বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

বিশ্বভারতীতে বাংলাদেশি ছাত্রী ধর্ষণের শিকার!

bishwovarotiরবিঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনের দ্বাদশ শ্রেণির এক বাংলাদেশি ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শফিকুল ইসলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র। তার বাড়িও বাংলাদেশে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

অধ্যক্ষকে সাথে নিয়ে শনিবার বোলপুর থানায় ওই ছাত্রের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই ছাত্রী।

ওই ছাত্রীর অভিযোগ, আপত্তিকর ছবি তুলে তা ইন্টারনেটে আপলোড করার হুমকি দেখিয়ে বার বার তাকে ধর্ষণ করে শফিকুল।

শুক্রবার রাতে পাঠভবনের অধ্যক্ষকে বিষয়টি জানান ওই ছাত্রী। এরপর অধ্যক্ষকে সাথে নিয়ে শনিবার বোলপুর থানায় শফিকুলের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই ছাত্রী। এরপরই শান্তিনিকেতনের গুরুপল্লীর একটি মেস থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

আর ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য।

সংবাদ মাধ্যমটি বলছে, পারিবারিক সূত্রেই শফিকুলের সাথে ওই মেয়ের পরিচয়। পাঠভবনে ভর্তির পর থেকে শফিকুলই তার দেখাশোনা করতেন।

এবার গ্রোভারের প্রেমে মজেছেন বিপাশা

grovaআব্রাহামের সঙ্গে সাত বছরের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর, হরমন বাবেজার সঙ্গে সম্পর্কের নতুন ভিত্ত তৈরি করছিলেন বলিউডের হট কুইন বিপাশা বসু।

ট্যুইট করে ভক্তদের জানিয়েছিলেন, তাঁর ও হরমনের সম্পর্কের কথা। এও শোনা গিয়েছিল  তাঁদের নাকি এনগেজমেন্টও হয়ে গেছে। কিন্তু বেশ কিছুদিন হল তাঁদের সম্পর্কে মধ্যে এন্ট্রি হয়েছে বিদেশী মডেল ওয়াগার। যে কারণে আরও একবার ভেঙ্গে গেল বিপাশার প্রণয় সম্পর্ক।

তবে বলিউডের এই মোস্ট সেক্সিয়েস্ট ওম্যানের জীবনে পুরুষের অভাব নেই। নতুন করে আবার তিনি সন্ধান পেয়ে গেছেন তাঁর মনের মানুষটির। জনপ্রিয় টিভি স্টার করণ গ্রোভারের প্রেমে মজেছেন এই বঙ্গ ললনা। সম্প্রতি জুহুতে একসঙ্গে ঘুরতে দেখা গেছে এই দুই তারকাকে।
কিছুদিন আগে সংবাদমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে করণের বন্ধুত্বের কথা স্বীকার করেছেন বিপাশা। তবে বলিউডের বন্ধুত্বের আড়ালে প্রেমের গল্প তো কম নেই। তাই এখন এটাই দেখার এরা ‘শুধু বন্ধু’ নাকি আরও অনেক কিছু।
ভূষণ প্যাটেলের ভৌতিক সিনেমা ‘অ্যালোন’-এ কাজ করতে দেখা যাবে করণ ও বিপাশাকে। ২০১৫ সালের ১৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন অগ্নিদগ্ধ

gazipur mapগাজীপুরের কালিয়াকৈরে একটি কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কাশ্মিরে গেরিলা-সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ২১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দফায় দফায় গেরিলা ও সেনাবাহিনীর সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য এবং ৬ জন গেরিলা রয়েছে। এ ছাড়া পুলিশ ও লস্করে তাইয়্যেবার ২ সদস্যসহ আরো ২ জন বেসামরিক ব্যক্তি মারা গেছে বলে ভারতের হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যদার কর্মকর্তা রয়েছেন।

আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মির সফর করার কথা। তার আগ মুহূর্তে এ ভয়াবহ হামলা হলো। শুক্রবার প্রায় ১২ ঘণ্টা ধরে সেখানে কয়েক দফা সংঘর্ষ চলেছে।

এ ছাড়া কাশ্মিরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণের কথা রয়েছে। তার আগের দিন নরেন্দ্র মোদি একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

