীগুলোই মস্তিষ্কে রক্ত সরবরাহ করে থাকে। আঘাতের ফলে ধমনীটি ছিড়ে গিয়ে তার মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয়।’

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে হিউজের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন ডা. জন অর্চার্ড এবং প্যারামেডিকেল স্টাফরা। এই ক্রিকেটারকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তারা সবাই। পরে তার চিকিৎসায় এগিয়ে আসেন ভিনসেন্ট হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. টনি গ্রাবস। তার সহযোগিতার কারণেই গুরুতর আহত হিউজকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।

ডা. ব্রুকনার আরো জানান, পরে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে হিউজকে চিকিৎসা করেন নিউক্যাসলের বিশেষজ্ঞ চিকিৎসক টিম স্টানলি। সেন্ট ভিসেন্ট হাসপাতালে সার্জারি বিভাগের প্রধান ডা. টনি গ্রাবসের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। তবে তার মাথার ঘা গুরুতর ছিল। ক্ষতস্থানের ক্যাট স্কেন করে সঙ্গে সঙ্গে হিউজের মাথায় অস্ত্রাপচারের নির্দেশ দেন ডাক্তার টনি। কিন্তু ততক্ষণে কোমায় চলে গেছেন হিউজ। গুরুতর আঘাতের কারণেই বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটার।