বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

খালেদার সঙ্গে ২০ সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তার বৈঠক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সময়  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)  হওয়া উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।
image_109054_0
তবে বিএনপির পক্ষ থেকে একে ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চেয়ারপারসনের  গুলশানের কার্যালয়ে ওই সরকারি কর্মকর্তারা সাক্ষাৎ করতে যান। রাত সাড়ে ১০টার পর তারা একে একে বের হয়ে আসেন।

খালেদা সঙ্গে সাক্ষাৎকারী কর্মকর্তারা সংখ্যায় ২০ জনের মতো বলে সূত্র জানায়।

সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন এ কে এম জাহাঙ্গীরের (সাবেক এপিডি), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম মিয়াজি ও ব্যক্তিগত কর্মকর্তা তৌফিকুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নুরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আবদুল মান্নান এবং এ কে এম হুমায়ুন কবির, সিনিয়র সহকারী সচিব এহসানুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্যাশ সরকার তোহা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা বাদিউল কবির, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী শহিদুল হক, এমএলএসএস  মামুন, মন্ত্রিপরিষদ
বিভাগের এমএলএসএস মুজাহিদুল ইসলাম সেলিম। এ ছাড়া বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সচিব এ সময় উপস্থিত ছিলেন বলে একটি সূত্রে জানা গেছে। কিন্তু তাদের নাম পাওয়া যায়নি।

বিশ্বকাপে ভারতের ‘এক’ মাত্র

মঙ্গলবার ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের ম্যাচ অফিসিয়াল ঘোষণা করল আইসিসি। এর মধ্যে পাঁচজন ম্যাচ রেফারি৷ এলিট প্যানেল থেকে নেওয়া হয়েছে ১২ জন আম্পায়ার, অপর ৮ আম্পায়ার নির্বাচন করা হয়েছে ইন্টারন্যাশনাল প্যানেল থেকে। ২৫ জনের মধ্যে অস্ট্রেলিয়ার ছয়, ইংল্যান্ডের image_108819_0ছয়, শ্রীলঙ্কার পাঁচ, নিউজিল্যান্ডের তিন, দক্ষিণ আফ্রিকার দুই এবং ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ভারতের একজন করে আম্পায়ার জায়গা পেয়েছেন। ভারতের ভাগ্যে মাত্র একজন! ভারতের হয়ে ম্যাচ অফিসিয়াল হিসেবে প্রতিনিধিত্ব করবেন এস রবি৷বাংলাদেশের কেউ নেই।

ভারতের মতো দেশ থেকে মাত্র একজনকে নেয়ার অর্থ কি দেশটির আম্পায়াররা পক্ষপাতদুষ্ট- এমন প্রশ্ন ওঠেছে।

ডেভিড বুন, রোশন মহানামা, কুমার ধর্মসেনা, পল রাইফেল ম্যাচ অফিসিয়াল৷ ম্যাচ অফিসিয়াল হলেও এই চারজনের দায়িত্ব কিন্তু এক নয়। ১৯৮৭ বিশ্বকাপ ফাইনাল–সেরা বুন এবং ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান ব্যাটসম্যান মহানামা দায়িত্ব পালন করবেন ম্যাচ রেফারি হিসেবে। ’৯৬ বিশ্বকাপজয়ী আরেক শ্রীলঙ্কান অলরাউন্ডার ধর্মসেনা এবং ১৯৯৯ বিশ্বকাপজয়ী রাইফেল থাকবেন আম্পায়ার হিসেবে।– ওয়েবসাইট।

দ্রুততম গাড়ি রোনাল্দোর

সবচেয়ে দ্রুততম গাড়ি বেছে নিলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো৷ রিয়াল মাদ্রিদে স্পনসর অডি প্রতি বছর তাদের প্রথম টিমের ফুটবলারদের নিজেদের পছন্দ অনুযায়ী গাড়ি দিয়ে থাকে৷ এগারো বছরের চুক্তি রিয়াল ও অডির৷ এ দিন অডি অনুষ্ঠান করে গাড়ি গিয়েছে ফুটবলারদের৷ সেখানে সবচেয়ে দ্রুততম ৫২০ হর্সপাওয়ারের এস এইট মডেলের গাড়ি বেছে নেন রোনাল্দো৷image_108808_0

১২ জন ফুটবলার বেছেছেন কিউ সেভেন মডেল৷ ফুটবলারদের মধ্যে ওটাই সবচেয়ে সবচেয়ে জনপ্রিয়৷ নামীদের মধ্যে এই গাড়ি নিয়েছেন গ্যারেথ বেল, হামেস রদরিগেস, পেপে, মার্সেলো, ইস্কো, মদরিচ এবং খেভিয়ার এর্নান্দেস৷ অধিকাংশ গাড়ির দামই ভারতীয় মুদ্রায় ৮০ লক্ষ টাকার ওপরে৷

অনুষ্ঠানের আগে দুটো টিমের ফুটবলাররা এক পরীক্ষা দেন৷ গতিতে কে এগিয়ে, তারই পরীক্ষা ছিল সেটা৷- ওয়েবসাইট।

১২৫ বছর পর জার্সি ডিজাইন বদল বার্সার

১১৫ বছরের নিয়ম ভেঙে বার্সেলোনা তাদের জার্সির ডিজাইন পাল্টে ফেলছে৷ দু’বছর আগে তারা একবার নিয়ম ভেঙে জার্সির সামনে স্পনসরদের নাম যোগ করে৷ এবারও বদল আরও ব্যাপক–বার্সেলোনার বহু পরিচিত স্ট্রাইপ দেওয়া জার্সি পাল্টে যাচ্ছে৷ আগামী বছর থেকে লম্বার বদলে আড়াআড়ি স্ট্রাইপ দেওয়া হচ্ছে মেসি, নেইমারদের জার্সিতে৷image_108815_0

বার্সেলোনার এক কাগজে এই খবর বেরোনের সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বার্সেলোনা ক্লাব মহলে৷ অধিকাংশ সমর্থকই মারাত্মক ক্ষুব্ধ৷ রা কিছুতেই চান না, এখনকার জার্সির স্টাইল পাল্টে যাক৷ বরং এখনকার জার্সি রাখার পক্ষপাতী তারা৷ ক্রুয়েফ থেকে শুরু করে বড় রোনাল্দো–যে জার্সিতে খেলতেন৷ বার্সেলোনার জার্সিতে মাঝে স্ট্রাইপগুলো চওড়া হয়েছে৷ সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে৷ তবে কখনোই আড়াআড়ি হয়নি৷ এবার শোনা যাচ্ছে, কর্তারা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন৷ এ ব্যাপারে বড় ভূমিকা রয়েছে বর্তমান স্পনসর কাতার এয়ার ওয়েজের৷

সম্প্রতি স্পেন ফুটবলে তীব্র জল্পনা চলছে, বার্সেলোনা স্পেন থেকে বেরিয়ে গেলে তারা লা লিগায় খেলবে কী করে৷ তারা লা লিগায় থাকবে কিনা৷ কেননা বার্সেলোনার জনগণ রায় দিয়েছে, স্বাধীনতার পক্ষে৷ ওই বিতর্ক চলার ফাঁকে আর এক বিতর্ক তাড়া করল বার্সেলোনাকে৷- ওয়েবসাইট।

‘বিএনপিকে বাদ দিয়ে ফের নির্বাচনের পরিকল্পনা চলছে’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, “এ অবৈধ সরকার আরেকটি নীল নকশার নির্বাচনের পরিকল্পনা করছে। আমরা যেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি সেজন্য মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে জেলে নেয়া হচ্ছে।”image_108831_0

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক  মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, “আওয়ামী লীগ সরকারের দেশে বিদেশে কোনো বন্ধু নেই। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ছাড়া এ সরকারের পাশে আর কেউ নেই। এজন্যই তারা গুম খুন ও নির্যাতনের পথ বেছে নিয়েছে যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে।”

তিনি আরো বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় শাস্তি দিয়ে শেখ হাসিনা চিরদিন দেশ শাসন ও শোষণ করতে চায়।”

সাবেক এই মন্ত্রী বলেন, “দেশের জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আবার রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। জনগণের ইটের টুকরা ও লাঠির প্রতিরোধের কাছে বন্দুক ও রাষ্ট্রীয় যন্ত্র টিকবে না।”

নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও হুঁশিয়ার করেন সাবেক এই মন্ত্রী।

মানববন্ধনে সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

আসুন, দেখুন, বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাংলাদেশে এসে সার্বিক পরিস্থিতি দেখে এখানে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।image_108826_0

বুধবার কুয়ালালামপুরের গ্রান্ড হায়াত হোটেলে দেশটির উদ্যোক্তা ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

মালয়েশিয়ার শীর্ষ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা ও অর্থনৈতিকভাবে পিঁছিয়ে থাকার পরও বাংলাদেশ বিনিয়োগকারীদের সুবিধা ও প্রণোদনা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে পারবে।

গত ছয় বছরে বাংলাদেশের সাফল্যগাঁথা ও আগামীর সম্ভাবনার চিত্র তুলে ধরে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে এসে দেখেশুনে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।

২০২০ সালের মধ্যেই উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া।

বুধবার দুপুর তিনটার দিকে পুত্রজায়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মাদ নাজিবতুন আবদুল রাজাকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পাচ্ছে জনশক্তি রফতানি ও বাণিজ্যের বিষয়গুলি। জনশক্তি রফতানি প্রটোকল, ভিসা প্রক্রিয়া সহজ করা, পর্যটন ও সংস্কৃতি বিষয়ে চারটি চুক্তি ও সমঝোতাস্মারক স্বাক্ষরিত হতে পারে এবারের সফরে।