গেরিলারা কাশ্মিরের সীমান্তবর্তী উরি শহরে ভারতীয় সেনাদের একটি ক্যাম্পে হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

প্রথম দিকে ৩ সেনা ও ২ পুলিশ নিহত হওয়ার খবর দিলেও পরে তা বেড়ে ১১ জনে দাঁড়ালো। গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর প্রায় ৬ ঘণ্টা সংঘর্ষ চলেছে।

এদিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে লস্করে তাইয়্যেবার অন্তত দুই সদস্য নিহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে।

ওই খবরে দাবি করা হয়েছে, গেরিলাদের ছোড়া গ্রেনেডে নিহত হয়েছে ২ বেসামরিক ব্যক্তি।

এদিকে কাশ্মিরে সেনা ক্যাম্পে গেরিলা হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, পাকিস্তান থেকে এসব গেরিলা কাশ্মিরে আসছে এবং হত্যাকা- ও ধ্বসংযজ্ঞ চালাচ্ছে।

আ.লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করার জন্য জুতার তলা ক্ষয় করে : গয়েশ্বর

আওয়ামী লীগ জামায়াতকে মুখে যুদ্ধাপরাধী বললেও বাস্তবে জামায়াতের সঙ্গে আঁতাত করার জন্য তলে তলে জুতার তলা ক্ষয় করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী ফোরাম আয়োজিত স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, নির্বাচন আসলে জামায়াত এবং এরশাদকে নিয়ে টানাটানি শুরু হয়। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না এরশাদ আসলে জোটে তাকে নিয়ে নিয়ে কি সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগও এই কথা বলতে পারবে না। আমরা এরশাদকে যতো বেশি ঘৃণা করি, রাজনৈতিক প্রয়োজনে তার চেয়ে বেশি স্মরণ করি।

নিজ দলের সমালচনা করে গয়েশ্বর বলেন, মানুষ পরিবর্তন চায়, আন্দোলন চায়। কিন্তু আমাদের দলের নেতারা আন্দোলন বাদ দিয়ে মিডিয়ার সামনে ছবি তুলতে ব্যস্ত। আন্দোলন করার সময় লোক পাওয়া যায় না আর কমিটি দেয়ার সময় নেতাকর্মীদের ভিড় পড়ে যায়।

দেশনেত্রী ফোরামের সাধারণ সম্পাদক এ কে এম বশিরের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নাট্যবিষয়ক সম্পাদক লায়ন আনোয়ার, দেশনেত্রী ফোরামের সহ-সভাপতি তালুকদার বেলাল হোসেন বেলাল, কেন্দ্রীয় সদস্য ফরিদ উদ্দিন ফরিদ প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধ: ১৩ মামলায় ১১ জনের ফাঁসি

tribunalবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত ১৩টি রায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। গত ২৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনের রায়ের মাধ্যমে ট্রাইব্যুনাল থেকে ১৩ তম রায় ঘোষণা করা হয়।

যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার সংখ্যা বাড়ায় এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে দ্রুত নিষ্পত্তির জন্য ২০১২ সালের ২২ মার্চ একই ভবনে ছোট পরিসরে স্থাপন করা হয় ট্রাইব্যুনাল-২ । ট্রাইব্যুনাল গঠনের প্রায় পাঁচ বছরের মধ্যে ১৩টি রায় আসে।

এছাড়া মামলা কার্যক্রম সমাপ্ত করে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ আছে চারটি মামলা। শিগগিরই এ মামলাগুলো থেকে কয়েকটির রায় ঘোষণা আসবে এ বছরের মধ্যে-এমনটি আশা প্রকাশ করছেন প্রসিকিউশন টিমের সদস্যরা।

ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে যে কয়টি মামলার রায় হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। তবে আশা করেছিলাম সব আসামির সর্বোচ্চ শাস্তি হবে। তারপরও আদালত বিচার বিশ্লেষণ করে যে রায় দিয়েছেন তা আমাদের মানতেই হবে।

তিনি বলেন, এতো অল্প সময়ে এতগুলো রায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বিশ্বের কোনো আদালতই এই ইতিহাস সৃষ্টি করতে পারেনি যা বাংলাদেশ সৃষ্টি করেছে। এজন্য অবশ্য প্রসিকিউশন, তদন্ত সংস্থাসহ বিচার সংশ্লিষ্ট প্রত্যেককে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। অনেক রাত জেগে জেগে কাজ করতে হয়েছে।  খুব শিগগিরিই বাকি রায়গুলো ঘোষণা করা হবে বলেও আশা প্রকাশ করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