জন্মস্থানে হিউজের শেষকৃত্য সম্পন্ন

প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের জন্মস্থান ম্যাক্সভিলেতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকেই  থেকেই হাজার হাজার সমর্থকরা উপস্থিত হয়েছেন প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের জন্মস্থান ম্যাক্সভিলেতে। ম্যাক্সভিলে হাইস্কুলের সেন্টিনারি হলে হিউজের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।image_108799_0

সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। পাশাপাশি ক্রিকেটার মিশেল জনসন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, টম কুপার, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরাসহ দলের সবাই।

শেষকৃত্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউজের সবচেয়ে কাছের মানুষ অধিনায়ক মাইকেল ক্লার্ক, হিউজের বোন মেগান, ভাই জেসন।

বলের আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান ২৫ বছর বয়সী হিউজ।

শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে গত মঙ্গলবার ৬৩ রানে ব্যাট করছিলেন হিউজ। পেসার শন অ্যাবটের বাউন্সারে হুক করতে গিয়ে ঘাড়ে বল লাগে। সাথে সাথে হেলমেট খুলে ফেলেন তিনি। মুখ থুবড়ে পড়ে যান মাঠের মধ্যেই। এরপর থেকে অজ্ঞান ছিলেন হিউজ।–ওয়েবসাইট।

নারায়ণগঞ্জে খালেদার জনসভা ১৩ ডিসেম্বর

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে  জনসভা করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কাঁচপুর বালুর মাঠ। তবে বিকল্প স্থান হিসেবে শহরের ডিআইটিতে বঙ্গবন্ধু সড়ক ও জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামকে রাখা হয়েছে।image_108796_0

জানা গেছে, দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে জনসমাবেশ করার ইচ্ছা পোষণ করেছেন।

জেলা বিএনপি ওই সমাবেশের আয়োজন করবে। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমানসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা কাঁচপুরসহ শহরের দুটি স্থান পরিদর্শন করেন। দুয়েকদিনের মধ্যে জনসভার স্থান চূড়ান্ত করে জানানো হবে। তবে সব কিছু নির্ভর করছে অনুমতির ওপর।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের পর খালেদা জিয়া আসতে চাইলেও সমাবেশের অনুমতি না দেয়ায় তিনি আসতে পারেননি। অবশ্য পরে খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারের বাড়িতে গিয়েছিলেন।

দুর্নীতিতে ১৪তম বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৪তম। গত বছর এ অবস্থান ছিল ১৬তম।

বুধবার সকাল ১০টায় বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘বিশ্ব দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন সংগঠনটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, হাফিজ উদ্দিন আহমেদ।image_108793_0

এ বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সূচকের ০-১০০ স্কেলে ২৫ স্কোর পেয়ে ১৭৫টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫ তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

২০১৩ সালে সূচকে অন্তর্ভুক্ত ১৭৭টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশ ষোড়শ অবস্থানে ছিল। আর উর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছিল ১৩৬তম। ২০১৪ সালে বাংলাদেশ ২ পয়েন্ট কম পেয়েছে এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ৯ ধাপ নিচে নেমেছে।

এবার ২০তম প্রতিবেদক প্রকাশ করলো টিআই। বাংলাদেশের ক্ষেত্রে সাতটি সূচকের জরিপ থেকে সূচক তৈরি করা হয়েছে।

এদিকে, বার্তাসংস্থা এএফপি প্রকাশিত খবরে বলা হযেছে, দুর্নীতির এই ধারণা সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সোমালিয়া ও উত্তর কোরিয়া যুগ্মভাবে শীর্ষে রয়েছে।

সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীরের জামিন

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো আসামির তানভীর রহমানের জামিন দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।image_108679_0

আদালতে তানভীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তানভীরের জন্য আদালতে শুনানি করেছেন।

এর আগে গতকাল সোমবার তিনি একই তানভীরের পক্ষে শুনানি করেন। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

এর আগে তানভীরের জামিনের জন্য হাইকোর্টে এই আইনজীবী পাঁচ বার জামিন আবেদন করেন। ছয়বারের বেলায় তার জামিন মেলে। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান তানভীরের জন্য আদালতে এসেছিলেন।

তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ বলেন, আদালত তানভীরের জামিন মঞ্জুর করেছেন এবং রুলও দিয়েছেন। তবে কতদিনের জামিন দিয়েছেন আদালত তা আইনজীবী বলতে পারেননি। আদালতের আদেশের কপি প্রকাশ হলে জানা যাবে কত দিনের জামিন দেয়া হয়েছে।

তিনি বলেন, তানভীর সাগর-রুনি হত্যা মামলার একজন গ্রেফতার দেখানো আসামি। এ হত্যাকাণ্ডের সঙ্গে তানভীরের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরো বলেন, তানভীরকে সাগর-রুনি হত্যা মামলার সংশ্লিষ্টতা না থাকার পরেও বিনা কারণে কারাগারে আটক করে রাখা হয়েছে।

উল্লেখ্য, মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ডাক্তার নারায়ণচন্দ্র হত্যা মামলার আসামি তানভীর। সাগর-রুনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।