এ বিষয়ে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক বলেন, ট্রাইব্যুনাল গঠিত হওয়ার প্রায় পাঁচ বছরের মধ্যে ১৩টি মামলায় ১৪ জনের সাজা প্রদান একটি উল্লেখযোগ্য ঘটনা।

তিনি বলেন, এটা খুবই কঠিন কাজ ছিল। এই কাজ সফল করতে তদন্ত সংস্থাসহ সবাইকে নিরলস পরিশ্রম করতে হয়েছে। আমরা এখনো কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এখন থানা ও জেলা পর্যায়ে কাজ করছে তদন্ত সংস্থা।  তবে জাতীয় পর্যায়ে বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরী ও ওয়াহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত কাজ চলছে। তদন্ত সম্পন্ন হলে তার প্রতিবেদন আমরা ট্রাইব্যুনালে দাখিল করবো।

এ ছাড়া ডিসেম্বরের শেষ নাগাদ আরো কিছু মামলার তদন্ত কাজ শেষ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই তদন্তকারী কর্মকর্তা।

সব মিলিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন অথবা হতে যাচ্ছেন মোট ৫২ ব্যক্তি এবং সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী।

রাজনৈতিক দল হিসেবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। তবে আইন সংশোধনের জন্য তা অপেক্ষায় আছে।

এক নজরে ট্রাইব্যুনালের ১৩ রায়
ট্রাইব্যুনাল-১
এক. জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি (২৮ ফেব্রুয়ারি ২০১৩)

দুই. জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড (১৫ জুলাই ২০১৩)

তিন. সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড (১ অক্টোবর ২০১৩)

চার. জামায়াতের আমির মতিউর রহমান নিজামী মৃত্যুদণ্ড (২৯ অক্টোবর ২০১৪)

পাঁচ. পলাতক বিএনপির স্থানীয় নেতা জাহিদ হোসেন খোকনের মৃত্যুদণ্ড (১৩ নভেম্বর ২০১৪)

ছয়. ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন মৃত্যুদণ্ড (২৪ নভেম্বর ২০১৪)।

ট্রাইব্যুনাল-২
এক. জামায়াতের সাবেক রুকন মাওলানা আবুল কালাম আযাদ মৃত্যুদণ্ড (২১ জানুয়ারি ২০১৩)।

দুই. জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন (৫ ফেব্রুয়ারি ২০১৩)।

তিন. জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান মৃত্যুদণ্ড (৯ মে ২০১৩)।

চার. জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহমান মুহাম্মদ মুজাহিদ মৃত্যুদণ্ড (১৭ জুলাই ২০১৩)।

পাচঁ. বিএনপি নেতা আব্দুল আলীম আমৃত্যু কারাদণ্ড (৯ অক্টোবর ২০১৩)

ছয়. পলাতক আশরাফুজ্জামান ও চৌধুরীর মঈনুদ্দিনের মৃত্যুদণ্ড (৩ নভেম্বর ২০১৩)

সাত. জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড (২ নভেম্বর ২০১৪)

দুই ট্রাইব্যুনাল ১৩ মামলায় ১৪ জনের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন, একজনকে ৯০ বছর ও একজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল।

সাজা প্রাপ্ত ১৪ জন আসামির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পলাতক রয়েছেন- চারজন। বিচার চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন একজন। রায়ের পর কারাবস্থায় মৃত্যু হয় দুজনের এবং রায় কার্যকর হয় একজনের।

আপিল মামলার কার্যক্রম
ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষিত ১৩টির মধ্যে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এসেছে ৮টি মানবতাবিরোধী অপরাধের মামলা।

এগুলোর মধ্যে তিনটি মামলার চূড়ান্ত রায় ঘোষিত হয়েছে। এসব রায়ের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাদের মোল্লার সাজা বাড়িয়ে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ, যা কার্যকর হয়েছে। ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ পেলেও সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আপিল বিভাগ। অন্যদিকে কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।

গোলাম আযম ও আব্দুল আলীম আপিল বিভাগে আপিল করলেও দণ্ড ভোগরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তারা। ফলে এসব  আপিল অকার্যকর ঘোষণা করা হয়েছে।

‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ খ্রিস্টানদের প্রতিনিধি’

erdoganজাতিসংঘ নিরাপত্তা পরিষদে মুসলিম প্রতিনিধিত্ব না থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ জন্য তিনি নিরাপত্তা পরিষদের সমালোচনাও করেছেন।

তুরস্কের রাজধানী আঙ্কারায় সংস্কৃতি ও শিল্প সাহিত্যের ওপর প্রেসিডেনশিয়াল গ্র্যান্ড অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠানে এরদোগান এ কথা বলেন। এরদোগানের নতুন প্রাসাদে এ অনুষ্ঠান হয়।

এরদোগান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন শুধুমাত্র ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার কিছু মানুষের প্রতিনিধিত্ব করছে। ভেটো ক্ষমতাধর নিরাপত্তা পরিষদকে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে একটিও মুসলিম দেশ নেই।

তিনি বলেন, “এই পাঁচ দেশের মুখ থেকে কি আসছে তা বিশ্ববাসী দেখছে। এর মধ্যে এক সদস্য যদি বলে ‘না’ তবে পুরো বিষয়টি সেখানেই শেষ। এ ধরনের নিপীড়ন কি চলতে পারে? নিরাপত্তা পরিষদে আসলে কোনো ন্যায়বিচার নেই, আছে শুধু নিপীড়ন: অথচ বিশ্ববাসী ন্যায়বিচারের অপেক্ষা করছে।”

দীর্ঘদিন ধরে তুর্কি এ নেতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে আসছেন। সূত্র: আইআরআইবি

কুমিল্লায় রেলমন্ত্রীর বৌভাতে আমন্ত্রিত ৩০ হাজার

mojibolকুমিল্লায় রেলমন্ত্রী মজিবুল হকের বৌভাতের আয়োজন করা হয়েছে। শনিবার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারায় মন্ত্রীর গ্রামের বাড়িতে এ বৌভাত অনুষ্ঠিত হবে। বাড়ির পাশের মাঠে ৩০ হাজার মানুষের জন্য প্যান্ডেল করা হয়েছে।

রেলমন্ত্রীর বৌভাত উপলক্ষে চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে বসুয়ারা পর্যন্ত চার কিলোমিটার এলাকা অর্ধশতাধিক তোরণ, হাজারখানেক ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। বাড়ির প্রধান ফটকে করা হয়েছে আর্কষণীয় তোরণ। বিয়ে বাড়ির সামনের রাস্তার আধা কিলোমিটার জুড়ে আলোকসজ্জা করা হয়েছে। চলছে রান্নার আয়োজন, বাড়ি সাজানো হয়ছে লাল-নীল বাতি দিয়ে।

খাবার মেন্যুতে থাকছে দেশি মুরগি, খাশির কাচ্চি বিরিয়ানি, খাশির জালি কাবাব, শাহী জর্দা, আলু বোখারার চাটনি, বোরহানি ও কোমল পানীয়। প্রায় ৫০০ কর্মীবাহিনীসহ ঢাকা থেকে আনা হয়েছে বাবুর্চি।

অনুষ্ঠানের সমন্বয়ক স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার কত মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে তা না জানালেও পর্যাপ্ত আয়োজন রয়েছে বলে জানান।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের পর প্রথমবারের মতো বউ নিয়ে বাড়িতে গেলেন রেলমন্ত্রী মুজিবুল হক।

গত ৩১ অক্টোবর শুক্রবার কুমিল্লার চান্দিনায় কনের বাড়িতে রেলমন্ত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়। ৬৭ বছর বয়সে এটাই রেলমন্ত্রীর প্রথম বিয়ে। গত ১৪ নভেম্বর ঢাকায় জমকালো আয়োজনে প্রথম দফার বৌভাত অনুষ্ঠিত হয়্।

বিশেষ দূত এরশাদের কাজ কী?

ershad৫ জানুয়ারির নির্বাচনে নানা নাটকীয়তার জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হন জাপা চেয়ারম্যান এরশাদ। নির্বাচনের পর দলীয় নেতাদের মন্ত্রিত্ব নেয়ার বিরোধী থাকলেও নিজে ঠিকই মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব নেন। মধ্যপ্রাচ্যে দেশের অবস্থান সুদৃঢ় করার দায়িত্ব বর্তায় তার ওপর। কিন্তু
প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেয়ার দশ মাস পার হলেও, দৃশ্যমান কোনো কাজই করেননি এরশাদ। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

জাতীয় সংসদ ভবনে একটি অফিসও পেয়েছেন এরশাদ। পেয়েছেন মন্ত্রীর বেতন-ভাতা-গাড়ি আর নিরাপত্তা সুবিধা। কিন্তু দশ মাসেও চোখে পড়ার মতো কোনো কাজ করেননি তিনি। দলের সভা-সমাবেশে উপস্থিতি থাকলেও, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে যেন হিসেবের খাতাই খোলেননি।

তবে, এ কথা মানতে নারাজ দলের মহাসচিব জিয়াউদ্দীন বাবলু। তার মতে, সব কাজ দৃশ্যমান হতে হবে তেমন কোনো কথা নেই। কূটনৈতিক সম্পর্কোন্নয়নে সময় প্রয়োজন।

জিয়াউদ্দীন বাবলুর মতে, আইসিসসহ নানা সমস্যায় জর্জরিত মধ্যপ্রাচ্য। পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজ শুরু করবেন এরশাদ। এছাড়া কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সময় প্রয়োজন।

তবে, চেয়ারম্যানের এই বিশেষ দায়িত্বের বিষয়ে দলের অন্য নেতাদের কাছে তেমন কোনো তথ্য নেই। এমনকি এ সম্পর্কে জানেন না বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামও।

‘মেসি সুয়ারেজকে একঘরে করে রেখেছে’

messi suyarezআর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, বার্সেলোনায় লিওনেল মেসির একচ্ছত্র আধিপত্যের কারণে লুইস সুয়ারেজ স্প্যানিশ জায়ান্টদের সুবিধা করে উঠতে পারছেন না। মেসির কারণেই কাতালান ক্লাবের হয়ে সুয়ারেজ নিজেকে মেলে ধরতে পারছে না বলেও মনে করেন তিনি।

গত মৌসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৩ ম্যাচে ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন উরুগুয়ে তারকা সুয়ারেজ। তবে নতুন ক্লাব বার্সেলোনার হয়ে পাঁচ ম্যাচ খেললেও মাত্র একটি গোল করতে পেরেছেন লিভারপুলের সাবেক এই তারকা।

তবে ওয়েঙ্গারের দৃঢ় বিশ্বাস, ২৭ বছর বয়সী সুয়ারেজ লুইস এনরিকের দলের হয়ে শিগগিরই নিজের চেনা ছন্দে ফিরবেন।

গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়েঙ্গার বলেন, “যখন কোনো দলে মেসির মতো প্রভাব বিস্তারকারী একজন ‘দুর্দান্ত’ খেলোয়াড় থাকে সেখানে নিজেকে মেলে ধরা খুব একটা সহজ নয়। বার্সেলোনার প্রতিটি খেলায়ই মেসির প্রভাব লক্ষ্যণীয়। মেসির এই প্রভাবের কারণে অন্য খেলোয়াড় কোণঠাসা হয়ে থাকতে হয়।”

তিনি আরো বলেন, “লিভারপুলে সুয়ারেজ দলের সেরা খেলোয়াড় ছিল, সে সেখানে ‘দুর্দমনীয়’ ছিল। কিন্তু আপনি বার্সার খেলা দেখুন; তখন মনে হবে, কোথায় সুয়ারেজ?”

“আমার দৃঢ় বিশ্বাস, শিগগিরই নিজের চেনা ছন্দে ফিরবে সুয়ারেজ। তবে মেসির মতো খেলোয়াড়ের কারণে সেটা ততোটা সহজ হবে না”- যোগ করেন ওয়েঙ্গার।

প্রসঙ্গত, রোববার স্প্যানিশ লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে আতিথ্য দিবে বার্সেলোনা। সেই ম্যাচেই নিজেকে মেলা ধরার সুযোগ পাচ্ছেন উরুগুয়ে তারকা সুয়ারেজ।   -গার্ডিয়ান ও গোল ডটকম